সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরার তিন কৃতি সন্তান জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার তিন কৃতি সন্তান ক্রীড়াক্ষেত্রের সর্বেোচ্চ পুরস্কার ”জাতীয় ক্রীড়া পুরস্কার” পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ শামীম আল মামুন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু । দীর্ষ ৮ বছর পর এই জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে সারাদেশ থেকে ৭৪ জন ক্রীড়াব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।

সোমবার (১৬ আগষ্ট) বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ঘোষিত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন। এতে তারা বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পায়।

জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত সাতক্ষীরার তিন কৃতি সন্তান ক্রীড়াক্ষেত্রে সর্বেোচ্চ অবদানের ফল স্বরুপ ২০১৬ সালে শামীম-আল-মামুন (ভলিবল), ২০১৭ সালে শেখ বশির আহমেদ মামুন (সংগঠক) এবং ২০১৮ সালে তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু (সংগঠক) হিসাবে মনোনীত হয়েছেন।

সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোচ শামীম আল মামুন জাতীয় ক্রীড়া পুরস্কার মনোনীত হওয়ার অনুভুতি সম্পর্কে জানতে চাইলে বলেন, জাতীয় ক্রীড়া পুরস্কারে মনোনীত হওয়ার আমার কাছে পরম সৌভাগ্যের ,যা আমি ভাষায় প্রকাশ করতে পারছিনা। তিনি আরও বলেন, এই পুরস্কারের যে সম্মান সেটা যেন আমি ধরে রাখতে পারি। যে জন্য আমি আমার সাতক্ষীরা জেলাবাসীর সবার কাছে দোয়া চাই। শামীম আল মামুন তার ব্যক্তি জীবনে, স্ত্রী আফসারি বেগম গৃহিনী। দুই ছেলে আব্দুল্লাহ আল মামুন এডিসি পাবনা ও আশিক আল মামুন একটি স্বনামধণ্য প্রাইভেট কোম্পানির মানব সম্পদ বিভাগে কর্মরত আছেন।

গত ৮ বছরের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত যারা ২০১৩ মুজাফ্ফর হোসেন পল্টু (সংগঠক), কাজী মাহতাব উদ্দিন (মরণোত্তর) (সংগঠক), মহিউদ্দিন আহমেদ (অব.) (সংগঠক), সামশুল হক চৌধুরী (সংগঠক), মো. ইলিয়াস হোসেন (ফুটবল), খালেদ মাহমুদ সুজন (ক্রিকেট), মো. শাহ্জাহান মিজি (সাঁতার), রোকেয়া বেগম খুকি (অ্যাথলেটিকস), বেগম জ্যোৎস্না আক্তার (অ্যাথলেটিকস), মুনিরা মোর্শেদ খান (টেবিল টেনিস), ভোলা লাল চৌহান (স্কোয়াশ)। ২০১৪ মো. ফজলুর রহমান বাবুল (সংগঠক), শামসুল বারী (সংগঠক), সৈয়দ শাহেদ রেজা (সংগঠক), মো. এনায়েত হোসেন সিরাজ (সংগঠক), ইমতিয়াজ সুলতান জনি (ফুটবল), মো. এহসান নাম্মি (হকি), মো. সামছুল ইসলাম (সাঁতার), সাঈদ-উর-রব (অ্যাথলেটিকস), মিউরেল গোমেজ (অ্যাথলেটিকস), বেগম কামরুন নেছা (অ্যাথলেটিকস), মো. জোবায়েদুর রহমান রানা (ব্যাডমিন্টন)। ২০১৫ খাজা রহমতউল্লাহ (মরণোত্তর) (সংগঠক), মো. আহমেদুর রহমান (সংগঠক), ড. শেখ আবদুস সালাম (সংগঠক), মাহতাবুর রহমান বুলবুল (সংগঠক), মোঃ জুয়েল রানা (ফুটবল), বরুন বিকাশ দেওয়ান (ফুটবল), বেগম ফারহাদ জেসমীন লিটি (অ্যাথলেটিকস), বেগম রেহানা জামান (সাঁতার), বেগম শিউলী আক্তার সাথী (ব্যাডমিন্টন)। ২০১৬ মোহাম্মদ জালাল ইউনুস (সংগঠক), মো. তোফাজ্জল হোসেন (সংগঠক), আব্দুর রাজ্জাক (মরণোত্তর) (সংগঠক), তাবিউর রহমান পালোয়ান (সংগঠক), লে. ক. এ কে সরকার (অব.) (সংগঠক), সুলতানা পারভীন লাভলী (অ্যাথলেটিকস), আরিফ খান জয় (ফুটবল), খন্দকার রকিবুল ইসলাম (ফুটবল), কাজী হাবিবুল বাশার সুমন (ক্রিকেট), মোহাম্মদ মনিরুজ্জামান (সাঁতার), কাজল দত্ত (ভারোত্তলন), শামীম-আল-মামুন (ভলিবল), জেড. আলম (মরণোত্তর) (রেফারি)। ২০১৭ আওলাদ হোসেন (সংগঠক), শেখ বশির আহমেদ মামুন (সংগঠক), আসাদুজ্জামান কোহিনুর (সংগঠক), হাজী মো. খোরশেদ আলম (সংগঠক), এটিএম শামসুল আলম (সংগঠক), আবু ইউসুফ (ফুটবল), মো. মাহাবুব হারুন (হকি), রহিমা খানম যুথী (অ্যাথলেটিকস), মো. সেলিম মিয়া (সাঁতার), শাহরিয়া সুলতানা (ভারোত্তলন), ওয়াসিফ আলী (বাস্কেটবল)। ২০১৮ শওকত আলী খান জাহাঙ্গীর (সংগঠক), মো. রফিক উল্যা আখতার (সংগঠক), মাহমুদুল ইসলাম রানা (সংগঠক), মো. মোয়াজ্জেম হোসেন (সংগঠক), তৈয়েব হাসান সামছুজ্জামান বাবু (সংগঠক), কাজী আনোয়ার হোসেন (ফুটবল), জ্যোৎস্না আফরোজ (অ্যাথলেটিকস), মির রবীউজ্জামান (জিমন্যাস্টিকস), মো. আলমগীর আলম (হকি), নিবেদিতা দাস (সাঁতার)। ২০১৯ তানভীর মাজহার তান্না (সংগঠক), কাজী নাবিল আহমেদ (সংগঠক), ইন্তেখাবুল হামিদ (সংগঠক) অরুণ চন্দ্র চাকমা (সংগঠক), লে. জে. মইনুল ইসলাম (অব.) (সংগঠক), টুটুল কুমার নাগ (হকি), দিপু রায় চৌধুরী (ক্রিকেট), মাহফুজা রহমান (তানিয়া) (সাঁতার), ফারহানা সুলতানা (সাইক্লিং), মাহবুবুর রব (ব্যাডমিন্টন), সাদিয়া আক্তার ঊর্মি (টেবিল টেনিস)। ২০২০ শহিদ লে. শেখ জামাল (মরণোত্তর) (সংগঠক), নাজমুল আবেদীন (ফাহিম) (সংগঠক), মো. মহসিন (ফুটবল), মাহবুবুল এহসান রানা (হকি), আবদুল্লাহ আল রাকিব (দাবা), বেগম নিলুফা ইয়াসমিন (অ্যাথলেটিকস), আবদুল কাদের স্মরণ (ব্যাডমিন্টন), আফজালুর রহমান সিনহা (ম.) (ক্রিকেট)।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে তিন কৃতি সন্তানদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। তারা বলেন, সাতক্ষীরা বাসী তাদের এই কৃতিত্বের জন্য গর্বিত। জাতীয় ক্রীড়া পুরস্কারে সাতক্ষীরা ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ করলো সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি

প্রেস বিজ্ঞপ্তি :জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আলোচনা সভার পাশাপাশি কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির শ্যামনগর উপজেলা সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

রবিবার (১৫ আগস্ট) রাত ১০টায় ভার্চুয়ালি এই কর্মসূচির আয়োজন করা হয়। সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি, শ্যামনগর উপজেলা সংসদের সভাপতি এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ শাকিল হোসেন, কেন্দ্রীয় সংসদের আলামিন হোসেন, আরিফুল ইসলাম, শ্যামনগর সংসদের সুমাইয়া বিনতে আজাদ, আবু সাইদ, মো. ফারহাদুজ্জামান, রবিউল ইসলাম, সাহারা ইসলাম, শাহিন সিরাজ, সুমাইয়া বিনতে সুমি, আশিকুর রহমান, নাছীম আলি প্রমুখ।

আলোচনার শুরুতে ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে নিরবতা পালন করা হয়। ১৫ আগস্টের ভয়াবহতা ও নৃশংসতা উল্লেখ করে বক্তারা বলেন, ৭৫’এর ১৫ আগস্টের হত্যাকান্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ, রচনা, আবৃত্তি, দেশত্ববোধক গান ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যয়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে সামা‌জিক নিরীক্ষ‌ণের জন‌্য জন‌গোষ্টীর সংহ‌তি বিষ‌য়ে মত‌বি‌নিময়

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
সামা‌জিক নিরীক্ষ‌ণের জন‌্য জন‌গোষ্টীর সংহ‌তি বিষ‌য়ে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার দুপু‌রে কা‌লিগঞ্জ প্রেসক্লাব মিলনায়ত‌নে উপ‌জেলায় কর্মরত সাংবা‌দিক‌দের সা‌থে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

সূচনাল‌গ্নে স্বাগত বক্তব‌্য রা‌খেন বিন্দু নারী উন্নায়ন সংগঠনের নির্বাহী প্রধান জান্নাতুল মাওয়া। মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক এসএম, অাহম্মাদ উল‌্যাহ বাচ্চু প্রমুখ। মত‌বি‌নিময় সভায় বক্তারা ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে প্রত্যেকে কাজ কর‌তে হ‌বে। মানু‌ষের মৌ‌লিক অ‌ধিকার বিষ‌য়ে স‌চেতন করাই এই সংগঠ‌নের মুল কাজ। স্ব-স্ব দপ্ত‌রের কা‌জের হিসাব সাধারণ মানুষ যা‌তে জান‌তে পারে সেই সব বিষয় গু‌লো নি‌য়ে এই প্রকল্পের মাধ‌্যমে কাজ কর‌ছে।

সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা। সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া এই সংগঠ‌নের মূল কাজ। অনুষ্ঠা‌নটির সা‌র্বিক তত্বাবধায়‌নে ছি‌লেন সংগঠ‌নের কর্মী জা‌কিয়া রা‌জিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় শহরের সুলতানপুর ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল। সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম ফজলুল হক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশিদুজ্জামান রাশি, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগ নেতা আরিফ হাসান প্রিন্স, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা তাঁতীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সাবেক ছাত্রনেতা বিরাজ, শেখ নিয়াজ মাহমুদ বিমান, পৌর যুবলীগের সাবেক সভাপতি শেখ নাসিমুর রহমান নাসিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য রফিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সুলতানপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও: সাদিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

দেশের খবর : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ৯৫৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে নয় হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭১৭টি ল্যাবে ৩১ হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি। করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৭৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৮৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৩৩ জন ও নারী আট হাজার ৩১৬ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন ও ১০০ ঊর্ধ্বে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন ও বাসায় মারা গেছেন চারজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : আফগানিস্তানের কাবুল দখলে নিয়েছে তালেবান। ফলে দেশটি ছাড়তে শুরু করেছে মার্কিন বাহিনীকে সহযোগিতা করা হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে উদ্ধারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা নিশ্চিত করে বলা হয়নি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মুস্তাফা কামাল সোমবার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে বেশ কয়েকটি তৃতীয়পক্ষের মাধ্যমে আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার মানুষকে উদ্ধারে আমাদের কাছে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৫ দিনে এ ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা করছি।

তিনি জানিয়েছেন, আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন।

বিমানের এমডি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে, কাবুল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং বা কার্যক্রম সচল আছে কিনা।

সেখানে যাত্রীদের অভিবাসন বিষয়ক আনুষ্ঠানিকতা কে সম্পন্ন করবে। এরই মধ্যে আমরা সংশ্লিষ্ট লিজিং কোম্পানিগুলোকে এ বিষয়ে অবহিত করেছি। তাদের কাছে এ সময়ে কাবুল থেকে উদ্ধার অভিযানে ফ্লাইট পরিচালনা নিয়ে মতামত জানতে চেয়েছি। তিনি আরো বলেন, লিজিং কোম্পানির কাছ থেকে জানতে চেয়েছি, যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে ইন্সুরেন্সের অর্থ আমরা পাব কিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও, এয়ার এশিয়া, গুরুদা ইন্দোনেশিয়াকে কাবুল থেকে উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে সর্বশেষ ১৪ই আগস্ট। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেছেন, আফগানিস্তানের প্রায় ১৮০ জন শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তারাও এখন ঢাকায় ফিরতে চাইছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টার সাথে চুক্তি সই

দেশের খবর : চীনের সিনোফার্ম এবং স্থানীয় ওষুধ প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে কোভিড-১৯ এর টিকা উৎপাদনে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মুক্তাদির সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

সোমবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি সই হয়।

এই চুক্তির আওতায় ইনসেপ্টা টিকা উৎপাদনের কাচাঁমাল থেকে শুরু করে বোতলজাতকরণ এবং লেবেলিং করবে। ফলে টিকার মূল্য তুলনামূলকভাবে কম হবে।

নিকট ভবিষ্যতে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশকে টিকা দেওয়ার লক্ষ্যে চুক্তি অনুযায়ী, স্থানীয় এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি শিগগিরই কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য সোমবার (১৬ আগস্ট) চীনের সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীনের সিনোফার্মের এ টিকা দেশীয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে উৎপাদন করা (ফিল ফিনিশড) হবে। শুধু বেসরকারি পর্যায়েই নয়, সরকারিভাবেও করোনার টিকা উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে।

অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিদেশেও টিকা রপ্তানি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এ চুক্তির মাধ্যমে একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। দেশে টিকার উৎপাদন শুরু হলে দেশের মানুষকে বেশি বেশি টিকা দেয়া যাবে। সংক্রমণ ও মৃত্যু কমে যাবে। দেশের অর্থনীতি আরও সচল হবে। করোনা রোগীদের চিকিৎসাদানে স্বাস্থ্যসেবার ওপর চাপ কমবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চীনের রাষ্ট্রদূত লি জিমিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা নিয়ন্ত্রণে পরামর্শ ও গাইডেন্স দিয়ে যাচ্ছেন। ওষুধপত্র ও চিকিৎসাসামগ্রীসহ যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এমনকি করোনা প্রতিষেধক টিকা তৈরির স্বপ্ন বাস্তবায়নে এ চুক্তি প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ এ পর্যন্ত মোট তিন কোটি ১০ লাখ ভ্যাকসিন পেয়েছে। তার মধ্যে প্রথম ডোজের এক কোটি ৫৪ লাখ ও দ্বিতীয় ডোজের ৫৪ লাখসহ মোট দুই কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। বর্তমানে হাতে আরও এক কোটি ডোজ টিকা মজুত রয়েছে। আগামী ২০-২২ আগস্টের মধ্যে আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মের টিকা আসবে। সিনোফার্ম থেকে কোভ্যাক্স ও উপহারসহ মোট এক কোটি ৩৫ লাখ ডোজ টিকা পেয়েছি বলে জানান তিনি।

‘কোভ্যাক্সসহ বিভিন্ন দেশ যেমন- চীন ও রাশিয়ার সঙ্গে টিকাপ্রাপ্তির ব্যাপারে চুক্তি হয়েছে। সম্প্রতি চীনের সঙ্গে ছয় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। ফলে আমরা এখন থেকে টিকা পেতেই থাকব’- যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, মোট জনসংখ্যার অনুপাতে ১৩ কোটি মানুষকে ২৬ কোটি ডোজ টিকা দিতে হবে, তাই অনেক টিকা দরকার। আজ চীনের সিনোফার্মের সঙ্গে এ চুক্তির ফলে দেশে ইনসেপ্টার মাধ্যমে টিকার উৎপাদন হবে। তাদের স্থাপনাও রয়েছে, আরও কিছু যদি প্রয়োজন হয় তা সম্পন্ন করে খুব শিগগিরই দেশেই সিনোফার্মের টিকার (ফিল ফিনিশড) উৎপাদন হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, দেশে আর টিকার সমস্যা হবে না। দেশেই টিকার উৎপাদন হবে। সরকার বিদেশ থেকে অনেক টাকা খরচ করে টিকা কেনে। প্রধানমন্ত্রীর কল্যাণে সবাই বিনা পয়সায় টিকা পাচ্ছেন।

তিনি বলেন, করোনার টিকা হলো সংক্রমণ রোধের একটি পদ্ধতি। সবচেয়ে বড় পদ্ধতি স্বাস্থ্যবিধি মেনে চলা। তিনি দেশের মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য কোভিড ভ্যাকসিনের তুলনায় সিনোফার্ম ভ্যাকসিন সংরক্ষণ করা তুলনামূলকভাবে সহজ এবং এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের বিতরণের ক্ষেত্রে সহজ হবে।

এর আগে শুক্রবার, চীন থেকে বাংলাদেশে ১০ লাখের বেশি সিনোফার্ম ভ্যাকসিনের ডোজ এসেছে। এটি ছিল সিনোফার্ম ভ্যাকসিনের তৃতীয় চালান যা চীন বাংলাদেশে উপহার হিসেবে পাঠিয়েছে। আগের শিপমেন্টে চীন বাংলাদেশকে উপহার হিসেবে পাঠিয়েছিল ৫ লাখ ডোজ যা গত ১২ মে এবং গত ২১ মে এসেছিল ৬ লাখ ডোজ টিকা।

বাংলাদেশ সরকার ভ্যাকসিনের ১৫ মিলিয়ন ডোজের জন্য চীনকে অর্থ প্রদান করেছে। যার মধ্যে সাত মিলিয়ন ডোজ ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।

গত ১১ আগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিনোফার্ম থেকে কোভিড ভ্যাকসিনের ৬০ মিলিয়ন ডোজ কেনার বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করে। কোভ্যাক্স সুবিধার অধীনে বাংলাদেশ একই ভ্যাকসিনের ১১ লাখ ডোজ পেয়েছে।

দেশে বর্তমানে চারটি কোম্পানি- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং সিনোফার্মের তৈরি ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

দেশে এ পর্যন্ত সিনোফার্মের ভ্যাকসিন এসেছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডোজ। আর চারটি ব্র্যান্ডের সব মিলে এসেছে ৩ কোটি ২০ লাখ ১৭ হাজার ৯২০ ডোজ। অর্থাৎ সবচেয়ে বেশি ভ্যাকসিন এসেছে চীন থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে পরানদহা বাজারে দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নৃশংষ হত্যাকান্ডের শিকার হয়েছিল বঙ্গবন্ধুর সহধর্মীনি সহ পরিবারের ২৮ সদস্য। এই দিবসটি বাঙালী জাতির জন্য অত্যান্ত শোকাবহ দিন। আজ রবিবার সন্ধ্যায় সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা বাজারের ব্যাংক এশিয়া হলরুমে পরানদহা বাজার কমিটি ও ওয়ার্ড আওয়ামীলের উদ্যোগে বাজারেররের সভাপতি শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলিগেরর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ গোলামবারী,  ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সফিকুল ইসলাম। পরানদহা ওয়ার্ড আওয়ামীলের সভাপতি মোঃ হাফিজুর রহমান। এছাড়াও মোঃ রবিউল ইসলাম, নজিবুল্লাহ, আতাউর রহমান, মাসুদ রানা, জাকির হোসেন, মোহাম্মদ আলী, ইয়াসিন আলী, নাজমুল হোসেনসহ বাজার কমিটির নেত্ববৃন্দ সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন পরানদহা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরানদহা বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সরদার আবু সাইদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest