সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

আম গাছের চারার সাথে এ কেমন শত্রুতা !

নিজস্ব প্রতিনিধি: আম গাছের চারার সাথে এটা কেমন শত্রুতা আর কেমনই বা প্রতিশোধ! জমিসংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ইসরাইল সরদার নামে এক বৃদ্ধ কৃষকের আমবাগানের অধিকাংশ আমগাছের চারা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। গত শুক্রবার(২৩ জুলাই) জুম্মার নামাজের সময় ইউনিয়নের কামারবায়সা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী কৃষক ইসরাইল সরদারের ছেলে অহিদুল ইসলাম বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্রকরে ইসরাইল সরদারের সাথে একই এলাকার মৃত হামিদুল্লাহ সরদারের ছেলে আব্দুর রউফ ও আব্দুল হাকিমদের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিলো। এর একপর্যায়ে শুক্রবার জুম্মার নামাজের সময় আব্দুর রউফসহ অজ্ঞাত ৩/৪জন ধারালো অস্ত্র নিয়ে ইসরাইলের আমবাগানের অধিকাংশ আমগাছের চারা কেটে দেয়। এসময় ইসরাইল সরদার দেখতে পেলে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

এবিষয়ে ইসরাইল সরদার বলেন, বসতভিটার জমিকে কেন্দ্রকরে আব্দুর রউফ ও তার সহদর ভাই আব্দুল হামিকদের সাথে বিরোধ ছিলো। তবে স্থানীয় পর্যায়ের সালিশনামাসহ আদালতের রায় আমাদের পক্ষে থাকাই তারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকী ধামকী দেওয়ার পাশাপাশি আমাদের ফসলের ক্ষয়ক্ষতিসহ আমার ছেলেকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছিল যাতে আমরা তাদের দাবিকৃত জমিটি ছেড়ে দেয়। আর এসম্পর্কিত বিষয়ে ২০১১ সালে তাদের বিরুদ্ধে একটি এজাহারও দায়ের করা হয় জানিয়ে তিনি বলেন, কামারবায়সা বটতলার মোড়ের দক্ষিণপাশে আমার ২২কাটা জমির উপরে বছর দু’য়েক আগে একটি আমবাগান তৈরী করি। আমবাগানের পাশাপাশি ওই জমিতে বিভিন্ন সবজিরও চাষ করতাম। তবে বসতবাড়ি থেকে আমবাগানটি কিছুটা দুরে অবস্থিত হওয়ায় রউফ বাহিনী বিভিন্নভাবে ওই জমির আমগাছসহ চাষকৃত ফজল নষ্ট করে দিতো।

নিরুপায় হয়ে আব্দুর বারী নামে এক ব্যক্তির কাছে সবজি চাষের জন্য বাৎসরিক ভাবে ওই জমিটা লিজ দেয়। তবে ওই জমির ভিতরে তাদের দেড় কাঠা জমি রয়েছে বলে দাবিকরে। এনিয়ে একাধিকবার বসাবসি হলেও তারা কোনপ্রকার কাগজপত্র দেখাতে পারেননি। ফলে কয়েকবছর পরিচর্যার মাধ্যমে ক্রমে পরিপুষ্ট হয়ে উঠা ২২কাঠা জমিতে রোপনকৃত চারা গাছের অগ্রভাগ নিধন করেছে রউফ বাহিনী। । এতেকরে আর্থিকভাবে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি। এঘটনায় যাতে ন্যায় বিচার পান সেকারনে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কৃষকসহ তার পরিবারের সদস্যরা। এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর, আশাশুনি ও তালায় ‘সওয়াব’ এর কুরবানীর মাংস বিতরণ

শ্যামনগর প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সওয়াব’ (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ) – এর আর্থিক সহযোগিতা ও বাস্তবায়নে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে, আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে এবং তালা উপজেলায় ঈদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে প্রায় ২০০০ গরীব, দুঃস্থ, অসহায়, হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী এবং এ বছর কুরবানী করতে না পারা পরিবারের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচীটি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে কাশিমাড়ী ইউনিয়নের অন্যতম সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “ইউনাইটেড সোসাইটি “।

কর্মসূচীটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন “সওয়াব” এর নিজস্ব প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম (হেড অব ফিন্যান্স এন্ড একাউন্টস), মোঃ খোরশেদ আলম (ইনচার্জ অব কো-অর্ডিনেশন), সিরাজুল ইসলাম সাজু (হেড অব এডমিন এন্ড এইচআর), সওয়াবের স্থানীয় প্রতিনিধি মোল্লা রফিকুল ইসলাম (কাশিমাড়ী), আব্দুস সালাম ( তালা, সাতক্ষীরা), স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনাইটেড সোসাইটির নিবেদিত প্রাণ সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি

সাংগঠনিক স্থবিরতা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তালা ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৪ জুলাই ২১ শনিবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত এক পত্রে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি এবং তালা ছাত্রলীগের উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

 

একই সাথে সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য উক্ত উপজেলা দুটিতে সভাপতি/ সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের চার দিনের মধ্যে জীবন বৃত্তান্ত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ৭৮০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে নয় হাজার ৭২৩ জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৮৮ হাজার ৩৩৯ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৫৩৬টি। করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৯৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০৩ জন ও নারী ৯২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৭৪ জন ও নারী পাঁচ হাজার ৯৭২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৪ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন ও ১০০ বছরের ঊর্ধ্বে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৫৯ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন ও বাসায় পাঁচজন মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেশবপুরে অভিনব কায়দায় ইউএনও পরিচয়ে চাঁদাবাজি

কেশবপুর প্রতিনিধি :

ইউএনও পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণা করেছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের বিজ্ঞপ্তি। এব্যাপারে থানায় অভিযোগ।

উপজেলার পাজিয়া বাজারের এক মিষ্টি বিক্রেতার নিকট থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। একই দিনে প্রতারক চক্র আরও ৩টি মিষ্টির দোকানে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম (ইউএনও কেশবপুর) ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তির মাধ্যমে জনগনকে প্রতারক থেকে সাবধানে থাকার অনুরোধ জানান এবং এলক্ষে পুলিশ কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে  উল্লেখ  করেন।

এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ বরাবর উপজেলার পাঁজিয়া বাজারের ব্যবসায়ী সঞ্জয় দাস লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, গত ১৮ জুলাই তিনিসহ উপজেলার পাঁজিয়া বাজারের মিষ্টি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস, অঞ্জণ অধিকারী ও আব্দুস সামাদ বাজারে মিষ্টির দোকানী এ দিন পাঁজিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার শম্ভু নাথ বসু একটি ফোন নিয়ে দোকানে আসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কথা বলবেন বলে জানান, এবং০১৬১০৪৭২৯৩৪ নম্বরে কথা বলিয়ে দেন। এর আধাঘন্টা মতো পরে সঞ্জয় দাসের ব্যবহৃত ০১৭৭৫৭২১২১৭ নম্বরে ওই নাম্বার থেকে ফোন করে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছি তোমরা করেনাকালীন সময়ে দোকানে ক্রয় বিক্রয় করো ,আমি মোবাইল কোট করে চিরতরে তোমার ও তোমাদের দোকান বন্দ কবে দিব,যদি বাঁচতে চাও ৩০ হাজার টাকা এ নম্বওে দিয়ে দাও। নিরুপায় হয়ে সঞ্জয় দাস ব্যবসা পরিচালনার স্বার্থে পাজিয়া বাজারস্থ বকিাশ এজেন্ট দেব নাথ বস্ত্রালয়ে গিয়ে ০১৬১০৪৭২৯৩৪ নম্বরে টাকা পরিশোধ করেন। পরবর্তীতে খোজ খবর নিয়ে বিষয়টি প্রতারণামুলক হওয়ায় অন্য ব্যবসায়ীরা টাকা দেন নি। ইউপি মেম্বার শম্ভু নাথ বসুর সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার বক্তব্য প্রকাশ করা যায়নি।

এবিষয়ে গত রাতে পাঁজিয়া বাজার কমিটির এ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে সভা থেকে। বিষয়টি নিয়ে পাজিয়া বাজার কমিটি গত শুক্রবার রাতে এক জরুরি সভার আহবান করেন। বাজার কমিটির কার্যালয়ে বাজার কমিটির সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এবং কমিটির উপদেষ্টা মণ্ডলীসহ সদস্য বৃন্দদের উপস্থিতিত্বে দীর্ঘ আলোচনার পর সকলে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন, এই প্রতারক চক্রের হোতা শম্ভুনাথ বসু নামের এক ব্যক্তির নাম উঠে আসে। অত্র ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শম্ভুনাথ বসু । বাজার কমিটির সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল জানান, বিষয়টি প্রশাসনের কাছে আছে। আমরা অপেক্ষা করি, অবশ্যই এর সুষ্ঠু বিচার হবে। দোকানদারদের দাবি প্রতারক চক্রের হোতা শম্ভুনাথ বসুসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে চান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অফিসে এসেছিলেন, এটি একটি প্রতারণা , বিষয়টি নিয়ে সর্বোচ্চ তদন্তের জন্য কেশবপুর থানা পুলিশকে অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এক মাসে ১০ হাজার পরিবারে রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে ৩০ দিনে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। গত ২৩/০৬/২০২১ তারিখ হতে শুরু হয়ে ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত ব্যাপি কার্যক্রমের শেষ দিন শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর এলাকার দীঘির পাড়, পিএন মাধ্যমিক বিদ্যালয় মোড়, বকুলতলা মোড় ও সাতক্ষীরা ‘ল’ কলেজ মোড়সহ পৌরসভার কয়েকটি এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটি।

মাস ব্যাপি কার্যক্রমের শেষ দিনে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, আজীবন সদস্য জাহাঙ্গীর কবীর, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন ও আল মীর্জা প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার মাগুরায় বসত বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার তালার মাগুরা গ্রামে প্রতিপক্ষ কর্তৃক এক ব্যক্তির বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা তালার মাগুরা গ্রামের মৃত শেখ আব্দুল গফফারের ছেলে শেখ আমানুর রহমান এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ডি.এস ১৭৬৩ ও ১৭৬৫ খতিয়ানের ১৩৭৩ দাগে ডাঙ্গা ও বাস্ত সহ ২ একর ৮০ শতক এবং ১৩৭২ দাগে (ডাঙ্গা) ১ একর সম্পত্তি ১৯৫২ সালের ১২ জুন ১৫৭ নং বয়নামা মূলে প্রাপ্ত হয়ে ১৯৫৫ সালের ৭ জুন ১১৭৬ নং কুবুলতি মুলে বন্দোবস্ত লয়েন শেখ সেকেন্দার আলী। শেখ সেকেন্দার আলী উক্ত সম্পত্তি বাংলা ১৪১৬ সনের ১ বৈশাখ মাহফুজা বেগম গংকে বাচনিক দান করেন এবং দখলদারিত্ব বুঝিয়ে দেন। তবে ভবিষ্যতে জটিলতা এড়ানোর জন্য মাহফুজা বেগম বাদী হয়ে শেখ সেকেন্দার আলীর বিরুদ্ধে দেওয়ানী ১৪৮/১৩ মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় গত ২০১৪ সালের ৫ মার্চ রায় ও ১২ মার্চ ডিক্রী মূলে মাহফুজা বেগম প্রাপ্ত হন। সেখান থেকে উক্ত সমুদয় সম্পত্তি মাহফুজা বেগম গং অদ্যাবধি ভোগ দখলে থেকে ফসল উৎপাদন করছেন এবং বসবাসরত আছেন। কিন্ত গত ১৪ জুলাই রাত ২টার দিকে মাগুরডাঙ্গা গ্রামের শেখ মহাসিন আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুম, মৃত বাবর আলী মোড়লের ছেলে মোঃ সিরাজুল ইসলাম, মৃত শহর আলীর ছেলে সাইয়েদুর রহমান, চাঁদকাটি গ্রামের মৃত মফিজুল মোড়লের ছেলে রুবেল মোড়ল ও আল আমিন মোড়ল, মাগুরা গ্রামের মৃত আলী বক্স শেখের ছেলে শেখ শহিদুল ইসলাম, মৃত জালালউদ্দীন ফকিরের ছেলে এফ এম রাশেদুজ্জামান (রিপন) এবং মাগুরাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলী খাঁ’র ছেলে আজিবার রহমান খাঁসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন রিভলবার সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী স্টাইলে বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও মালপত্র লুটপাট করে। শেখ আমানুর রহমান বলেন, হামলাকারিরা বাড়িতে থাকা নগদ টাকা ও দেড় লাখ টাকা মূল্যের গহনা লুট করে নিয়ে যায়।

 

পরে আমাকে এবং ছেলেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় আমাদের ডাক চিৎকারে আমার মা, স্ত্রী ও বৌমা ছুটে আসলে রুবেল ও আল আমিন তাদেরকেও মারধর করতে থাকে এবং বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে এবং আমাকে একটি পতিত ঘরে হাত পা বেঁধে আটকে রাখে। তিনি অভিযোগ করে বলেন, সাথে সাথে এ ঘটনা তালা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এসময় হামলাকারীরা বাড়ি ঘর দখল করে এবং টিনের বেড়া দিয়ে বাকী জায়গাগুলো ঘিরে দখলে নেয়। এঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার চেষ্টা করলে পরিবারের সকলকে জীবন নাশের হুমকি দিয়ে যায় তারা। এসময় তারা আমার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়। ফলে বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তারা মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটাতে পারে।
তিনি এঘটনায় আইনী সহায়তা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আশু সুদৃষ্টি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে চুরি হওয়ার ঠাকুরের দুটি মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে মন্দির চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার সমাজকল্যাণ বিষায়ক সম্পাদক তারক ব্যানার্জী, ধর্ম বিষায়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, সাংগঠনিক কার্তিক ব্যানার্জী,অর্থ সম্পাদক প্রভাকর ব্যানার্জী, সদস্য তন্ময় ব্যানার্জী,বাবু ব্যানার্জী, সুজয় চক্রবর্তী, তরুণ ব্যানার্জী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই সপ্তাহ অতিবাহিত হলেও কোন মোটিভ উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে মূর্র্তি দুটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য গত ৮জুলাই বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় দেখতে পায় মন্দিরের তালা ভাঙ্গা ও বিভিন্ন মূর্তি মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মুর্তি দুইটির মধ্যে কষ্টি পাথরের ও অন্যটি পিতলের। যার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা। এঘটনায় মুন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী বাদি হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest