সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

দেশের খবর : দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এবং গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসায়নের ছাত্র অনলাইনে জেএমবির বোমা তৈরির প্রশিক্ষক

দেশের খবর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদ হাসান। পড়ছিলেন রসায়ন বিভাগে। এরই মধ্যে তার নামের পাশে বসেছে অনেকগুলো বিশেষণ। বোমা জাহিদ, কাতারপ্রবাসী ফোরকান, রাজু বা ফোরকান ভাই নামেও তার পরিচিতি। সবচেয়ে বড় পরিচিতি এখন নব্য জেএমবির বোমা তৈরির অন্যতম কারিগর হিসেবে।

অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপস ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন তিনি। গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা। বোমাগুলো ছিল একই প্যাটার্নের। যারা বোমগুলো বানায় তাদের বিভিন্ন সময় অভিযানে গ্রেফতার করা হলেও নতুন করে আবার মেলে একই প্যাটার্নের বোমার খোঁজ। তদন্তে নামে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

পুলিশের জঙ্গি প্রতিরোধে বিশেষায়িত সিটিটিসির তদন্তে উঠে আসে নব্য জেএমবির সদস্য জাহিদের নাম। তিনিই অনলাইনে বোমা বানানো শেখান। জাহিদ এখনও পলাতক। তবে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তার দুই সহযোগী শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান।

সিসিটিসির তদন্ত কর্মকর্তারা বলছেন, ২০১৬ সালে হলি আর্টিসান হামলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিষ্ক্রিয় হয় দেশীয় জঙ্গি সংগঠনগুলো। এর ঠিক তিন বছর পর ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন পুলিশ বক্সে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে হামলা ও হামলাচেষ্টার মাধ্যমে নতুন করে আলোচনায় আসে নব্য জেএমবির জঙ্গিরা।

সম্প্রতি মিরপুর থেকে সাব্বির ওরফে বামসি বারেক ও নারায়ণগঞ্জ থেকে আরেক জঙ্গিকে গ্রেফতার করে সিটিটিসি। তাদের জিজ্ঞাসাবাদে বোমা মিজান-পরবর্তী দক্ষ কারিগরের ব্যাপারে আরও কিছু তথ্য পান গোয়েন্দারা। সবশেষ গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়।

সাইনবোর্ডে ট্রাফিক পুলিশ বক্সে বোমা রাখার অভিযোগে গত রোববার (১১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলারকে গ্রেফতার করে সিটিটিসি। এছাড়া ১১ জুলাই রাতে কেরানীগঞ্জ থেকে নব্য জেএমবির আরেক সদস্য কাউসার হোসেন ওরফে মেজর ওসামা গ্রেফতার হন।

সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতার এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদে নব্য জেএমবির বোমা তৈরির এক কারিগর জাহিদের নাম পাওয়া যায়। হলি আর্টিসান হামলার সঙ্গে জড়িত গ্রেফতার এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এর আগে জাহিদের বিষয়ে প্রথম তথ্য পায় সিটিটিসি। তারপর থেকেই তাকে শনাক্তের চেষ্টা চলছিল। সবশেষ ওসামা ও আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদে তার বিষয়ে বিস্তারিত তথ্য পায় সিটিটিসি।

একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

সিটিটিসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাহিদের জন্ম ১৯৯৪ সালের ১২ অক্টোবর। তার গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা। লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০১১ সালে পাথরঘাটা সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ পান। ২০১২-১৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন তিনি। স্নাতক সম্পন্ন করলেও মাস্টার্স সম্পন্ন করেননি।

এক সময় সামাজিক যোগাযোগমাধ্যমের ডার্ক সাইটে উগ্র মতাদর্শভিত্তিক বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন জাহিদ। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গিবাদে জড়ানোর ব্যাপারে দাওয়াত পান। একপর্যায়ে জঙ্গিবাদে পুরোপুরি জড়িয়ে পড়েন। পরে জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য যেসব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, সেখানে সক্রিয় সদস্য হন। ধীরে ধীরে জাহিদ অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপস ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতে থাকেন।

সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা করে নব্য জেএমবির সদস্যরা। বোমাগুলো ছিল একই প্যাটার্নের। বিভিন্ন অভিযানে একাধিক জঙ্গি সদস্য গ্রেফতার হলেও বোমা তৈরির কাজ থামেনি। নতুন করে ফের একই প্যাটার্নের বোমার খোঁজ মিলতে থাকে।

‘তদন্ত করতে গিয়ে দেখা যায়, বোমা বানানোর জন্য নব্য জেএমবির আলাদা সেল রয়েছে। আগে তাদের আস্তানায় বোমা তৈরি করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে বর্তমানে তারা অনলাইনে বোমা তৈরির কাজ করে। জঙ্গিদের বোমা বানানোর প্রশিক্ষণ দিতে অনলাইন সেল খোলেন জাহিদ।’

তিনি বলেন, অনলাইনে বোমা বানানোর সেলগুলোকে বলা হয় ইদাদ সেল। এমন তিনটি ইদাদ সেল রয়েছে জাহিদের নেতৃত্বে। প্রতিটি ইদাদ সেলে ২০-২২ জন করে সদস্য জাহিদের কাছ থেকে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ কার্যক্রম চলে অনলাইনের মাধ্যমে। তিন অনলাইন সেলে প্রায় ৫০-৬০ জন জঙ্গি প্রশিক্ষণ নেন। তাদের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বোমা জাহিদের খোঁজ সম্পর্কে এডিসি রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, রসায়ন পড়া ছাত্র ছাড়া এ ধরনের একই প্যাটার্নে বোমা তৈরির কাজ অন্য কেউ করতে পারে না। পুলিশ বক্সে বোমা হামলাকারীদের বেশিরভাগই গ্রেফতার হয়। তবে বোমা তৈরির মূল কারিগরকে খুঁজতে থাকে সিটিটিসি। তদন্ত করতে গিয়ে দেখা যায়, পুরোনো কেউ এই বোমাগুলো বানাচ্ছে। তখন সন্ধান মেলে জাহিদের। তবে জাহিদ এখনও পলাতক। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে সিটিটিসি।

অনলাইনে বোমা বানানো খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এভাবে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ কিংবা দুর্ঘটনায় মারা যেতে পারে বলেও জানান সিটিটিসির এই কর্মকর্তা।

সিটিটিসির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, জাহিদ একজন বড় মাপের নব্য জেএমবির সদস্য। শিক্ষাজীবন থেকেই তিনি জঙ্গিবাদের সঙ্গে জড়িত। বোমা তৈরির মূল কারিগরকে খুঁজতে গিয়ে তার তথ্য পাওয়া যায়। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। তাকে গ্রেফতারে অনলাইন ও অফলাইনেও নজরদারি বাড়ানো হয়েছে।

উগ্রপন্থীদের যেকোনো তৎপরতা রুখতে সিটিটিসি নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : গত শনিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মোড়ে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীর মা বাদি হয়ে যুবক মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে সোমবার এ মামলা দায়ের করেন। পুলিশ মোস্তাফিজুর রহমান কে সোমবার ভোরে তার নিজ বাড়ি শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি খোলারাটি গ্রাম থেকে গ্রেপ্তার করে। তার বাবার নাম গোলাম মোস্তফা।

এদিকে গত বুধবার আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের এক বাক প্রতিবন্ধি কিশোরী ধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি।

আশাশুনির গোদাড়া গ্রামের এক বাকপ্রতিবন্ধি কিশোরীর (১৪) মা জানান, লতাখালি গ্রামের সুমন নামের এক যুবক তার মেয়েকে রাস্তাঘাটে উত্যক্ত করতো। তার মেয়ে একই গ্রামে মামার নতুন বউ দেখার জন্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয়। প্রতিবেশী আলমগীরের বাড়িতে আসা শালখালি গ্রামের এক যুবক সুমনের সহযোগতিায় পথিমধ্যে অলিদের মুদি দোকানের পাশ থেকে তাকে ডেকে নিয়ে ইকরামুলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেয়ে ধর্ষণ করে। দু’ ঘণ্টা পর খুঁজতে বেরিয়ে তাকে পাওয়ার পর সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল হান্নাকে নিয়ে তার স্বামী মামলা করতে থানায় যাওয়ার কথা আছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেন থানায় যাননি তা তিনি বলতে পারেন না।

অপরদিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হিজলিয়া গ্রামের এক গৃহবধু জানান, তার মেয়ে পার্শ্ববর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যয় সে শনিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী আব্দুল্লাহ স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি আসায় কলিমাখালি খোলারাটি গ্রামের মোস্তফার ছেলে মাড়িয়ালা মোড়ের মুদি ব্যবসায়ি মোস্তাফিজুর রহমানের দোকনের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় মোস্তাফিজুর তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে শার্টার ফেলে দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। মেয়ের অবস্থা খারাপ দেখে তাকে রোববার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, স্কুল ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর নামের এক যুববকে সোমবার ভোর চারটার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটির মা বাদি হয়ে সোমবার থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। তবে প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যš থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে বিদ্যুৎ স্পৃষ্টে হাত হারানো কলেজ শিক্ষার্থী বার্ন ইউনিটে ভর্তি : সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে অনার্সের শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে। বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় তার বাম হাতটি কেটে বাদ দিতে হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশ পুড়ে মারাত্মক ভাবে অসুস্থ্য থাকায় তার উন্নতমানের চিকিৎসার প্রয়োজন। আহত রবিউলের চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় তার ভ্যান চালক পিতার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই আহত রবিউলের অসহায় ভ্যান চালক পিতা ও পরিবারের সদস্যরা সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন। বিকাশ নং- ০১৭৬৩-৭০৩২৫৬।

ঘটনাটি ঘটেছে (৩১ জুলাই) সকালে ব্রহ্মরাজপুর বাজারে গৌরঙ্গ মার্কেটে। পরিবার সূত্রে জানা যায়, ধুলিহর বয়ারবাতান গ্রামের মোঃ সুরোত আলীর পুত্র সাতক্ষীরা সরকারী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম (২২) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারে নিরাপদ পানি সরবরাহের কাজে তার ভাইয়ের একটি প্রতিষ্ঠান আছে। সে ঐ প্রতিষ্ঠানে পড়াশুনার পাশাপাশি তার অসহায়, হতদরিদ্র পানি বহনকারী ভ্যান চালক পিতাকে সাহায্য করে। শনিবার সকালে প্রতিষ্ঠানে থাকা অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দিতে একই জায়গায় গৌরঙ্গ মল্লিকের মার্কেটের ছাঁদের উপর দিয়ে টয়েলেটে যাওয়ার সময় ছাঁদের উপরে এলোমেলো থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শরীরের একাধিক জায়গা পুড়ে মারাত্মক আহত হয়। এসময় রবিউলের ভাই টয়লেট থেকে আসতে ভাইয়ের দেরি হচ্ছে কেন এই ভেবে খোঁজ নিতে গিয়ে দেখে তার এই বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা মারাত্মক হওয়ায় খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে খুলনায় নিয়ে গেলে একই কথা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার বাম হাতের কনু থেকে বাদ দিতে হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য অংশ পুড়ে মারাত্মক ভাবে অসুস্থ্য থাকায় তার উন্নতমানের চিকিৎসার প্রয়োজন। অসহায় পরিবার তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ি আটক

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৩ বোতল বিদেশী মদসহ মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রতনপুর এলাকার আড়ৎগাছা গ্রামের মুনসুর আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় পুলিশ ফোর্স বন্দিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ি মোস্তাফিজুরের নিকট থেকে ৩ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় আটক-১

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে খাবারের প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টায় কেনা গাজী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের আবুল গাজীর ছেলে।

ঘটনাটি ঘটেছে ১ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মহিষকুড় এলাকার একটি মৎস্য ঘেরের বাসায়। এব্যাপারে ভুক্তভোগির মা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে সোমবার উপ-পরিদর্শক হাসানুর রহমান রতনপুর এলাকা থেকে কেনা গাজীকে আটক করে। ঐ শিক্ষার্থী মসজিদবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ালেখা করে।

অভিযোগ সূত্রে জানাযায়, শিক্ষার্থী বাড়িতে একা থাকার সুযোগে ফেরিওয়ালা কেনা গাজী খাবারের প্রলোভন দেখিয়ে পাশ^বর্তী মৎস্য ঘেরের বাসায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কেনা গাজী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থী মা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪৫০০ টাকা মাসিক ভাড়ায় ফ্ল্যাটে থাকবেন বস্তিবাসী, কাল হস্তান্তর

দেশের খবর : ঢাকায় বসবাসরত বস্তিবাসীরাও থাকবেন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাটে।চার হাজার ৫০০ টাকা মাসিক ভাড়ায় থাকবেন তারা। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৬৭৩ বর্গফুট। প্রতিদিন ১৫০ টাকা কিংবা সপ্তাহে এক হাজার ৫০ টাকা করে ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করা যাবে।

২০১৭ সালে এই পরিকল্পনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ২৬ অক্টোবর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর-১১ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত বস্তিবাসীদের জন্য ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য সর্বমোট ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার ৩০০ পরিবারের হাতে বরাদ্দপত্র দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে আরও ১০০১টি পরিবারকে। ওই বস্তিতে থাকা ১০ হাজার পরিবার নতুন ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন।

এই বস্তির পরিবারগুলো আগে ফ্ল্যাটে বসবাস করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

জাতীয় গৃহায়ন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, ২০১৭ সালের ২৬ অক্টোবর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মিরপুর ১১ নম্বর সেকশনে পাঁচটি ভবনের তিনটি আগামীকাল (মঙ্গলবার) উদ্বোধন হচ্ছে। বাকি দুটি পরবর্তী সময়ে হবে। এ পাঁচটি ভবনে ৫৩৩টি ফ্ল্যাট থাকবে। সেখান থেকে মঙ্গলবার ৩০০টি হস্তান্তর করা হবে। পরবর্তী প্রকল্পে এক হাজার একটি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ধাপে ধাপে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টাকা টুকা দিলে ভাইরাল করে দিব, এমপি হওয়া ফাইনাল’

ভিন্নরকম সংবাদ : ‘টাকা টুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ কথাগুলো অপরপ্রান্তের অজ্ঞাত একজনকে বলছিলেন র‌্যাবের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর (হেজা)। কথোপকথনের একটি অডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে।

অপর একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছিলেন, মেহেদী নামের একজন মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার জন্য। তাহলে তাকে মালয়েশিয়ার ব্যুরো চিফ বানিয়ে দিবেন। অন্যদিকে, হেলেনার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে, প্রথম অডিও ক্লিপসের অপরপ্রান্তের অজ্ঞাত ব্যক্তি হেলেনাকে বলছিলেন, কাল পরশু নতুন একটা গেস্ট পাঠাব। বিএনপির এক নেতা আছে তো! হেলেনার প্রশ্ন ছিল, বিএনপি না আওয়ামী লীগ? অপরপ্রান্ত থেকে বলা হচ্ছিল, আরে বিএনপির। মোংলার রামপাল আছে না? ওখানের এমপি ইলেকশন করছিল। হেলেনা বলছিলেন, ‘টাকা টুকা দিবে?’

অজ্ঞাত সেই লোক বলছিলেন, আরে নাহ। এমনি যাবে। হেলেনার উত্তর ছিল, টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ। অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন, প্রাথমিক স্টেজে তো চাওয়া যায় না! আগে ইনভলব করি। এদের তো পরে মুরগি বানাব। আরেকটি ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর ও তার ব্যক্তিগত সহকারীর মধ্যকার কথোপকথনে হেলেনা বলছিলেন, মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএস-এ। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি ৫ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি এপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।

অপরপ্রান্ত থেকে পিএস বলছিলেন, আজকে কি কল করেছিল ম্যাম? হেজা বলছিলেন, নানান মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা? অপরপ্রান্ত থেকে বলছে, পারভেজের কথা কি বলে? হেলেনা বলেন, ওর কথা বাদ। তুমি বল মাসে ১ লাখ করে টাকা দেন। ৫/৬ মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দিব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার। আমাকে দিয়েন না। অফিসকে দেন।

মামলার তদন্তের বিষয়ে ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে থাকা অপর মামলার তদন্ত চলছে। আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছি। এই মামলায় হেলেনাকে রিমান্ডের আবেদন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest