সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

সাতক্ষীরা জেলা আ’লীগের শহরে বসবাসরতদের নিয়ে ৪ আগস্ট জরুরি সভা

আগস্ট মাস ব্যাপি শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করার লক্ষে এক জরুরিসভা আহ্বান করেছে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ।
আগামী ৪ আগষ্ট ২০২১ রোজ বুধবার বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

সভায় জেলা শহরে বসবাসরত সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করবেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় গরুর হাটে ভ্রাম্যমাণ আদালত

তালা প্রতিনিধি :
কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল পশুর হাট। খবর পেয়ে হাটে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গরুর হাটে ৮ জন ক্রেতা এবং বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৩ হাজার ৮শ’ টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এ জরিমানা করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান একটি মামলায় ১ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান দুইটি মামলায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকতা মো. তারিফ-উল-হাসান জানান, ‘লকডাউনে কোনপ্রকার গরুর হাট বসবেনা। কোন জনপ্রতিনিধি, বাজার কর্তৃপক্ষ, হাট ইজারাদার, রাজনৈতিক দলের নেতারা যদি হাট বসানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণ : গ্রেপ্তারকৃত মোস্তাফিজুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত কথিত সাংবাদিক মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক ইয়াসমিন নাহারের কাছে এ জবানবন্দি দেয়।

গ্রেপ্তারকৃত আসামী মোস্তাফিজুর আশাশুনি উপজেলার কলিমাখালি খোলারাটি গ্রামের মোস্তফার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামের ষ্ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গত শনিবার বিকেলে আব্দুল্লাহ স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি হওয়ায় মাড়িয়ালা মোড়ে মোস্তাফিজুরের দোকানে সে অবস্থান নেয়। বর্ষার সময় সেখানে কেউ না থাকার সূযোগে দোকানের মধ্যে ডেকে নিয়ে শার্টার নামিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে মোস্তাফিজুর। এ ঘটনায় সোমবার ধর্ষিতার মা বাদি হয়ে মোস্তাফিজুরের নাম উল্লেখ করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। তবে মঙ্গলবার পর্যন্ত ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়নি।
মঙ্গলবার বিকেলে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে মোস্তাফিজুর সাংবাদিকদের জানায়, সে ঢাকার একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল। তাই সে মেয়েটির ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক করেছে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় মোস্তাফিজুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার সাঁপমারা খালের ব্রীজগুলো ভাঙ্গনের কবলে !
দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলার বহুল পরিচিত এবং অত্রি প্রয়োজনীয় একটি খাল হলো সাঁপমারা খাল। এই খালের জোয়ার ভাটার কারনে হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আসছে। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া পানির কারনে মৎস্য ঘেরসহ বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই খালের পানির চাপে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার মধ্যে সংযোগ লাগানো বিভিন্ন ব্রীজগুলো। আর গত কয়েন দিনের বর্ষনের ফলে ব্রীজগুলোর পার্শ্ববর্তী  মাটি সরে যাওয়ার কারনে আরো বেশী হুমকির মধ্যে পড়েছে ঐ এলাকায় বসবাসরত ও চলাচলকারী কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিয়া ও সখিপুর সীমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত সখিপুর বাজার ব্রীজটিসহ পারুলিয়া ফুটবল মাঠের পাশের ব্রীজ ও খেজুরবাড়িয়া স্কুলের পাশের ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রীজগুলো জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসার কারনে এই এলাকার মানুষেরা এখন হুমকিতে রয়েছে। তার মধ্যে গত কয়েকদিনের অবিরাম বর্ষনের ফলে ব্রীজগুলো সংযোগস্থলের পাশের মাটি খালের মধ্যে চলে যাওয়ার কারনে ব্রীজগুলো আরো বেশী হুমকির মধ্যে পড়েছে। সাধারন মানুষের দাবী এই ব্রীজগুলো গত বছর থেকে ভাঙ্গনের কবলে কিন্ত এক বছর অতিবাহিত হলেও কেউ এই ব্রীজগুলো নিয়ে চিন্তা করেনা। এলাকাবাসী জানান, এই সাপমারা মরা খালটি গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসুচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পূন:জীবিত করা হয়েছিল খালটি।
এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোত। যার কারনে খাল হয়ে গেছে বড় আর ব্রীজগুলো হয়ে গেছে ছোট। ফলে ব্রীজগুলো এখন ভাঙ্গনের কবলে। এ স্রোতে খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রীজ কমবেশি হুমকির মুখে। এ সব ব্রীজগুলো পুনরায় নির্মান করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, তিনি এ বিষয়ে দ্রুত  ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং যাতে দ্রুত  সংষ্কার করা হয় তার ব্যবস্থা গ্রহন করবেন।
দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খালগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেবহাটা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, খালগুলোর সংযোগস্থলের পার্শ্ববর্তী  মাটি যাতে দেয়া যায় সেবিষয়ে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলেছেন। অতি দ্রুত  এগুলো সংষ্কার করা হবে। এলাকাবাসী যাতে অতি দ্রুত  ব্রীজগুলো সংষ্কার করার উদ্যোগ গ্রহন করা হয় সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় হাসান সরদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামে কামরুজ্জামান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আজিজুল হক জানান, সকালে ইট ভাঙ্গা মেশিন যোগে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে অসাবধান বশত সে তার নিজের গাড়ীর নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উপসর্গে দুই নারীসহ ৪ জনের মৃত্যু : নতুন শনাক্ত ৩১ জন

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৫৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৩১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।

এদিকে, ভাইরাসের কারণে পাঁচদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা।

সাতক্ষীরা মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. অভিজিৎ বিশ্বাস জানান,আরটিপিসিআর ল্যাবে ধারণ ক্ষমতার বাইরে কাজ করা হয়েছে। এই ল্যাবের স্বাভাবিক পরীক্ষণ ক্ষমতা দিনে ৯৪টি। অথচ দিনে ৪শতাধিক পরীক্ষাও করা হয়েছে। যে কারণে ভাইরাসে পরিপূর্ণ হয়ে গিয়েছিল ল্যাবটি। পাঁচদিন জীবানুমুক্ত করার পরে আবারও কাজ শুরু করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ২১৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ ও ‘গনটেলিভিশন’ এর চেয়ারম্যান পরিচয়ে চলছে চাঁদাবাজি

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামের একটি ভূঁইফোঁড় সংগঠনের সন্ধান মিলেছে। দেশের ৬০টি জেলায় এই সংগঠনের সাংগঠনিক কমিটি রয়েছে। এদের সদস্য সংখ্যাও ৫৫ হাজার থেকে ৬০ হাজার। আলোচিত এই সংগঠনের চেয়ারম্যান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের মোঃ আনিসুর রহমান। তিনি একইসাথে গন টেলিভিশন, দৈনিক সময়, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব, গনফাউন্ডেশন এবং মানবিক সাতক্ষীরারও চেয়ারম্যান। মোঃ আনিসুর রহমান ‘কিংবদন্তী মুজিব’ বইয়েরও লেখক।
অভিযোগ রয়েছে, এসব সংগঠনের নাম করে এবং কমিটি তৈরীর নামে চাঁদাবাজি করে আসছেন। তবে সংগঠনটির চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান তা সরাসরি অস্বীকার করে বলেন, ‘আমি এখনও একটি মাটির ঘরে বসবাস করি। আমি চাঁদা চাইবার মতো যোগ্যতাও রাখি না। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ন বানোয়াট। এছাড়া আমি আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও গন টেলিভিশন ছাড়া অন্যকিছুর সঙ্গে সম্পৃক্ত নই’।

আনিসুর রহমান জানান, ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামের এই সংগঠনের বয়স প্রায় ১০ বছর। বর্তমানে এর সাধারন সম্পাদক রয়েছেন মুন্সিগঞ্জ জেলার মাহদী হাসান মল্লিক। সাতক্ষীরা জেলায় এই সংগঠনের কমিটি রয়েছে। এর সভাপতি মোঃ রাজু ইসলাম ও সাধারন সম্পাদক আশেকুর রহমান বলে জানান তিনি।

মোঃ আনিসুর রহমান জানান, তিনি তার সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও প্রচার করে থাকেন। সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে নিজেদের একাত্ম করে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। তিনি জানান, আমার সংগঠনটির অনুমোদনের জন্য চেষ্টা করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুমোদন না দিলে প্রয়োজনে সংগঠনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। আনিসুর রহমান জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদককে তিনি চেনেন মাত্র। তবে তার সাথে তেমন পরিচয় নেই।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, প্রজন্ম লীগ নাম ব্যবহার করে ৩-৪টি সংগঠনের কথা শুনেছি। তবে ‘আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ’ নামে কোন সংগঠন বা তার প্রধানের সাথে আমার পরিচয় নেই।
আনিসুর রহমান বলেন, তিনি ২০১৯ সালে ইসলামী বিশ^বিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ে মাস্টার্স করে এখন এলএলবি শেষ করেছেন। বার কাউন্সিলে আবেদন করেছেন আইনজীবি সনদ পাওয়ার জন্য। তিনি জানান, আমি অনলাইন ‘গন টেলিভিশন’ এর পরিচালক। আমরা ৩-৪ জন মিলে এই টেলিভিশন পরিচালনা করে থাকি। আমরা সরকারের সব উন্নয়ন কর্মকান্ড তুলে ধরি। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে বাংলাদেশকে গনতন্ত্রের প্রতি এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, যৌতুক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধেও আমার ‘গন টেলিভিশন’ প্রচার করে আসছে। আমরা মুক্তিযুদ্ধ এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কাজেই নিয়োজিত। তবে এসবের সাথে চাঁদাবাজির কোন সম্পর্ক নেই। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুললেও আমি বলতে পারি আমরা কোথাও চাঁদাবাজি করিনি। বরং সাম্প্রতিক সময়ের ঘূর্নিঝড় বুলবুল, আম্পান ও ইয়াশের আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

শ্যামনগর-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার জানান, আনিসুর রহমান নামের এক যুবক নিজেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ, গন টেলিভিশন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের চেয়ারম্যান দাবি করে আমার সঙ্গে কিছুদিন আগে দেখা করতে এসেছিলেন। এসব বিষয়ে তার অনুমোদন আছে কিনা তা আমার জানা নেই।

এদিকে শ্যামনগরের বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মীরা জানিয়েছেন, আনিসুর রহমান বহু সংগঠনের পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। একইসাথে সাংবাদিকতার পরিচয় দিয়েও চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা জরুরী।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মাঠের লড়াই

খেলার খবর : অনেক জল্পনা-কল্পনা আর আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার মাঠে নামছে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

করোনাকালীন এই সিরিজটিও মাঠে বসে বসে উপভোগ করতে পারছেন না ক্রিকেট ভক্তরা। বরাবরের মতো খেলা দেখতে হবে টিভি পর্দায় কিংবা অনলাইন মাধ্যমে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাবে র‍্যাবিটহোলস্পোর্টসে।

টিম অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখার পর থেকে ক্রিকেট নিয়ে যতটা আলোচনা হয়েছে তার বেশি সমোলোচিত হয়েছে সফরকারীদের দেওয়া নানা শর্ত নিয়ে। জৈব-সুরক্ষা নিয়ে তাদের একের পর এক বিধি-নিষেধ, মাঠে অনুশীলন নিয়ে কড়াকড়ি, এমনকি ম্যাচের মধ্যেও নানা নিয়ম আনার ছড়াছড়ি। সবমিলে ক্রিকেটের চেয়ে মুখ্য হয়ে ওঠে নিয়মকানুন। তবে সব আলোচনা-সমালোচনার পর অবশেষে মাঠে গড়াচ্ছে দুদলের চূড়ান্ত লড়াই। বিশ্বকাপের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে জয়ের স্বাদ পেলেও টি-টোয়েন্টিতে এখনও জিততে পারেনি বাংলাদেশ। এই সংস্করণে চারবার অসিদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোই ছিল বিশ্বকাপের মঞ্চে। কিন্তু একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে এই ফরম্যাটে পেয়েছে বাংলাদেশ। তাই অসিদের বিপক্ষে নিজেদের অধরা জয়ের স্বপ্নকে পূরণ করার অপেক্ষায় বাংলাদেশ।

অনেকটা দুর্বল দল নিয়েই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। চোট ও পারিবারিক কারণে আসেননি ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, কেন রিচার্ডসন ও জাই রিচার্ডসনদের মতো তারকারা। বাংলাদেশ দলেও নেই তামিম ইকাবাল, লিটন দাস, মুশফিকুর রহিমদের মতো তারকারা। তাই বাংলাদেশকেও নামতে হবে খর্বশক্তির দল নিয়ে।

তাই সিরিজের আগে অতিথিদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। মূল লড়াই নিয়ে তিনি বলেন, ‘সেরা সুযোগ (অসিদের হারানো) কিনা, সেটা বলা কঠিন। কারণ অস্ট্রেলিয়া ভালো দল। ওদেরকে হারাতে হলো ভালো ক্রিকেট খেলতে হবে। গুরুত্বপূর্ণ হলো, আমরা আমাদের স্কিলগুলো ম্যাচের দিন কতটা প্রয়োগ করতে পারি। ম্যাচের অবস্থা ও কন্ডিশন অনুযায়ী নিজেদের কতটা মেলে ধরতে পারি। এসবের ওপর অনেক কিছু নির্ভর করে। আমার ধারণা, খুব ভালো একটি সিরিজ হবে।’

অধিনায়ক আরও বলেন, ‘টি-টোয়েন্টি সংস্করণই এমন, নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কোনো দলকে হারানো সম্ভব। র‍্যাঙ্কিংয়ে তারা যত ওপরের দলই হোক। ওদের কয়েকজন ক্রিকেটার আসেনি। আমরাও তেমনি কয়েকজনকে মিস করছি, তামিম-মুশফিক-লিটন নেই। আমাদের দলের জন্য ও প্রতিটি ক্রিকেটারের জন্য বড় সুযোগ আমাদের মান দেখানোর। আমি সবসময় বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরা ভালো দল এবং এটা দেখানোর চেষ্টা করব এবারও। দলের সবার প্রতিই আমাদের আস্থা রাখতে হবে। দল হিসেবে আমাদের ভালো করতে হবে। এটাই আমাদের শক্তির জায়গা। যখন আমরা দল হিসেবে পারফর্ম করি, ছোট ছোট জায়গাগুলি ঠিকঠাক করতে পারি, তখন দল হিসেবে আমরা শক্তিশালী থাকি এবং মনে করি, এটাই আমাদের শক্তি।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সাফল্যে আশাবাদী অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথু ওয়েডও। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েড বলেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’

অস্ট্রেলীয় অধিনায়ক আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রত্যাশিত ফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মার্শ, টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest