সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

তালায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন

তালা অফিস :
সাতক্ষীরার তালায় উত্তরণের সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তালা শিশুতীর্থ স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।

এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) মোঃ মেহেদী রাসেল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, উক্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ্বত, শম্বূচরণ চৌধুরী, আজহারুল ইসলাম, হাসিনা পারবীন, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন । অতিথিবৃন্দসহ এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, তালা রির্পোটাস ক্লাব সভাপতি মীর জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ২৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ২৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়।এ সময় আরো দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি আশাশুনির বসুখালি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩২)। আটককৃত আব্দুর রাজ্জাক গত ৬ মাসে মাদক দ্রব্যসহ বিভিন্ন আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৪ বার আটক হয়েছে বলে জানা যায়। এ ব্যপারে দেবহাটা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজিৎ কুমার বাদী হয়ে পলাতক দুই জনসহ আটককৃত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০।

দেবহাটা থানার সহকারী পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ও উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজিৎ কুমার এ অভিযান পরিচালনা করেন।
এ দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় আরো ২ কে আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, পলাতক দুই আসামীসহ দেবহাটাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলমান কঠোর বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে

দেশের খবর : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সরকারঘোষিত বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে বসে সরকার। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় এখন সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণ-মৃত্যু কোনোটিই কমছে না। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভায় বসে সরকার।

দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাসজনিত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং প্রতিরোধক টিকা কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে- আমাদের যে লকডাউন চলছে তা ৫ তারিখ পর্যন্ত চলতে থাকবে। যদিও আমাদের শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমরা সেই রিকোয়েস্ট বোধহয় গ্রহণ করতে পারছি না।

তিনি আরও বলেন, লকডাউন ৫ তারিখ পর্যন্তই চলবে। আমরা আশা করছি অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে আসবে।

এর আগে ৩০ জুন প্রজ্ঞাপন জারি করে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করা হয়। এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা, জনসমাবেশ হয় এমন কোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানো হয়।

করোনা সংক্রমণ না কমায় বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়। ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে ৫ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।

এরপর পবিত্র ঈদুল আজহার কারণে বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই শিথিল করা হয়। একই সঙ্গে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়।

সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ২৩টি শর্ত সংযুক্ত করে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

যে ২৩ শর্তে কঠোর বিধিনিষেধ-

১. সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

২. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

৩. শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে।

৪. সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

৫. সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।

৬. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

৭. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৮. ব্যাংকিং/বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৯. সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

১০. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন/বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা (পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

১১. বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

১২. জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/নৌযান/পণ্যবাহী রেল/ফেরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

২৩. বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

১৪. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

১৫. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬. টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

১৭. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

১৮. আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট/প্রমাণক প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

১৯. স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করবে।

২০. ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।

২১. জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি/কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

২২. জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

২৩. ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর আওতায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউনিয়ন পর্যায়ে টিকা ৭ আগস্ট থেকে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের খবর : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে বসে সরকার। সেখানেই এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এনআইডি নিয়ে গেলেই টিকা নেয়া যাবে।

এদিকে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্তই চলবে। শিল্পপতিরা লকডাউননের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না।

দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষরা এত খারাপ কেন জানতে চান হেলেনা জাহাঙ্গীর !

দেশের খবর : সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীর নিজের বিরুদ্ধে উঠা অভিযোগের ব্যাপারে ফেসবুক লাইভে এসে একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পুরুষরা এত খারাপ কেন? সব পুরুষ না, কিছু কিছু কাপুরুষ, এত খারাপ। মেয়েদের পিছনে লেগে থাকে, লজ্জা করে না আপনাদের মেয়েদের পিছনে লেগে থাকতে। মেয়েরা না মায়ের জাতি। মা না থাকলে আপনারা জন্ম হতেন না। সেই মেয়েদেরকে আপনারা অপমান করেন, লেলিয়ে দেন; হেলেনা জাহাঙ্গীরের পিছনে লাগো।’

সোমবার হেলেনা জাহাঙ্গীর লাইভে এসে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সরকারের জন্য একটা চ্যানেল চালাচ্ছি। সেটা জয়যাত্রা টেলিভিশন। সেই চ্যানেল আমি ভতুর্কি দিয়ে চালাচ্ছি প্রায় চার বছর যাবৎ। আমি চ্যানেলের বাইরে কোনো কাজ করতে পারি না, এত মনযোগ দিতে হয় আমাকে।’

হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, ‘জয়যাত্রা ছোট হোক, চ্যানেল তো। আমি তো চালাচ্ছি সরকারের জন্য।’ তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ও লালন করে চলছি। এ বি এম রিয়াজুল কবির কায়সার গতকালকে বলেছিল, হেলেনা জাহাঙ্গীর আসছে, আমি চলে যাব। আমি বললাম, ভাই, আপনি থাকেন আমি চলে যাই, আমি বের হয়ে গেছি। কেন? আজকেও সেই অবস্থা বলছেন। হ্যাঁ, ’৭১ টিভিতে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগামে তিনি বলছেন, উনার নাম কামাল ভাই। উনাকে আমি বললাম, ভাই, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না।’

হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, ‘তারপরেও পুরুষরা এত খারাপ কেন, সব পুরুষ না, কিছু কিছু পুরুষ। এত খারাপ মেয়েদের পিছনে লেগে থাকে। লজ্জা করে না আপনাদের, মেয়েদের পিছনে লেগে থাকতে। মেয়েরা না মায়ের জাতি। মা না থাকলে আপনার জন্ম হতেন না। সেই মেয়েদেরকে আপনারা অপমান করেন, লেলিয়ে দেন; হেলেনা জাহাঙ্গীরের পিছনে লাগো। মন্ত্রী মহোদয় আছেন, এমপিরা আছেন। আপনাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাতার ভিতরে আগলিয়ে রাখে, আপনাদের যদি পরামর্শ দেয়, আপনাদের পরামর্শ শুনে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে আপনারা আমাদের পরামর্শ দিবেন। আমাদের কাজ করার সুযোগ দিবেন। আপনারা আমাদের অপমান করেন, অ্যারেস্ট করার হুকুম দেন। আপনি কি অ্যারেস্ট করার হুকুম দিতে পারেন। আপনি কি বড় জন? আপনি আমাকে অ্যারেস্ট করার ইয়া বলতে পারেন… পারেন না কখনই। আমি যদি আজকে এই কথাগুলো শেয়ার না করতাম, তাহলে আমি হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেতে পারতাম। স্ট্রোক করেও মরতে পারতাম। আমার যে কষ্ট, এগুলো অবশ্যই শেয়ার করতে হবে। যদি মরেও যাই জাতি যেন মনে রাখে। যারা লেলিয়ে দিচ্ছে এবং যারা কমেন্ট করছেন; সাইবার ক্রাইমকে অনুরোধ, ওরা কারা, ওরা কোথেকে এসছে…’

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সব মামলায় জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বাড়লো

দেশের খবর : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রভাবে চলমান কঠোর বিধিনিষেধে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাস বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, যে সকল মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে- সে সকল মামলার জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে চলতি বছর ৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ ও ২৭ মে এবং ২৭ জুন পাঁচ দফায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে সব আসামির জামিন যথাক্রমে ২, ৪, ১ ও ১ মাস করে বৃদ্ধি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি নিয়ন্ত্রণে বারবার বিভিন্ন মেয়াদে আসামিদের জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করে আসছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকে ‘যুদ্ধ সমাপ্ত’ ঘোষণা বাইডেনের

বিদেশের খবর : চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট হাউজে এ ঘোষণা দিয়েছে তিনি। খবর বিবিসির।

বাইডেন উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে কথিত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে, কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না।

তবে আফগানিস্তানের পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা- সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন।

সাক্ষাতের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেন, ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর ইরাকে আর কোনো মার্কিন সেনা যুদ্ধের ভূমিকা পালন করবে না।

ইরাকি প্রধানমন্ত্রী কাজেমি রোববার রাতে আমেরিকা পৌঁছান।এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ইরাকি পার্লামেন্টে আইন পাস হয়।

২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকের মাটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল-মুহান্দিসকে হত্যার পর পার্লামেন্ট ওই আইন পাস করেছিল।

এছাড়া, ওই ঘটনার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে গণদাবিও দিন দিন জোরালো হয়েছে।

প্রধানমন্ত্রী কাজেমি আমেরিকা সফরে যাওয়ার আগে বাগদাদে বলেছিলেন, উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য আর মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই।

তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিবিয়া উপকূলে নৌডুবিতে ৫৭ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

বিদেশের খবর : লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র সাফা মেহলি জানান, গত রোববার শরণার্থীদের বহনকারী ওই নৌকাটি খুমসের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা করেছিল। খবর আল জাজিরার।

তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। মেহলি নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।

যাত্রার পর ইঞ্জিনের ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে এটি উল্টে যায় এবং ডুবে যাওয়ার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক টুইট বার্তায় মেহলি জানিয়েছেন, স্থানীয় জেলে এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জানিয়েছেন, যারা ডুবে মারা গেছে তাদের মধ্যে কমপক্ষে ২০ নারী এবং দুই শিশু রয়েছে।

ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রাণহানি এটা সর্বশেষ ঘটনা হলেও এমন ঘটনা প্রায় ঘটছে। ইউরোপে উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। প্রায়ই এ পথে নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও লোকজনকে এ থেকে বিরত রাখা যাচ্ছে না।

মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ভূমধ্যসাগরে অপর এক দুর্ঘটনায় প্রায় ২০ জন ডুবে মারা গেছে। সে সময় আরও ৫শ জনকে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়। গত কয়েক মাসে লিবিয়া দিয়ে বিভিন্ন দেশে প্রবেশের ঘটনা বেড়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest