সর্বশেষ সংবাদ-
স্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেন

কালিগঞ্জে উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার চেক বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : “বিআরডিবি থেকে এস এমই ঋণ নিন, দেশের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের আওতায় কালিগঞ্জে ২২ উদ্যোক্তাকে ৩৬ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) উপজেলা কার্যালয়ের হলরুমে এই ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও বিআরডিবি‘র ইউসিসি কমিটির আহবায়ক ইকবাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, বিআরডিবি ইউসিসি কমিটির সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, উদ্যোক্তা খালিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষতিগ্রস্ত, ক্ষুদ্র, কুঠির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই ব্যবস্থা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৩০০ কোটি টাকার প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছেন। সাতক্ষীরা জেলায় ৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এরই ধারাবাহিকতায় সমবায় সমিতির সদস্যদের মধ্যে থেকে ২২ উদ্যোক্তাকে ৩৬ লাখ টাকার প্রণোদনার চেক দেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কাকাতো ভাইয়ের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার শ্যামনগরের নুরনগরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল চেষ্টা এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত কালিপদ অধিকারীর পুত্র রবীন্দ্র নাথ অধিকারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি শান্তি প্রিয় মানুষ। শ্যামনগরের হাজিপুর মৌজায় এস এ ২৪৮ খতিয়ানে সাবেক ১৭৪ হাল, ১৯৯ দাগে ৪১ শতক সম্পত্তি আমাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি। আমরা দীর্ঘদিন যাবত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ভোগদখল করে আসছি। উক্ত ৪১ শতক সম্পত্তির মালিক আমি এবং আমার ছোট ভাই গোপিনাথ অধিকারী। কিন্তু দু:খজনক বিষয় হলো আমার ছোট ভাই অকাল প্রায়ত হন। তার একমাত্র ওয়ারেশ হিসেবে আমি। কিন্তু আমার কাকাতো ভাই বিশ^নাথসহ অন্যান্য কাকাতো ভাইয়েরা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র শুরু করে। গত ১০ আগস্ট‘২১ আমাদের সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করলে আকস্মিকভাবে উল্লেখিত বিশ^নাথসহ অন্যান্য কাকাতো ভাইয়েরা নির্মান কাজে বাধা প্রদান করে এবং সেখানে কোন প্রকার কাজ না করার জন্য খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। উক্ত সন্ত্রাসী ব্যক্তিরা প্রভাব খাটিয়ে যে কোন মুহুর্তে আমার পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করে নিতে পারে।

এব্যাপারে তিনি বিশ^নাথ গংয়ের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী হিন্দুপাড়ায়,পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভী বাজার কুলাউড়ার আদিবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখলের প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ডাকে সাতক্ষীরা নিউ মাকের্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিশ^জিৎ সাধু।

সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, ঐক্যপরিষদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এড. সোমনাথ ব্যানার্জি, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী মাধব দত্ত, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, বি এম এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মনোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, এড. তারক মিত্র, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসু দেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাশ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিওফিল গাজী, যুবঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধু, যুগ্ম আহবায়ক মিলন কুমার রায়, ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস, মহিলা পরিষদের সভানেত্রী জ্যো¯œা দত্ত ও ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সে জন্য সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

১১.০৮.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু ও লীগ নামে বৈধ সংগঠন মাত্র ১৭টি, বাকি সব ভূইফোঁড়

রাজনীতির খবর : আওয়ামী লীগের ক্ষমতার এক যুগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যদের নাম ও আওয়ামী লীগের নামের শেষাংশ লীগ ব্যবহার করে গড়ে উঠেছে অসংখ্য সংগঠন। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো বাদ দিলে বঙ্গবন্ধু ও লীগ শব্দ যুক্ত বৈধ সংগঠন মাত্র ১৭টি।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এই ১৭টি সংগঠনকে অনুমোদন দেয়। অবশ্য ট্রাস্ট অনুমোদিত ১৭টি সংগঠনের মধ্যে ১২টিই অঞ্চলভিত্তিক এবং একটি বিদেশে। এর বাইরে ‘আওয়ামী’, ‘লীগ’ এবং বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে তিন শতাধিক সংগঠন থাকলেও সবগুলোই অবৈধ।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িটি ট্রাস্টের নামে লিখে দেয়। ১৯৯৪ সালে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করেন। ট্রাস্টের নীতিমালায় বলা হয়, বঙ্গবন্ধু বা তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কোনও ব্যক্তি/প্রতিষ্ঠান সামাজিক-সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য কোনও সংগঠন গড়ে তুলতে চাইলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমোদন নিতে হবে।

ট্রাস্ট গঠনের দুই বছর পর ১৯৯৬ প্রথমে বঙ্গবন্ধু বা পরিবারের সদস্যদের নামে সংগঠন অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে ২০১৫ সালের মধ্যে ১৭টি সংগঠনকে অনুমোদন দেয় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। ২০১৫ সালের পর আর কোনও সংগঠন ট্রাস্টের অনুমোদন পায়নি।

ট্রাস্টের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ট্রাস্ট থেকে কোনও সংগঠন অনুমতি নিতে চাইলে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। তারপর ট্রাস্ট যাচাই-বাছাই করে। সবকিছু ঠিক থাকলে ট্রাস্টের বোর্ড সভায় উত্থাপন করার পর অনুমোদন পায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নাম ব্যবহার করে সংগঠন পরিচালনা করার। ওই বোর্ড সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্রাস্ট কর্তৃপক্ষ জানান, এখন অনুমতির আবেদন নেওয়াও বন্ধ করে দিয়েছে ট্রাস্ট।

অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সবগুলো সংগঠনই ঢাকার ভেতরে। তিনটি ঢাকার বাইরে। একটি দেশের বাইরে আমেরিকায়। এগুলোর বেশিরভাগই নিদিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ। একই নামে রয়েছে একাধিক সংগঠন। দুটি রয়েছে পাঠাগার আর দুটি ক্রীড়া সংশ্লিষ্ট।

এগুলো হলো: বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ (সেগুনবাগিচা), বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ (ধানমণ্ডি), মুজিব সেনা পরিষদ (বনানী), বঙ্গবন্ধু একাডেমি, বঙ্গবন্ধু যুব পরিষদ (ধানমণ্ডি), বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ (ঝিগাতলা), বঙ্গবন্ধু ফাউন্ডেশন (আমেরিকা), বঙ্গবন্ধু শিশু একাডেমি (খিলগাঁও), শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা (রামপুরা), বঙ্গবন্ধু ফাউন্ডেশন (পল্টন), বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, শেখ রাসেল ক্রীড়া চক্র (রায়েরবাগ), শেখ রাসেল স্মৃতি পাঠাগার (পিরোজপুর), বঙ্গবন্ধু স্বাধীনতা মঞ্চ (ফরিদপুর) ও শহীদ শেখ রাসেল স্মৃতি সমাজ কল্যাণ পাঠাগার (বরগুনা)।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এ ১৭টি সংগঠনের বাইরে ‘শেখ রাসেল জাতীয় শিশু–কিশোর পরিষদ’কে স্বীকৃতি দেয় আওয়ামী লীগ। নিজের ছোট ভাই শহীদ শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটির একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অংশ নিতে দেখা গেছে।

অবশ্য মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি না নিলেও সরকারের সংশ্লিষ্ট দফতর অনুমোদিত ক্রীড়া, শিক্ষা বা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রয়েছে বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫ (২) ধারা অনুযায়ী আটটি সহযোগী সংগঠন হয়েছে। এগুলো হল মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং আওয়ামী মৎস্যজীবী লীগ। এর বাইরে ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগ স্ব স্ব গঠনতন্ত্র অনুযায়ী চলবে বলে গঠনতন্ত্রে স্বীকৃতি রয়েছে। এ ছাড়া গঠনতন্ত্রে স্বীকৃতি না থাকলেও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও মহিলা শ্রমিক লীগকে দলটি ওন করে। ফলে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম মিলে আওয়ামী লীগের স্বীকৃত ১২টি সংগঠন রয়েছে।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তারা বলেন, অনুমতির বাইরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কোনও সংগঠন খোলা হলে তা পুরোপুরি অবৈধ।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করা সংগঠন গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মত। অবৈধ এসব সংগঠনগুলো নিয়ে আওয়ামী লীগেরও তেমন মাথাব্যথা দেখা যায়নি। দলটির নীরবতা দেখে অবৈধ ও অনুমোদনহীন সংগঠনের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। বরং দলের দিবসভিত্তিক নানা অনুষ্ঠানে অতিথি হয়ে যেতে দেখা গেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের।

সম্প্রতি হেলেনা জাহাঙ্গীরের ‘চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন গড়ে উঠলে ভুঁইফোড় এসব সংগঠন নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। আর নড়েচড়ে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগও। ভুঁইফোড় সংগঠনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। এরই অংশ হিসাবে গ্রেফতার করা হয় হেলেনা জাহাঙ্গীর ও দর্জি মনির নামে পরিচিত একজনকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গবন্ধু ট্রাস্টের একজন কর্মকর্তা বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ট্রাস্টের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে ১৭টি সংগঠনকে। ওই কর্মকর্তা আরও বলেন, আপার (শেখ হাসিনা) নির্দেশে ২০১৫ সাল থেকে আমরা অনুমোদন দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমরা আবেদন গ্রহণ করাও বন্ধ করে দিয়েছি।

অনুসন্ধানে আরও দেখা গেছে, অনুমোদন দেওয়া সংগঠনগুলোর চেয়ে অনুমতি নেই এমন সংগঠনগুলোর উৎপাতই বেশি। বিভিন্ন দিবসভিত্তিক কর্মসূচি গ্রহণ করে এবং পরিচিতি পেতে ব্যানার-পোস্টার ও লিফলেট প্রকাশ করে আলোচনায় চলে আসে তারা। শুরু করে কমিটি বাণিজ্যের পাশাপাশি টেন্ডার বাণিজ্য, তদবির আর চাঁদাবাজি। আর এসব করে তারা বার বার আওয়ামী লীগকে বিব্রত ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে যে কোন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হতে গেলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নিতে হয়। আমরা দেখেছি অধিকাংশ ভুঁইফোড় সংগঠনের অনুমতি নেই। তিনি বলেন, এসব সংগঠন অবৈধ উপায়ে গড়ে উঠে এবং অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে। ফলে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তোলে।

হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, এসব সংগঠনগুলোর দায়িত্বে থাকা লোকগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুরা হোসেন বলেন, ২০১৫ সালের পর থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে কোনও সংগঠনকে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি, হেলেনা, পিয়াসাসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

বিনোদন সংবাদ : মাদক মামলায় রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরীমনি এবং ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। চিঠি পাওয়ার ৩ কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠি বুধবার (১১ আগস্ট) অনেক ব্যাংক পেয়েছে বলে জানা গেছে।

যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম।

একই চিঠিতে আরো তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন- রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।

চিঠিতে পরীমনির পুরো নাম শামসুন নাহার স্মৃতি উল্লেখ রয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া।

জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। এসব তথ্য পর্যালোচনায় কোনো অসঙ্গতি পেলে আইন শৃঙ্খলাবাহিনী পরবর্তী ব্যবস্থা নেবে। শিগগিরই আরো অনেকের তথ্য চাওয়া হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর : সাকিব আল হাসানের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। বিশেষ করে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অসাধারণ খেলেছেন তিনি। দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। তাই আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব।

অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে পেছনে ফেলে সাকিব মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হন। মেয়েদের মাসসেরা ক্রিকেটার হন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে সাকিব ওয়ানডে সিরিজে ৯৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন। আর মোট রান করেন ১৪৫ রান। সেই সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। আর টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে সাকিব টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন। প্রায় তিন বছরের বেশি সময় পর টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন। ২০১৮ সালে এই সংস্করণে সর্বশেষ শীর্ষে ছিলেন তিনি।

আজ বুধবার আইসিসি সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে। ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবী ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ সফল্যে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। তাই শীর্ষে উঠে যান তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব। মাত্র ৯ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। তাই গড়েন নতুন একটি কীর্তি। বিশ্বের টি-টোয়েন্টিতে ১০০০ রানের পাশাপাশি ১০০ উইকেট নিয়েছেন তিনি।

নিজের ৮৪ ম্যাচে গিয়ে উইকেট শিকারের সেঞ্চুরি করেন সাকিব। সে ম্যাচে সাকিবের দাপুটে বোলিংয়ে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে অসিদের এটাই সর্বনিন্ম দলীয় সংগ্রহ। আগেরটি ছিল ৭৯। ২০০৫ সালে সাউাম্পটনে ইংল্যান্ডের কাছে ১৪.৩ ওভারে ৭৯ রানে গুটিয়ে যায় তারা।

এই কীর্তিটি প্রথম গড়েছিলেন লঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা। লঙ্কান ক্রিকেটার ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বর্ণের বার লুটের মামলায় ডিবির ৬ কর্মকর্তা রিমান্ডে

দেশের খবর : এক ব্যবসায়ীকে আটক করে ২০টি স্বর্ণের বার লুটের মামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ছয় কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান আজ বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন ফেনী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

ছয় পুলিশ সদস্যকে আজ দুপুরে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মনির হোসেন প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালত ডিবির ওসি সাইফুল ইসলামের চার দিন এবং বাকি পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুত্র জানিয়েছে।

জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম, তিন এসআই ও দুই এএসআইসহ মোট ছয়জনকে আটক করে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতির মামলা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে আটক করে ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় ডিবি পুলিশ। গোপাল কান্তিদাস এ বিষয়ে গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ।

গোপাল কান্তি দাস সাংবাদিকদের বলেন, ২০টি স্বর্ণের বারের মূল্য এক কোটি ২৪ লাখ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে সাতক্ষীরার ২ সাংসদের জীবননাশের হুমকিদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
ফেসবুকে সাতক্ষীরার ২ সাংসদের জীবননাশের হুমকিদাতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার পিতাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার বালিয়াঙ্গা গ্রামের ইমান আলীর পুত্র মনিরুল ইসলাম (৪৫) ও তার পুত্র ইউসুফ হোসেন(২১)।

বুধবার সকালে দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বুধবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ আগস্ট আজয়ালি জান নেই, কালিমা মা, নামক দুটি ফেসবুক আইডি ব্যবহার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল এবং সদর- ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি এই “দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার দিবো, আমাদের সব লোকদের বলে দেও, এই দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার একে বার মেরি ফেলি দিতে হবে, কোটি টাকা” মর্মে পোস্ট করে।

এঘটনায় সাংসদ্বয়ের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

ডায়েরির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় পোস্ট দাতা ইউসুফ হোসেন কে সনাক্ত করে পুলিশ। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ০৮টি মোবাইল, ২০টি সীম কার্ড, ৩টি মেমোরী কাড, ১টি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও জঙ্গীবাদের উস্কানিক মূলক কিছু বই উদ্ধার করা হয়। সে সময় ইউসুফ হোসেন ও তার পিতাকে গ্রেফতার করা হয়। আটকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা বাদী জিয়াউর বিন সেলিম। মামলা নংÑ ৩৪, তাং ১১/০৮/২১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest