সর্বশেষ সংবাদ-
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেনসাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

শ্যামনগরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজী : থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা’র শ্যামনগরে দুই কথিত সাংবাদিক এর নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৪। তাং- ১১.০৮.২০২১।

মামলার বাদী শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ উদ্দীন গাজীর ছেলে আলহাজ্ব মোঃ আরাব আলী। তিনি ঈশ^রীপুরের বংশীপুরে মেসার্স আশা পেট্রোল পাম্পের স্বত্ত্বাধিকারী।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মোঃ নুর ইসলাম ছেলে মোঃ জিল্লুর রহমান(৩২) মোঃ ইব্রাহিম হোসেনেরর ছেলে মোঃ সোহাগ (২৬) নামে দুই কথিত সাংবাদিক ঈশ্বরীপুর ইউনিয়নে বংশীপুর মেসার্স আশা পেট্রোল পাম্পের অফিসে যান।

সে সময় মামলার বাদী সহ ম্যানেজার পঙ্কজ কুমার সরকার দিনের হিসাব করছিলেন। এসময় আসামীদ্বয় বাদীর অফিসের গ্রীলের বাহিরে এসে বলে আমরা সংবাদিক এখানে ব্যাবসা করতে হলো আমাকে চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীখার কারায়,আসামীদ্বয় অশ্লীল ভাষায় গালি ও হুমকি দেয় এবং ম্যানেজার ও কর্মচারীকে খুন জখম করবে বলে ভয়-ভীতি হুমকি প্রদান করে।
এঘটনায় ভুক্তভোগী আরাব আলী বাদী হয়ে কথিত ওই দুই সাংবাদিক মোঃ জিল্লুর রহমান(৩২) সোহাগ (২৬) এর বিরুদ্ধে মামলা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, এসপির বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

দেশের খবর : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোকতার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামালটি রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসিকে এজাহার হিসাবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন।

এদিন দুপুরে একই আদালতে মামলার আবেদন করেন পুলিশের এক নারী পরিদর্শক। পরে বিকেলে বিচারক এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, পুলিশ সুপার মোকতার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। বাদী আগে থেকেই সুদানে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে তার ব্যবহৃত গাড়ির চাবি চান। সে সময় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান ও হুমকি দেন। এরপর ২২ ডিসেম্বর ক্ষমা চেয়ে আবারো তাকে ধর্ষণ করেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ‘মৌখিকভাবে বিবাহ’ করে বাদীকে আবারো ধর্ষণ করেন। এরপর আরো কয়েক দফা বাদীকে ধর্ষণ করেন মোক্তার হোসেন। কিন্তু নিকাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাদীকে গ্রহণ করার তাগিদ দিলে মোক্তার হোসেন তার সঙ্গে অশোভন আচরণ করেন। বাদীকে এড়িয়ে যেতে থাকেন।

এর অবস্থায় গত ২১ এপ্রিল বাদী মোক্তার হোসেনের রাজারবাগ বাসায় গিয়ে আশ্বাস অনুযায়ী বিয়ের কাবিননামা সম্পূর্ণ করার তাগিদ দেয়। এতে মোক্তার হোসেন অস্বীকৃতি জানান। তখন মোক্তার হোসেন, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উত্তেজিত হয়ে বাদীকে মারধর করেন এবং হুমকি দেন। করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলেও জানান বাদী।

আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটিও চলমান রয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থানকুনি পাতার অসাধারণ ৪ উপকারিতা

স্বাস্থ্য ডেস্ক : থানকুনি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। পেট ও মস্তিষ্কের বিকাশে দুর্দান্ত কার্যকর।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক—

পেটের রোগ নিরাময়ে

পেটের রোগ নিরাময়ে থানকুনি পাতা দারুণ কার্যকর। যে কোনও পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। থানকুনি পাতা হজমপ্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে। পেট খারাপের চিকিৎসায়ও এই পাতা বেশ সহায়ক।

অনিদ্রা দূরীকরণে

রাতে ঠিকমতো ঘুম না হলে থানকুনি পাতা খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান স্ট্রেস বা মানসিক চাপের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে সহজেই অনিদ্রার সমস্যা দূর হয়।

মস্তিষ্কের বিকাশে

থানকুনি পাতা মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে উপকারী। থানকুনি পাতা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া এতে প্রচুর ফলিক অ্যাসিড বর্তমান। এতে অ্যালঝাইমার বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা কমে।

স্ট্রেচ মার্ক কমায়

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, থানকুনি পাতা স্ট্রেচ মার্ক কমাতে পারে। অনেকের মত, থানকুনি পাতায় থাকা টারপিনয়েড শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। এটি নতুন করে স্ট্রেচ মার্ক তৈরি হতে বাধা দিতে পারে।

তবে থানকুনি পাতা সেবনে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। যেমন—তন্দ্রাভাব, মাথা ঘোরানো, বমি বমি ভাব, ত্বকের সমস্যা প্রভৃতি। যাঁদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ রয়েছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হত্যাচেষ্টা মামলায় সিকদার ভাইদের অব্যাহতি

দেশের খবর : এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলার আসামি সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে অব্যাহতি দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

শিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আদালতে আসামি দুজন হাজিরা দিয়েছিলেন। বাদীর এ মামলায় আপত্তি নেই বললে, বিচারক তাদের অব্যাহতি দেন।

আইনজীবী আরও বলেন, গত ২৬ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন।

পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী ও বিবাদীর ভুল–বোঝাবুঝির কারণে এই মামলার উদ্ভব হয়েছে। পরে বাদী-বিবাদী নিজেদের ভুল বুঝতে পেরে একটি সমঝোতা চুক্তি করেন। নিরপেক্ষভাবে তদন্ত করে আসামিদের অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণাদিও পাওয়া যায়নি। মামলাটি ‘তথ্যগত ভুল মর্মে প্রতীয়মান হয়’ বলেও উল্লেখ করা হয়েছে। সমঝোতায় বাদী-বিবাদী বলেছেন, তদন্তের ফলাফল তারা মেনে নেবেন এবং পরবর্তীকালে তারা এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না।

গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংকের এমডিসহ দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, গত বছরের ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। তাদের গুলি করে হত্যার চেষ্টাও করা হয়।

বিবরণে আরও উল্লেখ করা হয়, পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এর পরই গুলি ও মারধরের ঘটনা ঘটে।

রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষরও নেন। ঘটনার পর থেকে রন হক ও দিপু হক পলাতক হন। পরে নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি দেন।

এরপর গত ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রন হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম ১০ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পরে রন হকের জামিনের মেয়াদ বাড়ান আদালত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষা নভেম্বরে ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গেছে। এইচএসসিরটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু করতে পারবো। আমাদের সেই প্রস্তুতি আছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার উপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব। বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ।

শিক্ষামন্ত্রী বলেন, অভিজ্ঞতা বলে গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিলো। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। আর যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, আমরা মনে করছি না হবে। তাহলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে শহরের পর শহর তালেবানের দখলে, দূতাবাস খালি করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

বিদেশের খবর : গণমাধ্যমের প্রতিবেদন বলছে—তালেবান সৈন্যরা স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের সবচেয়ে বড় দুটি শহরের দখল নেওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগানিস্তানে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে সাহায্য করতে কয়েক হাজার সেনা পাঠাবে বলে জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মে মাস থেকে ব্যাপক আক্রমণ শুরু করার পর সর্বশেষ আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখলকে তালেবানের দুটি বড় সামরিক বিজয় হিসেবে ধরা হচ্ছে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটবর্তী একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখলসহ সে দেশজুড়ে তালেবানের নিয়ন্ত্রণের অগ্রগতির পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা মার্কিনিদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানে বসবাসরত মার্কিনিদের উদ্দেশে বলা হয়েছে, ‘যেভাবে সম্ভব দ্রুত আফগানিস্তান ত্যাগ করুন।’

আর্থিক সংকট বা অন্য যেকোনো কারণে কেউ দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে অসুবিধায় পড়লে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে। তবে বলা হয়েছে, ‘নিরাপত্তার অবস্থা এবং লোকবলের কমতি থাকায় কাবুলসহ আফগানিস্তানে খুব কম সংখ্যক মার্কিনিকেই সহায়তা করতে পারবে দূতাবাস।’

গতকাল বৃহস্পতিবার কাবুলের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর গজনি দখল করেছে তালেবান। মে মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর পর থেকে এটি তালেবানের বড় অর্জন। চলতি মাসের শেষ নাগাদ মার্কিন সেনারা আফগানিস্তান থেকে ফিরে আসবে।

যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার পর থেকে দেশটিতে ইসলামপন্থি তালেবান গোষ্ঠীর সঙ্গে একাই লড়তে হবে আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে।

কাবুলের নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করে গত ২৭ এপ্রিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের যতটা সম্ভব দূতাবাসের বাইরে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রলায়য়ের মুখপাত্র নেড প্রাইস এ সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, দূতাবাসের কর্মসূচির কোনো পরিবর্তন হয়নি, তবে প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তালেবানের দ্রুত ও সহিংস অগ্রগতির পরিপ্রেক্ষিতে পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তানে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রায় তিন হাজার বাড়তি সেনা পাঠাবে।

অন্যদিকে, যুক্তরাজ্য তাদের নাগরিক এবং স্থানীয় দোভাষীদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য প্রায় ৬০০ সেনা পাঠানোর কথা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য নির্ধারণ

তথ্য-প্রযুক্তি ডেস্ক : অবশেষে একযুগ পর সারাদেশে নির্ধারণ হলো ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য (ট্যারিফ)। এতে এখন থেকে কম দামে ইন্টারনেট পাওয়া যাবে। এই নতুন দাম কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্টারনেটের নতুন এই ট্যারিফ ঘোষণা করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। জুমের মাধ্যমে সংবাদ সম্মেলনটি হয়।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ভূগর্ভস্থ ক্যাবল সেবা এনটিটিএন চালু হওয়ার ১২ বছর পর এ সেবামূল্য নির্ধারণ করা হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী জানান, যে সেবামূল্য বেঁধে দেয়া হলো, তা ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য।

মন্ত্রী বলেন, এ মূল্য নির্ধারণের ফলে ডিজিটাল বাংলাদেশের আরও এক ধাপ অগ্রগতি হলো। আজকের এ ঘোষণার ফলে সারাদেশে ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হলো। ৬ জুন ‘এক দেশ এক রেট’ ইন্টারনেট ঘোষণা দেয়ার পরে তা বাস্তবায়নে সমস্যা হচ্ছিল। এখন এটা আর থাকবে না।

তিনি জানান, মোবাইল অপারেটরের বিরুদ্ধে কল ড্রপ, নেটওয়ার্ক সমস্যা নিয়ে শত শত অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা বেশি বলে সরাসরি অভিযোগ করেন অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিটিআরসি আইআইজির জন্য বিভিন্ন ভলিউমে ১১টি স্ল্যাবে ব্যান্ডউইথের দাম ও এনটিটিএনগুলোর জন্য ট্রান্সমিশন ক্যাপাসিটির ভলিউম অনুযায়ী ১৫টি স্ল্যাবে সেবামূল্য বেঁধে দেয়া হয়।

বলা হচ্ছে, এটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানে আইআইজি এবং আইএসপিএদের জন্য বেসরকারি এনটিটিএন’র ব্যাকহল (ক্যাপাসিটিভিত্তিক) ট্যারিফ। এছাড়া আগেই আইএসপির দাম তিনটি স্ল্যাবে (৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা) বেঁধে দেয়া হয়। এর আগেও এ তিনটি প্রতিষ্ঠানের সেবামূল্য ছিল, কিন্তু তা কখনই সরকারিভাবে বেঁধে দেয়া হয়নি। প্রতিষ্ঠানগুলো নিজেরা একটা দাম ঠিক করে তা গ্রাহকের সামনে উপস্থাপন করত।

আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ বলেন, ট্যারিফ ঠিক করে দেয়ার ফলে সারাদেশে এখন এক দামে ব্যান্ডউইথ বিক্রি হবে। ঢাকার বাইরে একেক আইএসপি একেক দামে ব্যান্ডউইথ কিনত। এখন থেকে এক রেটে কিনবে। ফলে তা গ্রাহকের দিকেই যাবে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, এনটিটিএন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, আইআইজি ফোরামের মহাসচিব আহমদে জুনায়েদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সীমান্তে দুই নারী উদ্ধার : দুই মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে দুই নারী কে উদ্ধার করে। এছাড়া দুই মানব পাচারকারী আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
১২ আগস্ট সাতক্ষীরা ৩৩ বিজিবি কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধীনস্থ কুশখালী এবং তলুইগাছা বিওপি এর সীমান্ত এলাকায় পাচারকারীর বাড়ীতে অভিযান চালিয়ে দুই নারী এবং দুই পাচারকারীকে আটক করে। এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো ৪ পাচারকারী।

আটককৃত নারী যশোর জেলার মনিরামপুরের আলী মোড়লের কন্যা রোজিনা খাতুন ও সদরের নতুনগাও উমরপুর গ্রামের মইরুদ্দিনের কন্যা সুমাইয়া। পাচারকারীরা হলেন সদরের কুশখালী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র শহিদ হোসেন ও গোলাম হোসেনের পুত্র জাহিদ। এছাড়া পলাতক মানব পাচারকারী হলেন হাওয়ালখালী গ্রামের মোজাম্মেল হকের পুত্র নাজমুল হোসেন ও মৃত আবুল খায়েরের পুত্র বাবু, তলুইগাছা গ্রামের মৃত একাব্বরের পুত্র আব্দুর রাজ্জাক, ও সোবহানের পুত্র মোঃ আক্তার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest