সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

বিনোদন সংবাদ : মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির কস্টিউম ডিজাইনার এবং তার অনেক অনৈতিক কাজের সহযোগী জুনায়েদ করিম জিমিকে এবার আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিমিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।

জিমিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।

এর আগে শুক্রবার বিকালে রাজধানীর পান্থপথ থেকে আটক হন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। তাকেও গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা পরীমনি জিজ্ঞাসাবাদে তার বিভিন্ন অপকর্মের সঙ্গে চয়নিকা চৌধুরী ও জিমির সম্পৃক্ততার কথা জানান। এজন্য তাদের দুজনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।

পরীমনির অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম সাহায্যকারী এই জিমি। যাকে নিয়ে রাত-বিরাতে বিভিন্ন ক্লাবের পার্টিতে পরীমনিকে অংশ নিতে দেখা গেছে। জিমি পরীমনির সঙ্গে সঙ্গী হয়ে অনেক দেশ ঘুরতে যেতেন। তার সঙ্গে বিত্তবানরা থাকত। বিনিময়ে জিমি তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতো। পরীমনির এই অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম সাহায্যকারী তার কস্টিউম ডিজাইনার জিমি।

মডেলিং ও সিনেমায় অভিনয় করার পাশাপাশি পরীমনি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে সেখানে ব্যবসায়ীদের দাওয়াত দিয়ে টাকা নিতেন। ব্যবসায়ীদের সঙ্গে দেশে-বিদেশে ঘুরতে গিয়ে একজনের মাধ্যমে আরেকজনের পরিচয় হতো। একই পন্থায় তাদের কাছ থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ সাংবাদিকদের বলেন, পরীমনির অন্যতম সহযোগী ও তার কস্টিউম ডিজাইনার জিমিসহ অন্য যারা অবৈধ কাজ ব্যবসায় জড়িত তাদের শিগগির গ্রেপ্তার করা হবে।

পুলিশ কর্মকর্তা বলেন, পরীমনি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদেরকে নিয়ে করতেন, কাদের সহযোগিতায় করতেন, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদেরই গ্রেপ্তার করা হবে।

পরীমনির বিরুদ্ধে কী কী অভিযোগের তদন্ত করা হচ্ছে, জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, পরীমনি একজন চিত্রনায়িকা। তিনি এর আড়ালে যে খারাপ ব্যবসাগুলো করতেন এবং এ ব্যবসাগুলোতে কারা তাকে পেট্রোনাইজ করেছেন, এ কথাগুলো তিনিও স্বীকার করেছেন। আমরাও নজরদারি করছি। ঢাকা বোট ক্লাবে পরীমণির সঙ্গে জিমি নামের এক তরুণ গিয়েছিলেন। তার বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আশা করি, দ্রুত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

খেলার খবর : অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ১২৭ রানের মামুলি স্কোর নিয়েও জয় পেল টাইগাররা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৮ রানে ফেরেন ম্যাথু ওয়েড। প্রথম দুই ম্যাচে ১৩ ও ৪ রানে আউট হওয়া ম্যাথু ওয়েড এদিন ১ রানের বেশি করতে দেননি নাসুম।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা মিচেল মার্রশকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান বেন ম্যাকডারমট।

অবশ্য তাদের জুটিটা ৬০ রানে ভেঙে যাওয়ার কথা ছিল। ১৩তম ওভারে মোস্তাফিজের বলে ম্যাকডারমটের ক্যাচ ফেলে দেনে শরিফুল ইসলাম। ৩২ রানে নতুন লাইফ পান এ ওপেনার।

আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ দল।

৩ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে।

দলের হয়ে ৫৩ বলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন রিয়াদ। এছাড়া ২৬ ও ১৯ রান করে আউট হন সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ৫ বলে ১১ রান করে রান আউট হন নুরুল হাসান সোহান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর টস হয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ২.১ ওভারে মাত্র ৩ রানে ফেরেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার।

জশ হ্যাজলউডের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম। প্রথম দুই ম্যাচে ৩০ ও ৯ রানে আউট হওয়া নাঈম এদিন ফেরেন মাত্র ১ রানে।

নাঈম আউট হওয়ার ঠিক পরের বলেই অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে ২ ও ০ শূন্য রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন মাত্র ২ রানে।

ব্যাটিং বিপর্যয়ের দিনে আশা জাগিয়েও হতাশ করেন সাকিব আল হাসান। দলীয় ৪৭ রানে ১৭ বলে ২৬ রান করে ফেরেন এ অলরাউন্ডার

১৩ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। ১২ ওভারে দলীয় ৭৬ রানে ফেরেন এ তরুণ ব্যাটসম্যান।

দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি তরুণ ব্যাটসম্যান শামিম পাটোয়ারিও। ১৩.৪ ওভারে দলীয় ৮১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন শামিম। তার আগে ৮ বলে মাত্র ৩ রান করার সুযোগ পান তিনি।

ইনিংস শেষ হওয়ার মাত্র ২ বল আগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিয়াদ। তিনি আউট হওয়ার পরের দুই বলে ফেরেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।

অভিষেক ম্যাচে পরপর তিন বলে রিয়াদ, মোস্তাফিজ ও মেহেদিকে আউট করে হ্যাটটিক করেন অস্ট্রেলিয়ান তরুণ পেসার নাথান এলিস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

আসাদুজ্জামান : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী ও জোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন শেষে করোনায় মৃত্যুবরনকারীদের লাশ দাফন টিমের সদস্যদের মাঝে উন্নতমানের পিপিই বিতরন করা হয়। এরপর তিনি বিনামূল্যে কোভিড টিকাদানের রেজিস্টেশন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার পুলিশ সুপারের বাসায় গুলিবিদ্ধ হয়ে কনস্টেবল নিহত

দেশের খবর : ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) কাজী মারুফ হোসেন সরদারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মো. মেহেদী হাসান (২১) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকার এসপির বাসভবনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- কনস্টেবল মেহেদী হাসান তার নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত মেহেদী টাঙ্গাইলের ঘাটাইল থানার আনেহলা গ্রামের আব্দুল হানিফের ছেলে। তার কনস্টেবল নম্বর-১৩২৫।

গুলিবিদ্ধ অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছালাম।

তিনি বলেন, ‘মেহেদী ঢাকা জেলার এসপি স্যারের বাংলোয় ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থায় বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে নিজের থুতনির নিচে গুলি চালান। গুলি তার মাথার উপরের দিক দিয়ে বের হয়ে গেছে।’

এসআই ছালাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

‘মেহেদী কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর জানা যাবে’ বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান বলেন, ‘বাংলোতে গার্ডের জন্য নির্ধারিত কক্ষে এ ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ২টা থেকে ৪টার শিফটে দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতিবেশীর অত্যাচার নির্যাতন থেকে নিষ্কৃতি পেতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মায়ের কবর সরিয়ে নিতে প্রতিবেশী নুরুল হক মল্লিক তার পুলিশ পুত্রকে দিয়ে আমিরুল ইসলাম মল্লিককে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতাপনগর গ্রামের আলহাজ্ব জব্বার মল্লিকের ছেলে আমিরুল ইসলাম মল্লিক এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতাপনগর গ্রামে পৈত্রিক জমিতে আমাদের পারিবারিক কবরস্থান রয়েছে। গত ১৮জুলাই (২০২১) আমার ‘মা’ মৃত্যুবরণ করলে আমাদের পারিবারিক কবরস্থানেই মায়ের মরদেহ দাফন করা হয়। আমাদেও পারিবারিক কবরস্থানের পাশে পাঞ্জেগানা মসজিদ ও হাফিজি মাদ্রাসা আছে। আমার পিতা আলহাজ্ব জব্বার মল্লিক সুদীর্ঘকাল জীবনের শেষলগ্ন পর্যন্ত গ্রামের জামে মসজিদে বিনা ভাতায় সুনামের সাথে মোয়াজ্জীনের দায়িত্ব পালন করেছেন। আমার পিতার অছিয়াত মোতাবেক উক্ত মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন আমাদের পৈত্রিক কবরস্থানে আমার মাতার মরদেহ কবরস্থ করি। কিন্তু আমাদের প্রতিবেশী মৃত মোফাজ্জেল মল্লিকের ছেলে নুরুল ইসলাম মল্লিক পারিবারিক কবরস্থান থেকে আমার মায়ের কবর উঠিয়ে অন্যত্রে কবরস্থ করার জন্য আমাকে নানাভাবে চাপ দিচ্ছেন।

আমিরুল ইসলাম মল্লিক াভিযোগ করে বলেন, প্রতিবেশী নুরুল ইসলাম মল্লিক ঝগড়া কলহ প্রিয়, প্রতিবেশী নির্যাতনকারি ও শান্তি শৃঙ্খলার অবনতি সৃষ্টিকারি একজন পর সম্পদ লোভী ব্যক্তি। তিনি প্রভাবশালী ও ছেলে পুলিশে চাকুরি করার দাপটে আমার উপর অত্যাচার নির্যাতন অব্যহত রেখেছেন। পারিবারিক কবরস্থান থেকে মায়ের কবর তুলে নেয়ার জন্য অকথ্যভাষায় গালিগালাজ করার পাশাপাশি নানাভাবে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন। গত ৫ আগষ্ট বেলা ২টার দিকে উক্ত নুরুল ইসলাম আমার বাড়ির পাশে রাস্তায় এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার পুলিশে চাকুরি করা ছেলেকে দিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাসিয়ে হয়রানি করার হুমকি দেয়। বর্তমানে সে ও তার পরিবারের সদস্যরা আমাকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রর্দশন অব্যহত রখেছে। তাদেও এহেন অত্যাচার ও নির্যাতনে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি এহেন পরিস্থিতিতে প্রতিবেশী নুরুল ইসলাম মল্লিকের অত্যাচার ও নির্যাতন থেকে নিষ্কৃতি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : গত একদিনে করোনাতে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জন মৃত্যুবরণ করেছেন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ আগস্ট ২১ হাজার এবং গত ২৮ জুলাই মৃত্যু ২০ হাজার ছাড়ায়। সে হিসেবে সবশেষ চার দিনে একহাজার মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ৪৮ হাজার ৮০৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ১৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ৩২ হাজার ৩২২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ১১ হাজার ৩৭১টি।

গত একদিনে করোনাতে রোগী শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৬ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৪৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৮ জন ও নারী ১১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৮২২ জন ও নারী সাত হাজার ৩২৮ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে আটজন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় ছয়জন মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির কথিত ‘মম’ চয়নিকা চৌধুরীও আটক

বিনোদন সংবাদ : পরীমনি কাণ্ডে নির্মাতা চয়নিকা চৌধুুরীকে রাজধানীর পন্থপথ থেকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা।এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়।

পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমনির বাসায় যখন র‌্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ, ২৪ ঘন্টায় মৃত ২

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। তবে এক দিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার সামান্য বেড়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলা সদরের মীর মোর্শেদের ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আব্দুল খালেক(৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জ্বর, সর্দ্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে (আইসোলেশনে) ভর্তি হন রওনাকুল ও আব্দুল খালেক। বৃহষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৫৬৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

এদিকে, একদিনের ব্যবধানে সাতক্ষীরায় বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ২৭৭টি নমুনা পরীক্ষা শেষে ৬১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ শতাংশ। আগের দিনের শনাক্তের হার ছিল ১৮ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য কমকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৬৮৯ জনের। জেলায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ১০৭ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ২৯ জন। এর মধ্যে ২৫ জন সামেক হাসপাতালে ও ৪জন বেসরকারি হাসপাতালে। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৮৭ জন। উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি ১৬৫ জন ও বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২২৭ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest