সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

টসের পরও করোনার হানায় হলো না অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

খেলার খবর : অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এলো দুঃসংবাদ। ম্যাচ শুরুর মাত্র মিনিটকয়েক আগে করোনার কারণে বাতিল করতে হলো ম্যাচ। নিয়মমাফিক টস হয়ে যাওয়ার পরও শেষ মুহূর্তে হঠাৎ করোনা পজিটিভ ব্যক্তির সন্ধান মেলায় বাতিল হয়ে যায় ম্যাচ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে—টসের কয়েক মুহূর্ত পরই ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার বিষয়ে জানানো হয়। দুদলই সঙ্গে সঙ্গে নিজেদের সাজঘরে ফিরে যায় এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী, দুদলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ সব সদস্যকে জৈব বলয়ের মধ্যেই নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্টে আরও দাবি করা হয় আক্রান্ত ব্যক্তি অস্ট্রেলিয়া দলের কোনো সদস্য নন। পরে, ক্যারিবিয়ান বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, একজন নন-প্লেয়িং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

গোটা সিরিজে সম্প্রচারের দায়িত্বে থাকা ব্যক্তি থেকে শুরু করে দুই দলের সদস্য, ম্যাচ অফিসিয়ালরাসহ সবাই জৈব বলয়ের মধ্যে ছিলেন। তারপরও এমন ঘটনা আরও একবার প্রশ্ন তোলে আদৌ করোনা রুখতে জৈব বলয় কতটা কার্যকরী এবং কতটা কড়াকড়ির সঙ্গে তা মানা হচ্ছে।

এদিকে ম্যাচ বাতিলের ঘটনায় অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চের কাছ থেকে টুপি পেয়েও অভিষিক্ত হতে চলা রাইলি মেরিডিথের আর মাঠে নামা হল না। আইপিএলে পাঞ্জাব কিংসের এই ফাস্ট বোলারকে ক্যাঙ্গারুদের হয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে আপাতত অপেক্ষা করতে হবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচের পর আগামীকাল শনিবার তৃতীয় এক দিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ ছাড়া এদিনের ঘটনা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শুধু নয়, পরের মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ওপরও প্রশ্নচিহ্ন তৈরি করেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছেন। কিন্তু, তখন করোনায় আক্রান্ত হওয়ার কোনো ঘটনার মুখোমুখি অসি দলকে হতে হয়নি। এমনকি ঘরের মাঠে ভারতের সঙ্গেও খেলেছে অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ০৪-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনার সাপোর্টার একরাশ ব্রাজিলের সাপোর্টার একাদশকে পরাজিত করে। সহাস্রাধিক ফুটবল প্রেমি দর্শকের উপস্থিতিতে দুই দলের সাপোর্টারদের পাল্লাপাল্টি শ্লোগান এবং পতাকা প্রদর্শনের মধ্যদিয়ে মনোমুগ্ধকর ও আনন্দঘন পরিবেশের অনুষ্ঠিত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন  মিলন হোসেন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন নিতাই মন্ডল ও রাকেশ মন্ডল।
ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এম ডি ফিরোজ হোসেন। এসময় এড. জাকারিয়া আহমদ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন মিলন হোসেন,। অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলিউল রহমান, জেলা সিভিল সার্জন অফিসের একাউন্টেন্ট মুছিবুর রহমান, ইউপি সদস্য আলতাফ সানা, শিষ মোহাম্মদ জেরী, সমাজ সেবক বিজন কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনা সাপোর্টার একাদশের অধিনায়ক ছিলেন ব্যাংকার জিয়াদুল ইসলাম জিয়াদ এবং ব্রাজিল সাপোর্টার ফুটবল একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন পিন্টু কুমার দাশ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা সানাইয়ের

বিনোদন ডেস্ক : অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করারও কথা এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

সানাই বলেন, ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে।

একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজ কুন্দ্রা ও শিল্পার বাড়ি থেকে ৭০টি পর্ন ভিডিও উদ্ধার

বিনোদন ডেস্ক : রাজ কুন্দ্রার পর্ন ভিডিও কেসে নতুন তথ্য এল মুম্বাই পুলিশের হাতে। বৃহস্পতিবার (২২ জুলাই) রাজ-শিল্পার বাড়িতে রেড করলো পুলিশ। আর তারপরই তাদের হাতে উঠে এলো ৭০টি পর্ন ভিডিও। এগুলো বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত।

রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে গুগল প্লে স্টোর থেকে হটসহট অ্যাপ সরিয়ে দেওয়ার পর তারা এই ভিডিওগুলো রাখার আরো সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সঙ্গে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা।

রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিয়ো রাজ কুন্দ্রার ইউকের কোম্পানি কারমিনে পাঠানো হতো কি না। ভিয়ান ইন্ডাস্ট্রিসে অফিস এবং জেএল স্ট্রিম-এর অফিসে তল্লাসি চালিয়েও রাজ কুন্দ্রা এবং তার ভায়রাভাই প্রদীপ বকসীর ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে পুলিশের হাতে। যেখানে তারা কারমিন অ্যাপে আপলোড হওয়া পর্ন ক্লিপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর সেখান থেকেই পুলিশের হাতে তথ্য উঠে এসেছে রাজ জানতেন হটসহট অ্যাপে যে ভিডিয়ো আপলোড করা হয় তা বেআইনি।

২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর ও অ্যপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হটসহট অ্যাপ। যা নিয়ে ই-মেলে খারাপ খবর হিসেবে এটাকে জানিয়েছিলেন প্রদীপ বকসী। উত্তরে রাজ লিখেছিলেন, ‘কোনো চিন্তা নেই। প্ল্যান বি-র কাজ শুরু হয়ে গিয়েছে। খুব বেশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যাপ এবং প্ল্যাটফর্মে লাইভ হয়ে যাবে।

উমেশের সঙ্গেও এই নিয়ে কথা বলেছিলেন রাজ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই চক্রের মূল মাথা রাজই। আর তার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, সঙ্গে একটা প্রশ্নও উঠছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্ন ভিডিওগুলোও কী করে তার অজানা থাকতে পারে!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জার্মানিকে ৪-২ গোলে হারাল ব্রাজিল, রিচার্লিসনের হ্যাটট্রিক

খেলার খবর : বছর পাঁচেক আগে ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও জার্মানির অনূর্ধ্ব-২৩ দল। সেই ম্যাচে নেইমারের শেষ পেনাল্টি শটে জিতে স্বর্ণপদক পেয়েছিল স্বাগতিক দেশ ব্রাজিল।

এবার টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে দুই দল। তবে এবার আর ব্রাজিলের জিততে টাইব্রেকার পর্যন্ত যেতে হয়নি। মূল ম্যাচেই জার্মানির জালে এক হালি গোল দিয়েছে সেলেসাওরা। বিপরীতে জার্মানিও করেছে দুইটি গোল।

ব্রাজিলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন তারকা ফরোয়ার্ড রিচার্লিসন। অন্য গোলে নাম তুলেছেন পাওলিনহো। জার্মানির পক্ষে গোল দুইটি করেছেন নাদিয়েম আমিরি ও রাগনার অ্যাক।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচটিতে নিজেদের সেরা একাদশ নিয়েই নেমেছে ব্রাজিল। রক্ষণভাগে রয়েছেন অভিজ্ঞ দানি আলভেস, মাঝমাঠে ডগলাস লুইজ আর আক্রমণভাগে আছে জাতীয় দলের তারকা রিচার্লিসন।

ম্যাচে লিড পেতে একদমই সময় লাগেনি ব্রাজিলের। মাত্র ৭ মিনিটের সময়ই প্রথম গোলটি করেন রিচার্লিসন। অ্যান্টনির থ্রু বল ধরে ডি-বক্সের ডান পাশ থেকে ডান পায়ের শটে জালের ডান দিকে দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এ ফরোয়ার্ড।

শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। যার সুফল মেলে ১৫ মিনিট পরই। এবার গুইলেরমের ক্রসে জালের খুব কাছ থেকে দুর্দান্ত হেডে গোল করেন রিচার্লিসন।

হ্যাটট্রিক পূরণ করতে বেশিক্ষণ সময় নেননি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। ম্যাচের ৩০ মিনিটের সময় ম্যাথিউজ কুনহার পাস ধরে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে ম্যাচে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-০ গোলে।

প্রথমার্ধে বাকি সময়ে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। তবে অতিরিক্ত যোগ করা সময়ে হালিপূরণের সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ম্যাথিউজ কুনহা।

দানি আলভেসের ক্রসে হেড করেছিলেন কুনহা। সেটি ডি-বক্সের মধ্যে বেনজামিন হেনরিকসের হাতে লাগে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি নেন কুনহা। তবে সেটি ঠেকিয়ে দেন জার্মানির গোলরক্ষক ফ্লোরিয়ান মুলার।

ফলে তিন গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরালো শটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি।

এরপর আরও গোলের খোঁজে মরিয়া হয়ে পড়ে জার্মানরা। কিন্তু ম্যাচের শেষ দশ মিনিটের আগে জালের ঠিকানা পায়নি তারা। খেলার ৮৪ মিনিটে গিয়ে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ হেডারে ব্যবধান আরও কমান রাগনার অ্যাক।

মনে হচ্ছিল শেষদিকে আরেক গোল দিয়ে হয়তো সমতা ফেরাতে পারবেন কুন্তজের দল। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল হজম করে তারা। ব্রুনো গুইলেরমের এগিয়ে দেয়া বল ধরে হালিপূরণ করেন পাওলিনহো।

ব্রাজিল এবং জার্মানি খেলছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল হচ্ছে আইভরি কোস্ট এবং সৌদি আরব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অলিম্পিক ফুটবলে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারল আর্জেন্টিনা

খেলার খবর : কদিন আগেই কোপা আমেরিকার শিরোপা জিতে ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে।

ফুটবলপ্রেমীদের অবাক হওয়ারই কথা। তবে এটি লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজদের নিয়ে গড়া জাতীয় দল নয়। টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ শুরু করল অস্ট্রেলিয়া।

সাপ্পোরো দেমো স্টেডিয়ামে বৃহস্পতিবার ফুটবল ইভেন্টে ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অসিদের হয়ে গোল করেছেন ল্যাছল্যান ওয়েলস ও মার্কো তিলো।

ম্যাচটিতে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও একটি শটও লক্ষ্যে ফেলতে পারেনি আর্জেন্টিনা। মোট ১২টি শটের ৫টি অনটার্গেট শট থাকা সত্যেও সফল হয়নি তারা। অন্যদিকে আটটি শট নিয়ে গোল আদায় করে নেয় অসিরা।

উল্টো ম্যাচটিতে ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। পুরো ম্যাচে ১৭টি ফাউল করেছে অসিরা। আর্জেন্টাইন ফুটবলাররা করেছেন ১৫টি ফাউল।

সাতটি হলুদ কার্ড দেখেছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। তিনটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এর মধ্যে দুটিই দেখেন ফ্র্যান্সিসকো ওর্তেগা। ফলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। এই দল নিয়ে বেশিদূর যেতে পারেনি আর্জেন্টিনা। মাঠ ছাড়তে হয় পরাজয় নিয়ে।

ম্যাচের ১৯ মিনিটেই গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। দলকে লিড এনে দেন ল্যাছল্যান ওয়েলস। পরের গোলটি আসে শেষ দিকে, ৮০তম মিনিটে। তখন মিচেল ডিউকের বাড়ানো বল ধরে স্কোরলাইন ২-০ করেন মার্কো তিলো। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুনিয়ার ‌‘আত্মহত্যা’র মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহানকে অব্যাহতি

অনলাইন ডেস্ক : কলেজছাত্রী মোসারাত জাহানের (মুনিয়া) আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। ওই মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

মোসারাত জাহানের বাবা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তাদের বাড়ি কুমিল্লার উজির দিঘিরপাড়। লাশ উদ্ধারের মাস দুয়েক আগে মাসে এক লাখ টাকা ভাড়ায় গুলশানে ফ্ল্যাটটি ভাড়া নেন মোসারাত।

লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেন মোসারাতের বোন নুসরাত জাহান। মামলার এজাহারে তিনি বলেন, মোসারাত জাহান (২১) মিরপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুই বছর আগে মামলার আসামি সায়েম সোবহান আনভীরের (৪২) সঙ্গে মোসারাতের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন এবং সব সময় মোবাইলে কথা বলতেন। একপর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ১৮৭ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো তিন হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩২.১৯ শতাংশ। নতুন মৃতদের নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জনে। নতুন শনাক্তদের নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে শনাক্তের হার ৩২.১৯ শতাংশ। এর আগে ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে শনাক্তের হার ছিল ৩০.৪৮ শতাংশ। অর্থাৎ শনাক্ত কম হলেও শনাক্তের হার বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। আর মোট সুস্থ রোগীর সংখ্যা নয় লাখ ৬৯ হাজার ৬১০ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ০৪ শতাংশ। করোনায় মৃত্যু হার ১ দশমিক ৬৪ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১১৭ জন পুরুষ আর ৭০ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের চার জন, রংপুর বিভাগের ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগের পাঁচজন। এর মধ্যে দুইজন বাসায় মারা গেছেন। বাকিদের ১৫৭ জন সরকারি হাসপাতালে এবং ২৮ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুই জনের বছস ৯০ বছরের বেশি। ৮০ বছরের বেশি বয়সী আটজন, ৭০ বছরের বেশি বয়সী ২৭ জন, এছাড়া ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ৪৯, ৪১ থেকে ৫০ বছরের ১২, ৩১ থেকে ৪০ বছরের ২০, ২১ থেকে ৩০ বছরের ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের একজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসে দৈনিক শনাক্তের হার ২৫ শতাংশের উপরে আছে। মোট গড় হার ১৪ শতাংশের উপরে।

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। সেদিন করোনায় মৃত্যু হয় ২০১ জনের। গতকাল মঙ্গলবার ২০০ জন মারা যান অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। তার আগের দিন সোমবার (১৯ জুলাই) ২৩১ জন মারা যা, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া ১৮ জুলাই ২২৫ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৩ জুলাই ২০৩, ১২ জুলাই ২২০ ও ১১ জুলাই ২৩০ জন মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest