সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

দেবহাটায় সিসি ক্যামেরা চুরি : থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি  : দেবহাটার পল্লীতে সংঘবদ্ধ চোরেরা বাড়িতে লাগানো সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের শেখ মওদাদুর রহমানের ছেলে মোমিনুর রহমানের বাড়িতে। এ ঘটনায় মোমিনুর রহমান বাদী হয়ে ৩ জেনর নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবাদীরা হলেন, উত্তর সখিপুর গ্রামের শেখ মোছাদুর রহমানের ছেলে শেখ মতিয়ার রহমান, মতিয়ার রহমানের ছেলে আহছান শেখ ও মতিয়ার রহমানের স্ত্রী সাবানা খাতুনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
অভিযোগ মতে জানা গেছে, উল্লেখিত আসামীরা বাদীর শরিকদার। ইতিপূর্বে আসামীরা বাদীদেরকে মারপিট করে পুকুরে কীটনাশক দিয়ে মাছের ক্ষতিসাধন ও বাড়ানের বিভিন্ন ফল ফলাদীর ক্ষতিসাধন করে আসছে। যার কারনে এধরনের ক্ষতি রোধ করতে আনুমানিক ১০/১৫ দিন আগে বাদী তার বাড়ির চারিদিকে ৫টি সিসি ক্যামেরা লাগিয়ে রাখে। ঘটনার দিন গত ৪ আগষ্ট, ২১ ইং তারিখ রাত ১০ টার দিকে বাদীরা তাদের রাতের আহার শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বৃহষ্পতিবার (৫ আগষ্ট, ২১ ইং) তারিখ সকালে বাদীরা ঘুম থেকে উঠে দেখে তার লাগানো ৫টি সিসি ক্যামেরা চোরেরা চুরি করে নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে বাদী দেখেন ঐদিন রাত ১১ টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি একটি প্যাকেট নিয়ে ১নং বিবাদীর কাছে দিচ্ছেন এবং রাত ১ টার দিকে বিবাদীরা তার সিসি ক্যামেরাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এ ঘটনা উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগটি দিয়েছেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার জানা জানিয়েছেন, অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দু নির্যাতন ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি :
চলমান হিন্দু নির্যাতন, বাড়িঘর লুটপাট, মন্দির, শ্মশানের জমি দখল, জোরপূর্বক ধর্মান্তরকরণ বন্ধ ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ হিন্দু পরিষদ, হিন্দু যুব পরিষদ ও হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শাখা।

এসময় নেতৃবৃন্দ সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা এ্যাড. সোমনাথ ব্যানার্জি, প্রধান সমন্বয়ক এ্যাড. পঙ্কজ মল্লিক, হিন্দু ছাত্র পরিষদের আহবায়ক ধীমান সরকার, শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, হিন্দু ছাত্র পরিষদের সদস্য সচিব পার্থ সাহা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

তালা অফিস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ বিভিন্ন সংগঠন। পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মানী স্মারক ক্রেস্ট প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির এক কালিন ৫ হাজার টাকা নগদ প্রদানসহ মাসিক এক হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পক্ষ থেকে বিভিন্ন ত্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতারণ করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে তালা ডাকবাংলো চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা যুগ্ম-সম্পাদক মীর জাকির হোসেন উপজেলা যুব লীগের সভাপতি সরদার জাকির হোসেন,আ’লীগ নেতা সরদার মশিয়ার রহমান অধ্যাপক সুভাষ সেন, সাহাবুদ্দিন বিশ^াস, মোড়ল সিরাজুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানি নিস্কাশনের ব্যবস্থা করায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে দুইশতাধিক পরিবারকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিতে পানি নিস্কাশনের ব্যবস্থা করায় চেয়াম্যানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হোসেন আলী। লিখিত বক্তেব্যে তিনি বলেন আমরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। বিগত ১০০ বছর ধরে বর্ষা মৌসুমের পানি আব্দুল মালেকের বাড়ির সামনের সরকারি ড্রেন দিয়ে নিস্কাশিত হয়ে আসছে। এ যাবত কখনো আমাদের বসতবাড়ি এমনকি বাড়ির উঠানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত. আহম্মদের পুত্র হবিবুর রহমান সরকারি জমি দখল করে প্রাচীর নির্মাণ করে। এ সময় বাধা দিতে গেলে চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারসহ এলাকাবাসীর নামে মামলাও করে হবিবুর রহমান। মামলায় থেকে ইতোমধ্যে আমরা অব্যাহতি পেয়েছি। এছাড়া তার বাড়ির পিছনে থাকা সরকারি কালভার্টও মাটি দিয়ে আটকে রেখে অত্র এলাকার দ্শুতাধিক পরিবারকে জলাবদ্ধতার কবলে ফেলেছেন। ওই হবিবুর রহমান কর্তৃক দীর্ঘদিনের পানি নিস্কাশনের ড্রেন আটকে প্রাচীর নির্মাণ করা এবং কালভার্ট আটকে দেওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে যায়।

সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতার। আমাদের চরম দুর্ভোগের পরিস্থিত নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের কাছে আবেদন করলে চেয়ারম্যান সাহেব আমাদের বিষয়টি পরিদর্শন করে সরকারি রাস্তার ইট তুলে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। কিন্তু হবিবুর রহমান এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে নানান চক্রান্ত শুরু করে। এটা নিয়ে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও তারা ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের দুর্ভোগ দেখে দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করার জন্য উল্টো হবিবুর রহমানকে শাসিয়েছেন। এরপরও হবিবুর রহমান আমাদের হয়রানি করতে মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ। মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে অনেকেই নিজের জমি কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছেন। অথচ হবিবুর এমন সরকারি জমি দখল করে নিজের সামান্য স্বার্থে এলাকার প্রায় দুইশতাধিক পরিবারকে পানিতে হয়রানি করে যাচ্ছেন। তার জমি নিয়ে ইতোমধ্যে তিন বার মাপজরিপ করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন পূর্বখ সার্ভেয়ার স ম জালাল উদ্দিন মন্তব্য করে লিখেছেন ৪৭৪৮ দাগের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ ৪৭১৮ দাগ যা খাস। সে অনুযায়ী তিনি একটি স্কেচ ম্যাপ প্রস্তুত করে দেন। কিন্তু তারপরও উক্ত চক্রান্তকারী হবিবুর রহমান সম্পূর্ণ গায়ের জোরে এলাকাবাসীর বিরুদ্ধে গিয়ে এধরনের চক্রান্ত করে যাচ্ছেন। তার কারণে সৃষ্ট জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে এলাকার প্রায় দুই শতাধিক পরিবার গণস্বাক্ষরও করেছেন। হবিবুরের কবল থেকে দীর্ঘদিনের পানি নিস্কাশনের ড্রেন ও কালভার্ট অবমুক্ত রাখা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি-রাজকে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করবে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এ দুটি মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।’

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দুটি মামলা করে।

এদিকে, র‌্যাব সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকেও বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।’

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বনানীর বাসায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি।

তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

এরপর রাত সাড়ে ৮টার দিকে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে র‌্যাব ওই অভিযানে যায় বলে জানায়।

প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে তাকে বনানীর বাসা থেকে আটক করে রাত ১০টা ১৫ মিনিটের দিকে নিয়ে যান র‌্যাব সদস্যরা। রাজের বাসা থেকেও মাদক এবং পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানায় র‌্যাব।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোয়ালডাঙায় আটককৃত চার জুয়াড়ীর জরিমানা : মুক্তির পর আবারো বসালেন আসর

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জুয়ার আসর থেকে আটককৃত চার জুয়াড়ী বুধবার রাত ১০টায় মোবাইল কোর্টের জরিমানা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। অভিযোগ, আশাশুনি থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন গোয়ালডাঙ্গা গ্রামের বুড়িরভিটায় জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের আনার, ডালিম ও রবিউল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ জুলফিকার আলী ভুট্টো, মনির হোসেন, ফরহাদ ও খাইরুলকে আটক করে।
একই দিনে শোভনালী থেকেও চারজনকে আটক করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল কোর্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান তাদের প্রত্যেককে এক হাজার ১০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে তারা রাত ১০টার দিকে মুক্তি পান। গোয়ালডাঙ্গা গ্রামের আজিজুল ইসলাম ও সোহারাব হোসেন জানান, এক মাসেরও বেশি সময় ধরে গোয়ালডাঙ্গার বুড়িরভিটায় জুয়ার আসর পরিচালিত হচ্ছিল।
বামনডাঙ্গার রবিউল ও কমপক্ষে ছয়টি মামলার আসামী আনার, গোয়ালডাঙ্গার ডালিম ও বামনডাঙ্গার আনার রবিউল সহ স্থানীয় বিশিষ্ট নেতার ছত্রছায়ায় স্থানীয় প্রশাসন, ক্ষমতাসীন দলের কতিপয় নেতা ও স্থানীয় কয়েকজন সাংবাদিকদের ম্যানেজ করেই তারা প্রকাশ্যে তাবু টানিয়ে এ জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলো। বিষয়টি নিয়ে গত পহেলা আগষ্ট বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে গত বুধবার দুপুরে জুলফিকার আলী ভুট্টো, মনির হোসেন, ফরহাদ ও খাইরুলকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপরতা শুরু করে কয়েকজন। এজন্য দর ওঠে লাখ টাকা।
অবশেষে রাত ১০টায় মোবাইল কোর্টের জরিমানা করলে তা পরিশোধ করার পর তারা মুক্তি পায়। সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু জানান, পুলিশ জুয়ার বোর্ড থেকে চারজনকে ধরা আনার ৯ ঘণ্টা পর মোবাইল কোর্ট বসিয়ে তাদেরকে জরিমানা করার বিধান নেই। কারণ মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত হয়। যেখানে অপরাধ সংগঠিত হয় সেখানেই জেল বা জরিমানা করার বিধান রয়েছে। শুধু আশাশুনিতে নয়, অন্য উপজেলায়ও এ ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তারা জানতে পারছেন। এ ব্যাপারে বৃহষ্পতিবার বিকেল চারটার দিকে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীরের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এর আগে ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ ও ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০, বেসরকারি হাসপাতালে ৫৫ এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

মৃত ২৬৪ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ৫ জন, ত্রিশোর্ধ্ব ২৫ জন, চল্লিশোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৯ জন, ষাটোর্ধ্ব ৭৪ জন, সত্তরোর্ধ্ব ৫০ জন, আশির্ধ্ব ১৫ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৩ জন মারা যান।

বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, ঢাকায় ৮৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে শেখ কামালের জন্ম বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি :
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মাস ব্যাপি শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও বাদ আছর দোয়া অনুষ্ঠান এবং মাস্ক বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি‘র সার্বিক ব্যবস্থাপনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুব নেতা এ্যাড. তামীম আহমেদ সোহাগ ও যুব নেতা মো: আনোয়ার হোসেন রাজু মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সদস্য জিয়াউর বিন যাদু, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম মেনন, মেহেদী হাসান রনি, তুহিনুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, পৌর যুবলীগের সেক্রেটারী তাজুল ইসলাম, দিপু, ইমরুল, মামুন, সুমন, সাইদুল, শহিদ, বাবু, ফয়সাল প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষণা অনুযায়ী মাস ব্যাপি সাতক্ষীরায় যুবলীগের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest