সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

আশাশুনিতে সাংবাদিক বি এম আলাউদ্দীনের চাচার ইন্তেকাল

 আশাশুনি প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীনের চাচা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো (৩৫) বছর। তিনি আশাশুনি থানার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের শহীদুল বিশ্বাসের সেজো পুত্র মোঃ গোলাম রসুল গত ১৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় লেবার জনিত রোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা, ৩ ভাই ও এক বোন রাখে যান।

সোমবার সকাল ১১টায় ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। নামাজে যানাজায় ইমামতি করেন ফকরাবাদ বাইতুল আমান জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক। নামাজে যানাজা শেষে মরহুমের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। নামাজে যানাজায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুস ছাত্তার সদ্দার, আফসার গাজী, বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও সাংবাদিক এস এম শরীফ, ইউপি সদস্য হাফেজ রুহল আমিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ আহত -৩

নিজস্ব প্রতিনিধি :
ব্রহ্মরাজপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ তিনজন আহত হয়েছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ওমরাপাড়া গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুরজাহান গংয়ের সাথে বিরোধ চলে আসছিল বড় খামার এলাকার মৃত আকছেদ আলীর পুত্র মুরশিদ আলী গংয়ের। এর জের ধরে গত ১৬ আগস্ট ২১ তারিখ সকালে পাটকেলঘাটার তৈলকুপি এলাকার মৃত. তালেব সরদারের পুত্র কাদের, কাদেরের স্ত্রী নুর নাহার, ধুলিহরের উমরাপাড়া গ্রামের মৃত. সাত্তার ঢালীর স্ত্রী নুর জাহান, পুত্র সাদেকসহ ৪/৫ ব্যক্তি লোহার রড ও লাঠি সোটা নিয়ে মুরশিদ আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করায় মুরশিদ আলী বেধড়ক মারপিট করতে থাকে। তাদের হাত থেকে মুরশিদ আলীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার স্ত্রী জেলেখা খাতুন ও প্রতিবন্ধী পুত্র মাসুদ রানা এবং বৃদ্ধা মাতাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকেও অকথ্য ভাষায় গালি গালাজসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায় হামলাকারীরা।স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুরশিদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আসাদুজ্জামান :সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তার নাম আজমীর হোসেন (২৫)। তিনি আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের মতলেব ঢালীর ছেলে। তিনি যশোর জেলার নাভারন গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।

নিহতের ভাই আছাফুর রহমান জানান, সোমবার সকালে তিনি বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নাভারন তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সাতক্ষীরা শহরের অদূরে ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি পরিবহনের সাথে মুখোমুখি ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।##
১৬.০৮.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে ২০ বছর পর আবারও ক্ষমতায় তালেবান

অনলাইন ডেস্ক : মার্কিন নেত্বতৃধীন বাহিনীর কাছে ক্ষমতাচ্যূত হওয়ার ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা নিচ্ছে তালেবান।

প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্যালেস তালেবান দখলে নিয়েছে বলে তালেবানের দুই কমান্ডার জানিয়েছেন। তবে আফগান সরকারের তরফ থেকে তালেবানের এই দাবি নিশ্চিত করা হয়নি।

তালেবান বাহিনীকে কাবুলে প্রবেশ করতে বলা হয়েছে বলে সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ স্থানীয় টোলো নিউজকে জানিয়েছেন। কাবুলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাখা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

আফগান প্রেসিডেন্ট প্যালেস এক টুইট বার্তায় জানিয়েছে কাবুলের বিভিন্ন স্থান থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

তবে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকারের কাছে আফগান সরকার শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করবে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল সাত্তার মির্জাকওয়াল রোববার জানিয়েছেন।

স্থানীয় টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় মির্জাকওয়াল জানিয়েছেন, আফগান জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। রাজধানীতে কোনো হামলা হবে না। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

অন্যদিকে, তালেবানও রোববার এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তারা ‘অপর পক্ষের’ সাথে কথা বলেছেন। তালেবান সহিংসতা থেকে দূরে থাকবে বলেও ওই বিবৃতি বলা হয়েছে।

তালেবানের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছে, কোনো কাবুলবাসীর জীবন, সম্পদ কিংবা সন্মান ঝুঁকির মুখে পড়বে না।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।

সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।

এর আগে শনিবার রাতে আফগানিস্তানের উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘণ্টা বাজতে শুরু করে। রোববার সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয়। এর পর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান নারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা!

বিদেশের খবর : আফগানিস্তানের নারীরা অভিযোগ করেছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যুক্তরাষ্ট্র।

জিনিউজের খবরে দেশটির নারী অধিকারকর্মী ফায়িজা কুফির বরাত দিয়ে বলা হয়, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারকে নারীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করা হয়েছে বলে মনে করছেন তারা।

তিনি বলেন, আফগানিস্তানের মহিলাদের শিয়রে এখন বিপদ। গত ২০ বছরে মেয়েরা অনেকখানি এগিয়ে গিয়েছিলেন। তাদের ভবিষ্যৎ অন্ধকারে। যে শহরগুলি তালেবান দখল করেছে সেখানে মহিলারা কার্যত বন্দি হয়ে পড়েছেন।

জি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগান মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে আজীবন লড়াই করে গিয়েছেন সর্দার-ই-কাবুলি গার্লস হাইস্কুলের অধ্যক্ষ নাসরিন সুলতানি। তালেবানি হুমকির মুখেও পড়েছেন। এখন আকুল পাথারে।

অধ্যক্ষ নাসরিন সুলতানি বলেন, এত বছর ধরে মেয়েদের পড়াশুনো করতে উৎসাহ জুগিয়ে এসেছি। তাদের দিকে তাকাতে পারছি না। দুশ্চিন্তা হচ্ছে। চেষ্টা করেছি। কিন্তু এই পরিস্থিতি থেকে মেয়েদের বের করতে পারিনি।

শির খান বন্দর দখলের পর ফতোয়া দিয়েছে তালেবান। বাড়ির বাইরে বেরোতে পারছেন না মেয়েরা। স্থানীয় একটি কারখানায় কাজ করতেন সাজেদা। তালেবানি ফতোয়ায় তিনি গৃহবন্দি। তাঁর কথায়,’বহু মহিলা সেলাই ও জুতো তৈরির কাজে যুক্ত ছিলেন। এখন তাঁরা সন্ত্রস্ত।’

ইমামদের কাছে ১৫-র ঊর্ধ্বে তরুণী ও ৪৫ বছরের কম বয়সী বিধবাদের তালিকা চেয়েছে তালেবান। সেই সব মেয়েদের বিয়ে করবে তালেবানি জঙ্গিরা। তাজিকিস্তানের সীমান্তের কাছে ইবান জেলায় তালেবানিরা স্থানীয়দের মসজিদে জড়ো করে। নির্দেশ দেওয়া হয়, লাল ও সবুজ পোশাক পরা যাবে না। দাঁড়ি কামানো যাবে না। পাগড়ি পরা বাধ্যতামূলক। ষষ্ঠ শ্রেণির পর মেয়েরা স্কুলে যেতে পারবে না।

জিনিউজ জানায়, গত মাসেই কান্দাহারের আজিজি ব্যাংকে ঢুকে পড়ে তালেবানরা সেখানে কর্মরত ৯ জন নারী কর্মীকে ভয় দেখিয়ে বাড়ি পাঠায়। হুমকি দেওয়া হয়, কাজে আসা চলবে না। ঘরেই থাকতে হবে। হেরাত শহরের মিল্লি ব্যাংকেও একই ঘটনা ঘটেছে।

আজিজি ব্যাংকের কর্মী নুর খতেরা বলেন, কষ্ট করে ইংরেজি ও কম্পিউটার চালানো শিখেছিলাম।

নারীদের নিয়ে কী ভাবছে তালেবান :

নারীদের নিয়ে এবার অনেকখানি নরম অবস্থান নিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, মহিলাদের ব্যাংকে কাজ করতে দেওয়া হবে কিনা এনিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইসলামিক আইন প্রণয়নের পর চূড়ান্ত হবে।

১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তালেবানি শাসনে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ছিল না। বিতর্কিত সেই শাসনই ফিরতে চলেছে নাকি নতুন কোনো সংস্কার আনবে তাদের শাসনে তা সময়ই বলে দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে শোক দিবস পালন

থাযথ ভাবগাম্ভীর্যের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয় মর্নিংসান প্রি-ক্যাডেট স্কুলে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক বলেন, বঙ্গবন্ধু কে ব্যবহার করে সুস্থ রাজনীতি চর্চা করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সুস্থ রাজনীতির চর্চা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে থানা পুলিশের শ্রদ্ধা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিম আহমেদ, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই হাফিজ মাহবুব, এসআই নুর মোহাম্মদ, এসআই আশিকুর রহমান, এএসআই সুজিত বিশ্বাস  এএসআই শামীম হোসেনসহ থানা পুলিশের সকল অফিসার ফোর্সবৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

দেবহাটা ব্যুরো : দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান এবং পরে ভার্চুয়াল প্লাটফর্মে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার।

সভায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।

জুম ক্লাউডের মাধ্যমে এই সভাটি বিভিন্ন স্থান থেকে সকলে পর্যবেক্ষনের ব্যবস্থা করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরনী ও শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest