সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

অনলাইন ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত মোবাইল ডাটা ফেরত দিচ্ছে মোবাইল ফোন অপারেটররা।

এর আগে মেয়াদ শেষে অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটা পরবর্তী সময়ে কেনা ডাটা প্যাকেজের সঙ্গে ফিরিয়ে দিতে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তবে ডাটা ফেরত দেয়ার ক্ষেত্রে শর্ত রয়েছে-একই মেয়াদের ডাটা প্যাকেজ কিনলে এটা ফেরত পাওয়া যাবে এবং তা ওই প্যাকেজের মেয়াদের মধ্যেই ব্যবহার করতে হবে। গ্রামীণফোন ও বাংলালিংকের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই শর্তযুক্ত সুবিধা মিলছে। কিন্তু এতে গ্রাহকদের স্বার্থ রক্ষা হচ্ছে কি না, তা বিটিআরসি খতিয়ে দেখবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘আমি বিটিআরসিকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। বিটিআরসিও দ্রুত ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে। মোবাইল ফোন অপারেটরদের মধ্যে যারা গ্রাহকদের অব্যবহৃত ডাটা ফেরত দিচ্ছে তাদের আমি ধন্যবাদ জানাই। তবে এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ, তাতে গ্রাহকদের স্বার্থ রক্ষা হচ্ছে কি না, তা যাচাই করা হবে। আর যেসব অপারেটর সাত দিনের কম মেয়াদে ডাটা প্যাকেজ বিক্রি করছে তাদেরও জবাবদিহির সম্মুখীন করা হবে।’

মোস্তাফা জব্বার বলেন, ‘এটা তারা আগে ফেরত দিত। আমি নিজেও এই ডাটা ফেরত পেয়েছি। কলড্রপ হলেও তার ক্ষতিপূরণ পেয়েছি। কিন্তু এখন তা পাওয়া যাবে না কেন? গ্রাহকরা যাতে তাদের কেনা ডাটা প্রয়োজন অনুসারে পরিপূর্ণভাবে ব্যবহার করার সুযোগ পায়, সে কারণে ডাটা প্যাকেজগুলোর মেয়াদ কমপক্ষে সাত দিন করারও নির্দেশনা ছিল। কিন্তু এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন কেন হচ্ছে না, সেটাও খতিয়ে দেখা হবে।’

তিনি বলেন, মোবাইল অপারেটদের সেবার গুণগত মান নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। গুণগত মান রক্ষার কথা ছিল, আমরা সেগুলো মনিটরিং করে আসছি। কিন্তু প্রযুক্তির সহায়তা ছাড়া এই কাজটি সম্পাদন করা অসম্ভব। সেজন্য আমরা এক্ষেত্রেও প্রযুক্তিকে অবলম্বন করছি।

গত সোমবার কানাডা ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিকেসি টেলিকমের সাথে বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে চুক্তি স্বাক্ষরের ১৮০ দিনের মধ্যে টেলিকম মনিটরিং সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ইউনিয়ন পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রদান বিষয় মতবিনিময় সভা

‌শ্যামনগর প্রতিনিধি:

সারাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত প্রচেষ্টায় গ্রামপর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ৫ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে তারই ধারাবাহিকতায়
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে প্রতিদিন ৬ শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ স্থাপন করে প্রশিক্ষণ প্রাপ্তরা টিকা প্রদান করবেন।

সমগ্র কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ মনিটরিং করবেন। প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। উপজেলা পর্যায়ে একটি রেসকিউ টিমও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ,সকল ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যদের উপস্থিতিতে ৪ আগষ্ট সভা আহবান করা হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা রোগীর স্বাস্থ্য সেবা প্রদান ,সাধারণ রোগীর সেবা প্রদান সহ অন্যান্য বিষয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে এই হাসপাতলে ১০ শয্যা বিশিষ্ট করোণা ইউনিটের কার্যক্রম চলমান আছে এসব বিষয়ে অবহিত করেন।

৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে ৩১ জন ডাক্তার থাকার কথা থাকলেও ১১ জন ডাক্তার দিয়ে সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২০ জন চিকিৎসকের সংকট রয়েছে তার মধ্যেও সকল কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন বলে মতপ্রকাশ করেন। তিনি সহ উপস্থিত অন্যান্য চিকিৎসকবৃন্দ কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের ইসলাম, ডাঃ বিপ্লব কুমার দে, ডাঃ আহসান ইসলাম কল্লোল।

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক এসপি বাবুল আক্তারের ‘প্রেমিকা’র তথ্য পেয়েছে পিবিআই

বিশেষ ডেস্ক : চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কথিত প্রেমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গেছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে এসব তথ্য দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘তাদের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যা মামলার তদন্তকাজকে এগিয়ে নেবে। তবে ওই নারী বর্তমানে কোথায় আছেন, সেটি নিয়ে আমাদের কোনো তথ্য দিতে পারেনি সংস্থাটি।’

২৩ মে ওই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে ইউএনএইচসিআরকে চিঠি দিয়েছিল পিবিআই। গত জুলাই মাসের শেষ দিকে ওই চিঠির উত্তর পায় সংস্থাটি।

সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলার এজাহারে তার তথ্য রয়েছে। এ ঘটনার সঙ্গে ওই নারীর সম্পৃক্ততা রয়েছে বলে আমরা মনে করছি। এ জন্য ইউএনএইচসিআর বাংলাদেশপ্রধান বরাবর রোববার একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে তার বর্তমান অবস্থানসহ একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছে।’

এর আগে বাবলুকে দেয়া তার কথিত প্রেমিকার দুটি বই ফরেনসিক পরীক্ষার কথা জানিয়েছে পিবিআই। তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, বই ল্যাবে পাঠানোর জন্য শিগগিরই আদালতে আবেদন করা হবে।

তিনি বলেন, ‘বই দুটি আমরা জব্দ করেছি। এগুলোতে কিছু লিখিত বিষয় রয়েছে, যেগুলো পরকীয়ার সম্পর্ক নির্দেশ করে। মামলার তদন্তের স্বার্থে বই দুটির ফরেনসিক পরীক্ষা করা হবে। এ জন্য আদালতের অনুমতি লাগবে। আমরা শিগগিরই পরীক্ষার জন্য আদালতে আবেদন করব।’

মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের সঙ্গে ইউএনএইচসিআরের ওই নারীকর্মীর পরকীয়া ছিল বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও মিতুর বাবা মোশাররফ হোসেন।

এজাহারে উল্লেখ করা হয়, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার থাকার সময় ২০১৩ সালে ইউএনএইচসিআরের কর্মীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন বাবুল। এ নিয়ে মিতুর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় বাবুলের। মিতুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করেন বাবুল। ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত সুদানে জাতিসংঘ শান্তিমিশনে ছিলেন বাবুল। এ সময় বাবুলের মোবাইল ফোনটি চট্টগ্রামের বাসায় ছিল। ওই মোবাইল ফোনে মোট ২৯ বার ম্যাসেজ দেন বাবুলের কথিত প্রেমিকা।

পিবিআই কর্মকর্তা জানান, বাবুলকে তার কথিত প্রেমিকার উপহার দেয়া একটি বইয়ের তৃতীয় পৃষ্ঠায় লেখা রয়েছে ‘05/10/13, Coxs Bazar, Bangladesh. Hope the memory of me offering you this personal gist. shall eternalize our wonderful bond, love you…’

শেষ পৃষ্ঠায় বাবুল আক্তার নিজের হাতে ইংরেজিতে তার কথিত প্রেমিকার সঙ্গে সাক্ষাতের কথা লেখেন। তিনি (বাবুল) লিখেছেন ‘First Meet: 11 Sep, 2013, First Beach walk 8th Oct 2013, G Birth day 10 October, First kissed 05 October 2013, Temple Ramu Prayed together, 13 October 2013, Ramu Rubber Garden Chakaria night beach walk.’

এজাহারে বলা হয়েছে, এই পরকীয়া প্রেমের কারণে বাবুল-মিতুর দাম্পত্য অশান্তি চরমে পৌঁছে। মিতু বাবুলের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী মিতুকে হত্যার অভিযোগে বাবুলের বিরুদ্ধে ১২ মে পাঁচলাইশ থানায় মামলা হয়। মিতুর বাবা মোশাররফ হোসেনের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই বাবুলকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। ঘটনার পর তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ এই হত্যার জন্য বাবুলকে দায়ী করে আসছিলেন। শুরু থেকে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পিবিআইকে দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার বিকেল ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও উদ্ধার করে পুলিশ।

উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সেলিম রেজা জানান, সোনাতলা গ্রামে সাইফুলের মাছের ঘেরে প্রতিদিন জুয়ার বোর্ড বসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে হাতে নাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের মৃত মোছাহের গাজীর ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মৃত নির্মল তরফদারের ছেলে প্রশান্ত, বেলায়েত সরদারের ছেলে আব্দুল আজিজ, মৃত আবুল কাশেম কারিকরের ছেলে রাশেদুল ইসলাম, কবীর গাজীর ছেলে সিরাজুল, কুশুলিয়া গ্রামের মদন মোহন মল্লিকের ছেলে শ্যামল, হরিপদ ম-লের ছেলে হারান, রজব আলী ঢালীর ছেলে শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে রবিউল ইসলাম, দক্ষিণ শ্রীপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম।

এ সময় তাদের নিকট থেকে তিন সেট তাস ও নগদ এক হাজার ৩‘শ ৮০ টাকা জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা শিকার করে বলেন, জুয়া খেলার অপরাধে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, মামলা নং-৭।

তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

খেলার খবর : ১১ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ
পুঁজি অনেক কম, মাত্র ১৩১ রানের। জিততে হলে বোলারদের দারুণ কিছু করতে হবে। শুরুটা কিন্তু ভালোই করলেন টাইগার বোলাররা। মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছেন তারা।

সফরকারি দলকে চাপে ফেলতে স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই সাফল্য মাহেদি হাসানের, বোল্ড করেন অ্যালেক্স কারেকে।

পরের ওভারে নাসুম আহমেদের ঘূর্ণি ডেলিভারি কিছুটা এগিয়ে খেলতে গিয়ে জশ ফিলিপ হন স্ট্যাম্পিং। বল পেয়ে চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেন নুরুল হাসান সোহান।

তৃতীয় ওভারে আরও এক উইকেট। এবার সাকিব নিজের প্রথম বলেই বোল্ড করেন ময়েসেজ হেনড্রিকসকে। সুইপ করতে গিয়ে বল টেনে নিয়ে উইকেট হারান হেনড্রিকস।

এর আগে অস্ট্রেলিয়ান বোলাররা হাত খুলে খেলতেই দেননি স্বাগতিক ব্যাটসম্যানদের। নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা রান পেলেন বটে। কিন্তু সেটা ঠিক টি-টোয়েন্টি ধাঁচের ব্যাটিংয়ে নয়। শেষদিকে আফিফ হোসেন ধ্রুব কিছুটা চালিয়ে খেলে ৭ উইকেটে ১৩১ পর্যন্ত নিয়ে গেছেন দলকে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অসি বোলারদের চাপের মুখে ছিল বাংলাদেশ। আত্মঘাতী হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। রীতিমত হাসফাঁস করছিলেন উইকেটে, শেষ পর্যন্ত নিজেই নিজের বিপদ ডেকে আনেন বাঁহাতি এই ওপেনার।

জশ হ্যাজলেউডের বলটি বানিয়ে মারতে গিয়েছিলেন, কাট করে সেটি নিজের উইকেটেই টেনে আনেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলের ঘটনা। সৌম্য ৯ বলে করেন মাত্র ২ রান।

সৌম্য ফেরার পর নাইম শেখ মোটামুটি ভালো খেলছিলেন। মিচেল স্টার্ককে ফ্লিক করে বড় এক ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু পরে আবার রানের গতি আটকে যায় নাইমের।

সেই চাপ থেকেই বোধ হয় অ্যাডাম জাম্পাকে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন সপ্তম ওভারের শেষ বলে। বলটি মিস করে হন পরিষ্কার বোল্ড, ২৯ বলে ২টি করে চার-ছক্কায় নাইম করেন ৩০ রান।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে দলকে এগিয়ে নিয়েছেন কিছুটা। যদিও তেড়েফুরে খেলতে পারেননি তারাও। ৩২ বলের জুটিতে তারা যোগ করেন ৩৬ রান।

ডাউন দ্য উইকেটে তুলে মারতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। হ্যাজলউডের বলে দৌড়ে গিয়ে দারুণ এক ক্যাচ নেন ময়েচেস হেনড্রিকস। মাহমুদউল্লাহর ২০ বলে সমান রানের ইনিংসটিতে ছিল একটি ছক্কার মার।

এরপর নুরুল হাসান সোহানও উইকেটে টিকতে পারেননি। অ্যান্ড্রু টাইয়ের এক ডেলিভারি অনেকটা সামনে এগিয়ে গিয়ে ওয়াইডের কাছাকাছি জায়গা থেকে তুলে মারেন তিনি, ৪ বলে ৩ রান করে হন মিচেল মার্শের ক্যাচ।

৮৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে ১৪.৩ ওভারও পার হয়ে যায়। উইকেটে ভরসা হয়ে ছিলেন সাকিব। কিন্তু আর সবার মত তিনিও ঠিক টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৬ রান করে হ্যাজেলউডের স্লোয়ারে বোল্ড হন বিশ্বসেরা অলরাউন্ডার।

শামীম হোসেন পাটোয়ারী আন্তর্জাতিক আঙিনায় এবার প্রথম কঠিন বোলিংয়ের মুখে পড়েন। স্টার্কের টানা দুই বলে দুই করে চার রান নিলেও পরে দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তরুণ এই ব্যাটসম্যান (৩ বলে ৪), ওপরে যায় লেগস্ট্যাম্প।

আফিফ হোসেন শেষ ওভারে এসে আউট হয়েছেন সেই স্টার্কের বলেই। এবারও বোল্ড, ১৭ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করে ইনিংসের শেষ বলে উইকেট হারান আফিফ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হ্যাজলেউড। ৪ ওভারে মাত্র ২৪ রানে ৩টি উইকেট নেন এই পেসার। স্টার্কের শিকার ২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী সেচ্ছাসেবক লীগের করোনা টিকা দানে ফ্রি রেজিষ্টেশন ক্যাম্প
প্রেস বিজ্ঞপ্তি : “জীবন বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে সরকার, আপনি ও আপনার পরিবারের টিকা নেওয়ার দায়িত্ব আপনার”  এই ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলাবাসীকে করোনা টিকা গ্রহণে উৎসাহিত করতে ফ্রি রেজিষ্টেশন ক্যাম্পের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মীর মোস্তক আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন জেলা আওয়ামীলীগের বানিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করে জনসাধারণের মধ্যে বিনামূল্যে প্রদান করছে। আর সরকারী এই কর্মসূচিকে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সর্বস্তরের কর্মীরা। এই সময় আরও উপস্থিত ছিলেন  সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড.সায়দুজ্জামান জিকো।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে শোক দিবসের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় খুলনারোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মো: নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো: আব্দুল আলিম সরদার, আব্দুর রউফ খোকন, জেলা শ্রমিকলীগের সিনিয়র-সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি হাজী মহসীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পৌর ১নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ টিপু, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ইব্রাহিম হোসেন, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মুছা করিম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় ১৫ আগস্ট দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচির সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭.১৫ মিনিটে কালো পতাকা উত্তোলন। ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পণ। ৮ টায় কালো ব্যাজ ধারন। এছাড়াও ওইদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের পৌর শাখার অফিস কার্যালয়ে কোরআন খতম। সন্ধ্যা ৭টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের খাদ্য বিতরণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ঔষধ সরবরাহ করবে সাতক্ষীরা জেলা বিএনপি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির চেয়ারপার্সনের দপ্তর থেকে সাতক্ষীরা করোনা হেল্প সেন্টারে ঔষধ সামগ্রী পাঠানো হয়ে়ছে।

গতকাল উক্ত ঔষধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান,বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ চেয়ারম্যান,করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আহসানুল কাদির স্বপন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সহ সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছা সেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, হাবিবুর রহমান, ছোট খোকন (মেম্বার), সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল জলিল সহ অনেকে ।
এখন থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য সাতক্ষীরা জেলা বিএনপি পরিচালিত করোনা হেল্প সেন্টার থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহের পাশাপাশি ঔষধ সরবরাহ করা হবে। যাদের অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন তাদেরকে ঔষধ সেবা গ্রহণের জন্য ডাক্তারি প্রেসক্রিপশন সঙ্গে আনার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest