সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরায় ভাই, বোন, ভাইপো ও ভগ্নিপতির কবল থেকে অসুস্থ্য স্বামীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার কলারোয়ার লোহাকুড়ায় করোনা আক্রান্ত গ্রাম ডাক্তারের সম্পত্তি ও নগদ টাকা আত্মসাথের উদ্দেশ্যে ভাই, বোন, ভগ্নিপতি ও ভাইপো কর্তৃক জোর পূর্বক বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের ডাঃ আব্দুল মুজিদ এর স্ত্রী মোছাঃ সুমি বেগম এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে লোহাকুড়া গ্রামের মৃত. মোকছেদ মোড়লের ছেলে গ্রাম ডাঃ আব্দুল মুজিদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে ২টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে আমার স্বামী প্রায় ৩৫ বিঘা সম্পত্তি এবং প্রায় ৫০লক্ষাধিক টাকার মালিক। সম্প্রতি আমার স্বামী করোনায় আক্রান্ত হলে তার ফুসফুস প্রায় ৬০ শতাংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করে নিজের জীবনের মায়া না করে সেবা যতœ করে আমি তাকে সুস্থ্য করে তোলার চেষ্টা করি। এসময় তার ফুসফুস ১৫ শতাংশ রিকোভারি হয়। এদিকে আমার স্বামীর মুমূর্ষ অবস্থার খবর পেয়ে তার ভাই বাবুর আলীর ছেলে মুকুল, আজিতের ছেলে রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত স্বামীর সম্পত্তি এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে উল্লেখিতরা আমার কাছ থেকে স্বামীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে মিথ্যেচার করে স্বামীকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে।

সুমি বেগম অভিযোগ করে বলেন, স্বামীকে ঢাকা থেকে উন্নত চিকিৎসা করিয়ে আনার জন্য উল্লেখিতরা তার (স্বামী) কাছ থেকে একটি চেকে ২৮লক্ষ টাকা লিখে স্বাক্ষর করে নেয়। কিন্তু স্বামীকে ঢাকায় না নিয়ে তারা সমুদয় টাকা আত্মসাত করে। এসময় তারা আমার সাথে বিড়াল-কুকুরের মত ব্যবহার করতে থাকে। ননদ জাহানারা ও তার স্বামী মোস্ত তাদের বাড়ির একটি রুমে আমাকে আটকে রাখে। পরে আমাকে তালাক করিয়ে নেওয়ার জন্য মারাত্মক অসুস্থ্য স্বামীকে নিয়ে কাজী অফিসে গেলে অসুস্থ্য হওয়ায় তিনি তালাক করাতে রাজি হননি। পরবর্তীতে লাঙ্গলঝাড়া এলাকার সবুর মাওলানাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেয়। আনুমানিক গত ৬ জুলাই তালাকনামা আমার হাতে ধরিয়ে দিয়ে মেয়ে দুটিকে কেড়ে নিয়ে এক কাপড়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয় একজন জনপ্রতিনিধিকে দিয়ে আমাকে ডেকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয় তারা। তিনি আরো বলেন, আমার স্বামী এখনো মারাত্মক অসুস্থ্য। তার এই অসুস্থ্যতার সুযোগ নিয়ে স্বামীর ভাইপো মুকুল ও রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত কৌশলে তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে যাচ্ছে। যে কারণে তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এমনকি ফোনেও কারো সাথে যোগাযোগ বা কথা বলতে দিচ্ছে না। আমার স্বামীকে এখনই ওই ঘর থেকে মুক্ত করা না গেলে সে ধুকে ধুকে মারা যাবে।

তিনি পরসম্পদ লোভী উল্লেখিতদের কবল থেকে স্বামীকে উদ্ধার এবং জোরপূর্বক তালাকে বাধ্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রাণ চাওয়ায় বৃদ্ধাকে গলাধাক্কা, ইউপি চেয়ারম্যান স্ত্রীসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ত্রাণের স্লিপ চাওয়ায় ৯০ বছরের এক বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে আহত করার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে আদিতমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অপর অভিযুক্ত তাদের কলেজ পড়ুয়া মেয়ে পলাতক।

পুলিশ জানায়, ঈদুল আযহার আগের দিন ১৯ জুলাই সোমবার সকালে চেয়ারম্যান শওকত আলী ত্রাণ দেওয়ার কথা বলে ইউনিয়ন পরিষদে ডাকেন ওই বৃদ্ধাকে। কয়েক ঘণ্টা ত্রাণের আশায় বসে থেকেও ত্রাণ না পাওয়ায় চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ত্রাণের জন্য আবেদন করেন তিনি।
এসময় চেয়ারম্যানের নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে সুহিন আক্তার বৃদ্ধাকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তিনি আহত হন। খবর পেয়ে বৃদ্ধার রিকশাচালক ছেলে মাকে উদ্ধার করে প্রথমে পল্লি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেন, পরে ওই দিন বিকালে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই দিন রাতে বৃদ্ধার ছেলে বাদী হয়ে চেয়ারম্যান শওকত আলীসহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার অপর আসামি চেয়ারম্যানের মেয়েকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৫ মিনিটের টর্নেডোয় ঘরবাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০টি পরিবারের ঘর-বাড়ি লন্ডভন্ড সহ দুই দিনের অতিবর্ষণে ফলে এলাকার নিম্মঅঞ্চল প্লাবিত হয়েছে।

২৭ জুলাই মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ৫ মিনিটের অস্থায়ী প্রচন্ড ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পাশ^বর্তী গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাত ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। সেটি মাত্র ৫ মিনিট মাত্র স্থায়ী ছিল। হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে সব কিছু ভেঙে চুরে লন্ডভন্ড ও ক্ষতিগ্রস্ত হয়।

এসময় বিদ্যুৎ লাইনের তাঁর ছিড়ে পড়ে । কিছুদিন পূর্বে সীমান্তের কালিন্দী নদীর পাশে র্ঘর্ণিঝড় ইয়েসের প্রভাবে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল। এখনো মানুষ অসহায় তারপর আবার এই ঝড়।

এদিকে গতকাল মঙ্গলবার ও বুধবার দুই দিনের মুষলধারে বৃষ্টিপাতের ফলে উপজেলাসহ আশেপাশের অধিকাংশ এলাকার ঘর-বাড়ি, ক্ষেতের ফসল, পুকুর, শত শত মাছের ঘের বৃষ্টির কারণে তলিয়ে যাওয়ায় অপূরনীয় ক্ষতি হয়েছে। যার ফলে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলবদ্ধতা।

অপরদিকে মহামারী করোনা ভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন। অন্যদিকে অতিবর্ষণের কারণে কোন ধরণের কাজ না থাকায় নিম্মআয়ের ব্যাক্তিদের চরম দুর্দিন ও কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গদের জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ভারি বৃষ্টি অব্যাহত থাকবে

দেশের খবর : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এরপর এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (খুলনা ও যশোর) স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাব থাকায় দেশের সমুদ্রবন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

একই সঙ্গে ফের চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। ইতোমধ্যে অতিভারি বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও রংপুর বিভাগ ছাড়া সব বিভাগে বৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোন কোন জায়গায় অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফে, সেখানে ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কক্সবাজারে ১১৫, কুতুবদিয়ায় ১২৫, মোংলায় ১৫৫, পটুয়াখালীতে ২৫২, খেপুপাড়ায় ২৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে হিসেবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।’

তিনি বলেন, ‘স্থলভাগে উঠে আসায় সুস্পষ্ট লঘুচাপটি আর শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়া সম্ভাবনা নেই। এটি আগামীকালকের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যেতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে।’

‘সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজকেও বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজও অতিভারি বৃষ্টি হতে পারে’ বলেন মনোয়ার হোসেন।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, এটা রাজশাহীতে রেকর্ড করা হয়।

বুধবার বেলা ১১টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল (বজ্রমেঘ) মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্কবাণীতে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে ২০ বাড়ি লন্ডভন্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২০টি পরিবারের ঘর-বাড়ি লন্ডভন্ড সহ দুই দিনের অতিবর্ষণে ফলে এলাকার নিম্মঅঞ্চল প্লাবিত হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ৫ মিনিটের অস্থায়ী প্রচন্ড ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশ^বর্তী গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাত ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। সেটি মাত্র ৫ মিনিট মাত্র স্থায়ী ছিল। হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে সব কিছু ভেঙে চুরে লন্ডভন্ড ও ক্ষতিগ্রস্ত হয়। এসময় বিদ্যুৎ লাইনের তাঁর ছিড়ে পড়ে আছে। কিছু দিন পূর্বে সীমান্তের কালিন্দী নদীর পাশে র্ঘর্ণিঝড় ইয়েসের প্রভাবে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল।

এখনো মানুষ অসহায় তারপর আবার এই ঝড়। এদিকে গতকাল মঙ্গলবার ও বুধবার দুই দিনের মুষলধারে বৃষ্টিপাতের ফলে উপজেলাসহ আশেপাশের অধিকাংশ এলাকার ঘর-বাড়ি, ক্ষেতের ফসল, পুকুর, শত শত মাছের ঘের বৃষ্টির কারণে তলিয়ে যাওয়ায় অপূরনীয় ক্ষতি হয়েছে। যার ফলে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলবদ্ধতা। অপর দিকে মহামারী করোনা ভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন। অন্যদিকে অতি বর্ষণের কারণে কোন ধরণের কাজ না থাকায় নিম্মআয়ের ব্যাক্তিদের চরম দুর্দিন ও কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গদের জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই কিশোর জখম : আটক-০১

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ইতোমধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া হেকিম সাহেবের খানকা এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, কাটিয়া এলাকার শেখ শফিউল্লাহ মনির পুত্র শেখ সানজিদ আল সাজিদ ও একই এলাকার ইকবাল হোসেনের পুত্র দরবেশ ইকবাল রিয়াদ।

এঘটনায় আহত সাজিদের পিতা শেখ শফিউল্লাহ মনি বাদী হয়ে মঙ্গলবার রাতেই সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, কিছু দিন ধরেই সাতক্ষীরা শহরের কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয় তারা।

মঙ্গলবার সন্ধ্যায় শেখ সানজিদ আল সাজিদ ও দরবেশ ইকবাল রিয়াদ হাটতে বের হলে কিশোর গ্যাংয়ের প্রধান শহরের মুনজিত গ্রামের জামালের পুত্র জয়ের নেতৃত্বে হাটের মোড় এলাকার ওয়াজেতের পুত্র আরিক, রেজিষ্ট্রি অফিস পাড়ার সুমন ও নয়ন, সরকার পাড়া এলাকার মৃত. বিশু ডাক্তারের পুত্র রাহুল, মুনজিতপুর এলাকার রিপনের ছেলে মৃদুল ও কলেজ মোড় এলাকার সাব্বির সহ কয়েকজন অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় কুপিয়ে তাদের মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে পুলিশ সাব্বির নামের একজনকে আটক করেছে। বাকীদের আটকে অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
3 FacebookTwitterGoogle +Pinterest
ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

অর্থনীতির খবর : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার ইভ্যালি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যত উন্নয়ন ও ব্যবসা পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।’

গ্রাহকদের পুরনো অর্ডার ডেলিভারির বিষয়ে রাসেল বলেন, ‘পুরনো অর্ডার যেগুলো পেন্ডিং রয়েছে, সেগুলোর ডেলিভারির বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। প্রয়োজনে আমরা আরও বিনিয়োগের ব্যবস্থা করব।’

এ বিষয়ে যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক মনিকা ইসলাম বলেন, ‘ইভ্যালি ও যমুনা গ্রুপের মধ্যে সমঝোতা স্বারক হয়েছে। আমরা ইভ্যালিতে বিনিয়োগ করছি। আপাতত এখন আমরা ১০০-২০০ কোটি টাকা বিনিয়োগ করব। পরবর্তীতে প্রয়োজনমতো ধাপে ধাপে আমরা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করব।’

ইভ্যালি ও যমুনার মধ্যকার শেয়ার হোল্ডারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনো ঠিক হয়নি। সেটা ঠিক হলে খুব দ্রুতই আপনারা জানতে পারবেন।’

ইভ্যালির মোট সম্পদের সঙ্গে দায় না মেলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে মনিকা ইসলাম বলেন, ‘এই সংকটটি তহবিল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এজন্যেই ইভ্যালি বিনিয়োগকারী খুঁজছিল।’

মনিকা ইসলাম আরও বলেন, ‘দেশের বাজারে মানসম্পন্ন পণ্য ও সেবা নিয়ে যমুনা গ্রুপ ব্যবসা করে আসছে। বাংলাদেশে সবচেয়ে বড় অফলাইন মার্কেটপ্লেস যমুনা ফিউচার পার্ক। আর এখন সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস গড়ে তোলার জন্যে ইভ্যালির সঙ্গে থাকবে যমুনা।’

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি যে, স্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইভ্যালি দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। আর যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি ও যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী নেতৃত্বে জেলা,সদর,পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া বাদ মাগরিব দোয়া ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ ইজাজ আহমেদ স্বপন,স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সুব্রত কুমার ঘোষ।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুবলীগ যুগ্ম আহবায়ক জহুরুল হক নান্টু,জেলা স্বেচ্ছাসবক লীগের সহ-সভাপতি এ্যাড.সাইদুজামান জিকো,প্রকৌশলী মফিজুর রহমান, অরুন কুমার ঘোষ ,যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি,উপ-দপ্তর সম্পাদক তাজু,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, শেখ নিয়াজ মাহমুদ বিমান,সদর উপজেলা সভাপতি এ্যাড.ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, তাতী লীগ সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিলটন, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আসিফ শাহবাজ খান, মুক্তি যোদ্ধা প্রজন্ম লীগ নেতা উজ্জ্বল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

২৭.০৭.২০২১

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest