সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে  ঘের কর্মচারির মৃত্যু

কা‌লিগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে মিজানুর রহমান (৪২) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া  এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। সোমবার বিকেল ৪টার দি‌কে উপজেলার মৌতলা ইউ‌নিয়‌নের পিরোজপুর মন্টু ঢালীর মৎস্য

ঘেরে এঘটনা ঘ‌টে। নিহতের ছোট ভাই নাজমুল  জানান, তার ভাই মিজান পিরোজপুর জনৈক মন্টু ঢালির মৎস্য ঘেরে কর্মচারি হিসেবে হি‌সে‌বে কাজ ক‌রেন। সোমবার বিকা‌লে বড় ভাই মটরে মৎস‌্য ঘেরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। সংবাদ পে‌য়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন স্থানীয়রা জানান, মেইন লাইনের খুঁটি থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায়

বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মন্টু ঢালি। এছাড়া ঘেরের চারিপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার র‌য়ে‌ছে। ঘেরমালিক মন্টু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে বিদ্যুৎসংযোগ ব্যবহার করে আসছে বলে জানান তারা। পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে ৫ বাংলাদেশী আটক : এপর্যন্ত আটক-১১১

আসাদুজ্জামান : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন পুরুষ। সোমবার ভোরে সীমান্তের তলুইগাছা ও মাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দেড় মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ জন মানবপাচারকারীসহ ১১১ জনকে আটক করা হয়েছে। এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও ভারত থেকে অবৈধ পথে মানুষ দেশে ফেরায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সীমান্ত বাসীর মাঝে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার লস্করপুর গ্রামের শাহজান চাকতীর ছেলে কদম চাকতী (২৫), একই জেলার ফুলতলা থানার জুগনীপাশা গ্রামের গাফফার গাজীর মেয়ে লাভলী খাতুন (২৪), মাগুরা জেলার শালিখা থানার ছান্দরা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে আরিফা খাতুন (২৮), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গোপীনাথপুর গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে মর্জিনা খাতুন (৩৫) ও গাজীপুর জেলার টঙ্গী মডেল থানার বউবাজার এলাকার নুর মোহাম্মদের স্ত্রী নাসরিন খাতুন (৩৫)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছিল। আটককৃতদের মধ্যে তিন জনকে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর বাকী দুই জনকে কলারোয় থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা চিকিৎসায় সরঞ্জাম ও পিপিই দিলেন সদর উপজেলা চেয়ারম্যান

আসাদুজ্জামান : সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি করোনায় মৃতদের লাশ দাফনকাজে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবকদেরও হাতে তুলে দেন পিপিই।

সোমবার সকালে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. কুদরত ই খুদার হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে অক্সিজেন ফ্লো মিটার, বাইপ্যাক মাস্ক। এছাড়াও লাশ দাফনকারীদের হাতে আসাদুজ্জামান বাবু আরও তুলে দেন ৬টি পিপিই। এই পিপিই হাতে পেয়ে মোঃ রায়হানুল ইসলাম ও আরাফাত হোসেন জানান, তারা স্বেচ্ছাসেবী হিসাবে লাশ দাফন করে আসছিলেন। পিপিই হাতে পাওয়াতে তারা আরও উৎসাহিত হলেন বলে উল্লেখ করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম মামলার আসামী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কুখরালীতে পিতা-পুত্রকে পিটিয়ে জখম ঘটনার মামলার ১নং আসামী আলতাবুরকে আটক করেছে পুলিশ।

সোমবার ( জুলাই ২৬ ) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ ৷

এবং দুপুরে আটককৃত আসামীকে উচ্চ আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২৫ জুলাই) সকালে কুখরালী আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম তার নিজস্ব জমিতে কাজ করতে গেলে প্রতিবেশি ১নং আসামী আলতাবুল, তার স্ত্রী মইফুল ও মইফুলের ভাই সাবুর আলী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আব্দুল হাকিমের ডান চোখ মারাত্মক জখম হয়। এ সময় আব্দুল হাকিমের ছেলে শহীদুজ্জামান শিমুল তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও কিল ঘুষি লাথি মেরে জখম করা হয়। পরে স্থানীয়রা প্রতিপক্ষের আঘাতে আহত আব্দুল হাকিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আব্দুল হাকিমের ছেলে শহীদুজামান শিমুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)মো. বাবুল আক্তার জানান, গতকাল একটি অভিযোগ পেয়ে আমরা তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায়। মামলা রেকত করি এবং মামলার ১ নম্বর আসামি কে ধরতে সক্ষম হয়। এবং বাকি আসামিরে ধরতে পুলিশের একটি টিম কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা আ‘লীগ নেত্রী সালেহা ইসলাম শান্তির সুস্থ্যতা কামনা ও সাবেক পৌর আ‘লীগ নেতা আবু সায়ীদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম মোহাম্মদ আবু সায়ীদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বিকালে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ। পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি শেখ নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক ছাত্রনেতা বশির আহমেদ, আ‘লীগ নেতা সবুর খান, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, আব্দুল আলিম প্রমুখ।

এসময় মরহুম আবু সায়ীদের আত্মার মাগফেরাত কামনা এবং সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের সহধর্মিনী, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী সালেহা ইসলাম শান্তির আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মো: কামরুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্নগ্রাফি-কাণ্ডে শিল্পার ফোন ‘ক্লোন’ করতে চান গোয়েন্দারা

বিনোদন ডেস্ক : পর্ন-কাণ্ডে ফের পুলিশের মুখোমুখি হতে পারেন অভিনেত্রী শিল্পা শেঠি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করতে পারে মুম্বাই পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। অর্থাৎ শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে।

গত শুক্রবারই শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিও প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না বলেই জানিয়েছিলেন শিল্পা। বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তার কোনও যোগসূত্র নেই। একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তার যুক্তি ছিল, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বাই পুলিশ জানিয়েছিল, শিল্পা তার স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন।

রাজ গ্রেফতারের পর ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কর্মকর্তাদের সঙ্গে রাজও সেখানে ছিলেন। পাওয়া গিয়েছে একটি গুপ্ত আলমারি। যেখানে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তা ছাড়াও তদন্তকারীদের দাবি, সেখান থেকে অঢেল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে তারকা দম্পতির বাড়ি থেকে। তাদের সন্দেহ, রাজ ধরা পড়ার পরও তার সংস্থা পর্ন ছবি বানানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : নতুন করে তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নতুন উপজেলাগুলো হলো মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ইদগাও ও সুনামগঞ্জের মধ্যনগর।

এই নিয়ে দেশে উপজেলার সংখ্যা দাঁড়াল ৪৯৫টিতে।

এ ছাড়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ

দেশের খবর : সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী (হ্রাস-বৃদ্ধি) জমা দেওয়ার নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা যায়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল করার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীরা এ নিয়ম মানছেন না। এ প্রেক্ষাপটে বিধিমালাটি কার্যকরের মাধ্যমে সম্পদের হিসাব দেওয়াসহ নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব নাফিসা আরেফীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর বিধি ১১, ১২ ও ১৩-তে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী উল্লিখিত বিধিসমূহ কার্যকরভাবে কর্মকর্তাদের অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর আওতাভুক্তদের তাদের নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয়/দফতর/অধীনস্থ সংস্থায় কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, ওই সম্পদ বিবরণীর ডাটাবেজ তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ এর ১১, ১২ এবং ১৩ বিধি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।

এছাড়া সরকারি কর্মচারীর জমি/বাড়ি/ফ্ল্যাট/সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছকও চিঠির সঙ্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest