সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

জিম্বাবুয়ের কাছে হেরে গেল বাংলাদেশ

খেলার খবর : একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারল না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার দেখল বাংলাদেশ। বাজে ফিল্ডিং ও ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হারল বাংলাদেশ। চলতি জিম্বাবুয়ে সফরে এটিই বাংলাদেশের প্রথম হার।

আজ শুক্রবার সিরিজে টিকে থাকার মিশনে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজের শেষটি হবে শিরোপা নির্ধারণী। আগামী রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের জন্য লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

হারারের স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের দেওয়া ১৬৭ রান তাড়া করতে নেমে শুরুতে থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। আগের ম্যাচের দুই হাফসেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার দুজনেই আজ দায়িত্ব নিতে ব্যর্থ। ৮ বলে ৫ রান করে ফেরেন নাঈম। আর সৌম্য ৭ বলে করেন ৫ রান।

তিনে নামা মেহেদী হাসান ১৯ বলে করেন ১৫ রান। বিপদে পড়া দলকে উদ্ধার করতে পারেননি সাকিব আল হাসানও। ১০ বলে ১২ রান করে বিদায় নেন তিনি। এরপর বাকি সময় শুধু হতাশাই দেখিয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এদিন টসের ভাগ্য জিতেছে জিম্বাবুয়ে। বরাবরের মতো ব্যাটিং নিয়েছে তারা। কিন্তু ব্যাটিংয়ে নেমেই শুরুতেই হোঁচট খাঁয়। বাংলাদেশি বোলার মেহেদী হাসান বোল্ড করে ফিরিয়ে দিয়েছেন স্বাগতিক ওপেনার টাডিওয়ানাশে মারুমানিকে (৩)।

মারুমানি ফেরার পর দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাকিব আল হাসান। নিজের স্পেলে এসেই তুলে নিলেন জিম্বাবুয়ের শক্ত উইকেট চাকাভাকে।

সাকিবের করা অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে খেলার চেষ্টা করেন চাকাভা। কিন্তু টাইমিং ঠিক হয়নি। বল চলে যায় মিড অফে। সেখানে থাকা শরিফুল হাতের মুঠোয় ক্যাচ জমান। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৪ রান করেন চাকাভা।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি মাধেভেরে ও ডিওন মায়ার্স। তৃতীয় উইকেটে তাদের জুটির পঞ্চাশ এসেছে ৪২ বলে। এ ছাড়া ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন মাধাভেরে। থিতু হয়ে যাওয়া এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন শরিফুল।

তবে মাধেভেরেকে ফেরাতে পারেননি। আউট করেছেন মায়ার্সকে। শরিফুলের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে উপরে উঠিয়ে দেন মায়ার্স। ডিপ পয়েন্টের ফিল্ডার মেহেদি হাসান ক্যাচ নিতে ভুল করেননি। ২১ বলে ২৬ রান করেন মায়ার্স। ভাঙে ৫৭ রানের জুটি।

মায়ার্স ফিরলে কিছুক্ষণ মাধেভেরেকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন সিকান্দার রাজা। সেই রাজা কাটা পড়েন রান আউটে। সরাসরি থ্রোয়ে সিকান্দার রাজাকে রান আউট করেন সৌম্য সরকার।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে থিতু হয়ে যাওয়া মাধেভেরের উইকেট শেষ পর্যন্ত পান শরিফুলই। ১৮তম ওভারে শরিফুলের বল মোকাবিলা করতে গিয়ে আফিফের হাতে ক্যাচ তুলে দেন মাধেভেরে। ফলে ৫৭ বলে ৭৩ রানে শেষ হয় মাধেভেরের প্রতিরোধ। মাধেভেরে ফিরলে শেষ পর্যন্ত ১৬৬ রানে থামে জিম্বাবুয়ের প্রতিরোধ।

একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও উড়ন্ত জয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে জয় দিয়ে শুরু করা বাংলাদেশ আজ শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে নেমেও পারল জিততে।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৬৬/৬ (মাধেভেরে ৭৩, মারুমানি ৩, চাকাভা ১৪, মায়ার্স ২৬, রাজা ৪, বার্ল ৩৪, জঙ্গুয়ে ২; সাইফ ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-২৮-০, সাকিব ৪-০-৩২-১, শরিফুল ৪-০-৩৩-৩, সৌম্য ২-০-১৬-০, শামীম ১-০-৭-০, মেহেদী ১-০-১১-১)।

বাংলাদেশ : ১৯.৫ ওভার ১৪৩/১০ (নাঈম ৫, সৌম্য ৮, মেহেদী ১৫, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৪, আফিফ ২৪, নুরুল ৯, শামীম ২৯, সাইফউদ্দিন ১৯, তাসকিন ৫, শরিফুল ০ ; মুজারবানি ৪-০-২১-২, চাতারা ৪-০-৩৪-২, মাসাকাদজা ৪-০-২০-৩, মাধেভেরে ১-০-১৬-০, সিকান্দার ৩-০-২২-০)।

ফল : ২৩ রানে জয়ী জিম্বাবুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে নয় হাজার ছয়জন। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৭৮ হাজার ৬১৬ জন করোনা থেকে সুস্থ হলো।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ১৯ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৬৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯৫ জন ও নারী ৭১ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৯৭১ জন ও নারী পাঁচ হাজার ৮৮০ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৭ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে সাতজন, খুলনা বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১২৩ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন ও বাসায় চারজন মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পরিবহনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ জন গুরুতর আহত
তালাপ্রতিনিধি :
সাতক্ষীরার তালায় যাত্রীবাহী পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে এবং সেখান থেকে খুলনার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ইমান আলী সরদারের পুত্র ইজিবাইক চালক মোঃ সাইফুল ইসলাম, মাহমুদকাটী গ্রামের হযরত আলীর পুত্র মোঃ রাসেল, মোজাহার গাজীর পুত্র মোঃ রিপন গাজী, সোনাতনকাটি গ্রামের মীর ডাবলুর পুত্র মীর সাদিক, তার স্ত্রী ইতি বেগম এবং কন্যা সাদিয়া খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে কপিলমুনি এলাকা থেকে যাত্রীবাহী ইজিবাইক তালার দিকে যাচ্ছিল। একই সময় ঢাকা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী জিএস পরিবহন (যার নং- ঢাকা মেট্টো ব- ১৪-৯৬৫৭) তালার গঙ্গারামপুর শীতলাতলা এলাকায় পৌছালে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইজিবাইকের চালক ও যাত্রীসহ ৬ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে এবং সেখান থেকে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আরো ৫ জনের মৃত্যু : নতুন আক্রান্ত ২৩

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেডে হাসপাতপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ জন এবং উপসর্গে মারা গেলেন ৪৯৮ জন।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলঅয় এ পর্যন্ত মোট করোনা আক্রন্ত হয়েছে ৫ হাজার ১৫৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৩ হাজার ৮৬৪ জন। এ ছাড়া বর্তমানে ২৩৬ জন করোনা রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বাড়ীতে হোম আইসোলেশনে আছে।

এদিকে, কঠোর লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় কোন প্রভাব পড়েনি। প্রধান প্রধান সড়কে পুলিশের উপস্থিতি দেখা গেলেও অন্যান্য সড়কে প্রশাসনিক তৎপরতা একেবারে নেই। ফলে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে জনসমাগম রয়েছে। সড়কে চলাচল করছে প্রায় সবধরণের যান।

২৩.০৭.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদ্মা সেতুর পিলারে ধাক্কা : ফেরির মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

দেশের খবর : নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহ জালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস‍্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। কমিটিকে তিন দিনের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যানের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ‍্য) এস এম আশিকুজ্জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন‍্য সদস‍্যেরা হলেন—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-সংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

এদিকে, শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ফেরি শাহ জালাল সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ার অভিযোগে ওই ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লেগে শুক্রবার সকালে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহ জালালের ২০ জন যাত্রী আহত হয়েছে। মাদারিপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে ফেরিটি নিয়ন্ত্রণে আসায় বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় যাত্রীরা। পরে শিমুলিয়া ঘাটে ফেরি নোঙর করতে সক্ষম হন চালক।

রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা খায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুব শীঘ্রই করোনার টিকা নেয়ার বয়সসীমা ১৮ বছর হচ্ছে

দেশের খবর : টিকা নেয়ার বয়সসীমা সর্বনিম্ন ১৮ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই এর বাস্তবায়ন শুরু করব।

করোনা রোগীর চাপ সামাল দিতে প্রস্তুতি রয়েছে এমনটা জানিয়ে ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গ্রাম পর্যায়ে টিকা প্রয়োগ নিয়ে ভাবা হচ্ছে। গ্রামের মানুষদের অন্যান্য টিকা যেভাবে দেয়া হয়, সেভাবেই করোনা টিকা দেয়া যায় কি না এ বিষয়ে সরকার পরিকল্পনা করছে। যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, তাহলে জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড দেখেই টিকা নেয়া সম্ভব হবে, নিবন্ধনের প্রয়োজন হবে না।

খুরশীদ আলম বলেন, হাসপাতালে ভর্তি অনেক রোগী টিকা নিতে চাইছেন না। এমনকি অনেক নার্স ও স্বাস্থ্যসেবী এখনো টিকা নেননি। এটা খুবই দুঃখজনক। যারা টিকা নিয়েছেন তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম।

১৪ দিনের লকডাউনের ফলের বিষয়ে তিনি বলেন, এখনো তেমন ফল আমরা দেখছি না। সাধারণত ৩-৪ দিন পর এর ফল দেখা যায়। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। ভারত থেকে অক্সিজেন আনার ব্যবস্থা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এফবিসিসিআইয়ের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনা প্রাদুর্ভাবে সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে চেম্বার অব কমর্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ টি অক্সিজেন সিলেন্ডার দুটি হাইফ্লো নজেল প্রদান করাহয়। এছাড়াও বাজার, মসজিদ, জেলা পরিষদসহ সর্বস্তরের জনসাধারণের জন্য ৪৫ হাজার উন্নত মানের মাস্কও হস্তান্তর করেন চেম্বার অব কমর্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি। করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি- এই স্লোগান নিয়ে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসিচির অংশ হিসাবে সাতক্ষীরায় এসব বিতরণ করাহয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ কুদরতি খোদা, চেম্বার অব কমর্স এর সহসভাপতি এহসান বাহার বুলবুল, বড়বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭

বিদেশের খবর : দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন মৃতের সংখ্যা ২৭৬ জন বলে জানানো হয়েছিল।

দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে খুমবুজো নামে একজন মন্ত্রী জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার পুলিশ মৃতের সংখ্যা সংশোধন করেছে। সহিংসতায় গুয়েটাং প্রদেশে মারা গেছে ৭৯ জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে মারা গেছে ২৫৮ জন।’

তিনি আরও জানিয়েছেন, দাঙ্গা চলার সময় বেঁচে যাওয়া অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা কারাগারে যাওয়ার পর থেকে সেখানে ব্যাপক লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে থাকে। এ পরিস্থিতি সামাল দিতে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো গুলি চালায়।

জ্যাকব জুমার নিজ প্রদেশ কোয়াজুলু নাটাল এবং গুয়েটাং থেকে দাঙ্গা শুরু হয়। জনবহুল এই দুই প্রদেশে দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে। এই দুই প্রদেশই দেশটির অর্থনীতির অর্ধেক যোগান দিয়ে থাকে।

১৫ মাসের কারাবাস শুরুর পর বৃহস্পতিবার ভাইয়ের জানাজায় অংশ নিতে জুমা প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest