সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু : নতুন শনাক্ত ৪৪ জন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় করোনা সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখ্য যোগ্য হারে কমেছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৫৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৯৫ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩০ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় বর্তমানে সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ২৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির বাসায় র‌্যাবের অভিযান :

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মদ ও ইয়াবা পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সামেক ইণ্টার্ন চিকিৎসক পরিষদ’র মতমিনিময়

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. সুমন কুমার শীল, সাধারণ সম্পাদক ডা. বসিফুর রহমান।

মতবিনিময় সভায় ইন্টার্ন চিকিৎসকরা বলেন, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র সুপারিশে এবং তত্ত্বাবধায়ক এর অনুমোদনক্রমে ইচিপের কমিটি অনুমোদন করা হয়।
কিন্তুু এই কমিটির বিপক্ষে কিছু স্বার্থান্বেষী মহল অপ্রচার করে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আমাদের পুরো মাস ব্যাপি কর্মসূচী ঘোষণা করেছি। পথ শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হসপিটালের সকল রোগীদেরকে ১৫ আগস্ট উপলক্ষে খাবার দেয়া হবে। আমাদের নিরলস পরিশ্রমে সামেকে করোনা রোগী এখন অনেক কম এবং রোগীর স্বজনরা খুশি। করোনাকালে মনোবল বৃদ্ধিতে সকলের সহযোগিতা চান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক কল্যানের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী শওকাত হোসেন ময়না, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানব কন্ঠের অসীম বরণ চক্রবর্তী, সময়ের আলোর সাতক্ষীরা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু প্রমূখ।

এসময় ইচিপ এর সহ-সভাপতি ডা. আরাফাত আহমেদ, ডা. নাজমুস সাকিব চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা: পল্লব রায়, সাংগঠনিক সম্পাদক ডা: আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ডা: মীর সাজিদ শফিক, দপ্তর সম্পাদক ডা: মাসুম বিল্লাহ, সদস্য ডা: আয়েশা সিদ্দিকা প্রমূখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনায় কর্মহীন অসহায় ৩২৫ জনকে আর্থিক সহায়তা দিল সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় সোনালী ব্যাংকের সিএসআর এর আওতায় করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৪ আগস্ট বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা(সিএসআর) এর আওতায় সাতক্ষীরা অঞ্চলের হতদরিদ্র ও করোনায় কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদানকরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর। উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোরঞ্জন বিশ^াস প্রমুখ।

এধরনের কর্মসূচি গ্রহণের জন্য জেলা প্রশাসক কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের উদ্যোগ নিয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় ৩২৫ জন সুবিধাভোগীকে ২হাজার টাকা হারে ৬লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এধরনের কর্মসূচি গ্রহণের জন্য জেলা প্রশাসক কৃতজ্ঞতা প্রকাশ করে এধরনের উদ্যোগ নিয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এবিষয়ে সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, দেশের অর্থনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়নে সর্বক্ষেত্রে আতœনিবেদিত হয়ে কাজ করে আসছে। আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত। করোনার প্রকোপের ভিতর জীবনের ঝুঁকি নিয়ে আমরা ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছি। সোনালীব্যাংক দেশের অর্থনীতি চালু রাখার জন্য করোনায় ক্ষতিগ্রস্থ কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সহজ শর্তে ৪.০% হারে ঋণ বিতরণ করা হচ্ছে। সোনালী ব্যাংক দেশের মানুষের কল্যানে সব সময় অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের বিপদে সব সময় পাশে থেকেছে। সে ধারাবাহিকতায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে এ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অপহরণ ঘটনায় আটক ১

তালা প্রতিনিধি:: সাতক্ষীরার তালায় অপহরণের ঘটনায় অপহৃত ১০ম শ্রেণির ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী ধ্রুব মন্ডলকে (২১) মঙ্গলবার রাত ৯ টার দিকে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে আটক করা হয়। সে কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে। অপহূত মেয়ের বাবা কৃষ্ণ পদ ব্যানার্জী জানান, ‘কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে ধ্রুব মন্ডল আমার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে কারনে আমি ভবিষ্যৎতের কথা ভেবে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

এরপরও আমার মেয়েকে সে বিভিন্ন কৌশলে উত্যক্ত করে। আমার মেয়ে রাজি না থাকায় মঙ্গলবার (৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমার বাড়ির পাশ থেকে ধ্রুব মন্ডল (২১), শান্ত মন্ডল(২১), ধিরাজ বাছাড়(২০), কমলেশ বাছাড় (২১) ও গুরুপদ মন্ডল (৪৫) জোর পূর্বকভাবে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। পরে তালা থানায় আমি একটি অভিযোগ করলে থানা পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে এবং ধ্রুব মন্ডলকে আটক করে।’ এর পরে কৃষ্ণপদ ব্যানার্জী তালা থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নাম্বার ২। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, ‘এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে হলুদ

স্বাস্থ্য ও জীবন : অতি প্রাচীনকাল থেকেই হলুদ আয়ুর্বেদ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও শরীরের ইমিউনিটি বাড়াতে হলুদ সবচেয়ে কার্যকর। প্রাকৃতিক উপাদান বা ত্বকের জন্য প্রসাধনী হিসেবে উপকারী হলুদ।

হলুদের কারকিউমিন নামক বায়ো-অ্যাকটিভ উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। পাশ্ববর্তী দেশগুলোতে সর্দি জ্বরের ঔষধ হিসেবে হলদি দুধ দেয়া হয়। গবেষণায় দেখা গেছে, এর কারকিউমিনের ভাইরাস বিরোধী গুণাগুণ ইনফেকশানের বিরুদ্ধে কাজ করে।
মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়ায় হলুদ। গবেষণায় দাবি করা হয়, হলুদ খেলে মস্তিষ্কে ব্রেইন ডেরাইভড নিউরোটফিক ফ্যাক্টেরের (brain-derived neurotrophic factor BDNF) মাত্রা বাড়ে। এটি মস্তিষ্কের নতুন যোগাযোগ এবং মস্তিষ্কের কোষের বিকাশে সহায়তা করে। মস্তিষ্কে এর পরিমাণ কম মাত্রায় থাকলে আলযহাইমার্স রোগসহ বিভিন্ন ধরনের মস্তিষ্কের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে।

হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটারি উপাদান ডার্ক সার্কেল ও ত্বক উজ্জ্বল রাখতে বিশেষ ভূমিকা রাখে। ত্বকের স্বাভাবিক আভাকে তুলে ধরাই হলো হলুদের প্রধান কাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলতি মাসে সাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে বন্যার সম্ভাবনা

দেশের খবর : আগস্ট মাসে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। গত ২ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের প্রধান নদনদীর পানি স্থিতিশীল থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী সময়ে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

জুলাই মাসে সার্বিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে জানিয়ে সামছুদ্দিন আহমেদ বলেন, ‘তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।’

জুলাইয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি ছিল বলেও জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক।

আবহাওয়ার আগস্ট মাসের প্রতিবেদনে জুলাই মাসের অবস্থা তুলে ধরে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ১ ও ২ জুলাই সারাদেশে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হয়। উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ২৭ থেকে ৩০ জুলাই চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৮ মিলিমিটার টেকনাফে (২৭ জুলাই) রেকর্ড করা হয়। অতিভারী বৃষ্টিজনিত কারণে চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হয়।

এতে আরও বলা হয়, গত ১১ জুলাই সকাল ৬টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ১৩ জুলাই মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়।

২২ জুলাই সকাল ৬টায়ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ২৩ জুলাই সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি পরবর্তী সময়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ২৪ জুলাই ভারতের মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় প্রথমে লঘুচাপে পরিণত হয় এবং আরও দুর্বল হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়।

২৭ জুলাই সকাল ৬টায় উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশ উপকূলীয় এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ২৮ জুলাই সকাল ৬টায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ ও এর পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি আরও ঘণীভূত হয়ে ২৯ জুলাই দুপুর ১২টায় খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও এর পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপে পরিণত হয়।

এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ৩০ জুলাই ভারতের বিহার এলাকায় অবস্থান নেয় এবং আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে ৩১ জুলাই ভারতের উত্তর প্রদেশ এলাকায় অবস্থান করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিতর্কিত আরো ১০ মডেলের সন্ধান পেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক : ধনাঢ্য পরিবারের সদস্যদের সঙ্গে লেট নাইট পার্টি করে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করা আরো ১০-১২ জন মডেলের সন্ধান মিলেছে। তারা দু’একটি বিজ্ঞাপন ও ইউটিউবভিত্তিক নাটকে অভিনয় করে নিজেদের সামান্য পরিচিত করে ব্ল্যাকমেইলিংয়ে নামে। নিজেদের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয়। নিজেদের মধ্যে একটি চক্র গড়ে তুলে এসব মডেলরা ব্ল্যাকমেইলিং করে ধনাঢ্য পরিবারের সদস্যদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা।

সম্প্রতি এই চক্রের দুই সদস্য মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকেই এসব তথ্য জানতে পেরেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, চক্রের অধিকাংশ সদস্য ঢাকার বাইরের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা মডেল হওয়ার স্বপ্ন নিয়ে রাজধানীতে আসেন। ছোট কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার পর নিজেদের মডেল হিসেবে তেমন প্রতিষ্ঠিত করতে পারেনি । আবার অনেকে ইউটিউবভিত্তিক কয়েকটি নাটকে অভিনয় করে নিজেদের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। পরে এমন ৮-১০ জন কথিত মডেল একত্রে একটি চক্র গড়ে তোলেন। যার অন্যতম সদস্য ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ।

আরো জানা যায়, এ চক্রের সদস্যরা বিজ্ঞাপন ও নাটকে কাজের সুবাদে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে পার্টিতে যেতেন। সেখানে গিয়ে ধনাঢ্য পরিবারের সন্তানদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। ধনীর দুলালদের সঙ্গে সখ্যতার পর অনেক ক্ষেত্রে পার্টির পর তাদের সঙ্গে রাত কাটাতেন। লিপ্ত হতেন অসামাজিক কাজে। কথিত এসব মডেলদের মধ্যে অনেকে লেট নাইট পার্টির দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করতেন।

পার্টি শেষ হওয়ার কয়েক দিন পরে এসব ধারণ করা ভিডিও এসব ধনীর দুলালদের পাঠিয়ে মোটা অংকের টাকা দাবি করতেন চক্রটির সদস্যরা। এদের মধ্যে অনেকেই নিজদের মান-সম্মান ও সামাজিক মর্যাদার ভয়ে চক্রটিকে টাকা দিয়ে ভিডিও ডিলিট করাতেন। আর যারা টাকা দিতে রাজি হতেন না তাদের পরিবারের লোকজনের কাছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিত। বাধ্য হয়ে টাকা দিতেন অনেকে।

ডিবি সূত্রে জানা যায়, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মোবাইল পরীক্ষা করে এমনই কয়েকটি ভিডিও পাওয়া গেছে। এসব ভিডিও দিয়েই মূলত ব্ল্যাকমেইল করা হতো।

ভিডিওগুলোতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলের বারে কিংবা পার্টি সেন্টারে এসব মডেলদের নিয়ে প্রায় প্রতিদিনই লেট নাইট পার্টি হতো। এসব পার্টিতে সমাজের বিত্তশালী পরিবারের সদস্যরা আসতেন। তারা মদ্যপান ও নাচ-গান করে রাত কাটাতেন।

পুলিশ সূত্রে জানা যায়, এ চক্রের সঙ্গে নিয়মিত লেট নাইট পার্টিতে যেতেন এমন ১০ ধনীর দুলালকে চিহ্নিত করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও তাদের কড়া নজরদারিতে রেখেছে পুলিশ।

মডেল চক্রের বিষয়ে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, এমন একটি চক্র রাজধানীতে সক্রিয় আছে জানতে পেরে তারা বারিধারা থেকে পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌকে গ্রেফতার করেন। দুজনকে জিজ্ঞাসাবাদে চক্রের বিষয়ে অনেক তথ্যই তারা জানতে পেরেছেন। এসব তথ্য যাচাই-বাছাই শেষে তারা পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছেন।

উল্লেখ্য, গত গত রোববার রাতে রাজধানীর বারিধারায় থেকে পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়। পরে গুলশান থানায় পিয়াসার বিরুদ্ধে ও মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে সোমবার তাদের আদালতে হাজির করা হলে আদালত পিয়াসা ও মৌকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest