সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

‘কথিত’ মৌয়ের ঘটনায় বিব্রত জনপ্রিয় মডেল মৌ

বিনোদন ডেস্ক : বাসায় বিদেশি মদ, ইয়াবা, সিসাসহ মোহাম্মদপুরের বাসা থেকে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন কথিত মডেল মরিয়ম আক্তার মৌ। তার বিরুদ্ধে রয়েছে ১১টি বিয়ে করাসহ আরও নানান অভিযোগ। ডিবি কর্মকর্তারা গ্রেপ্তারের পর থেকেই তার চাঞ্চল্যকর সব খবর বেরিয়ে আসছে বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু ‘মডেল’ এবং ‘মৌ’ নামের সঙ্গে মিল থাকায় এই ঘটনার জন্য ভুগতে হচ্ছে দেশের নন্দিত মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে।

গণমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খুলেছেন সাদিয়া ইসলাম মৌ। তিনি বলেন, ঘটনার রাত থেকেই আমি বিব্রত। আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। আর এতেই অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে। আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে।

প্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল বা অভিনেত্রী কি না সেটা যাচাই করার আহ্বান জানিয়ে মৌ আরও বলেন, ‘মডেল তারাই যারা নিয়মিত স্টেজ শো করেন, ফ্যাশন শো করেন। এসব থেকে নিয়মিত সম্মানী নিচ্ছেন। মডেলের খোঁজে আমরা প্রথমে পোর্টফলিও দেখি। সেখানে যাদের নাম পাওয়া যায় তাদেরকে আমরা মডেল বলব। কিন্তু দীর্ঘদিন ধরে মডেলিংয়ে নেই বা তেমন কাজ করা হয়নি তার। এমন মানুষ যদি নিজেকে মডেল বলতে পছন্দ করেন তাহলে তো আর কারও কিছু করার নাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের মতো নিয়মিত মডেল-অভিনেত্রীদেরও অবশ্য কিছু দায়িত্ব থাকে। যেমন ধরুন আমি যদি সংগ্রাম করে এই যুগে ফিরে না আসতাম তাহলে এখনকার বাচ্চারা আমাকে মডেল হিসেবে চিনত না। আমি যতই পরিচয় দেই ওদেরকে যে, আমি মডেল মৌ, এখনকার বাচ্চারা কিন্তু আমাকে চিনবে না। আমি এখনও মডেলিংয়ের কাজ করছি বলে এখনকার কিছু ছেলে-মেয়ে আমাকে চেনে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুস্তাফিজের অসামান্য বোলিংয়ে ১২১ রানে থামল অস্ট্রেলিয়া

খেলার খবর : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৩১ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। পরে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে ২৩ রানের জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আজ (বুধবার) আগে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি অজিরা। ১২১ রানের সংগ্রহ পেয়েছে তারা। ১২২ রানের লক্ষ্য স্বাগতিকদের সামনে। মুস্তাফিজুর রহমান একাই নিয়েছেন তিন উইকেট।

আগের ম্যাচে ব্যাট হাতে সফরকারীদের ত্রাতা হতে দাঁড়িয়েছিলেন মিচেল মার্শ। ৪৫ বলে ৪৫ রানের লড়াকু এক ইনিংস খেলেন তিনি। আজও সেই ৪৫ রানেই থামলেন মার্শ ভাইদের ছোটজন। তার ৪২ বলে খেলা ৪৫ রানের ইনিংসের ওপর ভর করে ১২১ রানের পুঁজি পেয়েছে সফরকারী শিবির।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি, শরিফুল ইসলাম ২টি এবং সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান নেন ১টি করে উইকেট নেন।

আগের ম্যাচের মতো এদিনও টস জেতে অস্ট্রেলিয়া। তবে এবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ম্যাথু ওয়েড। ইনিংসের শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১১ রান তুললেও তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন ওপেনার অ্যালেক্স ক্যারি। তাকে ফেরান মেহেদী। আউটসাইড অফের বলে ক্যাচ তুলে দেন মিড অনে। ক্যারির ব্যাট থেকে আসে ১১ বলে ১১ রান।

অজি শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মুস্তাফিজ। কাটার মাস্টারের স্লোয়ারে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার জস ফিলিপে। ইনিংসের ষষ্ঠ ওভারে হাত ঘোরাতে এসেই সফল মুস্তাফিজ। ফিলিপে খেলতে চেয়েছিলেন লেগ সাইডে, কিন্তু ব্যাট-বল এক করতে পারেননি। মুস্তাফিকের স্লোয়ার ভেঙে দেয় ফিলিপের লেগ স্ট্যাম্প। ১৪ বলে ১০ রান করেন ফিলিপে।

৩১ রানে ২ উইকেট হারানোর পর অজিদের খেলায় ফেরান মিচেল মার্শ ও মোয়াসেস হেনরিকস। তৃতীয় উইকেটে তাদের পার্টনারশিপ থেকে আসে ৫৭ রান। ৩০ রানে থাকা হেনরিকসকে বোল্ড করে এই জুটি ভাঙেন সাকিব। পরে শরিফুলে কাটা পড়েন মার্স। খেলেন ৪৫ রানের ইনিংস। কার্যত ওখানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের আশা।

ইনিংসের ১৮তম ওভারে ওয়েড ও অ্যাগারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত অবশ্য সেটি পারেননি তিনি। তবে বড় হয়নি অজিদের সংগ্রহ। আর কোনও ব্যাটসম্যান সুবিধা করতে না পারলে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার পুঁজি দাঁড়ায় ১২১ রানের। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ালো ১২২ রানের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় এক যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে শেখ তামজিদুজ্জামান (২৫) নামের এক যুবককে জখম করা হয়েছে। সে সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ তহিদুজ্জামান চপলের ছেলে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা দফায় দফায় তার বাড়ীতে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে। দুষ্কৃতকারীরা এসময় শেখ তহিদুজ্জামান চপলকে শারীরিক লাঞ্চিত করে।

আহত তামজিদ জানান, সদরের চাঁদপুরের এলাকার আনিসের সাথে বড় বাজারের ফল ব্যবসাযী বাবুর টাকা পয়সা নিয়ে বিরোধ ছিল। এনিয়ে আনিস আমাদের বাড়িতে আছে এমন খবরে আব্দুর রহিম বাবু সংঘবদ্ধ দল নিয়ে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে তাকে ছুরিকাঘাত করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কপালে তিনটি সেলাই দিতে হয়েছে।

এদিকে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুর রহিম বাবু তার ভাইপো কিশোর গ্যংয়ের হোতা ইসরাফিলকে নিজেরা নিজেরা পেটে কেটে তাকে হাসপাতালে ভর্তি করেছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলওয়ার হোসেন বলেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিকা নিয়ে নিজের বক্তব্য থেকে সরলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দেশের খবর : আগামী ১১ আগস্ট থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (৪ আগস্ট) দুপুরে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ওই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাব। আরো টিকা দেয়ার ব্যবস্থা করে এই সিদ্ধান্ত আমরা নেব। আমরা আরো সময় নেব।’

মন্ত্রী বলেন, ‘টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে, সেই তারিখ আমরা পরে জানাব। যখন সবাইকে টিকা দেয়ার সক্ষমতা অর্জিত হবে, সেটা নিশ্চিত হওয়ার পরই এটা করা হবে।’

গতকাল কোন প্রেক্ষাপটে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন- জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের সেই অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এর আগে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভার সর্বজ্যেষ্ঠ মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাশেষে মুক্তিযুদ্ধমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যারা ১১ তারিখ থেকে মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি এলাউ টু মুভ, তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে সেসময় মুক্তিযুদ্ধমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি কোনো দ্বিমত পোষণ করেননি।

পরে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না- বলে যে সংবাদটি প্রচার হচ্ছে, তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এ তথ্য সঠিক নয়।

টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তি- এ সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘(গতকালের আন্তঃমন্ত্রণালয়) বৈঠকে বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের এ ধরনের সিদ্ধান্তয় হয়নি যে, ১৮ বছরের বেশি বয়সের কেউ (টিকা না নিয়ে) বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনি আটক, বাড়ি থেকে বিপুল মদ উদ্ধার

বিনোদন ডেস্ক : সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ওই বাসার প্রতিটি রুমে তল্লাশি চলছে।

পরীমনিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের একাধিক কর্মকর্তা। তবে এ তথ্য জানানো পর্যন্ত পরীমনিকে তার বাসা থেকে নামানো হয়নি। র‌্যাব জানিয়েছে, তাকে নিয়ে নামতে একটু সময় লাগছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘তার (পরীমনি) বিষয়ে আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাসাতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে পরীমণির বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে র‍্যাবের এ অভিযান শুরু হয়। অভিযানে থাকা র‍্যাবের সদস্যরা ছাড়া বাসার ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বারবার চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। বাসার প্রধান গেটে তালা লাগিয়ে অভিযান পরিচালনা করছে র‍্যাব।

এর আগে, বিকেল ৪টায় দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি জানান, কে বা কারা তার বাসায় প্রবেশ করতে চাচ্ছেন। তিনি নিজে বনানী থানা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাদের কোনো দল তার বাসায় আসেনি। সাদা পোশাকে থাকা অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে নিজের প্রাণভয়ের শঙ্কার কথা জানান তিনি।

পরীমনি বলেন, ‘যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে, ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে।’

তিনি বলেন, ‘তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই? একটু আসবেন, দেখবেন? এরা কারা? ভাঙচুর করছে। এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না? আপানারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি।’

এদিকে, লাইভ চলাকালেই র‌্যাব গণমাধ্যমকে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে পরীমনির বাসায়। পরে পরীমনির লাইভেও দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় প্রবেশ করতে চাচ্ছেন। তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা চান। এক পর্যায়ে পরীমনির বাসার দরজা খুলে দেওয়া হয়। র‌্যাব সদস্যরা বাসায় প্রবেশ করেন। এসময় র‌্যাব সদস্যদের অনুরোধে পরীমনি লাইভ শেষ করেন।

রাজধানীর বোট ক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত হন পরীমনি।

গত ৮ জুন রাতে পরীমনি অভিযোগ করেন ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির, তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ২ প্রতিবন্ধী সহ আহত ৩

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজন কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

আহতরা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ছকিনা অভিযোগ করে বলেন, ধাপুয়ারচক গ্রামের মৃত শাহাদাত সর্দারের পুত্র আমির আলি ও সামছুর সরদার সহ কয়েকজন আমার দখলীয় বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে আমি সহ আমার প্রতিবন্ধী মেয়ে ও ভাইকে ব্যাপক মারধর করে আমরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগে আরো উল্লেখ করেছেন, আমার বাড়ির সামনে এক নম্বর খাস খতিয়ানে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এলাকায় বসবিস করে সকলের সিদ্ধান্ত অনুযায়ী পথ খুলে দেয় , কিছুদিন যেতে না যেতেই আবার পথ বন্ধ করে দেয়, দীর্ঘদিনের রাস্তায় জোরপূর্বক পাকা ভিত তৈরি করে ।

৪ আগস্ট সকাল সাতটার দিকে যাতায়াতের পথ চাইতে তার বাসায় যেয়ে কথা বললে কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে মারধর করতে উদ্যত হলে আমি দৌড়ে বাড়ির মধ্যে চলে যাই । তখনই তারা আমার বাড়ির ভিতর প্রবেশ করে আমাকে আমার প্রতিবন্ধী মেয়ে সহ প্রতিবন্ধী ভাইকে মারধর করে। আহতরা হলেন ভুরুলিয়া ইউনিয়নের ধাপুয়ারচক গ্রামের শারীরিক প্রতিবন্ধী মুসলিমা খাতুন, পিতা মৃত মনসুর সরদার, ছখিনা খাতুন স্বামী মৃতঃ মুনছুর সরদার, দৃষ্টি প্রতিবন্ধী পিয়ার আলী পিতা মৃত আবুল হোসেন। আরো জানান এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় আরও ২৪১ মৃত্যু, শনাক্ত ছাড়িয়েছে ১৩ লাখ

অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৯৩ জন, চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেকর্ডীয় সম্পত্তির প্রাচীর ঘেষে গভীর ড্রেন তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে রেকর্ডীয় সম্পত্তির প্রাচীরের গা ঘেষে গভীর করে ড্রেন তৈরির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে করেন সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর গ্রামের মৃত. মোঃ আহম্মদ আলী সরদার এর ছেলে মোঃ হাবিবুর রহমান।

এসম লিখিত বক্তব্যে পাঠ করে তিনি বলেন, ব্রহ্মরাজপুর মৌজার এস.এ খতিয়ান নং- ১৪৭৩, জমির পরিমাণ- ৪৫ শতকের মধ্যে পশ্চিম অংশে রাস্তার পাশের্^ পাকা প্রাচীরযুক্ত বসতভীটা নির্মাণ করে দীর্ঘ ৪০ বছর যাবত বসবাস করে আসছি। সম্প্রতি ব্রহ্মরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নিয়ম নীতির তোয়াক্কা না সম্পূর্ণ গায়ের জোরে খাস জমির উপর দিয়ে ড্রেন না কেটে আমার রেকর্ডীয় সম্পত্তির উপর প্রাচীরের গাঁ ঘেসে রাস্তার পশ্চিম পাশের্^ গভীর করে গর্ত খুড়ে ড্রেন তৈরি করেছে। গভীরভাবে ড্রেন করায় আমার
প্রাচীরটির মাটি ধ্বসে ভেঙ্গে পড়বে। ইতোমধ্যে পানির ¯্রােতে অনেকটা ধ্বস নেমেও গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি মাটি দিয়ে বন্ধ না করলে আমার প্রাচীরটি সর্ম্পূণ বিনষ্ট হয়ে যাবে।

ইউনিয়ন চেয়ারম্যান এর উক্ত কার্যকলাপে আমি পূর্বে জানতে পেরে আমার কোনরূপ ক্ষতি করতে না পারে এই
জন্য আমি তার বিরুদ্ধে বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন কেস ৮৭৯/১৯ ও সদর সহকারী জজ আদালতে দেওয়ানী ১৫৪/১৯ নং কেস দাখিল করি।

কিন্তু লকডাউনের কারণে আদালত বন্ধ থাকায় এ সুযোগে এলাকার কুচক্রী মহলের সহযোগিতায় পানি নিষ্কাশনের নামে ড্রেন করেছে। যার কারণে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
তিনি আরো বলেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এছাড়াও আমি বাংলাদেশ আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য। বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য নং
৫৭২৪৫৭। এদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম জেলা বিএনপির নেতা। একারণে তিনি আমার উপর এ অবিচার করছেন। আমার অপরাধ আমি তার দল করি না। যে কারণে রাস্তার পাশের্^ খাস জায়গা থাকার সত্ত্বেও শুধু মাত্র আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য মাটি কেটে ড্রেনটি করেছে। পাশের্^র রাস্তার খাস জমিগুলো বিএনপির লোকজন ভোগদখল করলেও সেখানে তিনি যাবেন না। অবৈধভাবে আমার সম্পত্তির উপর জোরপূর্বক ড্রেন করায় উক্ত ড্রেনটি বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ
কামনা করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest