সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরায় আরো ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।  গত ২০২০ সালের ১৮ এপ্রিল দেশের ৬২তম জেলা হিসেবে সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ৪৫৬তম দিনে জেলায় শনাক্ত পাঁচ হাজার অতিক্রম করলো।

জেলায় মোট শনাক্ত ৫ হাজার ১৩ জন । এ সময়ে জেলায় সর্বমোট ১৯ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে জেলায় শনাক্তকৃত পাঁচ সহ¯্রাধিক রোগীর মধ্যে ৩ হাজার ৩৯৫ জনই গত ১ জুন ২০২১ তারিখ থেকে শনাক্ত হয়। এরপূর্বে ২০২০ সালের ১৮ এপ্রিল থেকে এ বছর ৩১ মে পর্যন্ত জেলায় শনাক্ত হয় ১ হাজার ৬১৮ জন।

জেলায় আজ সোমবার সকালে সরকারী বেসরকারী হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন করোনা রোগী ছিল ১ হাজার ২৫৩ জন। এরমধ্যে সরকারী হাসপাতালে ২৮ জন এবং বেসরকারীতে ৮ জন ছাড়া বাড়িতে ছিল ১ হাজার ২১৭ জন। গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয় ৮৭ জন। শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ।

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন করোনা পজিটিভ। অন্যরা সকলেই উপসর্গে চিকিৎসা নিচ্ছিলেন। জেলায় করোনা পজিটিভ মোট মৃত্যু ৮২ জন এবং উপসর্গে ৪৭৫ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি সফটওয়্যারে বিশ্বজুড়ে ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস, ভারতে তোলপাড়

বিদেশের খবর : ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করছে বিশ্বের কর্তৃত্ববাদী সরকারগুলো। যার মাধ্যমে তারা আড়িপাতে নিজ দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে। রোববার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ইসরায়েলের এই ভয়ঙ্কর হ্যাকিংয়ের ঘটনাটি ফাঁস করে। যাতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকারগুলো এই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটালি হ্যাক করছে। এর মাধ্যমে পাওয়া তথ্যগুলো সরকারগুলো ব্যবহার করছে নিজেদের সুবিধার্থে।

হ্যাকিং সফটওয়্যার পেগাসাস ব্যবহার করা দেশগুলো হলো, আজারবাইজান, বাহরাইন, হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, মরোক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনাকারী ক্লডিও গুয়ারনিয়েরি বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, যদি কোনো স্মার্টফোনে পেগাসাস সফটওয়্যারটি প্রবেশ করানো যায়, তবে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়।

এতে ফোনের মালিকের মেসেজ, কল, ছবি, ইমেইল সবই দেখতে পাবে। পড়তে পারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের বার্তাগুলো। এমনকি গোপনে ক্যামেরা কিংবা মাইক্রোফোন চালুও করতে পারবে এ পেগাসাস সফটওয়্যার।

গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে। ২০১৬ সাল থেকে ইসরায়েল কর্তৃত্ববাদী সরকারগুলোকে এ সেবা দিয়ে আসছে।

এছাড়া এ হ্যাকের কবলে পড়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা। যার মধ্যে রয়েছে এএফপি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, দ্য ইকোনোমিস্ট, ভয়েজ অব আমেরিকা ও দ্য গার্ডিয়ানের সাংবাদিকরা।

অ্যামনেস্টির সিকিউরিটি ল্যাবের ফরেনসিক বিশ্লেষণ বলছে, সৌদি আরবের কলাম লেখক জামাল খাসোগির দুই নারী বন্ধুকেও প্যাগাসাস স্পাইওয়্যার দ্বারা হ্যাক করা হয়েছে। এছাড়া জামাল খাসোগি হত্যার পর তার বাগদত্তা হাতিস কেনজিজর ফোনেও প্রবেশ করানো হয় হ্যাকিং ম্যালওয়্যারটি।

এদিকে আড়িপাতার দেশগুলোর তালিকায় ভারতের নাম আসায় দেশটিতে শুরু হয়েছে বিস্তার আলোচনা। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বহু ভারতীয় ফোন থেকে তথ্য চুরির জন্য পেগাসাস ব্যবহার করা হয়েছিল। তালিকায় রয়েছে সাংবাদিক, বিরোধী রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মীরাও। ২০১৯ সালের মে মাস পর্যন্ত এই সফ্টওয়্যার বিক্রি সীমাবদ্ধ ছিল। এনএসও গ্রুপের ওয়েব সাইটে বলা হয়েছে সংস্থাটি এমন একটি সফ্টওয়্যার বানিয়েছে সেটি সরকারি সংস্থাকে সন্ত্রাসবাদ, অপরধার প্রতিহত করতে সাহায্য করবে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে নরেন্দ্র মোদি সরকার।

ইসরায়েলের সাইবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা এনএসও গ্রুপ হ্যাকিং সফটওয়্যার পেগাসাস তৈরি করে। ২০১৬ সাল থেকে বিশ্বজুড়ে ব্যাপক হারে যার ব্যবহার শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণের পূর্বাভাস

দেশের খবর : রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী দুদিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পরের ৫দিনে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। খবর বাসসের।

এদিকে সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাড়াশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তাড়াশে ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামসুল আলম

দেশের খবর : মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এখন শামসুল আলমকে দফতর দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।

বর্তমানে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম এ মান্নান। মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। শামসুল আলম যুক্ত হওয়ায় প্রতিমন্ত্রী হলেন ২০ জন।

ড. শামসুল আলম ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি, ১৯৮৩ সালে ব্যাংককের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতি এবং ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে অর্থনীতিতে পিএইচডি করেন।

কর্ম জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইকোনমিকস স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন।

ড. আলম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় ২০০২ সালের মার্চ থেকে ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্ণকালীন চাকরিরত ছিলেন। ইউএনডিপি বাংলাদেশে ১৪ মাস সিনিয়র স্কেলে পূর্ণকালীন জাতীয় কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

৩৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা শেষে শামসুল আলম ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। পরে দফায় দফায় বাড়ে তার চুক্তির মেয়াদ। গত ৩০ জুন তার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়।

এদিকে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার শামসুল আলমকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। এর আগে ২০১৮ সালে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডিউলিং তাকে ‘ইকোনমিক অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড’ দেয়।

এছাড়া কৃষি অর্থনীতি বিষয়ে দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ২০১৮ সালে শামসুল আলমকে স্বর্ণপদকে ভূষিত করে। তার গবেষণা, পাঠ্যপুস্তকসহ অর্থনীতি বিষয়ক প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের ব্যাটে শেষ ওভারে দুর্দান্ত জয়ে সিরিজ বাংলাদেশের

খেলার খবর : আফিফ হোসেন ধ্রুব যখন আউট হয়েছেন, ১১ ওভারে তখনও ৬৮ রান দরকার বাংলাদেশের। হাতে মাত্র ৩ উইকেট। ভরসা হয়ে একটা প্রান্ত ধরে আছেন সাকিব আল হাসান। সাকিব কি পারবেন এমন কঠিন পরিস্থিতিতে দলকে জেতাতে?

শঙ্কা ছিল, দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার তো তিনি এমনি এমনি হননি! কঠিন পরিস্থিতি থেকে ঠাণ্ডা মাথায় দলকে বের করে আনলেন, রুদ্ধশ্বাস এক ম্যাচে শেষ ওভারে এনে দিলেন ৩ উইকেটের জয়।

হারারেতে যে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিতে পেরেছে বাংলাদেশ। সর্বশেষ ১২ বছর আগে, ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা।

সিরিজ জেতার ম্যাচে এবার দুর্দান্ত লড়াই হলো। সাকিব যে ম্যাচের নায়ক, ব্যাটে-বলে। প্রথমে বোলিংয়ে ১০ ওভারে ৪২ রানে নিয়েছিলেন ২ উইকেট। পরে ব্যাট হাতে দলের চরম বিপদে খেললেন ৯৬ রানের হার না মানা ইনিংস। মাঠ ছাড়লেন বীরের বেশে।

সাকিব নায়ক, তবে মোহাম্মদ সাইফউদ্দিনও আলাদা প্রশংসা পাওয়ার দাবি রাখেন। অষ্টম উইকেটে যে সাকিবের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে সঙ্গী ছিলেন তিনিই। ৩৪ বল খেলে এক বাউন্ডারিতে করেছেন ২৮ রান।

সাকিবের একটা আক্ষেপই থাকতে পারে, সেঞ্চুরিটা না পাওয়ার আক্ষেপ। তবে হাতে আসলে সময় ছিল না। শেষ দুই ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের, সেঞ্চুরি করতে সাকিবের ১০। তেন্দাই চাতারার ওই ওভারের শেষ বলে চার মারেন সাইফউদ্দিন।

শেষ ওভারে লাগে মাত্র ৩ রান। আর স্ট্রাইকে গিয়ে মুজারাবানিকে থার্ডম্যান এরিয়া দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দারুণ ম্যাচে জয়টাও নিজের ব্যাটের স্পর্শে রাখেন সাকিব। সেঞ্চুরি পাননি, তাতে কি? দলের কঠিন বিপদের মুখে ১০৯ বলে ৮ বাউন্ডারিতে গড়া সাকিবের ৯৬ রানের ইনিংসটি যে ছিল ডাবল সেঞ্চুরির চেয়েও মূল্যবান!

লক্ষ্য ২৪২ রান। মাঝারি রান তাড়ায় শুরুটা খারাপ ছিল না তামিম ইকবাল আর লিটন দাসের। ৯.৩ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৩৯ রান। প্রথমে আউট হন তামিম।

লুক জঙউইকে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে সিকান্দার রাজার দুর্দান্ত ক্যাচ হন, ৩৪ বলে ৪ বাউন্ডারিতে বাংলাদেশ অধিনায়ক তখন ২০ রানে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এবার উচ্চাভিলাষী পুল খেলতে গিয়ে টপএজ হন। মিডঅনে সহজ ক্যাচ নেন ব্রেন্ডন টেলর। ৩৩ বলে ৪ বাউন্ডারিতে লিটনের ব্যাট থেকে আসে ২১ রান।

সেখান থেকে দলকে ভরসা দেবেন কি, উল্টো বিপদে ফেলে যান মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই জঙউইকে উইকেট উপহার দেন ডানহাতি এই ব্যাটসম্যান। শরীরের বাইরে খেলতে গিয়ে কভার পয়েন্টে ক্যাচ দেন (৩ বলে ২) মাদভেরেকে। ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মোসাদ্দেক হোসেন হন দুর্ভাগ্যজনক রানআউটের শিকার। ১৯তম ওভারের প্রথম ডেলিভারিতে এনগারাভার ওয়াইড বলটি উইকেটরক্ষক রেগিস চাকাভার হাত ফসকে গেলে এক রান নিতে চান মোসাদ্দেক, সাকিবও দৌড় দেন। কিন্তু মোসাদ্দেক (৫) স্ট্রাইকার এন্ডে পৌঁছানোর আগেই স্ট্যাম্প ভেঙে দেন চাকাভা।

৭৪ রানে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন সাকিব আর বরাবরের বিপদের ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তারা।

শেষ পর্যন্ত এই জুটিটি ভেঙেছে মাহমুদউল্লাহ (৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২৬) কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলে। আবার বিপদ ফেরত আসে বাংলাদেশের।

প্রমোশন পেয়ে ওপরে চলে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। মাদভেরেকে স্লগ সুইপ করতে গিয়ে মায়ের্সের ক্যাচ হন এই অলরাউন্ডার, মাত্র ৬ রান করে।

আফিফ হোসেন ধ্রুব উইকেটে এসে সাকিবকে সঙ্গ দেয়ার চেষ্টা করছিলেন। ঝুঁকিপূর্ণ শট না খেলে সিঙ্গেলস-ডাবলসে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৩ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১৫ রান করা আফিফ শেষ পর্যন্ত ঝুঁকি নিতে গিয়েই আউট হয়েছেন। সিকান্দার রাজাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। তাতেই ১৭৩ রানে ৭ উইকেটে পরিণত হয় টাইগাররা।

এর আগে তরুণ পেসার শরিফুল ইসলামের বিধ্বংসী বোলিং সত্ত্বেও বাংলাদেশের সামনে ৯ উইকেটে ২৪০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আগে ফিল্ডিং করতে নেমে প্রথম ওভারেই দলকে উল্লাসে মাতিয়েছেন ডান হাতি পেসার তাসকিন আহমেদ। তার করা প্রথম ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো আফিফ হোসেন ধ্রুবর হাতে ধড়া পড়েছেন ডানহাতি ওপেনার তিনাশে কামুনহুকামুই।

টিমসেন মারুমার ইনজুরির কারণে এই ম্যাচের মূল একাদশে জায়গা পেয়েছেন কামুনহুকামুই। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারলেন না তিনি। আউট হওয়ার আগে ৫ বল খেলে করতে পেরেছেন মাত্র ১ রান। সেই রানটিও এসেছিল আউটসাইড এজ থেকে।

তবে সাইফউদ্দিনের করা চতুর্থ ওভারে জোড়া বাউন্ডারিতে ১০ রান তুলে ড্রেসিংরুমে ইতিবাচক বার্তা দেন আগের ম্যাচে দলের পক্ষে একমাত্র হাফসেঞ্চুরিয়ার চাকাভা। তাসকিনের করা পরের ওভারের দ্বিতীয় বলে মিড অনে মাহমুদউল্লাহ ও ডিপ থার্ড ম্যানে মারুমানির ক্যাচ ছেড়ে দেন সাইফউদ্দিন।

অবশ্য জোড়া জীবন পেয়েও কিছুই করতে পারেননি মারুমানি। ষষ্ঠ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন মিরাজ। প্রথম চার বল খেলেন চাকাভা। পঞ্চম বলে স্ট্রাইক পেয়েই বড় শটের চেষ্টা করেন মারুমানি। কিন্তু বল তার ব্যাট ও পা হয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ফলে সমাপ্তি ঘটে ১৮ বলে ১৩ রানের ইনিংসের।

মাত্র ৩৩ রানে জোড়া উইকেট পতনের পর উইকেটে আসেন টেলর। শুরু থেকেই খেলতে থাকেন আত্মবিশ্বাস নিয়ে। বিশেষ করে সাকিবের ওভারে ইনসাইড আউট শটে বাউন্ডারি কিংবা শরিফুল ইসলামের ওভারে ফ্লিক শটে ছক্কা মেরে নিজের কর্তৃত্বেরই জানান দেন জিম্বাবুয়ে অধিনায়ক।

টেলরের আধিপত্য বিস্তার করা ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিটি এগুচ্ছিল পঞ্চাশ রানের দিকে। তবে ইনিংসের ১৬তম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে সরাসরি বোল্ড করে আগের ম্যাচে জিম্বাবুয়ের একমাত্র হাফসেঞ্চুরিয়ান চাকাভাকে সাজঘরে পাঠিয়ে দেন সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে বল স্ট্যাম্পে আঘাত করান তিনি। আউট হওয়ার আগে ৩২ বলে ২ চারের মারে ২৬ রান করেছেন চাকাভা।

এরপরই প্রতিরোধ গড়ে দাঁড়িয়ে যান ব্রেন্ডন টেলর এবং ডিওন মায়ার্স। টেলর ৪৬ রান করার পর দুর্ভাগ্যজনক হিটআউট হন। বোলার ছিলেন শরিফুল ইসলাম। ডিওন মায়ার্সও বিপজ্জনক হয়ে উঠছিলেন। ৫৯ বলে ৩৪ রান করে মায়ার্স আউট হন সাকিব আল হাসানের বলে। মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন মায়ার্স।

এরপর হাফসেঞ্চুরি তুলে নেন মাধভিরে। শরিফুল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ৫৬ করে। সিকান্দার রাজা কিন্তু মাধভিরের সঙ্গে ভালো একটা জুটি গড়েন। ৪৪ বলে তিনি করেন ৩০ রান। লুক জংউই ৮ রান করে আউট হন। তেন্দাই চাতারা ৪ এবং রিচার্ড এনগারাভা অপরাজিত থাকেন ৭ রান করে।

১০ ওভারে ৪৬ রান দিয়ে ক্যারিয়ারসেরা ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। ২ উইকেট নেন সাকিব আল হাসান, ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন এবেং তাসকিন আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন আ’লীগ নেতাকর্মীরা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এর নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমীর হোসেন সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় রবিবার বিকাল সাড়ে ৫টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

করোনা কালে উপহার নিতে এসে সংক্রমনের ঝুঁকিতে না পড়ে সেই লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে ওয়ার্ড নের্তৃবৃন্দর মাধ্যমে স্ব স্ব এলকায় এ উপহার প্রেরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহানন্দ সরকার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবিলার রহমান, সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুর রহমান রব, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ গাজী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোমিন গাজী, সাধারণ সম্পাদক আকবর আলী, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকলীগের সভাপতি নুর ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান, সাব্বির আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগের সদ্দাম হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে ওয়ার্ড পর্যায়ে ৪০০ পরিবারে ঈদ উপহার পাঠানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 তালা উপজেলা ছাত্রলীগের সেক্রেটারীর বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : নারী কেলেঙ্কারি, জমি দখলসহ একাধিক অপকর্মের হোতা, অছাত্র তালা উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মশিউর আলম সুমনের দল থেকে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়াবলা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে মো: সামসুজ্জোহা। তিনি বলেন আমি পাটকেলঘাটার বড়বিলা এলাকায় ৫০ একর জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছিলাম। কিন্তু তালা উপজেলা ছাত্রলীগের বর্তমান সেক্রেটারি মশিউর আলম সুমনের অত্যাচারে আমরা ঘের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। গত ২০১৯ সালে পারিবারিক কারণে আমি জেলার বাইরে থাকার সুযোগে আমার মৎস্যঘেরটি দখল করে নেয়। সে সময় আমার ঘেরে আনুমানিক ৫লক্ষাধিক মাছ ছিলো। বাড়ি ফিরে তার কাছ থেকে উদ্ধারের চেষ্টা  করলে সে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে গত ১৩/০৭/২০২১ তারিখে বিকালে

 

বড়বিলা এলাকার মৃত গোলাম ইসলামের পুত্র নজরুল ইসলাম মোড়ল এবং নজরুল ইসলাম মোড়লের পুত্র তালা উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মশিউর আলম সুমন আমাকে কিল ঘুষি, লাথি মারে এবং ঘের দাবি করলে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি
প্রদর্শন করে। এঘটনায় আমি ১৪/০৭/২০২১ তারিখে পাটকেলঘাটায় একটি সাধারণ
ডায়েরি করি যার নং- ৫৮৩।

তিনি আরো বলেন এলাকার বহু নিরিহ মানুষের ঘের অবৈধভাবে দখলসহ নানান

অপকর্মে জড়িত সুমন। মাত্র ৫ বছরের ব্যবধানে হতদরিদ্র কৃষকের সন্তান এখন কোটিপতি বনে গেছেন। তালা উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী হওয়ার পূর্বে তাদের সংসারই ঠিকমত চলতো না। পদ পেয়েই কোটি কোটি টাকার মালিক সুমন। পাটকেলঘাটার লাল সবুজ সমবায় সমিতিতে কোষাধ্যক্ষ থাকা অবস্থায় ৫০লক্ষ টাকা  আত্মসাত করে। যার মামলা চলমান। নিজের আখের গোছাতে সুমন ছাত্রদল, শিবিরসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে সব সময় উঠাবসা তার। পুলিশে আটকের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে প্রতিনিয়ত অর্থ হাতিয়ে নেই। এছাড়া সুমন বর্তমানে
কোন কলেজে পড়াশোনা করে না। সে একজন অছাত্র হয়েও জাতির জনকের আদর্শিত
ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের মত গুরুত্ব ছাত্র সংগঠনের উপজেলা সেক্রেটারি। আর পদের জোরেই মানুষকে জিম্মি করে, মামলা-হামলার ভয় দেখিয়ে, জোরপূর্বক ঘের দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কয়েক করে চলেছে সে। তার
কারনে এলাকায় সব সময় অশান্তি বিরাজ করছে। ঐতিহ্যবাহী ছাত্রলীগের
ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার বহিস্কার দাবি করে এলাকার ঘেরের জমির মালিকসহ প্রায় শতাধিক মানুষ গণস্বাক্ষরও করেছেন। তিনি ওই অছাত্র, বহু অকপর্মের হোতা মশিউর আলম সুমনকে আইনগত ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বয়স্ক ভাতার টাকা পেতে ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বয়স্ক ভাতাভোগিদের ভাতা প্রাপ্তিতে ভোগান্তি চরমে। সমাজসেবা অফিসে ধরনা দিলেও মিলছে না সমাধান। জেলায় ৪৬০৯ জন বয়স্ক ভাতার আওতাভুক্ত ব্যক্তির মোবাইলের নগদ এ্যাকাউন্টে ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও পাইনি অনেকে।

ভাতাভোগি সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. মমিন সরদার জানান, গত ৬ মাসের মোট তিন হাজার টাকা নগদ এ্যাকাউন্টে আসার কথা থাকলেও আজও সে টাকা পাননি। বিগত এপ্রিল, মে ও জুন মাসের টাকা পেলেও পাননি ।পূর্বের ছয় মাসের টাকা। এ বিষয়ে সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসে গেলেও কোন সমাধান পাননি।

একই ভোগান্তির শিকার উক্ত গ্রামের নাবি বেগম, খলিল উদ্দিনসহ আরো অনেকে জানান, প্রথম থেকে এখনো পর্যন্ত তাদের নগদ আইডিতে কোন এসমএস বা টাকা আসেনি। এবিষয়ে শহর সমাজ সেবা অফিসে কয়েকবার গেলেও তারা প্রতিবারই টাকা পাবে বলে আশ্বাস দেয় কিন্তু টাকা আসছেনা।

খোঁজ নিয়ে জানাযায়, সাতক্ষীরা পৌর এলাকার অনেকেই টাকা না পেয়ে প্রতিদিনই ধরনা দিচ্ছে শহর সমাজ সেবা অফিসে। কিন্তু মিলছে না সমাধান। শহরের মুনজিতপুরের জরিনা খাতুন, কাটিয়ার শাহানা বেগম, ইটাগাছার খাদিজা খাতুন, রহিমা বেগমসহ অনকেই বসে আছে তাদের ভাতার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে। এসময় তারা বলেন, গত ছয় থেকে সাত মাসে তাদের মোবাইলের নগদ এ্যাকাউন্টে কোন টাকা ঢুকেনি। তাই প্রায় এই অফিসে খোজ নিতে আসি।

তারা আরো বলেন, আমরা আসলে কর্মকর্তারা বলে কিছুদিনের মধ্যে টাকা আসবে। কিন্তু আসে না।

সাতক্ষীরা শহর সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, সাতক্ষীরা পৌর এলাকার ৪৬০৯ জন বয়স্ক ভাতার টাকা পাচ্ছে। কিন্তু অনেকেই বলছে টাকা আসেনি তাদের বিষয়টি আমরা দেখছি। ঢাকা সমাজ সেবা অধিদফতর কর্যালয়ের সার্ভারের সমস্যা হতে পারে। যারা টাকা পাইনি তাদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে আশাকরি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest