সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

দেশের খবর : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টা (তিন দিন) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এ ছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে—উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর ছত্তিশগড় ও উড়িষ্যায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ঢিলেঢালা লকডাউন : আরো ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : নিম্নচাপের প্রভাবে সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টির মধ্যেই শনিবার সাতক্ষীরায় ঢিলে-ঢালাভাবে পালিত হচ্ছে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারে নেই বললেই চলে। শহরের রাস্তাগুলোতে ইজিবাইক মহেন্দ্র, ব্যাটারীচালিত ভ্যানসহ ছোটখাট যানবাহন যথাররীতি চলছে। শহর ও

গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে।

এদিকে,গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও চার জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৫০২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা- ২৫ ও বেসরকারি হাসপাতালে তিন জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৩ ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭। হোম আইসোলেশনে অছেন এক হাজার ১৯ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২২ জন। এ পর্যন্ত করোনা অঅক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৯ জন। #

২৪.০৭.২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরি বাঁচাতে পায়ে হেঁটে ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন ডেস্ক : আবদুল বাতেন কাজ করেন ঢাকার একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে। ভাড়ায়চালিত মোটরসাইকেলে ঢাকায় ফিরতে তার খরচ হয়েছে দুই হাজার টাকা। আমিন বাজার ব্রিজ পর্যন্ত মোটরসাইকেলে আসতে পারলেও পুলিশি বাধায় ব্রিজেই নামতে হয় তার।

শনিবার (২৪ জুলাই) রাজধানীর প্রবেশমুখ গাবতলী ও আমিন বাজারে গিয়ে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ। চাকরি বাঁচাতে পায়ে হেটে, মোটরসাইকেল কিংবা সাইকেলে চড়ে ঢাকায় ফিরছেন তারা।

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে বন্ধ রয়েছে গণপরিবহন। চলমান বিধিনিষেধের দ্বিতীয় দিনে চাকরি বাঁচাতে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষ। কষ্ট করে ঢাকায় আসার পরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের।

বাস বন্ধ থাকায় বেশিরভাগ মানুষই ফিরছেন ব্যক্তিগত গাড়িতে চড়ে। তবে প্রবেশমুখে ছিল পুলিশের কড়াকড়ি। চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়ি, মোটরসাইকেল চেক করছেন। জরুরি পরিষেবা ব্যতীত অন্য কোনো গাড়িকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

দারুস সালাম জোনের ট্রাফিক সার্জেন্ট সৌরভ বলেন, ঈদ-পরবর্তী সময় তো, এজন্য রোগীর প্রেসার কম। যেহেতু এখন কোভিডের সময়, লকডাউন চলছে সেহেতু আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি। চিকিৎসার গাড়ি, খাদ্য পরিবহনের গাড়ি ব্যতীত সব গাড়ি চেক করছি আমরা।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় কারণ দেখাতে না পারে তাহলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। অপ্রয়োজনে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৬টা মামলা হয়েছে। তাদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রবল বৃষ্টি ও ভূমিধসে মহারাষ্ট্রে নিহত বেড়ে ১২৯

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিপাতের কারণে ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় হাজারও মানুষ আটকা পড়েছেন।

লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ভূমিধস হয়েছে। এতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে।

বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

সেখানে কমপক্ষে আরও ৩০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। তাতে মুম্বাইসহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নগিরি, কোলাপুরসহ একাধিক জেলায়।

গত ৪০ বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উদ্ধারকার্য চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে।

একটানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে একাধিক জায়গায় বাড়িও ভেঙে পড়েছে।বানভাসি মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলির ৫০ শতাংশ অংশ ডুবে গিয়েছে। বহু জায়গায় আটকা পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাদের পানি ভেঙে বেরনোর ঝুঁকি নিতে নিষেধ করা হয়েছে। বাড়ির ছাদে অথবা উঁচু জায়গায় থাকতে বলা হয়েছে, যেখান থেকে হেলিকপ্টার তাদের উদ্ধার করা হবে।

ভারী বৃষ্টিতে মুম্বাই-গোয়া জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তার ছেলে তথা রাজ্যের মন্ত্রী আদিত্য নিজে একাধিক জায়গায় ছুটে গিয়েছেন। দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজে তদারকি করতে দেখা গেছে তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। এ গণসংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী। অবশেষে হার মানলেন অদৃশ্য এই ভাইরাসের কাছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।

ইউনাইটেড হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ গণমাধ্যমকে বলেন – করোনাভাইরাস তো ছিলই উনার। ভেন্টিলেশনে ছিলেন। এরই মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে।

ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ছিলেন ফকির আলমগীর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কেন্দ্রে যোগ দেন তিনি।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি মানুষের মুখে মুখে ফেরে এখনও। কিংবদন্তি গানের তালিকায় ঠাঁই পেয়েছে গানটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

কে এম রেজাউল করিম : মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে তার নিজ বাড়ীতে সকাল থেকে কোরআনখানি, দুপুরে টাউনশ্রীপুরের বিভিন্ন জামে মসজিদের জুম্মার নামাজের পর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উত্তর পাড়া টাউনশ্রীপুর জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মসজিদের সেক্রেটারি নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, ইউপি সদস্য শহিদুল্ল্যাহ গাজী প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্জ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টর নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে নিজেকে উৎসর্গ করেছেন। কখনো নিজেকে কারোর কাছে বিক্রি করে দেননি। অত্যন্ত নিষ্ঠার সাথে তার উপর দায়িত্ব পালন করেন এবং সব সময় মানুষকে সৎ ও সত্যের পক্ষে পরিচালনা করতেন।
দোয়া অনুষ্ঠান শেষে টাউনশ্রীপুর হাইস্কুল চত্বরে শাহজাহান মাস্টারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষ হয়।
সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের জ্যৈষ্ঠ পুত্র ফারুক মাহবুবুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী জহরত মারা গেছেন

বিনোদন সংবাদ : বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এ সিনেমার অভিনেত্রী জহরত মারা গেছেন।

ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত (১৯ জুলাই) লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। এ তথ্য দেশের গণমাধ্যমকে জানিয়েছেন জহরত-এর পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান।

তিনি জানান, জহরত আরার বয়স হয়ছিল অন্তত ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

‘মুখ ও মুখোশ’- এর নির্মাণকাজ ১৯৫৩ সালে শুরু হয়। ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। আবদুল জব্বার খান পরিচালিত এ চলচ্চিত্র ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।

অভিনেত্রী জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন তিনি। এছাড়া একজন অ্যাথলেটও ছিলেন গুণী এই নারী।

সিনেমার পাশাপাশি ভাষা আন্দোলনেও ছিল তার ভূমিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান খানের জন্য আম পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ‘হাঁড়িভাঙা’ আম শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম কোরবানির ঈদের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।

এর আগে ভারতসহ অন্যান্য দেশে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest