সর্বশেষ সংবাদ-
স্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশুসাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা ফারুক হোসেন

কলারোয়ায় ইট চুরির অপবাদে মধ্যবয়সী মহিলার চুল কাটার অভিযোগ

অনলাইন ডেস্ক : কলারোয়ার দেয়াড়ায়  দুটি ইট চুরির অপবাদে এক মধ্য বয়সী নারীকে গাছে বেঁধে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৮ আগস্ট রাতে উপজেলার দেয়াড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওই দিন খোরদো পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে কলারোয়ার উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত শককো গাজীর পুত্র ভ্যানচালক নেদুকালা তার প্রতিবেশী ও ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে ২টি ইট চুরির অপবাদ দিয়ে ঝগড়া করে।

ইট চুরির ঘটনার সূত্র ধরে ৯ আগস্ট সকাল ৯টার দিকে রশিদাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে। নেদুকালা ও তার স্ত্রী, পুত্রবধু ফাইমা (২৬), পারভীনা (২৪), মাসুরা (২৭) এবং আমানুল এক হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত দরিদ্র দিনমজুর ২ সন্তানের জননী ৪৫ বছর বয়সী রশিদা খাতুনের মাথার চুল কেটে শাড়ী খুলে, বিবস্ত্র ও মারপিট করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রশিদা বাদী হয়ে ওই দিন খোরদো পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন।

খোরদো পুলিশ ফাঁড়ির এসআই রইচ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বর্ণের বার আত্মসাত করায় ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

দেশের খবর : ফেনীতে ২০টি স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের ওসিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপ-পরিদর্শক (এসআই), দুই সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবি মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে জানান, গোপাল কান্তি নামে এক স্বর্ণ ব্যবসায়ী চট্রগাম থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার রাতে ফেনীর ফতেপুর ওভারপাসের সামনে থেকে ডিবি পুলিশের একটি দল তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে ডিবি পুলিশের সামনে হাজির করে চিহ্নিত করতে বললে গোপাল কান্তি তাদের শনাক্ত করেন।

তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে ও তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় ফেনী মডেল থানায় মঙ্গলবার রাতে ডাকাতির মামলা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-ফেনীর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মোঃ মোতাহার হোসেন (পিপিএম), এসআই মোঃ মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকলায়েন-পরীমনির ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েন। বিপুল মাদকসহ পরীমনিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় গোলাম সাকলায়েনকে ডিবি থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দাঙ্গা দমন বিভাগ, পশ্চিম) বদলি করা হয়।

ওই সময় পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। ফুটেজটি সাকলায়েনের সরকারি বাসভবনের। সেখানে তারা এক সঙ্গে ১৮ ঘণ্টা অবস্থান করেন। এই আলোচনা-সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে সাকলায়েন ও পরীমনির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক মিনিটি ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, সাকলোয়েনের জম্মদিনে কেক কাটছেন তারা। পরে পরীমনি তাকে খাইয়ে দিচ্ছেন। পরে সাকলায়েনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে দেখা গেছে পরীমনিকে।

ওই ভিডিওটি এখন নেট পাড়ায় ব্যাপক আলোচিত-সমালোচিত।

এর আগে জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।পরীমনি জানান, সাকলায়েনকে তিনি পছন্দ করেন। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান পরীমনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির বাসায় তিন দিন সময় কাটান ডিবি কর্মকর্তা সাকলায়েন

অনলাইন ডেস্ক : মামলা তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। এরপর নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিল। ঈদের সময় তিন দিন ছিলেন পরীর বাসায়। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। বিবাহিত সেই পুলিশ কর্মকর্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন অবিবাহিত হিসেবে। সর্বশেষ পরীমনি সেই পুলিশ কর্মকর্তার বাসায় এসে অবস্থান করেন প্রায় ১৮ ঘণ্টা। পরীমণি গ্রেপ্তারের পর অকপটে স্বীকার করেছেন সবকিছু। অভিযোগ উঠতে না উঠতেই আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে ডিবির সকল কার্যক্রম থেকে নিবৃত্ত করা হয়েছে।

গোলাম সাকলায়েন ৩০তম বিসিএসএর অফিসার। তার গ্রামের বাড়ি রাজশাহী। সাকলায়েনের স্ত্রী প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় তার স্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত রয়েছেন। তাদের একটি সন্তানও রয়েছে।

সম্প্রতি ডিবিতে জিজ্ঞাসাবাদেও পরীমণি সাকলায়েনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া জিজ্ঞাসাবাদে পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপুও এ সম্পর্কে বিষয়ে বিস্তারিত বলেন।

পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীমনিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতি বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদরদফতরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমনির বক্তব্যের সত্যতা পান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোট ক্লাবের ১৩ জুনের ঘটনার পর পরীমনি তাকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে অভিযোগ আনলে মামলা হয়। মামলার পরদিনই আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাকলায়েন সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।

মামলা তদন্তের অংশ হিসেবে পরীমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরীমনির। এরপর থেকেই শুরু হয় যোগাযোগ।

জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। নিয়মিত পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়েন শিথিল। মাঝে-মধ্যেই গাড়ি নিয়ে বের হতেন দু’জনে। সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি।

সম্প্রতি সাকলায়েনের বাসায় পরীমনির যাতায়াতের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখা যায়, ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে পরীমনির সাদা রংয়ের হ্যারিয়ার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৫ ৯৬ ৫৩) নিয়ে গোলাম সাকলায়েনের রাজারবাগের অফিসার্স কলোনির মধুমতি ভবনের ৯/সি নম্বর সরকারি ফ্ল্যাটের বাসায় আসে। প্রথমে সেই গাড়ি থেকে লাল রংয়ের টি-শার্ট পরে বের হন সাকলায়েন। সাদা রংয়ের একটি স্লিপিং গাউন পরে নামেন নায়িকা পরীমনি। পরীমনির খালাতো বোন শায়লা ও তার স্বামী গোলাম রাতে সাকলায়েনের ওই বাসায় যান। পরে রাত ২টার দিকে পরীমনি ও তার স্বজনরা গোলাম সাকলায়েনের বাসা থেকে বের হয়ে যান। তবে রাতে বের হওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক, আর সাকলায়েনের গায়ে সাদা টি-শার্ট।

ডিবির একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, সাকলায়েন নিজেকে অবিবাহিত দাবি করে মামলার তদন্তের সময় পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু সাকলায়েন বিবাহিত, বিষয়টি জানার পর পরীমনি ও তার মধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। পরে দীপুর উদ্যোগে পরীমনির সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হয়। গত কোরবানি ঈদের সময় পরীমণির বাসায় তিন দিন ছিলেন সাকলায়েন। তখন বাসায় তারা ছাড়া আর কেউ ছিল না।

এ বিষয়ে পরীমনির গাড়িচালক নাজির হোসেন বলেন, রাজারবাগ পুলিশ কোয়ার্টারে পরীমণিকে গত ১ আগস্ট সকালে তিনি গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। আবার রাতে পরীমণির ফোন পেয়ে তাকে আনতে যান। এছাড়াও তারা দু’জনই গাড়ি চালাতে পারে। তারা মাঝেমধ্যেই আমাকে রেখে নিজেরা ড্রাইভ করে হাতিরঝিলে ঘুরতে যেতো। গাড়ি চালানো অবস্থায় তারা কোনো কথা বলতেন না। তবে গাড়িতে মদ্যপান করতো। আবার মাঝেমধ্যে তারা একা গাড়ি নিয়ে বের হতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দরিদ্র ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সহায়তা দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুল হক’র সহযোগিতায় ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সুমন হোসেনের তত্বাবাধনে কুলিয়ায় খাদ্য সহায়তা দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ আগস্ট) কুলিয়া ব্রিজ সংলগ্ন শহীদ মিনার চত্ত্বরে ৫৬ জন দরিদ্র ড্রাইভার ও হেলপার এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাদমান সাকিফ ও অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট হাসপাতালে চিকিৎসাধীন 

নিজস্ব  প্রতিনিধিঃ সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ আবু তালেব (৬৫) মারধর, শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সকালে আবু তালেব পিতা মৃত আনছার গাজী শ্যামনগর হাসপাতালে ভর্তি হন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন আমাদের পাশের বাড়ির মনিরুল, মন্টু, বাবু, বাবলু, ইলিয়াস সহ কয়েকজন বুধবার সন্ধ্যায় একটা ছোট বাচ্চাকে মারধোর করছিল সে সময় আবু তালেব প্রতিবাদ করে তখনই ব্যাপকভাবে মারধর করে মাথা ও পায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা উদ্ধার করে গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিৎসা নেই রাতে শারীরিক অবস্থা অবনতি হলে সকালে শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন তার মাথায় উপায় আঘাতের চিহ্ন রয়েছে চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবেন। এ ঘটনায় যারা মারধোর করেছে তারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কর্মসূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সভায় ১০ আগস্ট মঙ্গলবার সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

কর্মসূচি গুলো হচ্ছে- ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও কালোব্যাজ ধারন। সকাল ৮টায় খুলনা রোড মোড় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পন। দুপুরে অফিস ইউনিটে দোয়া অনুষ্ঠান ও দুস্থ মাঝে খাবার বিতরণ। উক্ত কর্মসুচি সমূহ সফলভাবে পালন করার জন্য ইউনিটের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুবসদস্যবৃন্দকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শংকরকাটি যুব উন্নয়ন সংগঠনের কমিটি গঠন

শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়ন এর শংকরকাটি গ্রামে অবস্থিত “শংকরকাটি যুব উন্নয়ন সংগঠন”। গত ০৭-০৮-২০২১ রোজ শনিবার উক্ত সংগঠনের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। শংকরকাটি যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম। এবং সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন। সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম এবং মোঃ রবিউল ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক শামীম হাসান মুন্না। প্রধান উপদেষ্টা মোঃ ইয়াসিন আলী। সাংগঠনিক সম্পাদক এবং সহকারি সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির ও মারুফ হোসেন। ক্যাশিয়ার এবং সহকারী ক্যাশিয়ার মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও হেমন্ত কুমার। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহিন আলম। নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ লিটন হোসেন ও মোঃ ড আসাদুল। অনলাইন বিষয়ক সম্পাদক এবং সহকারি অনলাইন বিষয়ক সম্পাদক নাঈম হাসান ও সাকিন হাসান।

কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান এবং নয়ন হাসান।

গরীব অসহায় ও বেকার যুবকদের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নিয়ে কাজ করার অঙ্গীকার জানান শংকরকাটি যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন। এছাড়া শংকরকাটি যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন আলীর বক্তব্য যে পুরাতন কমিটি রাখায় কোন কাজ না হওয়ার কারণে পুরাতন কমিটি কে বাদ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৭ জন সদস্য সংগঠন থেকে তাদের ব্যক্তিগত স্বইচ্ছায় বিদায় নিয়েছেন। বিদায়ী সদস্যের নাম থ মো: জাবের হসেন, গাজী আব্দুল্লাহ আল মামুন, আশিক এলাহী মুন্না, আবু সুফিয়ান, মোঃ আরিফ হোসেন, মোঃ আসাদুল (খোকন) এবং সালাউদ্দিন বাপ্পী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest