সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

দেশে করোনায় আরও ২৪৬ জনের মৃত্যু

দেশের খবর : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করে ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

আসাদুজ্জামান : সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার সাময়িক বরখাস্ত হয়েছেন। ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে তিনি চাকরিচ্যুত হলেন।

চাকরিচ্যুত মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়, ঢাকা এর স্মারক নম্বর এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০, তাং-২৬ জুলাই ২০২১ ইং তারিখে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করা হয়েছে যে, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করেন। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকুরি প্রবিধানমালা ২০০৮ এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপনাকে (মনোতোষ সরকার) স্মারকজারীর তারিখ হতে এ ব্যাংকের চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এ ব্যাপারে চাকরিচ্যুত মনোতোষ সরকারের সাথে মোবাইলে কথা হলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, বাইরে আছি, পরে কথা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চীনে বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

বিদেশের খবর : চীনে বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৩০২ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে প্রায় ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। গত মাসে ভারি বর্ষণের কারণে দেশটির মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে এএফপি।

প্রাদেশিক সরকারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌয়ে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। শুধু ওই প্রদেশেরই ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন নিখোঁজ রয়েছে। সাবওয়ে ট্রেন, ভূগর্ভস্থ পার্কিং এবং টানেলে আটকা পড়েছেন লোকজন।

ঝেংঝৌয়ের মেয়র হোউ হং জানিয়েছেন, ভূগর্ভস্থ কার পার্কিং থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে একটি টানেলে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

গত ১৭ জুলাই থেকেই ভারি বর্ষণ শুরু হয়। এতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারি বৃষ্টি ও বন্যায় ৯ হাজার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হেনান প্রদেশে প্রায় ৫৩ বিলিয়ন ইউয়ান (৮.২ বিলিয়ন ডলার) আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে বন্যার মধ্যেই দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। ফলে পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে।

অপরদিকে বন্যার খবর সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে বিদেশি সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চীনের যে কোনও নেতিবাচক খবর প্রকাশ্যে আসার আগেই কণ্ঠরোধের বিষয়ে খুব সচেতন দেশটির সরকার। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যার ফুটেজ ডিলিট করতে তাদের সংবাদকর্মীদের বাধ্য করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে চীনের করোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। দেশটির বিভিন্ন প্রদেশ ও শহরে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে। সোমবার থেকে আবারও কয়েক লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘরে আটকা পড়লেন। গত কয়েক মাসের মধ্যে নতুন করে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গণহারে লোকজনের করোনা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই কঠোরভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে চীন। এ কাজে তারা বেশ সফলও হয়েছে।

কয়েক মাসের কঠোর প্রচেষ্টায় স্থানীয়ভাবে করোনা সংক্রমণ শূণ্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হয় বেইজিং। কিন্তু নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশটিতে আবারও উদ্বেগ বেড়ে গেছে। কারণ এখন পর্যন্ত পাওয়া করোনার বিভিন্ন ধরনের মধ্যে সবচেয়ে সংক্রামক ধরন হচ্ছে ডেল্টা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরেক দফা লকডাউন বাড়ানো হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হবে। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় তা চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র।

এ লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর লকডাউন আরোপ করে সরকার। তা শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হবে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর লকডাউন বাড়ানোর আভাস পাওয়া গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েল কর্মকর্তারা জানিয়েছেন, চলমান লকডাউন শেষে নতুন করে যে বিধি-নিষেধ দেওয়া হবে তাতে সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে। আর গণপরিবহন সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প-কলকারখানা চালু রাখা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদফতর। গত ৩০ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, আমরা আরও ১০ দিন বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

তিনি জানান, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এ সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা লকডাউন বাড়ানোর সুপারিশ করেছি। ’

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত ৩১ জুলাই জানান, সেটি অবশ্যই আমাদের মাথায় আছে। কারণ সবকিছুর সমন্বয় আমাদের করতে হবে। সেজন্য আমরা বলছি যে, একটু সময় নেবো। ৩ বা ৪ আগস্ট এ বিষয়টি পরিষ্কার করে দেবো।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে বিভিন্ন প্রস্তাব আছে, সেগুলো বিবেচনা করে কীভাবে করলে এ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারি, সেটি আমাদের মূললক্ষ্য। আমাদের কাজকর্মগুলো, যেগুলো একেবারেই অপরিহার্য, সেগুলো চালানো। সেটি কী করলে ভালো হবে, সেজন্য আরেকটু সময় আমাদের লাগবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৫০ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৭২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১৮ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় বর্তমানে সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ২১৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিনদিনের রিমান্ডে মডেল পিয়াসা ও মৌ

বিনোদন সংবাদ : মদ, ইয়াবা ও সিসাসহ গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় মরিয়ম আক্তার মৌকে সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পর্কিত খবর

এর আগে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর গুলশান থানায় করা মামলায় পিয়াসাকে দশ দিন এবং মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় মৌকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এদিকে পিয়াসার দেয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেয়া হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

এদিকে, দুই মডেলকে আটকের পর মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মৌর বাসার নিচে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ‘তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ তাদের বাসায় অভিযান চালানো হয়। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা, সিসা পাওয়া যায়। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।’

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী। তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন এবং ভিডিও করে রাখতেন। পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।’

আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ বলেন, ‘তাদের বাসায় মাদক পাওয়া গেছে। ফলে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে থাকায় আলাদা মামলা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জলাবদ্ধ মাঠে লাইনে দাঁড় করিয়ে টিকাদান : তোপের মুখে স্বাস্থ্য কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জলাবদ্ধ মাঠে লাইনে দাঁড় করিয়ে করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে টিকাদান কেন্দ্রে ভুক্তভোগী মানুষ ও জনপ্রতিনিধির তোপের মুখে পড়েন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অজয় সাহা।

জানা যায়, দ্বিতীয় দফায় করোনার টিকাদান শুরু হলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন কিন্ডারগার্টেনকে টিকাকেন্দ্র করা হয়। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের অতিবৃষ্টিতে ওই কিন্ডারগার্টেন মাঠ পানিতে তলিয়ে যায়। তারপরও ওই ভবনে টিকা দেওয়ার কাজ চলছিল।

শ্যামনগর সদরের হায়াবাতপুর এলাকার মতিয়ার রহমান ও চণ্ডীপুর গ্রামের পরিতোষ সরকার জানান, রোববার সকাল নয়টার দিকে তাঁরা টিকা দিতে গিয়ে দেখেন কিন্ডারগার্টেন মাঠে পানি থইথই করছে। সেখানে নারী-পুরুষ মিলিয়ে শ পাঁচেক মানুষ এক ফুট পানির মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন।

স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার সাহাকে শনিবার থেকে বারবার বলার পরও টিকাকেন্দ্র অন্যত্র না নিয়ে সেখানেই কার্যক্রম চালু রেখেছেন। বিষয়টি উপজেলা চেয়ারম্যান আতাউল হককে জানানো হলে তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে ওই বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে আসেন। পরে তাঁর কাছে পানির মধ্যে লাইনে দাঁড় করিয়ে টিকা দেওয়ার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি উচ্চস্বরে ধমক দিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত অন্য স্থানে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করার জন্য বলেন।

স্বাস্থ্য কর্মকর্তা অজয় কুমার সাহা জানান, হঠাৎ করে বৃষ্টিতে মডার্ন স্কুলের মাঠ পানিতে তলিয়ে গেছে। আশপাশে প্রশস্ত জায়গা না থাকায় তাঁরা ওই স্থানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁকে টিকাকেন্দ্রে ডাকেন। সেখানে যাওয়ার পর তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান আতাউল হক জানান, তাঁকে (স্বাস্থ্য কর্মকর্তা) শনিবারও বলা হয়েছে মডার্ন কিন্ডারগার্টেনের মধ্যে হাঁটুপানি। টিকাকেন্দ্র অন্য স্থানে নিয়ে যান। কিন্তু তিনি তা না করে ওই পানির মধ্যে লাইনে দাঁড় করিয়ে টিকাদান কার্যক্রম চালু রেখেছেন। এ জন্য তিনি তাঁকে ডেকে ভালো পরিবেশে ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছেন।

সাতক্ষীরার সির্ভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না দিয়ে কেন যে অন্যত্র টিকা দিচ্ছেন তা বোধগম্য নয়। পানির মধ্যে দাঁড় করিয়ে রেখে টিকাদান কার্যক্রম চালু রাখার অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও স্বাস্থ্য কর্মকর্তার মধ্যে ভুল–বোঝাবুঝি হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডেল পিয়াসা ও মৌ আটক, ইয়াবা-মদ উদ্ধার

বিনোদন সংবাদ : ‘পিয়াসা ও মৌ একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওরা রাতের রানী বলেই সুপরিচিত। সারাদিন ঘুমিয়ে কাটাতেন। রাতে বিভিন্ন পার্টিতে গিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে বাসায় ডেকে আনতেন। এরপর বাসায় গোপনে তাদের আপত্তিকর ছবি তুলতেন। সেই ছবি বাবা-মা বা পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।’

রবিবার (১ আগস্ট) রাতে বারিধারা ও মোহাম্মদপুরের পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে আলোচিত ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আটকের পর এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
সম্পর্কিত খবর

তিনি বলেন, আমরা পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অনেকগুলো অভিযোগ তদন্ত করছিলাম। সেই তদন্তের অংশ হিসেবে ফারিয়া ও মৌয়ের বাসায় অভিযান চালানো হয়। তাদের বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে। তাদের ব্ল্যাকমেইলিং করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যেহেতু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, এজন্য গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, রবিবার রাতে প্রথমে বারিধারার পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে মাদকদ্রব্যসহ পিয়াসাকে আটকের পর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায়। সেখান থেকে অন্তত এক ডজন বিদেশি মদ, পাঁচ প্যাকেট ইয়াবাসহ মৌকে আটক করা হয়।

সরেজমিন মৌয়ের বাসায় গিয়ে দেখা যায়, গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছিল। মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডের ওই বাসার নিচতলায় থাকতেন মৌ। বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, গ্রেফতারকৃত মৌ ও পিয়াসা তাদের বাসায় মদের আসর বসাতো মূলত উচ্চবিত্ত পরিবারের সন্তানদের ব্ল্যাকমেইল করার জন্য। এই বিষয়ে তদন্তে সত্যতা পেলে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগেও পৃথক মামলা দায়ের করা হয়।

‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’

বাবর রোডের বাসা থেকে আটকের পর মডেল মৌ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে। ভাসাবির জামানের বউ তাকে বাসায় পুলিশ পাঠিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি। মৌ সাংবাদিকদের কাছে দাবি করেন, ‌’ভাসাবির জামানের বউ আমার পরিচিত। তাদের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে পিয়াসার সঙ্গেও আমার পরিচয় হয়। ভাসাবির জামানের বউ তানজি’র সঙ্গে ওদের কার যেন ঝামেলা হয়েছে, সেজন্য আমাকে ফাঁসানো হচ্ছে। আমার বাসায় এসব মদ আর ইয়াবা আগে থেকে ছিল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest