সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

দেশের খবর : প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৭৩ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো সাত হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল দুইশ জনের মৃতু হয়েছিল। তার আগের দিন সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্য হয়েছিল এবং সর্বোচ্চ ১৩ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। তারও আগে, গত ১২ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং গত ১১ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৬২৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৮ জন। এছাড়া খুলনায় ৩৮, চট্টগ্রামে ৩২, রাজশাহীতে ১১, বরিশালে ৮, সিলেটে ৬, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৭৫ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৭৫৯ জন এবং নারী ৫ হাজার ৭৩৯ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪২, ৪১ থেকে ৫০ বছরের ২২, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৬ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ম্যাক্রোঁ-ইমরান খানসহ ১৪ বিশ্বনেতার ফোন নম্বর পেগাসাসে

বিদেশের খবর : পেগাসাস স্পাইওয়্যারের ফাঁদে বিশ্বের বহু নামিদামি শীর্ষ নেতারাও। ইসরায়েলি এনএসও গ্রুপের স্পাইওয়্যার পেগাসাস প্রজেক্টের ফাঁস হওয়া অনুসন্ধানী প্রতিবেদনে পাওয়া গেছে, এবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ ১৪ নেতার মোবাইল ফোন নম্বর। দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়েছে এসব তথ্য।

দ্য গার্ডিয়ানের আরও খবরে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইমরান খানসহ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নম্বরও রয়েছে তালিকায়। আরও ৩৪টি দেশের কূটনীতিক, সামরিক প্রধান ও সিনিয়র রাজনীতিকদের মোবাইল ফোন নম্বরও চিহ্নিত করা গেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, সিরিল রামাফোসাকে ২০১৯ সালে রুয়ান্ডা কর্তৃক টার্গেট করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ২০১৯ সালে মরক্কোর কোনো এক ব্যক্তি টার্গেট করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, টেড্রোস আধানম গেব্রিয়াসুস, ২০১৯ সালে মরক্কো থেকে টার্গেটে পড়েন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ২০১৮ ও ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক টার্গেট করা হয়। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল ২০১৯ সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী থাকাকালীন মরক্কো থেকে কোনো ব্যক্তির টার্গেটে পরিণত হন। মরক্কোর বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ, ২০১৯ সালে তার নিজ নিরাপত্তাবাহিনী কর্তৃক টার্গেট হয়েছেন বলে জানা গেছে। ২০১৮ ও ২০১৯ সালে তার দেশের ভেতর থেকেই কেউ টার্গেট করে মরক্কোর প্রধানমন্ত্রী সাদেদ্দিন ওথমানিকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২০১৯ সালে ভারতের কোনো ব্যক্তি দ্বারা টার্গেট হন। মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফিলিপ কালডেরনের নম্বর ২০১৬ ও ২০১৭ সালে টার্গেট করা হয়। মার্কিন-ইরান চুক্তির প্রধান মধ্যস্থত্যকারী রবার্ট মালেই ২০১৯ সালে মরক্কোর কোনো ব্যক্তি দ্বারা টার্গেটে পড়েন।

২০১৯ সাল থেকে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের একটি অনুসন্ধানী টিম। ১৭টি আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানের একটি রিপোর্ট রোববার প্রকাশিত হয়। এরপর তোলপাড় শুরু হয় গোটা বিশ্বে।

ফরেনসিক বিশ্লেষণে উঠে আসে, স্মার্টফোনের তথ্য তারা হ্যাক করে নেয় পেগাসাস স্পাইওয়্যার। নজরদারির শিকার হন মানবাধিকারকর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে নেয়া হয় এই পেগাসাসের মাধ্যমে। আড়িপাতা হয় ১৮০ জন সাংবাদিকের ফোনেও।

যদিও বরাবরের মতো পেগাসাস স্পাইওয়্যারের বিক্রেতা ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও দাবি করছে, এই হ্যাকিংয়ের সঙ্গে তারা যুক্ত নয়। তারা শুধু আইন-শৃঙ্খলা বাহিনী ও বাছাইকৃত সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই প্রযুক্তি বিক্রি করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামী গ্রেপ্তারের পরে শিল্পার শুটিং স্থগিত

বিনোদন সংবাদ : স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার’-এর শুটিং পিছিয়ে দিলেন বলিউড ডিভা শিল্পা শেঠি।

১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। রাজের গ্রেপ্তারের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি শিল্পা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম স্পটবয়-ই ডটকমের বরাতে বলিউড বাবলের খবর, স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার’-এর শুটিং পিছিয়ে দিয়েছেন শিল্পা শেঠি। শোয়ে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে কারিশমা কাপুরকে।

স্পটবয়-ই ডটকমকে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘আজ ফিল্মসিটিতে (২০ জুলাই) আগামী পর্বের শুটের তারিখ ছিল। বিশেষ পর্বের জন্য অতিথি বিচারক হিসেবে এসেছেন কারিশমা কাপুর। কিন্তু আজ শুটিং সেটে শেষ পর্যন্ত শিল্পা আসেননি। আমরা বাকি তিন জনের শুট করেছি।’

চলতি বছরে মে মাসেও অবশ্য এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিল্পা শেঠি। সে সময় তাঁর পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করেন মালাইকা অরোরা। শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফিরছেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ২৩ জুলাই। এতে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়াসহ অনেকে।

১৯ জুলাই রাতে পর্ন বানানোর অভিযোগে শিল্পা শেঠির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে ভারতের মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ।

পরে এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।

মুম্বাই পুলিশ আরও জানায়, তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণাদি রয়েছে। রাজকে ঘটনার ‘মূল চক্রান্তকারী’ বলেও আখ্যা দেয় পুলিশ। রাজ কুন্দ্র এখন পুলিশ হেফাজতে রয়েছেন। ২৩ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে থাকতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

আসাদুজ্জামান ঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৭টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে ইমামতি করেন একাডেমি মসজিদের ইমাম মাওলানা মুফতি দিদারুল ইসলাম ফরিদি। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় একাডেমি মসজিদে অনুষ্ঠিত হয়।

 

নামাজে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
ঈদের নামাজ শেষে দেশ-জাতির সম্মৃদ্ধি ও শান্তি কামনা এবং করোনা মহামারি থেকে দেশের সকল মানুষের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ##

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঈদ আনন্দ দ্বিগুণ করল বাংলাদেশ

খেলার খবর : ৩৫তম ওভারে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে কাঁপন ধরিয়েছিলেন ডোনাল্ড তিরিপানো। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তামিম ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক চান্স পান।

যদিও মিরাজের ইঞ্জুরিতে একাদশে ঠাঁই পাওয়া নুরুল হাসান সোহান তা হতে দেনটি। শেষ কাজটি ভালোভাবেই সেরে এসেছেন তিনি।

তামিমের সেঞ্চুরির পর সোহানের ৪৫ রান ভর করে জিম্বাবুয়ের ছোড়া ২৯৯ রানের লক্ষ্য পেরিয়ে গেছে বাংলদেশ।

১২ বল বাকি থাকতেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঈদ আনন্দ দ্বিগুণ করে দিল বাংলাদেশ দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে প্রত্যাশিত ৩০ পয়েন্টও ধরা দিল।

শেষ ৩ ওভারে প্রয়োজন পড়ে ১৮ রানের। অলরাউন্ডার আফিফকে সঙ্গী করে তা অনায়াসেই পূরণ করেন সোহান।

সোহান বলে অপরাজিত থাকেন রানে ৪৫ রান। আর আফিফ ১৭ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

আজ নিজের ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে খেলেছেন পঞ্চপাণ্ডবের অন্যতম মাহমুদউল্লাহ রিয়াদ। বল হাতে দুর্দান্ত খেললেও ব্যাট হাতে মাইলফলকের ম্যাচ রাঙাতে পারেননি। তিরিপানোর বলে গোল্ডেন ডাক মেরে ফিরেছেন।

তিরিপানোর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট করে হালকা ঢোকে ভেতরে। মাহমুদউল্লাহ ক্রস ব্যাটে শট খেলার চেষ্টা করেন। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে যায় কিপার চাকাভার গ্লাভসে জমা হয়।

আর আগের বলটি অনেকটা আলসেমির মতো জায়গায় দাঁড়িয়ে আলতো করে ব্যাট পেতে দেন তামিম। ব্যাটের কানায় লেগে বল যায় কিপারের কাছে।

৯৭ বলে ১১২ রান করে সাজঘরে ফিরেন তামিম।

এর আগে সাকিবের সঙ্গে ৬৯ বলে ৫৯ রানের জুটি গড়েন তামিম। ৪২ বলে ৩০ রান করে আউট হয়েছেন সাকিব।

২৬ তম ওভারে লুক জঙ্গুয়ের অফ স্টাম্পের বেশ বাইরের লেংথের স্লোয়ার জায়গায় দাঁড়িয়েই খেলেন সাকিব। ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় কিপারের গ্লাভসে। সাকিব ওয়াইড চাইলেও আম্পায়ার তুলে দেন আঙুল।

সাকিবের হতাশময় আউটের পর তামিমের সঙ্গী হন মোহাম্মদ মিঠুন। তামিম ও মিঠুনের জুটিতেও পঞ্চাশ রান আসে।

মাত্র ৪৫ বলে এসেছে জুটির ফিফটি। তাতে কৃতিত্ব মূলত তামিমের। তিনি করেছেন ৩০, মিঠুন ১১।

৫৭ বলে ৩০ রান করে আউট হন মোহাম্মদ মিঠুন।

আজ ২৯৯ রানের তাড়ায় দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি ৮৮ রান এনে দেয়।

দারুণ খেলছিলেন দুই ওপেনার তামিম ও লিটন। তামিম ফিফটিও করে ফেলেন। পেসাররা ব্যর্থ হলে স্পিন আক্রমণে এনে প্রথম ওভারেই সাফল্য পায় জিম্বাবুয়ে।

১৪তম ওভারে অফ স্পিনার ওয়েসলি মাধেভেরের ডেলিভারিতে পা বাড়িয়ে সুইপের চেষ্টা করেন লিটন দাস। বল তার ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ শর্ট ফাইন লেগে।

৩৭ বলে ৩২ রান করে আউট হন লিটন।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেটে নিয়েছেন তিরিপানো ও মাধেভেরে। একটি পেয়েছেন লুক।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৪৯.৩ ওভারে ২৯৮ (চাকাভা ৮৪, মারুমানি ৮, টেইলর ২৮, মায়ার্স ৩৪, মাধেভেরে ৩, রাজা ৫৭, বার্ল ৫৯, জঙ্গুয়ে ৪* টিরিপানো ০, চাতারা ১, মুজারাবানি ০; তাসকিন ১০-১-৪৮-১, সাইফ ৮-০-৮৭-৩, মুস্তাফিজ ৯.৩-০-৫৭-৩, মাহমুদউল্লাহ ১-০-৪৫-২, সাকিব ১০-০-৪৬-১, মোসাদ্দেক ২-০-১৩-০)।

বাংলাদেশ: ৪৮ ওভারে ৩০২/৫ (লিটন ৩২, তামিম ১১২, সাকিব ৩০, মিঠুন ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪৫*, আফিফ ২৬*; মুজরাবানি ৮-০-৪৩-০, চাতারা ৮-০-৫৬-০, জঙ্গুয়ে ৭-০-৪৪-১, টিরিপানো ৭-০-৬১-২, মাধেভেরে ১০-০-৪৫-২, রাজা ৫-০-২৩-০, বার্ল ৩-০-২৩-০)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারাদেশে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৩২৫ জনে।

তাদের মধ্যে পুরুষ ১১১ জন ও নারী ৮৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৪ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ছয়জন মারা যান।

এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৭৯ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার (১৯ জুলাই) ২৩১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ ও ৩৯ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৯৯৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০০ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ছয়জন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৮ জন, ষাটোর্ধ্ব ৬২ জন, সত্তোর্ধ্ব ৩৫ জন, আশির্ধ্ব আটজন এবং নব্বই বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রামে ৪৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৫০ জন, বরিশালে সাতজন, সিলেটে ১১ জন, রংপুরে ১২ জন এবং ময়মনসিংহ বিভাগে আটজনের মৃত্যু হয়।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে পবিত্র উদ-উল- আযহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সদরের ভাড়ুখালি,  এলাকার দুই শতাধিক মানুষের মধ্যে এ উপহার বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে সেমাই-চিনি, কিসমিস, বাদাম,দুধসহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রি বিতরণ করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছয়ঘরিয়ার স্বামী পরিত্যক্তা আরজান’র  ভিটেমাটি নেই: থাকে অন্যের আশ্রয়ে
জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া ভোবার বটতলা এলাকার স্বামী পরিত্যক্তা মহিলা আরজান বিবি। স্বামী কুরবান আলী ড্রাইভার আবার বিয়ে করে আলাদা থাকেন। নিজের জায়গা জমি, ঘর বাড়ি বিক্রি করে দিয়েছেন। শিশুপুত্র ও আরজান বিবির সাথে কোন যোগাযোগ নেই তার। আরজান বিবি “ডেইলি সাতক্ষীরা”কে বলেন, অন্যের বাড়িতে কাজ করি, আবার দিনমজুরি করেও সংসার চলে। থাকার মত নিজের ঘরটুকুও নেই। শিশুপুত্র তামিম (১১) কে নিয়ে থাকি প্রতিবেশীর ঘরের দোয়ালের পিছনে একটি চালের বেড়ার নিচে। তাও আবার বেশিদিন থাকা যাবে না। যাদের জায়গায় থাকি তারা সেখানে ঘর বানাবে।
তারপর কোথায় থাকব তাও জানি না। লকডাউনে কাজের অভাবে সংসার প্রায় অচল। মাঝে মাঝে সরকারি সহযোগিতা পাই নামে মাত্র। ঈদে একমাত্র শিশুপুত্র তামিমের মুখে হাসি ফুটাতে তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে। কোন ঈদে তামিমকে কেউ কেউ জামাকাপড় দেয়। আবার কোন কোন ঈদে ভাগ্যে  জোটে না নতুন কাপড়। কথাগুলো বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বামী পরিত্যক্তা আরজান বিবি। এপ্রসংগে জানতে চাইলে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না বলেন, আরজান বিবির স্বামী কুরবান আলী তাদের কোন খোঁজখবর নেয় না। আমি মাঝে মাঝে সরকারি সহযোগিতা দেই। প্রয়োজনের তুলনায় তাও আবার নগন্য। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
বাংলাদেশ বেতারের নাট্যকার ও কবি ডা. মো. সামছুজ্জামান বলেন, বর্তমানে আমরা তামিম ও আরজান বিবির মত আমাদের চারপাশের অনেকের খোঁজখবর রাখার সময় পাই না। আবার ইচ্ছে করেও রাখি না।  আমাদের এই ধরনের মানসিকতার পরিবর্তন আনা খুবই জরুরি। তাহলে হয়তো তামিম-আরজানের মত অবহেলিত দু’একটি মানুষের মুখে ফুটতে পারে অমলিন হাসি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest