সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

সাতক্ষীরায় ১৫ আগস্ট উপলক্ষে সদর উপজেলা যুবলীগের  স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিনিধি : ” শোক থেকে শক্তি , শোক থেকে জাগারণ ” এই শ্লোগানকে সামনে রেখে শোকের মাস আগস্টে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে শোক দিবসের আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে । বৃহস্পতিবার (১২আগস্ট) বেলা ১১ টায় শহরের পুরাতন আইনজীবী ভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন , ১৫ ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা শোকের মাস কষ্টের মাস এ মাসে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে নানা ভাবে আঘাত এসেছে স্বাধীনতাবিরোধীরা নানাভাবে ষড়যন্ত্র করেছে এই মাসে। আজও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । সম্প্রতি মানবতা অপরাধীরা বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলার দুই সংসদ সদস্য মাথার দাম কোটি টাকা ফেসবুকে প্রচার করেছে ইতিমধ্যে আসামীরা ধরা পড়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ‌।

বাংলার মাটিতে মানবতাবিরোধীরা আজও সক্রিয় রয়েছে এজন্য যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হুসাইন শাফায়াত , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ , সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন , দপ্তর সম্পাদক শেখ হারু উর রশিদ , সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত , সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ , জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু , জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ- সভাপতি জাহিদ হোসেন , দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা , আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার ও খোরশেদ আলম প্রমূখ।আলোচনা সভা শেষে যুবলীগের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন ও কর্মসূচি পালন করা হয় । এ সময় জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম‌ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে প্রধানমন্ত্রী ঘোষিত পল্লী উদ্যোক্তাদের মাঝে ৬৫ লাখ টাকার প্রণোদনা বিতরণ

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এস এমই ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

১২আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার।অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বাছাইকৃত ৪৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ৬৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃওয়াহিদ মুরাদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্যামনগর চেয়ারম্যান শেখ আশরাফুল হাসান,জুনিয়র অফিসার মোঃ সাইফুল্লাহ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জগলুল তার বক্তব্যে বলেন,করোনাকালীন এই পরিস্থিতিতে সারা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে।বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য প্রণোদনা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে গতিশীল রেখেছেন।
পরবর্তীতে সুফলভোগী ৪৩ জন উদ্যোক্তাকে ৬৫ লক্ষ টাকা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলাবদ্ধতা নিরসনের দাবিতে সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে পঁচাধান নিয়ে প্রতীকী অবস্থান

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পঁচাধান নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী প্রান্তিক চাষীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কৃষকদের দাবির প্রেক্ষিতে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুর রহমান কৃষকদের এধরনের ক্ষতিতে দু:খ প্রকাশ করে বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে পরিদর্শন পূর্বক সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন।

অবস্থান কর্মসূচিতে তিন গ্রামের পক্ষে পক্ষে বক্তব্য রাখেন, কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সেচ কমিটির সভাপতি আরিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, নুর ইসলাম, রতœা খাতুন প্রমুখ।

এসময় তারা বলেন, আমরা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটি, কুমারনল ও কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। কৃষি কাজের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করি। বিগত ২১ বছর যাবত আমাদের বিলটি জলাবদ্ধতা থাকায় আমরা অর্ধহারে-অনাহারে দিন কাটায়। এ পরিস্থিতিতে তিন গ্রামের সমন্বয়ে ধান চাষের জন্য একটি সেচ কমিটি গঠন করি। সেই কমিটির মাধ্যমে বিদ্যুতের শক্তিশালী মিটার ও পাম্প স্থাপন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পানি নিস্কাশন করে ধান চাষের উপযোগী করা হয়। চলতি মৌসুসে আড়াই হাজার বিঘা জমি স্ব-স্ব কৃষক ধান করি। যা শীষ বরনীয় অবস্থায়।

এদিকে পূর্বের জলাবদ্ধতার কারণে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জবর দখল করে একটি মৎস্য ঘের করে। সেচের কারণে তার ঘেরের পানি শুকিয়ে যায়। সম্প্রতি বর্ষার কারণে পানি জমে ধানের ক্ষতি হতে পারে ভেবে উজানের একটি কালভার্টের মুখ আটকিয়ে দেওয়া হয় এবং পাশ^বর্তী সরকারি চাঁন মল্লিকের খাল দিয়ে পানি বেতনানদীতে নামানোর জন্য একটি শক্তিশালী পাম্পের ব্যবস্থা করি। কিন্তু চেয়ারম্যান লাল্টু তার অবৈধ মৎস্যঘের রক্ষার ঘেরে পানি ঢোকানোর জন্য খালের মুখ বন্ধ করে কালভাটের মুখটি খুলে দিয়ে আড়াই হাজার বিঘা ধানী ফোলন্ত জমিতে পানি প্রবাহিত কর। ফলে সেখানে সমস্ত ধান পঁচে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ২ হাজার প্রান্তিক কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পথে বসেছে অনেকেই। পরিকল্পিতভাবে একক স্বার্থে ২ হাজার কৃষকের পেটে লাথি মেরেছে। আমরা অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।

পরে দ্রুত জলাবদ্ধতার নিরসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা ব্যুরো :
সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় গাজীরহাট দূর্গা মন্দিরের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে যৌথভাবে মানববন্ধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য পরিষদের নেতাকর্র্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা মধুসুদন দাস, নিত্যনন্দ ঘোষ, শংকর কর্মকার, সুকুমার দাস, শংকর তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উত্তম পাল, ছাত্রনেতা সাগর বিশ্বাস, বলরাম বর্মন, গোপাল রায়, রবিন রায়, রাজু ঘোষ সুজিত সরকার প্রমুখ। এসময় খুলনার রুপসায় পিয়ালী গ্রামের হিন্দু পাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী সহ দেশের বিভিন্ন এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রতিবাদ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কর্মরত ৩৫জন সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় কর্মরত ৩৫জন সাংবাদিককে করোনাকালীন সাংবাদিকদের জন ̈ মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা দ্বিতীয় পর্যায়ের এই চেক বিতরণ করেন। এসময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার হোসেন, নূরুল আমীন প্রমূখ।

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ৭০ জন সদস্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের পেতে আবেদন করেন। এর মধ্যে ৩৫জন সদস্যকে বুধবার ১০ হাজার টাকা করে এই চেক প্রদান করা হয়েছে। বাকীদেরও অনুদানের চেক আগামী মাসে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৩৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১০ হাজার ৪২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৮টি ল্যাবে ৪৪ হাজার আটটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৩০টি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৪ জন ও নারী ১০৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৫১৮ জন ও নারী সাত হাজার ৮৮০ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন ও বাসায় মারা গেছেন তিনজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের এতিম শিশুকে দুধ ও স্বাস্থ্য সামগ্রি উপহার পাঠালেন জেলা ছাত্রলীগ সভাপতি আশিক

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরের মুন্সিগঞ্জে মা হারা এতিম শিশুর জন্য দুধ ও স্বাস্থ্য সামগ্রি পাঠিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। ফসবুক গণমাধ্যমে সংবাদ দেখে মা হারা এতীম শিশুকে গুড়া দুধ ও স্বাস্থ্য সামগ্রী তিনি।
মুন্সিগঞ্জের ছাত্রলীগ নেতা আশরাফুলের নেতৃত্বে উক্ত উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সে সময় অসহায় পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন এবং পরবর্তীতে যেকোন বিপদে বাচ্চার পাশে থাকার আশ্বাস দেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিক।

এসময় উপস্থিত ছিলেন সুমন, সন্জু, হাবিবুর প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার চেক বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : “বিআরডিবি থেকে এস এমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের আওতায় কালিগঞ্জে ২২ উদ্যোক্তাকে ৩৬ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) উপজেলা কার্যালয়ের হলরুমে এই ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিআরডিবি‘র ইউসিসি কমিটির আহবায়ক ইকবাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, বিআরডিবি ইউসিসি কমিটির সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উদ্যোক্তা খালিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র, কুঠির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই ব্যবস্থা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৩০০ কোটি টাকার প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছেন। সাতক্ষীরা জেলায় ৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এরই ধারাবাহিকতায় সমবায় সমিতির সদস্যদের মধ্যে থেকে ২২ উদ্যোক্তাকে ৩৬ লাখ টাকার প্রণোদনার চেক দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest