সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঈদুল আজহা উপলক্ষে তাঁরা পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কোরবানি আমাদের মধ্যে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য এবং সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসরাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য এবং অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে অতুলনীয়।

রাষ্ট্রপতি বলেন, এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা উদ্‌যাপন হচ্ছে, যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনাভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্ত। করোনার কারণে দেশের জনগণের জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন বাঁচানো প্রথম অগ্রাধিকার হলেও জীবন বাঁচিয়ে রাখতে জীবিকার গুরুত্বও অনস্বীকার্য। কঠিন এ সময়ে তিনি দেশের আপামর জনগণের প্রতি কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপনের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।

অপর এক শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানেরা কোরবানি করা পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদ্‌যাপন করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে।’

এই বিপদের সময় স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন, আইন-শৃঙ্খলাবাহিনী, সশস্ত্রবাহিনী, সাংবাদিক, ব্যাংকার ও পরিচ্ছন্নতাকর্মীসহ যারা জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়ে বলেন, ‘পাশাপাশি আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন, এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং আর নেই

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং আর নেই। রোমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। তিনি রোমানিয়ার একটি নিভৃতপল্লিতে বাস করতেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সাইমন ড্রিং স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। সাইমন ড্রিং-এর আত্মীয় ক্রিস বার্লাস গণমাধ্যমকে মৃত্যুর তথ্য জানান।

এ ছাড়া সাইমন ড্রিংয়ের মৃত্যুর খবর মঙ্গলবার জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক তুষার আব্দুল্লাহ। সাইমনের বাংলাদেশি বন্ধু সাংবাদিকতুষার আব্দুল্লাহ একুশে টিভিতে তাঁর সহকর্মী হিসেবে কাজ করেছেন। আজ দুপুরে তুষার আব্দুল্লাহ বলেন, ‘কলম আর ক্যামেরা হাতে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ বাংলাদেশিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাংবাদিক সাইমন ড্রিং। সাইমন ড্রিং একমাত্র সাংবাদিক, যিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ভয়াবহতা এবং নৃশংসতার শুরু থেকেই প্রতিবেদন করছিলেন। বাংলাদেশ থেকে তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ভারতে মার্ক টালি যেমন, সাইমন ড্রিং বাংলাদেশের মানুষের কাছে সেরকমই একজন।’

সাইমন ড্রিং ছিলেন অকুতোভয় ও মেধাবী সাংবাদিক। তিনি বিবিসি, রয়টার্স, টেলিগ্রাফ ও ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সংবাদমাধ্যমে কাজ করেছেন। পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টারন্যাশনাল রিপোর্টার অব দ্য ইয়ার-১৯৭১।

সাইমন ড্রিং ২০০০ সালে বাংলাদেশে এসেছিলেন এ দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। পরে ২০০২ সালের অক্টোবরে সরকার সাইমন ড্রিংয়ের ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিল করে তাঁকে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের আদেশ দেয়। পরে তিনি বাংলাদেশ থেকে চলে যান।

১৯৪৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন সায়মন ড্রিং। ১৮ বছর বয়সে ব্যাংকক ওয়ার্ল্ড নিউজপেপার থেকে তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তিনি নিজ চোখে দেখেছেন ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করার আগে ঢাকায় অবস্থানরত প্রায় ২০০ বিদেশি সাংবাদিককে আটকে ফেলে তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তাঁদের হোটেল থেকে সরাসরি ফ্লাইটে তুলে ঢাকা ছাড়তে বাধ্য করা হয়, যাতে গণহত্যার কোনো খবর সংগ্রহ করতে না পারে বিশ্ব গণমাধ্যম।

তাঁদের মধ্যে ছিলেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। পাকিস্তানি সামরিক আইন না মেনে, তিনি হোটেলে লুকিয়ে পড়েন। শ্বাসরুদ্ধকর ৩২ ঘণ্টা সময় কাটে হোটেলের লবি, ছাদ, বার, কিচেনের মতও জায়গায়।

পরে সাইমন ড্রিং ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন গণহত্যার বাস্তব চিত্র। ১৯৭১ সালে ২৭ মার্চ কারফিউ উঠে গেলে সাইমন ড্রিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইনস, পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে দেখেন।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম খবর প্রকাশ করেন ১৯৭১ সালের ৩০ মার্চ ডেইলি টেলিগ্রাফে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় উপসর্গে আরো ১০ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৯২ জন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮২ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৯২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৫০ জন। এছাড়া বর্তমানে ২৭৬ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্নগ্রাফি তৈরির অভিযোগে শিল্পা শেঠীর স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে। সোমবার (১৯ জুলাই) রাতের দিকে তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এ মামলায় ইতিমধ্যে পুলিশে ন’জনকে আটক করেছে।

মুম্বাই পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। সেই মামলায় আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

এক পুলিশ কর্মকর্তা নিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আগেই সেই মামলায় উমেশ কামাত নামে এক ব্যক্তিকে গেপ্তার করা হয়। ওই ব্যক্তি দাবি করেন, কুন্দ্রার সংস্থায় তিনি কাজ করতেন।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারিতে এক মডেল এবং অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের সময় কামাতের নাম উঠে আসে। ব্রিটেনের একটি সংস্থায় সমন্বয়কারী হিসেবে কাজ করতেন কামাত। যিনি ওই মডেলের থেকে অশ্লীল ভিডিও নিতেন। সেগুলি পাঠিয়ে দিতেন ওই ব্রিটেনের সংস্থার কাছে। তারপর সেসব ভিডিও ‘হটশটস’ নামে একটি অ্যাপে আপলোড করা হতো।

গত ৪ ফেব্রুয়ারি পর্ন ছবি তৈরির সেই চক্রের কীর্তি ফাঁস হয় হয়। মালাডের (ওয়েস্ট) মাধ এলাকার একটি বাংলোয় অভিযান চালিয়েছিল মুম্বই পুলিশের প্রপার্টি সেল। ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মে কাজ দেওয়ার নামে তরুণ-তরুণীদের ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা ওই তরুণ-তরুণীদের পর্ন ছবিতে অভিনয় করতে বাধ্য করতেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, সেই ভিডিওগুলি বিভিন্ন পর্ন সাইট এবং মোবাইল অ্যাপে আপলোড করা হতো। ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ওই মডেলকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলো থেকে ৫ দশমিক ৬৮ লাখ রুপির সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। যা ভিডিও তৈরির জন্য ব্যবৃহত হতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদের দিন ঢাকা বিভাগে ভারি বৃষ্টিপাত না হলেও কয়েকটি বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান সোমবার বলেন, ঈদের দিন একটানা বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যাবে। তবে ঈদের দিন ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সামান্য আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাফিজুর রহমান বলেন, এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পরের পাঁচ দিনে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকা কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি। এছাড়া ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকা কার্যক্রম চলবে। শনিবার থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হবে। এ কারণে টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ

দেশের খবর : নভেল করোনাভাইরাসের টিকা পাওয়া নিশ্চিত করার বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স’-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা এসেছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই টিকা গ্রহণ করেন।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক, বাংলাদেশে ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স জো অ্যান ওয়াগনার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত কয়েকদিনে বাংলাদেশে ৯৫ লাখ ডোজ করোনার টিকা এসেছে। এর মধ্যে ৬৯ লাখ উপহারের।

সব মিলিয়ে বাংলাদেশ এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা পেয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও টিকা সামনের মাসগুলোতে আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউক্রেনে ২০ লাখ ডোজ মডার্নার টিকা পাঠিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের দেশগুলোর সঙ্গে করোনার টিকা ভাগাভাগি করে নেওয়ার আন্তর্জাতিক কার্যক্রম কোভ্যাক্স-এর মাধ্যমে কিংবা পৃথিবীর অন্যান্য দেশকে সরাসরি টিকা পাঠানোর যে প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন, তারই অংশ হিসেবে মডার্নার এসব টিকা পাঠানো হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় প্রধানমন্ত্রীর উপহারের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: ভোমরায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহারের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। জনপ্রতি ১০ কেজি দেওয়ার কথা থাকলেও কেউ ৪ কেজি, কেউ ৫ কেজি আবার কেউ ৬ পেয়েছেন। এমনটায় জানিয়েছেন ভোমরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের সদস্যরা।
যদিও ইউপি চেয়ারম্যান এধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন।

ভোমরা ইউনিয়ন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ভোমরায় ১৮ হাজার ৫৫০ কেজি(৩৭১ বস্তা) চাউল বরাদ্দ দেওয়া হয়। যার ইউনিয়নের ১৮৫৫ জনের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে বিতরণের কথা রয়েছে। ১৯ জুলাই ইউনিয়নে এ চাউল বিতরণ করা হয়। তবে অধিকাংশই পেয়েছেন ৪,কেজি, ৫ কেজি ও ৬ কেজি হারে।

খবর নিয়ে জানা গেছে ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাড়দ্দহা গ্রামের শরিফুল ইসলামের পুত্র আলাউদ্দিন পেয়েছেন ৫ কেজি,২নং ওয়ার্ডের পদ্ম শাখরা গ্রামের মাজেদ মোড়লের পুত্র আসাদুল ইসলাম পেয়েছেন ৪ কেজি, ৪নং ওয়ার্ডের লালচাঁদের পুত্র আবুুল কাশেম পেয়েছেন ৪ কেজি। ৫নং ওয়ার্ডের নবাতকাটি গ্রামের মারুফ শেখের স্ত্রী শাকিলা পেয়েছেন ৬ কেজি। এছাড়া হাবিবুর, আসলাম ও শরিফুল ৩ জনে পেয়েছেন ২০ কেজি চাউল।
এবিষয়ে ভোমরা ইউপি চেয়রাম্যান ইরাঈল গাজী বলেন, প্রধানমন্ত্রীর উপর বিতরণ কোন অনিয়মের সুযোগ নেই। এক মুষ্টি চাউলও কোন ইউপি সদস্যদের বাড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। তবে কার্ডধারীদের বিতরনের পর কিছু বাদ মানুষের মধ্যে অবশিষ্ট চাউল ভাগ করে দেওয়া হয়েছে।

১৯.০৯.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest