সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

আশাশুনিতে পৃথক ঘটনায় প্রতিবন্ধি ও স্কুল ছাত্রী ধর্ষিত

নিজস্ব প্রতিনিধি : পৃথক ঘটনায় এক বাকপ্রতিবন্ধি ও ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। যথাক্রমে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে ও শনিবার দুপুরে শ্রীউলা ইউনয়নের মাড়িয়ালা মোড়ে এসব ঘটনা ঘটে। ওই দু’ কিশোরীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনির গোদাড়া গ্রামের এক বাকপ্রতিবন্ধি কিশোরীর (১৪) মা জানান, তার মেয়ে একই গ্রামে মামার নতুন বউ দেখার জন্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হয়। লতাখালি গ্রামের আবু হানিফের ছেলে সুমন পথিমধ্যে অলিদের মুদি দোকানের পাশ থেকে তাকে ডেকে নিয়ে ইকরামুলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যেয়ে ধর্ষণ করে। দু’ ঘণ্টা পর খুঁজতে বেরিয়ে তাকে পাওয়ার পর মেয়ে ইশারায় তাকে জানালে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে মেয়েকে নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পরপরই মেয়ের দেওয়া তথ্য অনুযায়ি দুপুরে সুমনকে আটক করে পুলিশ। এরপরপরই তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা হাসপাতালে থেকে জানতে পেরেছেন যে পুলিশ সুমনকে ছেড়ে দিয়েছে। এমনকি থানায় কোন মামলাও হয়নি।

অপরদিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হিজলিয়া গ্রামের এক গৃহবধু জানান, তার মেয়ে পার্শ্ববর্তী একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যয় সে শনিবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী আব্দুল্লাহ স্যারের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি আসায় কলিমাখালি খোলারাটি গ্রামের মোস্তফার ছেলে মাড়িয়ালা মোড়ের মুদি ব্যবসায়ি মোস্তাফিজুর রহমানের দোকনের বারান্দায় আশ্রয় নেয়। এ সময় মোস্তাফিজুর তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে শার্টার ফেলে দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বিষয়টি জানার পর ননদ ও মেয়েকে নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে থানায় নিয়ে যান। সেখানে পুলিশের সহকারি উপপরিদর্শক রুবেল হোসেন তাদেরকে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় নেই বলে রোববার আসতে বলেন। মেয়ের অবস্থা খারাপ দেখে তাকে রোববার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ও পুলিশ পরিদর্শক মোঃ মাহাফুজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সেলিম এ প্রতিবেদককে রোববার বিকেলে মোবাইল ফোনে বলেন, প্রতিবন্ধি মেয়েটির ধর্ষণের কথা জেনে তার কথামত সুমনকে আটক করা হলেও পরবর্তীতে মেয়েটি কথা সঠিক বলতে না পারায় জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে কোন মামলা দেওয়া হয়নি দাবি করে বলেন, মোবাইল ফোন যাঁচাই করে ধর্ষককে সনাক্ত করার চেষ্টা চলছে।
সহকারি উপপরিদর্শক রুবেল হোসেন বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় ধর্ষিতার কোন অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তাই তাদেরকে পরদিন আসতে বলা হয়।# সাতক্ষীরা প্রতিনিধি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান

দেবহাটা ব্যুরো: দেবহাটা গাজীরহাট মৎস্য সেডে রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েক জন ব্যবসায়ীর মাছ বিনষ্ট ও জরিমানা করা হয়েছে। রবিবার (১ আগষ্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এ অভিযান পরিচালনা করেন। এসময় গাজীরহাট মৎস্য সেডের ৩ জন ব্যবসায়ীর ৩০কেজি মাছ বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযানে মৎস্য ব্যবসায়ী বাবলুর ৫ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি মাছ বিনষ্ট, হাসানের ১০হাজার টাকা জরিমানা ও ১৩ কেজি মাছ বিনষ্ট এবং আল আমিনের ১৫ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি মাছ বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, এ অভিযান অব্যহত থাকবে। কোন ব্যবসায়ী মাছে অপদ্রব্য পুশ করলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।

একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৪ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া রোগীসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ৬৪ হাজার ৩২৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৯১টি ল্যাবে ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৩১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৩৯ জন ও নারী ৯২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ১৪২ জন ও নারী ছয় হাজার ৭৭৪ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় ১৩ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত অবস্থায় একজনকে নেওয়া হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোমবাতি প্রজ্জ্বলন করে আগস্টের শহিদদের স্মরণ করলো জেলা ছাত্রলীগ

আসাদুজ্জামান : ১০১ টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শোকের মাস আগস্টের শহিদদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আগষ্টের প্রথম প্রহরে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক কাজী আকতার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

তারা বলেন, ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আরও ৩ মৃত্যু, সড়কে বেড়েছে জনসমাগম

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৪৫ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৮২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫২ জন।

এদিকে, চলমান কঠোর লকডাউনের দশম দিনে সাতক্ষীরার প্রতিটি সড়কে বেড়েছে জনসমাগম। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। হাট বাজার গুলোতেও মানুষের ভিড় লক্ষনীয়। অনেকেই মাস্ক না পরেই কেনাকাটা করছেন। মানা হচ্ছেনা তেমন কোন স্বাস্থ্যবিধি। যদিও আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। শহরের অধিকাংশ দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করছেন। সকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার অনেক পরিবহন ছেড়ে গেছে। তবে, আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছেন পুলিশ। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। সড়কে চলছে ব্যাক্তিগত যানবাহন, ত্রি-হুইলার, মোটর সাইকেল, ইজিবাইক ও ভ্যান। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ টি মামলায় ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : এবার প্রশাসনের সামনে তালা ভেঙ্গে কলেজে অধ্যক্ষে কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ নথি চুরি করলেন সাতক্ষীরার শিক্ষা দস্যুখ্যাত বর্হিস্কৃত অধ্যক্ষ আখতারুজ্জামান। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে। ইতোমধ্যেই তার জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এ্যাডভোকেট আব্দুর রহমানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র। এদিকে তার বিরুদ্ধে অভিযোগ হওয়ার পরে নড়ে চড়ে বসেন তিনি দীর্ঘ আড়াই বছর পরে এক দল বাহিনী নিয়ে তিনি কলেজ দখলে নিতে তালা ভাংচুরসহ বিভিন্ন ঘটনা ঘটান।

কলেজের অধ্যক্ষের কক্ষের তালা ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের দর্শন বিভাগের প্রভাষক সুশান্ত মন্ডল জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে জাল-জালিয়াতিপূর্বক ১৮টি কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন গ্রহণ, ১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আজীবন সভাপতি, একই জমি ও অবকাঠামোর ছবি দিয়ে একাধিক প্রতিষ্ঠান অনুমোদন, পরিত্যাক্ত ও ঝুকিপূর্ণ ৩য় তলা ভবনের একইদাগ/ খতিয়ানের ৪টি জাল দলির দিয়ে ৪টি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, পাইকগাছা উপজেলার কাছিঘাটাতে দোকানঘর ভাড়া নিয়ে পিতা-মাতার নামে ২টি কলেজ করেন। সে সব কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এছাড়া এড. আব্দুর রহমান কলেজে অধ্যক্ষ থাকার সুযোগে শিক্ষক নিয়োগের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে অধ্যক্ষ আখতারুজ্জামান বিরুদ্ধে। কলেজের সংরক্ষিত তহবিল আত্মসাতসহ এম এ সনদ জালিয়াতি করে নিজের স্ত্রী সেলিনা সুলতানাকে অত্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে দিয়ে এমপিও ভুক্ত করনের বিষয়ে শিক্ষা মন্ত্রনলায় ও যশোর শিক্ষাবোর্ডের নির্দেশনা মোতাবেক এ পর্যন্ত তার গৃহিত ও উত্তোলিত বেতন ভাতাদি রাষ্ট্রীয় কোষাগারে ফেরৎসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ০৬ এপ্রিল ২০১৯ তারিখে আক্তারুজ্জামান কে কলেজের অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়। এবং এম এ সনদ জালিয়াতির জন্য তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গভর্নিংবডি ফৌজদারী মামলা দায়ের করেন।

এদিকে বহিস্কারের পরও আখতারুজ্জামান বাড়িতে বসে কলেজে সীল ও প্যাড ব্যবহার করে বিভিন্ন দপ্তরে ভূয়া স্মারকে দরখাস্ত করে যাচ্ছে। এমনকি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের স্বাক্ষর জালিয়াতি করে ব্যাংকে ভূয়া পদত্যাগ পত্র দাখিল করেছেন। এঘটনায় দার রমেশ চন্দ্র থানায় অভিযোগ দায়ের করেছেন। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক তার বেতনভাতাদি রাষ্ট্রীয় কোষাগারে ফেলতের জন্য পি,ডি,আর এ্যাক্ট ১৯১৩ তে মামলার জন্য বলা হয়েছে। সংরক্ষিত তহবিল আত্মসাথের জন্য আদালতে মামলা চলছে। কিন্তু তারপরও জালিয়াতি করে বিভিন্নভাবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন আখতারুজ্জামান। সর্বশেষ রবিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে কলেজে আসে। এক পর্যায়ে বর্হিস্কৃত অধ্যক্ষ আখতারুজ্জামান ও তার লোকজন কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।

এব্যাপারে কাটিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ঘটনাস্থলে দাড়িয়ে সাংবাদিকদের জানান, আখতারুজ্জামান নামের এক ব্যক্তির ফোন পেয়ে আমরা এসেছি তবে কলেজের ভেতরে কি হয়েছে সে ব্যাপারে আমাদের জানা নেই।

এব্যাপারে বর্হিস্কৃত অধ্যক্ষ আখতারুজ্জামান জানান, তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।

অপরদিকে তার জালিয়াতির কার্যকলাপের তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ্যাড. আব্দুর রহমানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে খালে নেট পাটা : জরিমানা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া কামারখালী খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে জলাবদ্ধতা প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ নেট-পাটা অপসারণের অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর (পাঁচ/১) ধারায় তেঁতুলিয়া গ্রামের কাসেম আলী মোড়লের ছেলে আবু তালেবকে খালে অবৈধ ভাবে নেটপাটা দিয়ে জলাবদ্ধতা প্রতিবন্ধীকতার অপরাধে ৪০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার (দ্বীপ), ভূমি অফিসের (নাজির) সুগত অধিকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রতিষ্ঠাতা আই.সি.সি চেয়্যাম্যান রোঃ মাহবুবুল এর জন্ম দিন পালন

ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর প্রতিষ্ঠাতা আই.সি.সি চেয়্যাম্যান রোঃ এ,কে,এম মাহবুবুল ইসলাম এর ২৬তম জন্মদিন পালিত হয়েছে। ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা ১ই আগষ্ট রবিবার কফিভিলা চাইনিজ, এ ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর প্রতিষ্ঠাতা আই.সি.সি এবং রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রোঃ এ,কে,এম মাহবুবুল ইসলাম এর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে।

ইন্টার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর প্রেসিডেন্ট ইন্টাঃ সি.এস মোঃ মোনতাছির এর সভাপতিত্ব এ উপস্থিত ছিলেন রোটারী ক্লাব সাতক্ষীরা এর প্রেসিডেন্ট রোটাঃ মোঃ শফিকুল ইসলাম শফি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ ফারহা দিবা খান সাথী, আর.সি.সি চেয়্যাম্যান রোটাঃ পিপি আনসান বাহার বুলবুল, ইন্টার‌্যাক্ট অ্যাডভাইজার রোটাঃ পিপি মাগফুর রহমান, সেক্রেটারি রোটাঃ মিজানুর রহমান রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা এর মধ্যে উপস্থিত ছিলো অনলাইন এর মাধ্যম এ বর্তমান আই.সি.সি চেয়্যারম্যান রোঃ পিপি জি.এম আবুল হোসাইন ইন্টার‌্যাক্ট দের উপস্থিত ছিলো অনলাইন এর মাধ্যম এ চার্টার প্রেসিডেন্ট ইন্টাঃ সিপি আবুল ফারাহ তানভীর, সেক্রেটারি ইন্টাঃ শেখ সামিন হাসান প্রেসিডেন্ট(২০২২-২৩) ইন্টাঃ আল শাহরিয়ার নিশান, ট্রেজারার ইন্টাঃ হৃদয় মন্ডল, ক্লাব সার্ভিস ডাইরেক্টর ইন্টাঃ সীমান্ত ঘোষ কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর ইন্টাঃ সৌম্ম্যদীপ্ত সহ অনেক প্রমুখ। সমগ্র অনুৃষ্ঠান টি পরিচালনা করেন প্রোগ্রাম চেয়্যাম্যান ইন্টাঃ সীমান্ত ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest