সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

নাঈম-সৌম্যের ব্যাটে জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

খেলার খবর : নাঈম-সৌম্যর সেই রেকর্ড জুটিতে ভর করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই গুড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

এর পরও বাংলাদেশকে ১৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় সিকান্দার রাজার দল।

জিম্বাবুয়ে দলের বোলাররা কোনো সাফল্যই পায়নি ম্যাচে। দুটি আউটই হয়েছে রানআউটে।

রান তাড়ায় লক্ষ্যে পৌঁছে যায়। জিম্বাবুয়ে বোলারদের বিরুদ্ধে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার।

১৩.১ ওভারে গিয়ে উদ্বোধনী জুটি ভাঙে। ততক্ষণে বাংলাদেশের স্কোর ১০০ ছাড়িয়ে গেছে। এই শতরানের জুটিতে সৌম্যর অবদান কাঁটাকাঁটায় ৫০ রান।

এটি বাংলাদেশের পক্ষে একটি রেকর্ডও।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৯২। জিম্বাবুয়ের বিপক্ষেই গত বছর মার্চে এই জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস।

এবার তাদের রেকর্ড ভাঙলেন নাঈম-সৌম্য। ৪৫ বলে ৫০ রানে ব্যাট করার সময় রানআউট হয়ে ফিরলেন সৌম্য। চার বাউন্ডারি ও ২ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন সৌম্য।

অন্যদিকে ফিফটির দেখা পেয়েছেন নাঈম শেখও। ৪০ বলে করেছেন ফিফটি হাঁকান তিনি।

সৌম্যর আউটের পর ব্যাট হাতে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু ঝুঁকিপূর্ণ একটি সিঙ্গেল নিতে গিয়ে রানআউটের শিকার হন।

ক্রিজে পৌঁছার একটু আগে ব্লেসিং মুজারাবানির সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে যায় মাহমুদউল্লাহর।

এরপর নাঈমের সঙ্গী হন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

১৭ ওভার শেষে জয়ের লক্ষ্যে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২৭ রানের। অর্থাৎ ১৮ বলে দরকার ২৭ রান।

আর ৭ বল বাকি থাকতেই তা পূরণ করে ফেলেন নাঈম-সোহান জুটি।

১৯তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানির ফুলটস ডেলিভারিটি ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকান সোহান।

ওভারের পঞ্চম বলটি মিড-অফ দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৫১ বলে ৬ বাউন্ডারিতে ৬৩ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নাঈম। ৮ বলে ১৬ রান কের নাঈমকে যোগ্য সঙ্গ দিয়ে মাঠ ছাড়েন সোহান।

১২ বলে ১ চারে ১৫ রান করেন তিনি

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান।

জয়ের জন্য প্রয়োজন ২৯ বলে ৩৭ রান। হাতে আছে আরও ৯টি উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পরিবহনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও মোটর সাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরার পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশনের সামনে ও শ্যামনগরের গোলাঘাটা নামক স্থানে বুধবার রাত ৮টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাটকেলঘাটা থানার খলিষখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও খলিষখালি গ্রামের সুভাষ কর্মকার (৮০) ও শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে ও শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শেখ সৈকত হোসেন (১৯)।

বেসরকারি সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত জানান, তার মেসোমহায়শয় খলিষখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর পাটকেলঘাটা বল ফিল্ডের পাশে থেকে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতেন। বৃহষ্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে তৈলকুপি গ্রামে পড়াতে যাওয়ার জন্য মজুমদরি ফিলিং স্টেশনের পাশ দিয়ে সাতক্ষীরা -চুকনগর সড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামি রোজিনা পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জিয়ারত আলী জানান, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পাটকেলঘাটা শ্মশানে সুভাষ কর্মকারের লাশ সৎকার করা হয়েছে।

অপরদিকে প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে অন্য একটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় বুধবার রাত ৮টার দিকে রাস্তার পাশে পড়ে যায় সৈকত। এতে সে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, মাঠে সেনাবাহিনী

দেশের খবর : নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে আবারও শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ)। এ সময় শিল্প-কলকারখানাসহ বন্ধ থাকবে সব ধরনের যানবাহন ও অফিস-আদালত। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে থাকবে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী।

কঠোর বিধিনিষেধের এই সময়ে সরকারের জারি করা নির্দেশনা পূর্ণরূপে মেনে নিজ নিজ অবস্থানে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাংবাদিকদের এক ভিডিও বার্তায় ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার বলেন, আগামীকাল (২৩ জুলাই) থেকে পূর্বঘোষিত লকডাউন আগের চেয়ে কঠোরভাবে পালন করা হবে। সরকারি-বেসরকারি—সব ধরনের অফিস বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মাঠে থাকবে। পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প-কলকারখানাও বন্ধ থাকবে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

যাঁরা কর্মস্থল ছেড়ে গ্রামে গেছেন, তাঁদের আসার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, বিধিনিষেধের প্রজ্ঞাপন বেশ আগেই জারি করা হয়েছে। কাজেই পূর্বঘোষণা থাকা সত্ত্বেও যাঁরা গ্রামে গেছেন, আমরা ধরে নিচ্ছি তাঁরা নিজ নিজ দায়িত্ব নিয়েই গেছেন। তারা বেশ ভালোভাবেই বিধিনিষেধ আরোপের বিষয়টি জানেন। তাঁরা কর্মস্থলে ফিরতে চাইলে বিধিনিষেধ মেনেই ফিরবেন। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে পারবেন না, তাঁরা নিজ নিজ অবস্থানে থাকবেন।

সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন বলেন, একটু অবহেলা করলেই করোনা পরিস্থিতি আরও খারাপ হবে।

এদিকে, গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিম্নোক্ত তিনটি বিষয়কে বিধিনিষেধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

১. খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা।

২. কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।

৩. ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।

এরআগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হলো। তবে, এ সময়ে জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এ ছাড়া ২৩ দফা নির্দেশনা দিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনা : আরও ৩ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় মহামারি করোনা ভারাইস সংক্রমনের হার কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৯৩ জন। আর ভারাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা শেষে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন। এছাড়া বর্তমানে ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঈদের দিন বুধবার রাতে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

সৈকত উপজেলার মাজাট অনন্তপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় শিমু রেজা এম.পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে বেড়াতে গিয়ে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে অন্য একটি মোটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে যায় সৈকত। এতে সে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ভূমধ্যসাগরে নৌকাডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশি নিহত’

অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে। বুধবার তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রেড ক্রিসেন্ট বলেছে, নৌকাটি লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে যাত্রা শুরু করেছিল। এতে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

সংস্থাটির কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ বাংলাদেশি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছেন কি-না তাও নিশ্চিত নয়।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদিতে হজে নিরাপত্তার দায়িত্বে প্রথমবারের মত নারী সেনা

ভিন্ন স্বাদের খবর : সৌদি আরবে তৈরি হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো হজের সময় মক্কায় নিরাপত্তার দায়িত্ব পালন করলেন নারী সেনারা। গত এপ্রিল থেকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন একাধিক নারী। তেমনই একজন মোনা।

সেনাবাহিনীর খাকি উর্দির সঙ্গে লম্বা জ্যাকেট পরে মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার বিভিন্ন প্রান্তে টহল দিয়েছেন সৌদি নারী সেনা মোনা। তিনি বলেন, আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। সেনাসদস্য হতে তিনিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তার পদাঙ্ক অনুসরণ করছি। হাজিদের সেবা করতে পারাটা খুবই মহৎ এবং সম্মানের কাজ।

গোড়া রক্ষণশীল সমাজ ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে আসছে এই পরিবর্তন। দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। তার সংস্কার পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ অনুসারে নারীদের গাড়িচালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। অভিভাবকদের অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক নারীদের বাইরে থাকার বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে। পরিবারে নারীদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

অবশ্য অভিযোগ রয়েছে, বিদেশি বিনিয়োগে টানতে সংস্কারমূলক পদক্ষেপ নেয়া হলেও সৌদির নারী সমাজকর্মীসহ বিরুদ্ধমতের মুখ বন্ধ করার প্রয়াস থামেনি।

এসব সংস্কার এবং অভিযোগের মধ্যেই মোনার মতো কয়েকজন নারী নতুন ইতিহাস গড়েছেন। তার মতো সামারও পবিত্র কাবা শরিফের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনার পর সেনাবাহিনীতে যোগ দেন সামার। আর তাতে পরিবারও উৎসাহ জুগিয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামারের কথায়, আমাদের কাছে এটা অনেক বড় সাফল্য। ধর্ম, দেশ এবং আল্লাহর অতিথিদের কাজে নিয়োজিত থাকতে পারার মতো গর্ব আর কোথাও নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুশ গ্যাস পাইপলাইন নিয়ে জার্মানি-যুক্তরাষ্ট্র সমঝোতা

বিদেশের খবর : ইউক্রেনকে এড়িয়ে সরাসরি জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহের লক্ষ্যে প্রায় প্রস্তুত এক পাইপলাইন ‘নর্ড স্ট্রিম ২’ নামের এই ‘বিতর্কিত’ প্রকল্প নিয়ে মতবিরোধ কাটাতে স্থানীয় সময় বুধবার একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার চুক্তি অনুযায়ী, ৫০ মিলিয়ন (পাঁচ কোটি) মার্কিন ডলারের পাশাপাশি ‘ট্রানজিট ফি’ না পাওয়ায় ইউক্রেন যে ক্ষতির সম্মুখীন হবে, সে অর্থ তাদের দেওয়ার গ্যারান্টিও চুক্তিতে থাকছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকেই দল-মত নির্বিশেষে যুক্তরাষ্ট্রের রাজনীতিকেরা ‘নর্ড স্ট্রিম ২’ প্রকল্প বর্জন করার জন্য জার্মানির ওপর চাপ দিয়ে আসছিলেন৷ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি এমনকি দেশটির খোদ চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দলের মধ্যেও এই প্রকল্পবিরোধীর সংখ্যা কম নয়৷ মেরকেল নিজে এই প্রকল্পকে বাণিজ্যিক হিসেবে গণ্য করে প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দিয়ে আসছেন৷ এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হওয়ায় বাল্টিক সাগরের নিচ দিয়ে গ্যাস পাইপলাইনের চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হবে৷ প্রায় এক হাজার ১০০ কোটি ডলার মূল্যের এক হাজার ২৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় ৯৮ শতাংশ কাজ শেষ হয়ে গেছে৷

জার্মান চ্যান্সেলর হিসেবে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে অ্যাঙ্গেলা মেরকেল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কিত ‘নর্ড স্ট্রিম ২’ প্রকল্প নিয়ে সমঝোতায় আসার চেষ্টা শুরু করেছিলেন৷ এবার সেই চুক্তি হয়ে গেল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে—যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে চুক্তি হওয়ায় রাশিয়া যদি ইউক্রেন বা পূর্ব ইউরোপের কোনো দেশের ক্ষতি করার চেষ্টা করে, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জার্মানি মস্কোর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে পারবে৷ বাইডেন প্রশাসন প্রয়োজনে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা চাপানোর অধিকারও ছাড়বে না৷ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এই বোঝাপড়া চূড়ান্ত রূপ পেল৷ সেইসঙ্গে জার্মানি ১০০ কোটি ডলার অঙ্কের নতুন এক তহবিলে অর্থ দিয়ে ইউক্রেনকে পরিবেশবান্ধব জ্বালানির পথে অগ্রসর হতে সাহায্য করবে৷

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন, ওয়াশিংটন ‘নর্ড স্ট্রিম ২’ পাইপলাইন প্রকল্পকে জার্মানি ও ইউরোপের জন্য খারাপ চুক্তি হিসেবে বিবেচনা করছে৷ তবে, নিষেধাজ্ঞার মাধ্যমে প্রকল্পটি বন্ধ করার সম্ভাবনা কম বলেও জানান তিনি৷ এর চেয়ে হাতিয়ার হিসেবে রাশিয়ার জ্বালানি প্রয়োগের বিষয়টি বন্ধ করার প্রতি মনোযোগ দিচ্ছে বাইডেন প্রশাসন৷ তারই রেশ ধরে দ্বিপক্ষীয় চুক্তি করল যুক্তরাষ্ট্র ও জার্মানি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest