সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

ফের মা হতে চলেছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : প্রখ্যাত তামিল পরিচালক মণি রত্নমের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘পননিয়ান সেলভান’-এর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শুটিং সেটে যুক্ত হয়েছেন বিক্রম, কার্থি ও জয়ম রবি। সিনেমার দুই কেন্দ্রীয় নারী ঐশ্বরিয়া রাই ও ঐশ্বরিয়া লক্ষ্মীও তামিলনাড়ুর পন্ডিচেরিতে সেটে যোগ দিয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শরৎ কুমার। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে শরৎ কুমার এবং তাঁর মেয়ে বড়লক্ষ্মী ও পূজার সঙ্গে পোজ দেন অভিষেক-ঐশ্বরিয়া দম্পতি। সেই ছবি ভাইরাল হয়েছে।

ওই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে অন্তর্জালে ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। ভক্তরা ভাবছেন, ঐশ্বরিয়া দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন আর তাঁদের চোখে হালকা বেবি বাম্পও ধরা পড়েছে। অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে অন্তর্জাল। কেউ কেউ তো আগ বাড়িয়ে অভিনন্দনও জানিয়েছেন।

ঐশ্বরিয়া ও অভিষেক ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তাঁদের কোলজুড়ে আসে কন্যাসন্তান আরাধ্যা। অবশ্য এবারই প্রথম অন্তঃসত্ত্বার গুঞ্জনে শিরোনাম হলেন না ঐশ্বরিয়া, এর আগে গোয়া ভ্রমণের সময় তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। যদিও পরে তাঁর মুখপাত্র বলিউড লাইফকে জানান, ছবি তোলার অ্যাঙ্গেলের কারণেই এমনটা মনে হয়েছে, গুঞ্জন সত্য নয়।

সে যা হোক, সিনেমাটিতে বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তাঁর দুই চরিত্রের নাম নন্দিনী ও মন্দাকিনী দেবী। ঐশ্বরিয়া লক্ষ্মীর চরিত্রের নাম পুনুঝালি আর ত্রিশা চোলা শাহজাদি কুন্দবাইয়ের চরিত্রের অভিনয় করবেন।

সম্প্রতি নির্মাতারা জানিয়েছেন, মণি রত্নমের এ তামিল ভাষার সিনেমাটির প্রথম অংশ মুক্তি পাবে ২০২২ সালে। এই ম্যাগনাম অপাসে রয়েছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, কার্থি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি, ঐশ্বরিয়া লক্ষ্মীসহ অনেকে।

১৯৫৫ সালে প্রকাশিত কল্কি কৃষ্ণমূর্তির ‘পননিয়ান সেলভান’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ হচ্ছে। এর আগে মণি রত্নম জানিয়েছিলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের।

ঐশ্বরিয়া রাই বচ্চনকে সবশেষ ২০১৮ সালে ‘ফ্যানি খান’ সিনেমায় দেখা গেছে। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও। সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। পত্রপত্রিকার খবর, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গুলাব জামুন’ সিনেমায় তাঁকে দেখা যাবে আর সিনেমাটি প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতোমধ্যেই গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের সন্ধান মিলল। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি ১.৬২১। ব্রিটেনে এখন পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

তবে দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই রূপের কারণে রোগীরা বেশি অসুস্থ হচ্ছেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে আসছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ব্রিটেন ছাড়াও আমেরিকা, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এই রূপের সন্ধান পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তারপর থেকে এখন পর্যন্ত তা বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে।

সূত্র: আনন্দবাজার ও ইন্ডিপেন্ডেন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় একদিনে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড

দেশের খবর : দেশে নভেল করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন করোনা থেকে সুস্থ হলো।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। একদিনে করোনা শনাক্তের হার ২৯.৮২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৯৫২টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৪৭ জনের মধ্যে পুরুষ ১৪১ জন আর নারী ১০৬ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন।

এছাড়া চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৪৬ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ১৬ জন, সিলেটে ১৪ জন, বরিশালে ১২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কেউ শয্যা পাচ্ছে না। আর আইসিইউ শয্যা পাওয়া তো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সচেতনতায় জেলা ছাত্রলীগের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেনের নির্দেশে করোনা ভাইরাস (কোভিড ১৯)’এর সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা শহরের সঙ্গীতা মোড়, নিউমার্কেট মোড়, জেলা ছাত্রলীগের কার্যালয় সহ শহরের প্রধান প্রধান সড়কে জনসাধারণ,পথচারী ও যানবাহনের চালকদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন ছাত্র’লীগের কাজী নাইমুল ইসলাম সৌকত, তৌহিদ হাসান, আব্দুল্লাহ আল মৌইন, সিজান রহমান, রিয়াদ রহমান,সৌরভ ঘোষ,রিফাত, কাজী সাকিব, কাজী নাউমি ।

জেলার অন্যান্য উপজেলাতে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন ডেস্ক : ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে করোনার টিকা দেওয়ার কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রম যেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও শুরু করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান।

তিনি জানান, এখন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও এই কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে বয়স্ক লোকদের টিকার দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রী । কারণ বয়স্কদের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি ।

স্বাস্থ্যমন্ত্রী গত শনিবার বলেছিলেন, গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে অনলাইন নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। প্রয়োজনে পরে সেসব নাম অনলাইনে নিবন্ধন করে নেওয়া হবে।

দেশে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরু হওয়ার পর থেকে ১৩৫ দিন টিকা দেওয়া হয়েছে। চার ধরনের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে এ পর্যন্ত মোট ১ কোটি ১৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ দৈনিক গড়ে ৮৭ হাজার ডোজ টিকা পেয়েছেন। রোববার সারা দেশে দুই লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ১৯৪ জনকে।

স্বাস্থ্যমন্ত্রী আবারও জানান, বিভিন্নভাবে মোট ২১ কোটি করোনার টিকা আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চতুর্থ দিনে কঠোর লকডাউন ঢিলেঢালা: উপসর্গে মৃত্যু-৫

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের চতুর্থ দিন। প্রধান প্রধান সড়কে পুলিশ তাদের দায়িত্ব পালন করলেও শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারীচালিত ভ্যানসহ ছোটখাট যানবাহন যথাররীতি চলছে। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। মোবাইল কোর্টের ৫৪টি মামলায় ৪৬ হাজার ৯০০ টাকা আদায় করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

এদিকে, সাতক্ষীরা সদর হাসপাতালে যথাযথভাবে টিকাদান কর্মসুচি চলছে। গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫১৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন। ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জন পজেটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২০দশমিক ৮৯ শতাংশ। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ১৭ ও বেসরকারি হাসপাতালে চার জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০২ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১। হোম আইসোলেশনে অছেন এক হাজার ১৯ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫০ জন। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত, পার্লামেন্ট স্থগিত

বিদেশের খবর : আফ্রিকা মহাদেশের দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন ও প্রধানমন্ত্রী হিশাম মেচিচিকে বরখাস্ত করেছেন। বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তারা এটিকে ‘অভ্যুত্থান’ ও গণতন্ত্রের উপর আঘাত বলে উল্লেখ করেছেন। আবার অনেকে রাস্তায় নেমে এটিকে উল্লাসের মাধ্যমে উদযাপন করেছেন। সূত্র: আল জাজিরা।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা এবং দুর্বল অর্থনীতির বিরুদ্ধে তিউনিসিয়া জুড়ে সহিংস বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত এলো। রোববার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতা হয়। তিউনিসিয়া সরকারের জন্য এই সংকট মোকাবেলা বড় চ্যালেঞ্জ। যদিও ২০১৪ সালের সংবিধান দেশটির প্রেসিডেন্ট, প্রধানন্ত্রী ও সংসদের ক্ষমতাকে ভাগ করে দিয়েছে।

তিউনিসিয়ার রাষ্ট্রপ্রতি কাইস সাঈদ রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলেছেন, ‘অনেক মানুষ ভণ্ডামির দ্বারা প্রতারিত হয়েছেন। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমি সতর্ক করে দিচ্ছি যে, যদি কেউ একটি গুলি করে তাহলে সশস্ত্র বাহিনী পাল্টা গুলি চালাবে।’

তিনি আরো বলেন, ‘মানুষের শান্তি ফিরিয়ে আনতে ও দেশকে রক্ষা করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত ঠিক আছে।’ রোববার রাতে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পর রাজধানী তিউনিসের রাস্তায় অনেক মানুষ উল্লাস করেন। প্রেসিডেন্ট কাইস সাঈদ সেই উল্লাসে যোগ দেন।

তিউনিসিয়ার পার্লামেন্ট স্পিকার রাশেদ ঘান্নৌচি প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ উস্কে দেয়ার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ‘ইন্নাহাদার সমর্থক ও তিউনিসিয়ার মানুষ বিপ্লবকে রক্ষা করবে।’

দশ বছর আগের বিপ্লব তিউনিসিয়ায় গণতন্ত্রের সূচনা করেছিল। আর তিউনিসিয়ার বিপ্লব ছড়িয়ে পড়েছিল ওই অঞ্চলের আরো অনেক দেশে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়, ডিবির ২ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক : বগুড়ায় এক বিড়ি ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ডিবি পুলিশের সাইবার ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাব-ইন্সপেক্টর শওকত আলমকে সাময়িক বরখাস্ত ও ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিনকে রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। রোববার তাদের দু’জনকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দারের নেতৃত্বে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়।

সন্ধ্যায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর লিখিত অভিযোগ ও তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযোগে জানা গেছে, ডিবি পুলিশের সাইবার ইউনিটের ওই দুই কর্মকর্তা গত ২৭ মে বগুড়া সদরের শিকারপুর গ্রামে মাস্টার বিড়ি ফ্যাক্টরিতে যান। সেখানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল আছে বলে মালিক হেলালকে ডাকা হয়। গুদামে ব্যান্ডরোল থাকলেও হেলাল সেগুলো বৈধ দাবি করেন। পুলিশ কর্মকর্তারা ব্যান্ডরোলসহ ব্যবসায়ী হেলালকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।

এক পর্যায়ে বলেন, পুলিশ সুপারকে ম্যানেজ করতে পারলে মামলা হবেনা। বিনিময়ে দুই কোটি টাকা দাবি করা হয়। ব্যবসায়ী হেলাল ২৫ লাখ টাকা দিতে রাজি হন। তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ও এক সপ্তাহ পরে অবশিষ্ট ১৫ লাখ টাকা দেওয়ার কথা হয়। ব্যবসায়ী হেলাল নয় লাখ টাকা সংগ্রহ করে রাতেই পুলিশ কর্মকর্তাদের দেন।

পরবর্তীতে ব্যবসায়ী হেলাল অবশিষ্ট টাকা দিতে তালবাহানা ও অপারগতা প্রকাশ করেন। পুলিশ কর্মকর্তাদের চাপে বিব্রত ওই ব্যবসায়ী গত ১৩ জুলাই বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীকে তার কার্যালয়ে ডেকে আনেন। বিস্তারিত শোনার পর ব্যবসায়ীর কাছে লিখিত অভিযোগ নেন। এসপি জেনে যাওয়ায় পুলিশ কর্মকর্তারা চাঁদাবাজির ওই নয় লাখ টাকা ফেরত দেন।

পুলিশ সুপার পরদিন এ ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীকে প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ ও কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জীকে সদস্য করে কমিটি গঠন করেন।

কমিটি তদন্ত করে সত্যতা পাওয়ায় শনিবার রাতে অভিযুক্ত সাইবার পুলিশের এসআই শওকত আলমকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজ এবং ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিনকে রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করেন। রোববার দু’জনকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় বগুড়া ডিবি পুলিশের সাইবার ইউনিটের দুই সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest