সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ০৯টায় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী আলহাজ¦ শেখ আজিজুল হক, কাজী আব্দুল মুহিদ, কাজী আব্দুল আহাদ, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল আলম, আব্দুল করিম, আবুল বাশার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এছাড়া আহছানিয়া মিশন এতিম খানা কাম লিল্লাহ বোডিংয়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ’লীগের আয়োজনে ৪৬ খতম কোরআন পড়া শেষে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে ৪৬ খতম কোরআন পড়া শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক ছাত্রনেতা শেখ সাহীদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আ হ ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আ’লীগ নেতা জে এম ফাত্তা, এড.আজহার হোসেন,আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর আ’লীগ নেতা এ এস এম মাকছুদ খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা খন্দকার আনিসুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে সদর উপজেলা আ‘লীগ নেতৃবৃন্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নে ১৫ আগস্ট দিনব্যাপি আলোচনাসভা ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাবেক সভাপতি এস এম শওকত হোসেনসহ সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
রোববার সদর উপজেলার আলিপুর, ঘোনা, বৈকারি, ঝাউডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিকে ধুলিহর ইউনিয়নের বড়দল, বেড়বাড়ী, সানাপাড়া,খাদিজাতুল কোবরা মাদ্রাসায় শোক দিবসের আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার উদ্যোগে খাবার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি খালিদ হাসান নয়ন এর আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের ফুড অফিস মোড়ে সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম জিকো, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল , ছাত্রলীগ নেতা এস এম জুবায়ের, সাবেক ছাত্রলীগ নেতা সাদাত আল কাবেজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অজ্ঞান পার্টির হামলায় কা‌লিগ‌ঞ্জে এক পরিবারের দু’জন জখম

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধি :
অজ্ঞান পার্টির সদস্যরা শৌচাগারের জানালার গ্রীল কে‌টে ঘরে ঢুকে একই পরিবারের দু’ সদস্যকে অজ্ঞান ও পিটিয়ে জখম করে মালামাল লুটপাটের চেষ্টা চালিয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়। সেখা‌নে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে মোরশেদ আলী গাজীকে কা‌লিগঞ্জ সার্জিকাল ক্লিনিক ও আনোয়ারা খাতুনকে সাতক্ষীরার সংগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।

গোবিন্দপুর গ্রামের সাজ্জাদ হোসেন জানান, রতনপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক তিনি। কয়েকদিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকায় দুর্বত্তরা তার বাড়িতেই টাকা আছে ভেবে শনিবার গভীর রাতে তার বাড়িতে এসে চেতনানাশক স্প্রে করে তার বাবা মোরশেদ আলী গাজী (৮৫) ও ছেলে তরিকুল ইসলামকে অজ্ঞান করে ফেলার চেষ্টা করে। এরপর রাত আড়াইটার দিকে অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্য শৌচাগারের জানালা ভেঙে ঘরের মধ্যে ঢোকে। চিৎকার করায় ওই চক্রের সদস্যরা তার ছেলে তরিকুল ও বাবা মোরশেদ আলীকে মারিপট করে। এ সময় দুর্বৃত্তরা তার বাবার ঘরের দরজা ভেঙে ফেলে তাদের উপর হামলা করে। তার স্ত্রী আনোয়ারা খাতুন চিৎকার করায় লোহার রড দিয়ে মাথা ফাঁ‌টি‌য়ে জখম করা হয়।

এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার আলমারির ড্রয়ার খুলে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করার চেষ্টা করে। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা চলে যায়। স্থানীয়রা তার বাবা ও স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় বাবাকে কালিগঞ্জ সার্জিক্যাল ক্লিনিক ও স্ত্রীকে সাতক্ষীরার সংগ্রাম ক্লিনিকে ভর্তি করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ আবরার জানান, আনোয়ারা খাতুন ও তার শ্বশুরকে রোববার ভোর পৌনে ৫টার দিকে ভর্তি করা হয়। আনোয়ারা খাতুনের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মোরশেদ আলীর মাথায় আঘাত ও চেতনা ফেরেনি। ফলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হ‌য়ে‌ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণকে পাঠানো হয়ে‌ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত মানুষের স্বপ্নের সারথি– সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

ডেস্ক রিপোর্ট :

বীরের এ রক্তস্রোত , মাতার এ অশ্রুধারা,
এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা ।
স্বর্গ কি হবে না কেনা ।
বিশ্বের ভাণ্ডারী শুধিবে না
এত ঋণ ?
রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন —
জানি না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কার উদ্দেশ্য করে এই কবিতা লিখেছিলেন। কিন্তু আজ ১৫ আগস্ট এ এসে রক্ত গোলাপের মত রক্ত ঝরেছিলো যাঁর বুক থেকে সেই স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে কবিগুরুর এই কবিতা ভীষণ রকম প্রাসঙ্গিক মনে হয়।

রোববার সাতক্ষীরা বিচার বিভাগ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলার বিচার বিভাগের সকল বিচারকবৃন্দ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, বিজ্ঞ সাধারণ সম্পাদক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, বিজ্ঞ সরকারী কৌঁসুলি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিজ্ঞ পিপি, জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ আরো বলেন, “বাঙালী বঙ্গবন্ধুকে কি দিয়েছে? শুধু “বঙ্গবন্ধু” ও “জাতির পিতা” উপাধী দিয়েছে কিন্তু বঙ্গবন্ধু দিয়েছেন, একটি স্বাধীন দেশ, স্বাধীন সত্ত্বা ও লাল সবুজের পতাকা। জাতির পিতার প্রতি আমাদের ঋণ রয়েছে আর সেই ঋণ পরিশোধ করা সম্ভব তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার মাধ্যমে। এখন আর মিছিল আর শ্লোগান দিয়ে নয়, দেশপ্রেম প্রমাণ করতে হবে দেশের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে। বঙ্গবন্ধু ফিনিক্স পাখির মতো বার বার উঠে এসেছে আমাদের উচ্চারণে আমাদের স্মরণে”।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ গোলাম আযম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর মহোদয়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল মহোদয়, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ আবুল হোসেন, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. মোঃ আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌঁসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ানুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ নাসির উদ্দিন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সাধারণ সম্পাদক এ্যাড. আ ক ম রেজওয়ানুল্লাহ সবুজ, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনুছ আলী, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী প্রমুখ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে লেখা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মহোদয়ের কবিতা “সময় এখন দেশ গড়ার” আবৃত্তি করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব সালমা আক্তার। শোকসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী জজ মোঃ জাহিদ হাসান।
সমগ্র অনুষ্টানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরায় জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল ০৯টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.হ.ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, অনলাইন পোর্টাল ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মতিউর রহমান,

ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, ডালিম ঘরামী, আসাদুজ্জামান সেলিম, মুকুল, মহিতুর রহমান, কাজী নজরুল ইসলাম হিল্লোল, মনিরুল ইসলাম, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। পরে জেলা পরিষদের সভা কক্ষে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৫-ই আগস্ট উপলক্ষে মহামারী করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জেলার ৩ হাজার ২শ’ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আরও ১৮৭ মৃত্যু

দেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১৭৫ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় আরও ছয় হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। ন

মুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

মৃত ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ এবং নারী ৮৬ জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ এবং নারী ৮ হাজার ২৩২ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৭১, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১১৩ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১০ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest