সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট বাড়লেও এই সময়ের মধ্যে শিল্প, কল-কারখানা খোলা রাখতে কোনও বাধা নেই।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সকল বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত বাড়ানো হলো। তবে এই সময় শিল্প কল-কারখানা বিধি-নিষেধের আওতার বাইরে থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলবে।

করোনার সংক্রমণ কমাতে সব ধরনের অফিস বন্ধ রেখে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আটদিনের জন্য সব বিধিনিষেধে তুলে নেওয়া হয়।

গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ চলছে, যা ৫ আগস্ট শেষ হচ্ছে। এই বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হয় বৃহস্পতিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে শ্যামনগরে  বাঘ বিধবা পরিবারের মাঝে ত্রান বিতরণ
নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরায় বৈশিক মহামরী করোনা ভাইরাসের প্রভাব এবং চলমান লকডাউনের কারনে ক্ষতিগ্রস্ত অসহায় বাঘবিধবাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমারে নির্দেশ মোতাবেক সুন্দরবনে বাঘের আক্রমনে স্বামী হারানো এসব বাঘবিধবাদের বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌছে দেয় শ্যামনগর উপজেলা ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ, মুস্তাফিজুর রহমান,ইমরান সোহাগ,ওসমান, ও অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শ্যামনগর উপজেলার ২০টা বাঘ বিধবা পরিবারের মাঝে চাল, ডাল,আলু,স্যালাইন, মাস্ক,সাবান দেওয়া হয় অসহায় এসব পরিবারের মাঝে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত:চালক আটক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির গদাইপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়ালডাঙ্গা টু প্রতাপনগর সড়কের গদাইপুর এনামুল সরদারের বাড়ির পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম রেবা খাতুন (২০) সে একই উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালডাঙ্গা দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা গৃহবধূ ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা ট্রাকের চালক সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বাবু সরদারকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। আশাশুনি থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে একই সাথে ট্রাকচালক বাবুকে আটক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় হতদরিদ্রদের মাঝে টিন ও অর্থ বিতরণ করলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৪আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও অর্থ বিতরণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহনির্মান মঞ্জুরী বাবদ ব্যয়ে ৭২টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫ ব্যান ঢেউটিন ও নির্মান বাবদ ৪লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এছাড়া ঢেউটিন ও অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সাপের কাপড়ে মারা যাওয়া জলিলের পরিবারকে সহায়তা দিলেন প্রবাসী

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় সাপে কাটা মৃত. আব্দুল জলিলের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহযোগিতা দিলেন আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু। বুধবার (৪আগস্ট) সকালে উপজেলা পৌর সদরের মুরারীকাটি ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত.আব্দুল জলিলের স্ত্রী আনঞ্জুয়ারা খাতুনের হাতে নগদ ১০হাজার টাকার ওই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

কলারোয়া পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই নগদ অর্থ তুলে দেন মৃত.আব্দুল জলিলের স্ত্রী আনঞ্জুয়ারা খাতুনের হাতে। এসময় সেখানে উপস্থিত ছিলেন-আঃ মাজেদ, আঃ রহিম, আঃ খলিল প্রমুখ।

উল্লেখ্য-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের আঃ মাজেদ এর ছেলে কৃষক আঃ জলিল (৩৫) গত সোমবার রাতে খাওয়া দাওয়া করে নিজ বাড়ীতে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ওই ঘরে একটি কালাচ সাপ ঢুকে পড়ে। সেই সাপটির কামড়ে সে মারা যায়। মঙ্গলবার সকালে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই দিন রাত ১২টার দিকে সেই সাপটি আবারও তার ঘরে আসে। বাড়ীর লোকজন সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেন। এদিকে মৃত. আব্দুল জলিলের স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। এর মধ্যে শাহারিয়ার হোসেন সাকিল নামে এক শিশু সন্তানের প্রতি মাসে দুই ব্যাগ করে রক্ত দেয়া লাগে। বিষয়টি কলারোয়ার মুরারীকাটি গ্রামের কৃতি সন্তান আমেরিকান প্রাবাসী শরিফুল ইসলাম বিকুকে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অবহিত করিলে তিনি তাৎক্ষনিক ভাবে ওই পরিবারের জন্য নগদ আর্থিক সহযোগিতা হিসাবে ১০ হাজার টাকা পাঠান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় মাস ব্যাপি শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় যুবলীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ফলজ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি‘র সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব নেতা এ্যাড. তামীম আহমেদ সোহাগ, যুব নেতা মো: আনোয়ার হোসেন রাজু মোল্লা, মেহেদী হাসান রনি, তুহিনুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, পৌর যুবলীগের সেক্রেটারী তাজুল ইসলাম, যুবলীগ কর্মী সুমন, সাইদুল, শহিদ, বাবু, ফয়সাল প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের ঘোষণা অনুযায়ী মাস ব্যাপি সাতক্ষীরায় যুবলীগের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পানিতে তলিয়ে গেছে আড়াই হাজার বিঘা আমন ধানের ক্ষেত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা চেয়ারম্যান মাছের ঘেরে পানি তুলতে কালভাটের মুখ থেকে বালির বস্তা সরিয়ে নেওয়ায় পানিতে তলিয়ে গেছে আড়াই হাজার বিঘার আমন ধানের ক্ষেত। সপ্তাহব্যাপি পানিবন্ধি থাকা ওইসব জমির আমন ধান পঁচে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে দু’ হাজার ক্ষুদ্র চাষী।

সরেজমিনে বুধবার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামে গেলে স্থানীয় কৃষকরা জানান,২০০০ সালে খৈতলা বাঁধ দিয়ে বণ্যার ভারতীয় পানি সাতক্ষীরা জেলায় ঢুকে পড়ার পর থেকে তাদের বিলে আর ফসল হতো না। কিন্তু এবার স্থানীয়ভাবে চাষ কমিটি গঠনের মাধ্যমে ৯লক্ষাধিক টাকা খরচ করে আমন চাষের যোগ্য করে তোলা হয়েছিল। সেখানে দু’ হাজারের মত ক্ষুদ্র চাষী আড়াই হাজার বিঘার বেশি জমিতে ধান চাষও করেছিলেন। ওই বিলের দক্ষিণ পাশে কলারোয়া উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর দুটি মাছের রয়েছে। ঘের দুটিতে পানি না থাকায় শ্যালো মেশিন লাগিয়ে পানি তুলে মাছ চাষ করছিলেন তিনি। অথচ এ বছরই উপজেলা চেয়ারম্যান ঘেরে পানি নেওয়ার জন্য নিজ ফেইস বুক আইডিতে ঘোষণা দিয়েই গত ২৯ জুলাই শুক্রবার হঠাৎ করে সাত নং ওয়ার্ডের বালির বস্তা দিয়ে বন্ধ করে রাখা কালভাটটির মুখ খুলে দেন। এতে তলিয়ে যায় মুরারীকাটি বিলের আড়াই হাজার বিঘার মত আমন ধানের ক্ষেত। সাত দিন ধরে পানিবন্ধি হয়ে থাকার ফলে ফুল হতে যাওয়া ধানগাছ পঁচে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় দু’ হাজারের মত কৃষকের মাথায় হাত উঠেছে। বর্তমানে নিজের মাছের ঘেরের খাবার নৌকায় করে নিয়ে যাচ্ছেন আমিনুল ইসলাম লাল্টু। ধান নষ্ট হয়ে যাওয়ায় জমির মালিকদের হারির টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে চিন্তিত তারা।

মুরারীকাটি গ্রামের উজির আলী দফাদারের ছেলে এবাদুল ইসলাম জানান, মুরারীকাটি বিলে তার তিন বিঘা জমি রয়েছে। বড় আশা করে ঋণ নিয়ে ২১ বছর পর এবার আমন চাষ করেছিলেন। কিন্তু উপজেলা চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে আজ সেখানে মাথা সমান পানি। পচে গেছে ধান গাছ।
একই এলাকার সেবজানের ছেলে নুর ইসলাম জানান, মুরারীকাটি বিলে তিন বিঘা জমিতে তিনি আমন ধানের বর্গা চাষ করেছিলেন। ফলন ধরার মুখে পানিতে ডুবে ধান গাছ সব নষ্ট হয়ে গেছে তিনি ভাগে তিন বিঘা জমিতে মুরারীকাটি বিলে ধান চাষ করেছিলেন। করোনাকালিন সময়ে সমিতি থেকে ঋণ নিয়ে ধান চাষ করে সুখের মুখ দেখতে যেয়ে বিপাকে পড়েছেন তিনি।

একই এলাকার রতœা খাতুন জানান, তার স্বামী বাইরে লকডাউনে আটকা পড়ে আছেন। ওই বিলের ১২ কাঠা জমিতে তিনি নিজেই অতি কষ্টে ধান চাষ করেছিলেন। কিন্তু বিলে চেয়ারম্যান কালভার্টের মুখ থেকে বালির বস্তা সরিয়ে দেওয়ায় সব নষ্ট গেছে।

একই কথা বলেন এলাকার জমির আলীর স্ত্রী সোনাভান, আব্দুল জাব্বার, নজরুল ইসলামসহ অনেকেই। তারা সরেজমিনে পরিদর্শন পূর্বক চাষীদের এভাবে ক্ষতি করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

কলারোয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, উপজেলা চেয়রাম্যান লাল্টু নিজের ঘেরের স্বার্থে ২ হাজার পরিবারের পেটে লাথি মেরেছেন। করোনা মহামারিতে মানুষ এমনতিইে দিশেহারা। তারপরও ঋণ করে ফসল চাষ করেও সেগুলো ঘরে নিতে না পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, কলারোয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি কালভার্টের মুখ আটকে রাখা হয়েছিল। ৮নং ওয়ার্ডের মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ার তারাই কালভার্টের মুখ খুলে দিয়েছেন। এতে তারই ১০০ বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। যাদের ওই বিলে কোন জমি নেই তারাই এ ধরণের অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাগুরা মিল বাজারের অজয় চক্রবর্তী নিতাই আর নেই

সাতক্ষীরার মাগুরা মিল বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সাতক্ষীরা ঐতিহ্যবাহী মনসাতলা গুড় পুকুর মেলা প্রাঙ্গন উন্নয়ন কমিটির অন্যতম সদস্য ও জেলা পুরোহিত কমিটির সহ-সভাপতি ও মাগুরা দাসপাড়া মন্দির কমিটির সিনিয়র সহ সভাপতি অজয় চক্রবর্তী নিতাই আর নেই। তিনি ৩ আগস্ট রাত ২টার দিকে সাতক্ষীরার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি ১ পুত্র সন্তান, মা ও স্ত্রীসহ অসংখ্য গুণাগ্রহী রেখে প্রয়াত হন। তাঁর পরিবার সকলের কাছে আশীর্বাদ প্রত্যাশী। তার অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্রঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest