সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

সীমিত আকারে অক্সিজেট উৎপাদন ও ব্যবহারের অনুমোদন

দেশের খবর : করোনায় আক্রান্ত ও সংকটাপন্ন রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত অক্সিজেটের সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বুধবার বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক হাসান নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তাঁর নেতৃত্বে একটি দল এই যন্ত্রটি আবিষ্কার করেছে।

ড. তৌফিক হাসান বলেছেন, “ওষুধ প্রশাসন অধিদপ্তর বুয়েটকে আপাতত ২০০ ইউনিট ‘অক্সিজেট’ সিপ্যাপ যন্ত্র তৈরি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে মেডিক্যাল ডিভাইস ইনোভেশনে এই প্রজেক্টটি একটি মাইলফলক হয়ে থাকবে।”

বুয়েটের এই শিক্ষক আরও জানান, তাঁরা চান অক্সিজেনের উচ্চমূল্য যেন চিকিৎসার অন্তরায় না হয়। অক্সিজেটের মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে উচ্চচাপের অক্সিজেন উৎপাদন করা যাবে।

বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল প্রায় এক বছর গবেষণার পর এই যন্ত্র আবিষ্কার করে। যন্ত্রটি সহজে ব্যবহার ও বহনযোগ্য। এটি পরিচালনায় বিদ্যুতেরও প্রয়োজন হয় না।

গত মে মাসে ঢাকা মেডিকেল কলেজে অক্সিজেটের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ

অর্থনীতির খবর : আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু আছে।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু আছে। এর পরও ব্যাংকের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের এই ডেপুটি গভর্নর বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত আমরা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর বাইরে যে দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে, সেই দিনগুলোতে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। বর্তমানে দেড়টা পর্যন্ত লেনদেন করার সুযোগ আছে।’

এদিকে বুধবার ( ২৮ জুলাই ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, ‘করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ জুলাই রোববার ৪ জুলাই বুধবার ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২, ৩ ও ৫ জুলাই ব্যাংকে লেনদেন হবে বেলা আড়াইটা পর্যন্ত। এই তিন দিন ব্যাংক খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় ২০ সহস্রাধিক মৃত্যুর বিভাগ ও জেলাওয়ারী হিসাব

দেশের খবর : করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর রেকর্ড একের পর এক ভাঙছে। শুরুর দিকে অল্পকিছু আক্রান্ত ও দু-একজনের মৃত্যুর খবরে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ত। কিন্তু সময়ের পরিক্রমায় মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়েছে। দিনকে দিন সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েছে।

দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে শুধু স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআরের ল্যাবরেটরিতে করোনা শনাক্ত নমুনা পরীক্ষা হতো। বর্তমানে দেশের ৬৩৯টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮ জলের নমুনা পরীক্ষায় ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

২০২০ সালের ১৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (২৮ জুলাই) পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বমোট ২০ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে মন্ত্রী, এমপি, সচিব, ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার কেউ রেহাই পাননি। এযাবৎকাল পর্যন্ত করোনায় মৃত ২০ হাজারেরও বেশি মৃত্যুর দেশের কোথায়, কোন বিভাগের কোন জেলায় কত জনের মৃত্যু হলো তা অনেকেই হয়তো জানেন না।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের তথ্য-উপাত্তে দেখা গেছে, সর্বমোট মৃত ২০ হাজার ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক ৯ হাজার ২৭৩ জন রয়েছেন। আর সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৫২২ জনের মৃত্যু হয়।

ঢাকা বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরে ছয় হাজার ৩২৩ জন, ফরিদপুরে ৩৩০ জন, গাজীপুরে ৩৮৭ জন, গোপালগঞ্জ ১৫৩ জন, কিশোরগঞ্জে ১৯২ জন, মাদারীপুরে ১৩৪ জন, মানিকগঞ্জে ১৩৪ জন, মুন্সিগঞ্জে ২৯১ জন, নারায়ণগঞ্জে ৫৫২ জন, নরসিংদীতে ১৬৯ জন, রাজবাড়ীতে ১৫৭ জন, শরীয়তপুরে ৯৩ জন এবং টাঙ্গাইল জেলায় ৩৫৮ জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

ময়মনসিংহ বিভাগে ৫২২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২২৪ জন, নেত্রকোনায় ৯৭ জন, জামালপুরে ১২৭ জন এবং শেরপুরে ৭৪ জন রয়েছেন।

চট্টগ্রাম বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

চট্টগ্রাম বিভাগে সর্বমোট করোনায় মৃত তিন হাজার ৬৯৬ জনের মধ্যে চট্টগ্রাম জেলায় এক হাজার ৫৩ জন, কক্সবাজারে ১৯৭ জন, বান্দরবানে ১৫ জন, রাঙ্গামাটিতে ২২ জন, খাগড়াছড়িতে ২০ জন, ফেনীতে ১৯৯ জন, নোয়াখালীতে ৪১৩ জন, লক্ষ্মীপুরে ১৪২ জন, চাঁদপুরে ৩৮০ জন, কুমিল্লা এক হাজার ৮ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৭ জন রয়েছেন।

রাজশাহী বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

রাজশাহী বিভাগে সর্বমোট এক হাজার ৫৪৮ জনের মৃত্যু হয়। তন্মধ্যে রাজশাহীতে ২৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৪৮ জন, নাটোরে ১৩৫ জন, নওগাঁয় ১৫৮ জন, পাবনায় ১৩০ জন, সিরাজগঞ্জে ১২৭ জন, বগুড়ায় ৪৮১ জন এবং জয়পুরহাটে ৯১ জন রয়েছেন।

রংপুর বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

রংপুর বিভাগের সর্বমোট ৯৮৯ জনের মধ্যে রংপুর জেলায় ২১২ জন, পঞ্চগড়ে ৫৮ জন, নীলফামারীতে ৬৮ জন, লালমনিরহাটে ৬০ জন, কুড়িগ্রামে ৫৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৪ জন, দিনাজপুরে ৩০৪ জন এবং গাইবান্ধায় ৫৮ জন রয়েছেন।

খুলনা বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

খুলনা বিভাগের সর্বমোট দুই হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে ১৯১ জন, চুয়াডাঙ্গায় ২০৬ জন, যশোরে ৪০৫ জন, ঝিনাইদহে ২৫৮ জন, খুলনায় ৫২২ জন, কুষ্টিয়ায় ৬০১ জন, মাগুরায় ৯০ জন, মেহেরপুরে ১৫৮ জন, নড়াইলে ১২২ জন এবং সাতক্ষীরায় ৯২ জন রয়েছেন।

বরিশাল বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

বরিশাল বিভাগে সর্বমোট ৬২১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বরিশালে ২০৩ জন, পটুয়াখালীতে ১০৯ জন, ভোলায় ৫৮ জন, পিরোজপুরে ১০০ জন, বরগুনায় ৭৭ জন এবং ঝালকাঠিতে ৭৪ জন রয়েছেন।

সিলেট বিভাগের কোন জেলায় কত মৃত্যু :

সিলেট বিভাগের সর্বমোট ৭২২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সিলেটে ৪৬৫ জন, সুনামগঞ্জে ৮৮ জন, হবিগঞ্জে ৬৮ জন এবং মৌলভীবাজারে ১০১ জন রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহি কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন গত ১৯ জুলাই স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট্য এই কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটির সভাপতি হয়েছেন দৈনিক করোতোয়ার জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল ও সাধারন সম্পাদক হয়েছেন বাংলাভিশন টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

নবগঠিত এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় সাতক্ষীরা বাসীর সহযোগিতা কামনা করেছেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৬ হাজার ২৩০ জন আক্রান্ত হয়েছে। যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ হাজার ১৫৭টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ৮৮ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৬২৭ জন ও নারী ছয় হাজার ৩৮৯ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৮জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে সাতজন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৫৭ জন ও বাসায় সাতজন মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার হতদরিদ্র রুবেল মোল্লার দুটি কিডনী নষ্ট: সাহায্যের আবেদন

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালার ছোট্ট পোল্ট্রি মাংসের দোকানী হতদরিদ্র রুবেল মোল্লার দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। জরুরী কিডনী প্রতিস্থাপন করতে না পারলে রুবেল বাঁচবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, সব মিলিয়ে চিকিৎসা ব্যয় হবে ৬-৭ লাখ টাকা। এনিয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র পরিবারটি। সাহায্যের আবেদন জানিয়েছেন সমাজের বিত্তদবানদের কাছে।

রুবেল মোল্লা (২৪) তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের দিনমজুর মুজিবর মোল্লার ছেলে। সে মাঝিয়াড়া বাজারের ছোট্ট একটি পোল্ট্রি মাংসের দোকানী। ঈদের আগেরদিন (২০ জুলাই) রুবেলকে নেওয়া হয়েছে রাজধানীর শ্যামলীতে। শ্যামলী এলাকার সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে ইউরোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম, কিডনি ও ইউরোলজী বিশেষজ্ঞ ডা. তানভীর রহমানের তত্ত্বাবধানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে ছেলেটি।

রুবেল মোল্লার বাবা দিনমজুর মুজিবর রহমান মোল্লা জানান, ১৪ জুলাই (বুধবার) রুবেলের মুখ ফুলে যায়। প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল সোহান কিউনি ও লেবার পরীক্ষা করেন। তখনই কিডনি ও লিভারে সমস্যা ধরা পড়ে। পরদিন খুলনার চিকিৎসক মো. কুতুবউদ্দীন মল্লিককে দেখানো হলে তিনিও পরীক্ষা নিরীক্ষা করে একই সমস্যার কথা জানিয়ে বলেন, দুটি কিউনি নষ্ট হয়ে গেছে। লিভারের সমস্যা রয়েছে। দ্রুত ডায়ালাইসিস ও কিডনি পরিবর্তন করতে হবে বলে জানান ওই চিকিৎসক।

তিনি বলেন, এরপর রুবেলকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসার জন্য ৬-৭ লাখ টাকা খরচ হবে। আমার মামা নজরুল ইসলাম এক লাখ টাকা দিয়েছেন সেই টাকায় চিকিৎসা চলছে এখন। আমি দিনমজুর মানুষ নিজেদের সর্বস্ব দিয়ে ৫০-৬০ হাজার টাকা জোগাড় করেছি।

কান্নায় ভেঙে পড়েন রুবেলের মা আনোয়ারা বেগম। তিনি বলেন, ছেলেকে বাঁচাতে হলে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমাদের সামর্থ নেই। সকলের সহযোগিতা প্রয়োজন।

খুলনার চিকিৎসক মো. কুতুবউদ্দীন মল্লিক জানান, রুবেল মোল্লার শরীরের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করতে পারলে সুস্থ হওয়া সম্ভব। তবে চিকিৎসাটি ব্যয়বহুল।

তালা সদর ইউপির ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ খায়রুল ইসলাম মিঠু জানান, পরিবারটি খুব অসহায়। আমি এক হাজার টাকা দিয়ে চিকিৎসা সহায়তা করেছি। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তিনিও এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। পরিবারটি কোনভাবেই এত টাকা জোগাড় করতে পারবেন না। হৃদয়বান মানুষদের রুবেলকে বাঁচাতে এগিয়ে আসার জন্য আহ্বান করছি।
তালা উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান জানান, পরিবারটি চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করলে সেটি প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আর্থিকভাবে সহায়তা পাবেন বলে আশাকরি।
পরিবারটির পাশে কেউ দাঁড়াতে চাইলে যোগাযোগ করা যাবে এই নম্বরে ০১৯৮৮৯৬৯৭৭৭ (রুবেল মোল্লা)।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ

মহামারী করোনায় কর্মহীন ও স্বল্প আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহায়তায় এবং সিডো সাতক্ষীরা বাস্তবায়নে বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভাস্ত চালতেতলা মিশন হলরুমে সভাটি অনষ্ঠিত হয়। সিডো নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা এর সহকারী পরিচালক মো: রোকোনুজ্জামান, পৌর প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা (অবঃ) মি: হেনরী সরদার, সাতক্ষীরা মিশনের পালক পুরহিত লরেন্স ভালোত্তী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি বলেন, করোনা মহামারী মোকাবেলা আমাদের সকলের একত্রিক কাজ করতে হবে। সরকারী ও বেসরকারী বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু জনগনের দিক ইতিবাচক সাড়া নিশ্চিত করতে হবে তা না হলে করোনা মোকাবেলা করা কঠিন হবে। উপজেলা নির্বাহী বলেন, করোনা মুক্ত রাখতে নিজ পরিবারের সকলে পরিস্কার পরিচ্ছন্নতা, নিয়ম মাফিক পরিস্কার মাক্স ব্যবহার করা এবং টীকা নিশ্চিত করা। আমাদের মাক্স ব্যবহারের ক্ষেত্রে নানা রকম অনীহা আছে, এগুলো পরিহার করতে হবে।

প্রধান অতিথি প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আজকে সিডো সংস্থার মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে একটি ভ্যানগাড়ি প্রদানের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সময়োপযোগি ও বাস্তবসম্মত বলে আমি মনে করি। মানুষের তার ভাগ্য পরিবর্তনের জন্য নিজস্ব উদ্যোগ থাকতে হবে, নইলে একজন আরেকজনের ভাগ্য পরিবতন করাতে পারেনা। এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি উপস্থিত কর্মহীন মানুষের মধ্যে ১৫টি ভ্যানগাড়ি বিতরণ করেন, এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে উপস্থিত সকলকে উন্নত মানের মাক্স প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিডো সংস্থার প্রকল্প কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালেহা ইসলাম শান্তির সুস্থ্যতা কামনায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ৯নং ওয়ার্ড শাখার দোয়া

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের সহধর্মিনী সালেহা ইসলাম শান্তির সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর ৯নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে ২৮ জুলাই ২১ বাদ আসর বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের মধুবাগ আবাসিক এলাকা জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মোহাম্মদ নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম ,৯,নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা মঞ্জুরুল আলম,সাংগঠনিক সম্পাদক তৈবুর রহমান মেহেদী, বীর মুক্তিযোদ্ধা আনসার উজ্জামান, আশরাফ আলী, আব্দুর রশিদ, আবু তালেব, মসজিদের মুসল্লী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিমের ইমাম এসএম মামুন অর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest