সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

মডেলিংয়ের নামে ২০০ তরুণীকে অনৈতিক কাজে বাধ্য করেন রাজ

বিনোদন সংবাদ : আলোচিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ সিনেমা ও মডেলিংয়ে কাজের প্রলোভন দেখিয়ে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন। প্রথমে ফাঁদ পেতে তার নিজের বাসায় ‘রাজ মাল্টিমিডিয়া’য় নিয়ে অনৈতিক কাজে বাধ্য করাতেন। এভাবে প্রায় দুই শতাধিক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি। এসব তরুণীর বেশিরভাগের বয়স ছিল ১৮ থেকে ২০ এর মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে এ নিয়ে স্বীকারোক্তিও দিয়েছেন রাজ। তার বনানীর বাড়িতে অভিযানেও কম্পিউটার ও মোবাইলে মিলেছে অনেক অনৈতিক গোপন ভিডিও-ছবি। এছাড়াও জব্দ করা হয়েছে তিনটি মেমরি কার্ড।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নজরুল ইসলাম রাজ দাবি করেন, কমবয়সী তরুণীদের মধ্যে মিডিয়া সেলিব্রেটি হওয়ার শখ বেশি থাকে। আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তরুণীদের সঙ্গে অনৈতিক কাজ করতেন। আবার অনেক সময় ব্ল্যাকমেইলিংয়ের জন্য গোপনে ভিডিও ধারণ করে রাখতেন। এ জন্য তিনি বনানীতে অবস্থিত তার বাসাকে বেশি কাজে লাগাতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একধিক সূত্র জানায়, রাজের বনানীর বাসাতে পর্নোগ্রাফি তৈরি কনটেন্ট পাওয়া গেছে। বিশেষ করে তার প্রডাক্শন হাউজের মাধ্যমে যারা মডেল বা অভিনেত্রী হতে ইচ্ছা প্রকাশ করতেন, তাদের সঙ্গে রাজ কোনো না কোনোভাবে শারীরিক সম্পর্ক করতেন। তাদের অনেককে তিনি বাধ্য করতেন। আবার স্বেচ্ছায়ও অনেকে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন। এসব কাজের দৃশ্য গোপনে ভিডিও করে রাখতেন তিনি।

রাজ ব্যবসার পাশাপাশি দেশের বিনোদনজগতে বিচরণ করেন ২০১৪ সালে। এরপর তার সঙ্গে পরিচয় হয় পরীমনির। রাজের হাত ধরেই পরীমনি মাদক সেবনে জড়িয়ে পড়েন। ‘রাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার নজরুল ইসলাম রাজ শোবিজজগতে ক্যারিয়ার শুরুর পর নাটক ও সিনেমা প্রযোজনা শুরু করেন। তার রাজ মাল্টিমিডিয়ার অফিসকে তিনি অনৈতিক কার্যক্রমে ব্যবহার করতেন। অভিযানে সে রকম অনেকগুলো পর্নোগ্রাফির কনটেন্ট জব্দ করেছে এলিট ফোর্স র‌্যাব।

সূত্র আরও জানায়, রাজ কমবয়সী তরুণীদের বেশি টার্গেটে নিতেন। যাদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে। কারণ এসব তরুণীর মিডিয়ায় কাজের আগ্রহ বেশি। অনেকে তার হাত ধরে মিডিয়ায় কাজের সুযোগও পেয়েছেন।

কে এই রাজ :

১৯৮৯ সালে খুলনার একটি মাদরাসা থেকে দাখিল পাসের পর গ্র‌্যাজুয়েশন করতে ঢাকায় আসেন রাজ। এরপর তিনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও ঠিকাদারি কাজ শুরু করেন। পাশাপাশি শোবিজজগতে বিভিন্ন সিনেমা ও নাটকে তিনি নানা চরিত্রে অভিনয়ের পাশাপাশি নামে-বেনামে প্রযোজনায় যুক্ত হন। রাজ মাল্টিমিডিয়া নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর, ব্যবসায়িক জগৎ ও চিত্রজগতের দুই ক্ষেত্রে তার সংযোগ থাকায় অতিরিক্ত অর্থলাভের আশায় উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজ অবস্থানের অপব্যবহার করেন।

রাজ সিন্ডিকেটে যারা :

নজরুল ইসলাম রাজ ও সম্প্রতি র‌্যাবের হাতে গ্রেফতার শরিফুল হাসান ওরফে মিশু হাসান ও মাসুদুল ইসলাম জিসানের সহযোগিতায় ১০ থেকে ১২ জনের একটি সিন্ডিকেট ছিল। যেই সিন্ডিকেটটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায়, বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানান অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতেন। পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে সিন্ডিকেট সদস্যরা বিপুল পরিমাণ অর্থ পেতেন। অংশগ্রহণকারীরা সাধারণত উচ্চবিত্ত অভিজাত পরিবারের সদস্য ছিলেন। প্রতিটি পার্টিতে ১৫ থেকে ২০ জন অংশগ্রহণ করতেন। এছাড়া সিন্ডিকেটটি বিদেশেও ‘প্লেজার ট্রিপের’ আয়োজন করত। এদিকে রাজচক্রের ডিজে পার্টিতে বেশ কয়েকজন মডেলের নাম পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের তালিকাও যাচাইবাছাই করা হচ্ছে।

মাদক সরবরাহকারী ছিলেন রাজ :

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রাজ নিজেই মাদকের সরবরাহকারী। তার বাসায় বিপুল পরিমাণ মাদক ছিল। রাজ ছাড়াও আরও কয়েকজনের নাম পাওয়া গেছে মাদক সরবরাহকারী হিসেবে। তাদের বিষয়েও যাচাই-বাছাই চলছে।

রাজের বাসায় বিকৃত যৌনাচারের কক্ষ :

রাজের বাসায় একটি রুম পাওয়া যায়। যেখানে একাধিক নারী পুরুষের একসঙ্গে সমন্বিত বিকৃত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি ছিল। এটি নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের’ একটি কক্ষ বা বিশেষ বিছানা।

রাজের বিরুদ্ধে দুই মামলা :

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিপুল বিদেশি মদ, সিসা সরঞ্জামসহ র‌্যাবের হাতে আটকের পর চলচ্চিত্র প্রযোজক রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় মাদক আইনে আরেকটি মামলা করেছে র‌্যাব। ডিএমপির বনানী থানায় বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে মামলা দুটি করে। দুটি মামলায় রাজের সহযোগী সবুজ আলীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এদিকে মাদকের মামলাটি আদালতের নির্দেশে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পেয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজের বাসায় পাওয়া যায় যেসব মাদক :

চলচ্চিত্র প্রযোজক রাজের বাড়িতে অভিযানে বিদেশি ১৪ বোতল মদ উদ্ধারের পাশাপাশি দুইটি সিসা সরঞ্জাম, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারে ব্যবহৃত ১৪ সেট বিভিন্ন সরঞ্জাম, তিনটি মেমরি কার্ড জব্দ করে র‌্যাব।

পরীমনির বাসায় অভিযান দেখে পালানোর চেষ্টা করেন রাজ :

বুধবার বিকেলে নায়িকা পরীমনির বনানীর ১৯ নম্বরের সড়কের বাড়িতে যখন অভিযান চলছিল, পাশেই ৭ নম্বর সড়কের বাসাতেই ছিলেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। অভিযানের খবর পেয়ে রাজ তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার বাড়ির সামনে র‌্যাব সদস্যদের উপস্থিতি থাকায় তিনি পালাতে পারেননি। রাজের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা ছিল। প্রায় পরীমনির বাসায় তারা ডিজে পার্টি ও মদের আড্ডা জমাতেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির বিষয়ে তার ‘প্রথম স্বামী’ মুখ খুললেন

বিনোদন সংবাদ : উচ্ছৃঙ্খল জীবনযাপন পরীমনির জন্য কাল হয়ে দাঁড়াবে এবং একদিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হবেন- এটা সব সময় মনে করতেন তার ‘প্রথম স্বামী’ যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বুধবার র‌্যাবের হাতে আটক হওয়ার পর নিজের ভাবনার কথা বলেন সৌরভ। তবে পরে পরীমনির একাধিক বিয়ে হলেও তাদের মধ্যে এখনো তালাক হয়নি বলে দাবি তার।

কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছোট ছেলে ফেরদৌস কবীর সৌরভ জানান, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। সৌরভ তখন তুখোড় ফুটবল খেলোয়াড়। ওই বছর এইচএসসি পরীক্ষা শেষ হলে ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান সৌরভ। তখন স্ত্রী স্মৃতিকে নিয়ে রাজধানীতে পাড়ি জমান। ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করেন। সেখানে থাকার এক পর্যায়ে মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি। তাদের মধ্যে পরিচয়ের এক পর্যায়ে তার বিভিন্ন স্টাইলের ছবি তুলে পত্রিকায় ছেপে তাকে মডেল ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। এরপর শামসুন্নাহার স্মৃতি নাম পাল্টে পরীমনি করেন তিনি।

পত্রিকায় ছবি ছাপার কিছুদিনের মধ্যে উশৃঙ্খল জীবন যাপন শুরু করেন পরীমনি। যে কারণে স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে সৌরভের। একদিন মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমনি বিয়ে করেছেন বলে জানতে পারেন সৌরভ। এরপর ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে আসেন তিনি।

কেশবপুরে এসে ফুটবল ছেড়ে হাতে তুলে নেন গীটার। এক সময় তিনি পরিচিতি পান শিল্পী সৌরভ কবির হিসেবে। তার বন্ধুরা তাকে টেনে নেন আওয়ামী রাজনীতিতে। বর্তমান পৌরসভার ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার।

আলাপচারিতায় সৌরভ জানান, তার বাবা জাহাঙ্গীর কবির পুলিশে চাকরি করতেন। বর্তমান তারা কেশবপুরে স্থায়ী হলেও বাবার পৈত্রিক বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভগিরাথপুর গ্রামে। ওই গ্রামেই নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন স্মৃতি ওরফে পরীমনি। ২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ ওই গ্রামে দাদা হাফিজ উদ্দিনের বাড়িতে বেড়াতে গেলে সেখানেই পরিচয় হয় স্মৃতির সঙ্গে। বেশ কিছুদিন সেখানে থাকার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সৌরভ আরো জানান, শামসুন্নাহার স্মৃতি তখন স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। পরে সৌরভ খুলনার দৌলতপুর একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে ফুলবল প্রাকটিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মাঝে মাঝে খুলনা থেকে পিরোজপুর দাদা বাড়িতে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করে আসতেন। ২০১১ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর স্মৃতি তার নানী পরীবানুকে নিয়ে একদিন দৌলতপুরে সৌরভের সঙ্গে দেখা করতে আসে। ২ বছর সম্পর্কের পর ২০১২ সালের এপ্রিল মাসে স্মৃতি ওরফে পরীমনি কেশবপুরে সৌরভের বাড়িতে চলে আসে। কেশবপুর শহরের অফিস পাড়ায় ফতেমা মঞ্জিলে ওই বছরের ২৮ এপ্রিল পৌরসভার এমএমআরও কাজী এম ইমরান হোসেন এক লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। বিয়ের কাবিনে (নিকাহনামা) পরীমণি সই করেন শামসুন্নাহার স্মৃতি নামে। ৬ নং ক্রমিকে জন্ম তারিখ ১৫/১২/১৯৯২ লেখা হয়। তবে ৪ নং ক্রমিকে তার স্থায়ী ঠিকানায় পিতা মৃত মনিরুল ইসলাম, মাতার নাম মৃত সালমা সুলতানা, গ্রাম বাকা, পোস্ট ও উপজেলা কালিয়া, জেলা নড়াইল উল্লেখ রয়েছে।

সৌরভ কবির জানান, মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর পরীমনি সৌরভকে তাদের কেশবপুরের বহুতল বাড়িটি বিক্রি করে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য উৎসাহিত করেন। ওই সময় সৌরভ ঢাকায় বিজিএমসি ফুটবল টিমের খেলোয়াড়। এক পর্যায়ে তারা কেশবপুরের বাড়িটি বিক্রি করে দেন। সে-সময় পরীমনির উশৃঙ্খল চলাফেরা শুরুর কারণে তারা ঢাকায় ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এটা নিয়ে তাদের দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। এরই মধ্যে স্মৃতি তার নানীর নাম পরীবানুর ‘বানু’ কেটে ‘মনি’ যোগ করে পরীমনি হয়ে মিডিয়া জগতে পরিচিতি পেয়ে যান। ফলে ২০১৫ সালে সৌরভ কেশবপুরে ফিরে আসেন।

সর্বশেষ ২০১৬ সালে পরীমনির সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। তবে তারা কেউ কাউকে এখনও তালাক দেননি বলে সৌরভ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমণির পাশে তার মাসি চয়নিকাকে এবার দেখা যায়নি!

বিনোদন ডেস্ক : নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মাসি বলে সম্বোধন করে থাকেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নারী নির্মাতা। কিন্তু বুধবার পরীমণির বাসায় র‌্যাবের অভিযান ও তাকে আটকের সময় পাশে ছিলেন না চয়নিকা চৌধুরী।

গত মাসে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন তার মাসি খ্যাত চয়নিকা চৌধুরী। কিন্তু বুধবার নিজের সবচেয়ে সংকটময় মুহূর্তে তাকে পাশে পাননি এই চিত্রনায়িকা। প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর পরীমণিকে আটক করে নিয়ে যায় র‌্যাব। ফেসবুক লাইভে এসে সাহায্যের আবেদন করলেও কেউ সাড়া দেয়নি।

বোটক্লাব কাণ্ডে সংবাদ সম্মেলনের সময় পরীর কাঁধে হাত দিয়ে বসে ছিলেন চয়নিকা। তার চেহারায় মলিনতা ফুটে উঠেছিলো। একটু পর পর টিস্যু দিয়ে নিজের চোখের পানি মুছেছেন এই নির্মাতা। সে সময় চয়নিকাকে নিজের মাসি বলে অভিহিত করেন পরী। চয়নিকাও পরীকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন। পরীর হয়ে তিনিও গণমাধ্যমে বিভিন্ন কথা বলেছিলেন, অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছিলেন। কিন্তু এখন যখন র‍্যাবের হাতে মাদকসহ পরী আটক হয়েছেন তখন কেন নেই তিনি? কোথায় হারালেন পরীর মাসি? সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাসে অনেকেই এমন প্রশ্ন তুলেছেন।

এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন তাকে নিয়ে সম্প্রতি কাজের ঘোষণা দেয়া প্রযোজক ও পরিচালকেরা। হুমকির মুখে পড়েছে কোটি কোটি টাকার কিছু প্রজেক্ট। যার মধ্যে একটি চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘অন্তরালে’। এ ফিল্মের জন্য সম্প্রতিই চুক্তিবদ্ধ হন পরীমনি। এর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু পরী আটক হওয়ায় তা এখন অনিশ্চয়তায়।

এ বিষয়ে পরিচালক চয়নিকা কী ভাবছেন তা জানতে চাইলে তিনি গণমাধ্যমে জানান, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। ঘটনাটি মাত্রই ঘটল। এখন কিছু বলা ঠিক না৷ আমরা অপেক্ষা করবো কিছুদিন৷ অবস্থা বুঝে প্রযোজনা প্রতিষ্ঠান ও টিমের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে পরীমণি আটক হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমাটি। এখানে পরীমণি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। কথা ছিল ১৭ আগস্ট থেকে চট্টগ্রামে। সেটি আর সম্ভব কি না তা অনিশ্চিত। তবে সিনেমার পরিচালক রাশিদ পলাশ তার নায়িকার জন্য অপেক্ষা করছেন বলে জানালেন।

এ ছাড়া পরীমণি চুক্তিবদ্ধ ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘বায়োপিক’ শিরোনামের একটি সিনেমায়। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে এ সিনেমায় কাজ করার কথা ছিলো পরীর। এ সিনেমাটিও পরীর জন্য বিপাকে পড়েছে। সময়মত মুক্ত হয়ে ফিরে না আসতে হলে হয়তো অন্য কোনো নায়িকার নাম শোনা যাবে ‘বায়োপিক’- এ।

নায়িকা পরীমণির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বসুন্দরী। এটির পরিচালক এই নির্মাতা। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমাটি পরীমণির সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে বার্সা ছাড়লেন মেসি

খেলার খবর : না আর থাকা হচ্ছে না লিওনেল মেসির! শত চেষ্টা করেও চুক্তিটা করতে পারলো না বার্সেলোনা। লা লিগার ফিন্যান্সিয়াল পলিসিতে আটকা পড়ে শেষ পর্যন্ত নিজেদের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে হাতছাড়াই করলো কাতালানরা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে মেসির চলে যাওয়ার খবর নিশ্চিত করেছে লা লিগার জনপ্রিয় এই ক্লাবটি।

স্প্যানিশ লিগের আরোপ করা বেতনের সীমার মধ্যে বার্সেলোনার বেতনের বিল আগে থেকেই ছিল না, এর মধ্যে মেসির চুক্তি নবায়ন করতে বার্সাকে অসম্ভবকে সম্ভব করতে হতো। এতদিন শোনা গিয়েছিল, বার্সা সে লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অনেক চেষ্টার পরও ফল এল না।

বার্সেলোনা জানিয়েছে, বার্সা এবং লিও মেসির মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের এই সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।

ক্যারিয়ারের শেষ পর্যন্ত একসঙ্গে থাকার যে ইচ্ছে ছিল তা পূরণ না হওয়ায় দুই পক্ষেরই আফসোস হচ্ছে। বার্সেলোনা হৃদয়ের অন্তঃস্থল থেকে এ ফুটবলারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ক্লাবের প্রতি তার অবদান ও সাফল্যর জন্য এবং তার পরবর্তী ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।

মাত্র ১৩ বছর বয়সে যে ঠিকানায় নাম লিখিয়ে ক্রমেই হয়ে ওঠেন সবার সেরা, ক্লাবের মধ্যমণি, সেই প্রিয় ন্যু ক্যাম্পে মেসি কখনও ছাড়তে পারেন-এমন ভাবনা অনেকের কাছেই ছিল অসম্ভব। কিন্তু ২০২০ সালের আগস্টে সেই অভাবনীয়কেই সামনে আনেন আর্জেন্টাইন তারকা। বলে দেন, আর নয়।

চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে ছাড়তে চেয়েছিলেন বার্সেলোনা। কিন্তু ওই ধারা কার্যকরের সময় পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, যেতে হলে রিলিজ ক্লজের পুরো অর্থ দিয়েই যেতে হবে। অনেক টানাপোড়েনের পর অনিচ্ছায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।

এরপর নানা জটিলতায় পদ ছাড়তে বাধ্য হন ওই সময়ের ক্লাব সভাপতি মারিয়া বার্তোমেউ। হুয়ান লাপোর্তা ভোটে জিতে দায়িত্ব নিয়েই ঘোষণা দেন, মেসিকে ধরে রাখাই তার মূল এজেন্ডা। কিন্তু দুই পক্ষের আলোচনা ফলপ্রসু না হওয়ায় সময় পেরিয়ে যায়; গত ৩০ জুন ফ্রি এজেন্ট হয়ে যান রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

চুক্তি শেষের সময় মেসির ভাবনায় অবশ্য সেসব কিছু ছিল না। তখন যে তিনি ব্যস্ত ছিলেন জাতীয় দলের হয়ে স্বপ্ন পূরণের মিশনে। গত ১০ জুন ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা, জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটে ফুটবল মহাতারকার।

এর চার দিন পরই স্পেনের কয়েকটি গণমাধ্যমে খবর আসে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন মেসি। বুধবার রাতে মার্কা, মুন্দো দেপোর্তিভো, স্পোর্তসহ স্পেনের বেশ কয়েকটি পত্রিকা সুত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলে-আগামী কয়েক ঘন্টার মধ্যেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আনুষ্ঠানিক রূপ পাবে।

তবে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল থেকে হঠাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করে। লা লিগার নিয়ম-কানুনের জটিলতায় মেসির চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

শেষ পর্যন্ত তাই হলো। ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় ক্লাবে আর থাকা হলো না ক্লাবটির ইতিহাসের রেকর্ড শিরোপাজয়ী ও রেকর্ড গোলদাতা মেসির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন

খেলার খবর : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ উড়ন্ত জয়ে শুরু করে বাংলাদেশ। এর পর দ্বিতীয় ম্যাচেও এসেছে জয়ের সাফল্য। সে ছন্দ ধরে রেখে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন সাকিব-মাহমুদউল্লাহরা।

ক্রিকেটে নিঃসন্দেহে অনেক বড় দল অস্ট্রেলিয়া। জয় তো দূরের কথা, অসিদের বিপক্ষে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া টি-টোয়েন্টি খেলারই সুযোগ মেলেনি বাংলাদেশের। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে চারটিতেই হেরেছে লাল-সবুজের দল। সেই অস্ট্রেলিয়াকে কি না ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ করছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আজ বাংলাদেশ জিতলেই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন সাকিব-মাহমুদউল্লাহরা। নিজেদের ডেরায় লাল-সবুজের দল সেই ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার।

অবশ্য হারলেও সমস্যা নেই। সিরিজ জয়ের জন্য আরও দুটি ম্যাচে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে, সে দুটি ম্যাচের দিকে না তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নানা আয়োজনে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন 

শ্যামনগর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা দোয়া ও কেককাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ ভবনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জগলুল হায়দার,উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গেফারি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।দুপুর ২ টায় উপজেলা প্রসশানের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে আলোচনা দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পরিচলনা করেন মসজিদেরর পেশ ইমাম মুফতি আলহজ্ব আব্দুল খালেক। অপর দিখে বিকাল ৪টায় শ্যামনগর সিটিশপিং সেন্টার এর দ্বীয় তলায় সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু’র সভাপতিত্বে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা দোয়া কেককাট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ কামালের জীবন বৃত্তান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ বিভিন্ন ইউনিয়ন পরিষদের এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আটুলিয়ার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালে বাবু,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নুকিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওয়াবেকী কলেজের অধক্ষ জুলফিকার আল মেহদি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক শুসান্ত কুমার বাবুলাল,থানার ওসি তদন্ত কাজী শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নো মুজিব,শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ আব্দুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি ৪ দিনের রিমান্ডে

বিনোদন ডেস্ক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়। এরপর বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।

রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে-অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

এজলাস ত্যাগে আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

পরে পরীমনির আইনজীবী ঠিক হওয়ার পর ৮টা ৫৩ মিনিটে আবার এজলাসে আসেন ঢাকা মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ। পরে শুনানি শেষে চার দিনে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা করে।

এর আগে বিকেলে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ কামালের কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে-নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৫টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আ’লীগের আয়োজনে ভারপ্রাপ্ত সভাপতি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

তিনি বলেন ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সাথে তাকেও হত্যা করে ঘাতকরা। শেখ কামাল বঙ্গবন্ধুর সন্তান-এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন।

একইসাথে তিনি ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য এবং মঞ্চাভিনেতা ছিলেন। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মাধ্যমে আধুনিক ফুটবলে ক্রীড়ানৈপুণ্য সৃষ্টি হয়েছে। ‘শহীদ শেখ কামালের কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং শেখ কামালের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।

’এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্বা অধ্যক্ষ আবু আহমেদ, শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো.আসাদুজ্জামান বাবু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্ড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: সুব্রত ঘোষ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, তাঁতীলীগের শেখ আলমগীর হোসেন, সেচ্ছাসেবকলীগের মীর মোস্তাক আলী নেতৃবৃন্দ। পরে বিদেহী আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাও:এহছানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest