সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহআ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদএনসিপির কমিটি পুনর্গঠন: পাটওয়ারী-হাসনাত-সারজিস-আসিফের পদোন্নতি৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাসএরশাদের ৯ বছরের শাসন আমলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: সাবেক এমপি আশু

মডেল পিয়াসা আটক, অভিযান চলছে আরেক মডেলের বাসায়

বিনোদন খবর : ফারিয়া মাহাবুব পিয়াসাসহ দুই মডেলের বাসায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রোববার রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। এসময় তাকে আটক করা হয়েছে বলেও পুলিশের একটি সূত্র জানায়।

এছাড়া মোহাম্মদপুরে আরেক মডেলের বাসায় অভিযান চলছে।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানান।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার ডিভোর্স হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভিন্নরকম খবর : রাজধানীর গুলশানে ভবন থেকে লাফ দিয়ে লতিফুর রহমান (২৬) নামের এক ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এই শিক্ষার্থী কয়েকদিন আগে করোনায় মা ও বড়ভাইকে হারিয়েছেন। পুলিশ বলছে, মানসিক বিষাদ থেকে এই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ৬ নম্বর রোডের ১০৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।লতিফ ‘এ’ লেভেল সম্পন্ন করেছিলেন।

লতিফের মা করোনায় আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মারা গেছেন। তার আগের দিন ২৬ জুলাই বড়ভাই প্রাণ হারান করোনায়।মা ও ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন লতিফুর।মা ও ভাই হারানোর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।

লতিফুরের বাবার বরাত দিয়ে গুলশান থানার এসআই মো. শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন বলে জানিয়েছেন।তবে তাৎক্ষণিক ঘটনার বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হেলেনা জাহাঙ্গীরের পর জননেত্রী পরিষদের দর্জি মনির আটক

রাজনীতির খবর : আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে আরেকটি ভুঁইফোঁড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতার সঙ্গেই তার ‘ওঠা-বসার’ ছবি আছে। অভিযোগ আছে, এর সব ছবিই ফটোশপে কারসাজি করা। তিনি ভুঁইফোঁড় সংগঠনটি খুলে বিএনপি-জামায়াত এবং তাদের ছাত্রসংগঠন ছাত্রদল-ছাত্রশিবিরের অনেক নেতাকে টাকার বিনিময়ে পদ দিয়েছেন।

এ ছাড়া মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তার চেষ্টা এখন কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের এমপি হওয়া।

আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’-এর মতো সংগঠনের সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। যারা এ ধরনের ভুঁইফোঁড় সংগঠন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মনির খান প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি কারসাজি করেছেন।

এ দিকে এমন অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কদমতলা-বৈকারী রাস্তা খানাখন্দে পরিণত!

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন সংস্কার না করায় সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা হতে বৈকারি পর্যন্ত রাস্তার পিচ ও খোয়ার ছাল চামড়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। পরিণত হয়েছে মরণ ফাঁদে।

কদমতলা টু বৈকারী রাস্তা, বকচরা বাইপাস মোড় হতে বকচরা রাস্তা, নারায়নজোল রাস্তা, বাবুলিয়ার রাস্তা, বেতলার রাস্তা, দেবনগর রাস্তা, মাগুরার রাস্তা, ছয়ঘোরিরয়ার  রাস্তাসহ উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পিচ ও ছাল চামড়া ওঠে বড় বড় গর্ত ও বৃষ্টিতে কাঁচা রাস্তা ধারণ করেছেন। বর্ষায় বড় বড় গর্তে হাটু পানি জমাট হয়ে থাকে। এসব রাস্তায় যাত্রীরা যানবহনে চলাচল করলে যেন দোলনার মত দোল খাই। সড়কে বড় বড় গর্তে হাটু পানির উপর দিয়ে পথচারীরা চলাচল করলে দুর্ঘটনার আশংকায় থাকে।

বৈকারী গ্রামের হারুন জানান, সরকারী বরাদ্ধকৃত কোটি কোটি টাকার ব্যায়ে টেন্ডারের মাধ্যমে ঠিকাদাররা এসব রাস্তা গুলো কাজ করেছেন। কিন্তু প্রকৌশলী কর্তৃকপক্ষ (এলজিইডির) তদারকির অভাবে ঠিকাদাররা রাস্তার কাজ যেমন তেমন করে দায়সারা ভাবে কাজ করে। ফলে বছরের দুই এক মাস যেতে না যেতেই রাস্তার ছাল চামড়া উঠে খানাখন্দ পরিণত হয়। আর পিচের রাস্তা থেকে কাঁচা রাস্তা রুপ ধারণ করে। এসব রাস্তার উপর কাঁদার সৃষ্টিতে পরিণত হয় বড় বড় গর্ত ও মরণ ফাঁদ। এসব রাস্তায় চরম ঝুকি নিয়ে চলাচল করে মানুষ। দীর্ঘদিন ধরে এসব রাস্তা বেহালদশা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসে না বলে পথচারীরা জানান। পথচারীদের চলাচলের দুর্ভোগের শেষ নেই।
দ্রুত রাস্তা গুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে পৃথক ঘটনায় প্রতিবন্ধি ও স্কুল ছাত্রী ধর্ষিত

নিজস্ব প্রতিনিধি : পৃথক ঘটনায় এক বাকপ্রতিবন্ধি ও ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। যথাক্রমে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে ও শনিবার দুপুরে শ্রীউলা ইউনয়নের মাড়িয়ালা মোড়ে এসব ঘটনা ঘটে। ওই দু’ কিশোরীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনির গোদাড়া গ্রামের এক বাকপ্রতিবন্ধি কিশোরীর (১৪) মা জানান, তার মেয়ে একই গ্রামে মামার নতুন বউ দেখার জন্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয়। লতাখালি গ্রামের আবু হানিফের ছেলে সুমন পথিমধ্যে অলিদের মুদি দোকানের পাশ থেকে তাকে ডেকে নিয়ে ইকরামুলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেয়ে ধর্ষণ করে। দু’ ঘণ্টা পর খুঁজতে বেরিয়ে তাকে পাওয়ার পর মেয়ে ইশারায় তাকে জানালে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পরপরই মেয়ের দেওয়া তথ্য অনুযায়ি দুপুরে সুমনকে আটক করে পুলিশ। এরপরপরই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা হাসপাতালে থেকে জানতে পেরেছেন যে পুলিশ সুমনকে ছেড়ে দিয়েছে। এমনকি থানায় কোন মামলাও হয়নি।

অপরদিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হিজলিয়া গ্রামের এক গৃহবধু জানান, তার মেয়ে পার্শ্ববর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যয় সে শনিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী আব্দুল্লাহ স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি আসায় কলিমাখালি খোলারাটি গ্রামের মোস্তফার ছেলে মাড়িয়ালা মোড়ের মুদি ব্যবসায়ি মোস্তাফিজুর রহমানের দোকনের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় মোস্তাফিজুর তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে শার্টার ফেলে দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি জানার পর ননদ ও মেয়েকে নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে থানায় নিয়ে যান। সেখানে পুলিশের সহকারি উপপরিদর্শক রুবেল হোসেন তাদেরকে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় নেই বলে রোববার আসতে বলেন। মেয়ের অবস্থা খারাপ দেখে তাকে রোববার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ও পুলিশ পরিদর্শক মোঃ মাহাফুজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সেলিম এ প্রতিবেদককে রোববার বিকেলে মোবাইল ফোনে বলেন, প্রতিবন্ধি মেয়েটির ধর্ষণের কথা জেনে তার কথামত সুমনকে আটক করা হলেও পরবর্তীতে মেয়েটি কথা সঠিক বলতে না পারায় জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে কোন মামলা দেওয়া হয়নি দাবি করে বলেন, মোবাইল ফোন যাঁচাই করে ধর্ষককে সনাক্ত করার চেষ্টা চলছে।
সহকারি উপপরিদর্শক রুবেল হোসেন বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় ধর্ষিতার কোন অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তাই তাদেরকে পরদিন আসতে বলা হয়।# সাতক্ষীরা প্রতিনিধি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান

দেবহাটা ব্যুরো: দেবহাটা গাজীরহাট মৎস্য সেডে রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েক জন ব্যবসায়ীর মাছ বিনষ্ট ও জরিমানা করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এ অভিযান পরিচালনা করেন। এসময় গাজীরহাট মৎস্য সেডের ৩ জন ব্যবসায়ীর ৩০কেজি মাছ বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযানে মৎস্য ব্যবসায়ী বাবলুর ৫ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি মাছ বিনষ্ট, হাসানের ১০হাজার টাকা জরিমানা ও ১৩ কেজি মাছ বিনষ্ট এবং আল আমিনের ১৫ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি মাছ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। কোন ব্যবসায়ী মাছে অপদ্রব্য পুশ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৯১টি ল্যাবে ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৩১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৯ জন ও নারী ৯২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ১৪২ জন ও নারী ছয় হাজার ৭৭৪ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় ১৩ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত অবস্থায় একজনকে নেওয়া হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোমবাতি প্রজ্জ্বলন করে আগস্টের শহিদদের স্মরণ করলো জেলা ছাত্রলীগ

আসাদুজ্জামান : ১০১ টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শোকের মাস আগস্টের শহিদদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আগষ্টের প্রথম প্রহরে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক কাজী আকতার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

তারা বলেন, ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest