সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

এখন থেকে ৩০ বছর বয়স হলেই করোনার টিকা নেয়া যাবে

অনলাইন ডেস্ক : ৩০ বছর বা তার বেশি বয়সীরা এখন থেকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিতে নিবন্ধন করতে পারবেন। এর আগে, টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ছিল ৩৫ বছর।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বয়স কমার বিষয়টি কার্যকর হয়েছে। ৩০ বছর বা তার বেশি বয়সীরা এখন থেকে নিবন্ধন করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, রোববার থেকেই সুরক্ষা অ্যাপে বয়সসীমা কমিয়ে ৩০-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

সর্বনিম্ন বয়স ৩৫ থেকে ৩০ করা হলেও, সরকার এ বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে, টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনে ঢুকে দেখা গেছে যে ৩০ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন।

বেশি সংখ্যক মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার এই বয়সসীমা কমিয়েছে।

এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা সুপারিশ করেছিলাম বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য, কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।’

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এখন পর্যন্ত সরকার বিভিন্ন উৎস থেকে এক কোটি ৭৯ টিকা পেয়েছে। এর মধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা।

সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

টিকার জন্য যেভাবে নিবন্ধন করবেন

১। https://surokkha.gov.bd/ এই ওয়েব পোর্টাল ভিজিট করুন অথবা প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপ নামিয়ে নিন

২। ১৭/১৩/১০ ডিজিটের এনআইডি কার্ড, কার্ডের জন্ম তারিখ দিয়ে ছয় ডিজিটের CAPTCHA কোড দিয়ে VERIFY বাটনে ক্লিক করুন।

৩। আপনার তথ্য অটোমেটিকভাবে দেখাবে। সঠিকভাবে বাদ বাকি অংশগুলো পূরণ করে ব্যক্তিগত মোবাইল নম্বর দিন।

৪। ভ্যাকসিন কার্ড ডাউনলোডের জন্যে মোবাইল নম্বরে একটা ছয় ডিজিটের কোড পাঠাবে। তা দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুন

কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা :

১। ভ্যাকসিন সেন্টার যেটা দিবেন, এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সেটা পরবর্তী সময়ে পরিবর্তন করা যাবে না।

২। মোবাইলে এসএমএস দিয়ে আপনার ভ্যাকসিন দেওয়ার তারিখ ও কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে। এসএমএস ছাড়া আপাতত কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেইসবুকের কল্যাণে ভ্যান উপহার পেল শ্যামনগরের মুজিবর

প্রেস বিজ্ঞপ্তি : ফেসবুকে পোস্টের কারনে মটর ভ্যান উপহার পেল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের মুজিবর রহমান।

সোমবার বিকাল ৪ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মোহাম্মদ নুর সাবাহ টিমের পক্ষ থেকে মটর ভ্যানটি মুজিবর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত গত ১০ জুলাই রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া হাওয়ালভাঙ্গী গ্রামের মুজিবর রহমানের বাড়ি থেকে মটর ভ্যানটি চুরি হয়ে যায়। সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে মটর ভ্যানটি চুরির হওয়ার পোস্টটি স্বেচ্ছাসেবক সাকিবুল হাসান সাকিবের নজরে আসে। সাকিবের মাধ্যমে মোহাম্মদ নুর সাবাহ টিমের পক্ষ থেকে তারপর দিন মুজিবর রহমানের বাসায় খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়। পরে মুজিবর রহমান এর সাথে কথা বলে জানতে পারে,পরিবারে আয়ের উৎস ছিল তার ভ্যানটি। ভ্যানটি চুরি হওয়ার কারনে পরিবারে ৬ জন সদস্যকে নিয়ে খুবই কষ্টে দিন পার করছে। এ কথা শুনে সাবাহ টিমের পক্ষ থেকে মুজিবর রহমানকে একটি মটর ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মাত্র ৯ দিন পর মুজিবর রহমানকে ৪০ হাজার মূলের একটি মটর ভ্যান হয়।

এসময় মোহাম্মদ নুর সাবাহ টিম পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ ফেইসবুকে মাধ্যমে পোস্টটি দেখে মুজিবর রহমানের আমরা একটি মটর ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।আজ আমরা মুজিবর রহমানকে ৪০ হাজার মূলের একটি মটর ভ্যান দিলাম।
এসময় মুজিবর রহমান জানান, আমি মোহাম্মদ নুর সাবাহ টিম জন্য আল্লাহর কাছে দুয়া করি, ভ্যানটি চুরি হওয়ার পরে আমার পরিবারের মোট ৬ জন সদস্য নিয়ে খুবই কষ্টে দিন পার করছিলাম এই ভ্যানটি পেয়ে আমি আবারও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো ভাবে থাকতে পারব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিআরডিবির করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঋণ বিতরণ উদ্বোধন

দেবহাটা ব্যুরো : দেবহাটা বিআরডিবির আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক ঋণ  বিতরণ উদ্বোধন করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় উদ্যোক্তাদের মাঝে এই আর্থিক ঋন বিতরন কার্যক্রমের উদ্ব্ধোন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, বিআরডিবির সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আলিম, দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন ও দেবহাটা আরডিও কর্মকর্তা আব্দুস সালাম, এআরডিও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলায় ৩ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার টাকার ঋন বিতরনী কার্য্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে সোমবার সারাদেশে কয়েকটি উপজেলার সাথে দেবহাটা উপজেলাতেও এই ঋন বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজুর রহমানকে ২ লক্ষ টাকা, সুনীল আচার্য্যকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আজগার আলীকে ৫০ হাজার টাকার ঋন দিয়ে এই কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আরো ঋন বিতরন পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় সাদিকের আলোচিত বান্ধবী শীমুর আত্মহত্যা : সাদিককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি :
ছিনতাই ও পর্নোগ্রাফি আইনের দুটি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের বান্ধবী সুমাইয়া শিশু আত্মহত্যা করেছে।

গত শনিবার ১৭ জুলাই ঢাকার উত্তরা দক্ষিণ খান থানার একটি ভাড়া বাসায় আত্মহত্যা করে শীমু। এরপর থেকে সাদিককে খুজে বেড়াচ্ছে উত্তরা দক্ষিণ খান থানা পুলিশ। রবিবার রাত ১১ টার পর শীমুর মামাকে পুলিশ খবর দেয়।
জানাগেছে আসিফ জামান শীমুর স্বামী পরচিয়ে বাসা ঠিক করে দেয়। ২ রুমের বাসার একটি রুমে শীমু, আরেকটিতে সাদিকের দুই খালাতো ভাই থাকত। সাদিক নিয়মিত যেত শীমুর রুমে মৃত্যুর আগে ফোনে ও মেসেঞ্জারে আসিফের সাথে শনিবার বিকেল ৪ টার দিকে কথা বলে শীমু। লাশের ময়না তদন্ত শেষে এখনও সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা আছে। ।

এঘটনায় শীমুর মামা মো. মোখলেছুর রহমান চঞ্চল বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২৮, তাং ১৮/০৭/২১। মামলা ১ নম্বর আসামি আসিফ জামান ও দুই নাম্বার আসামি সাদিকুর রহমান সাদিক।

দক্ষিণ খান থানার ওসি শিকদার মো: শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ জামান সাতক্ষীরার একজন সিনিয়র আইনজীবীর পুত্র। তার বাড়ি সাতক্ষীরা ফুড অফিস এলাকায়।

উত্তরা দক্ষিণ খান থানার পুলিশ সাদিককে খুঁজছে।

বিষয়টি ডেইলি সাতক্ষীরাকে ফোনে জানিয়েছেন শীমুর মামা ও মামলার বাদি মোখলেছুর রহমান চঞ্চল।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ৩১ অক্টোবর কালীগঞ্জের পাওখালীতে এক বিকাশ এজেন্টের ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এই ছিনতাই চক্রের মাস্টারমাইন্ড সাদিকুরের দুই সহযোগী সাইফুল ও মামুনুল গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এরপর থেকে সাদিকুর পলাতক ছিলেন। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের সঙ্গে জড়িত থাকার দায়ে সাদিকুরকে জেলা ছাত্রলীগের সম্পাদক পদ থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করা হয়। তাঁর বিরুদ্ধে দুই জনপ্রতিনিধিসহ কয়েকজন নারীর সঙ্গে অশালীন ভিডিও ধারণ করে চাঁদা আদায়ের অভিযোগে পর্নোগ্রাফি আইনে দুটি মামলা হয়। এর আগে এ মামলায় গত তার সহযোগী আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সাদিকুরকে ছিনতাইয়ের চার লাখ টাকাসহ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ ডিসেম্বর সদর থানায় পৃথক দুটি মামলা করেন। উক্ত মামলায় আটক হয়ে দীর্ঘদিন জেল হাজত খেটে সাদিক এবং শীমু জামিনে মুক্তি পান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাড়িতে বসেই করোনার টিকা নিলেন খালেদা জিয়া

রাজনীতির খবর : করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিতে যান তিনি। এ সময় গাড়িতে বসেই টিকা নেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া।

জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।’

টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, সে বিষয়ে খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জাহিদ।

এদিকে টিকা নেয়ার পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।

এর আগে গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এর এক মাস পর আজ টিকা নিতে গেলেন। খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সারা দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জন মারা গিয়েছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৩২১ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে। আর এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হলো ১৮ হাজার ১২৫ জনে।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, করোনায় নতুন মৃত ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৬ ও নারী ৯৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং বাড়িতে ১৮ জন মারা যান।

বয়সের হিসাবে মৃতদের মধ্যে দশোর্ধ একজন, বিশোর্ধ ছয়জন, ত্রিশোর্ধ্ব ৯ জন, চল্লিশোর্ধ্ব ৩৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৩ জন, ষাটোর্ধ ৭৪ জন, সত্তোরোর্ধ্ব ৪৪, আশির্ধ্ব ১৯ এবং নব্বই বছরের বেশি বয়সী চারজন রয়েছেন।

করোনায় মৃত ২৩১ জনের মধ্যে- ঢাকা বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম ৪৩ জন, রাজশাহী ১৬ জন, খুলনা ৫৭ জন, বরিশাল ছয়জন, সিলেট বিভাগে আটজন, রংপুর বিভাগে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৬৩৮টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৪৫১টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় ৪৫ হাজার ১২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা হলো ৭৩ লাখ ৩৯৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা বেড়ে হলো ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের উপর হামলা : ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে র‌্যাব সদস্যদের উপর চোরাচালানীদের হামলা, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক এলাহি মিয়া বাদি হয়ে শ্যামনগর থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলায় রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার অপর আসামীরা হলেন, শ্যামনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সামছুল আলী গাজীর ছেলে ইউনুছ আলী, একই উপজেলারে রমজাননগর গ্রামের শেখ মাকসুদ হোসেনের ছেলে মজিবুল ইসলাম, একই গ্রামের নেসার মোল্লার ছেলে হযরত আলী, আব্দুল হামিদের ছেলে ফজের আলী, শেখ আব্দুল গফফারের ছেলে শেখ আলমগীর হোসেন ও শিবচন্দ্রপুর গ্রামের বিল্টু বর্মনের ছেলে প্রদীপ বর্মণসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন।

মামলার বিবরনে জানা যায়, গত ১৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে বাদি এলাহী মিয়াসহ র‌্যাব সদস্যরা রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তিন রাস্তার মোড়ে মাদক কেনা বেচা হচ্ছে মর্মে গোপন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর র‌্যাব সদস্যরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই আসামীরা র‌্যাব সদস্য ও তাদের সোর্সদের মোটর সাইকেলের গতিরোধ করে চাবি কেড়ে নেয়। র‌্যাব পরিচয় জানতে পেরে আসামী আল মামুনের নেতৃত্বে আসামীরা পাঁচ র‌্যাব সদস্যকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় র‌্যাব সদস্যদের কাছে থাকা নগদ টাকা ও কয়েকটি মোবাইল সেট কেড়ে নেওয়া হয়। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার। হামলায় র‌্যাব সদস্যদের ছয় লাখ টাকা ক্ষতি হয় বলে উল্লেখ করা হয়েছে। আহত র‌্যাব সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন সোমবার দুপুরে আদালত চত্বরে র‌্যাব সদস্যদের উপর হামলার কথা অস্বীকার করে বলেন, গত ১৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তিনি ও তার চাচাতো ভাই ইউপি সদস্য জাহাঙ্গির শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। চোরাকারবারিরা র‌্যাব সদস্যদের উপর হামলা করেছে এমন খবরের ভিত্তিতে তাকে মোবাইল ফোনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে রমজাননগরে আসতে বলা হয়। পরে তাকে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে ডেকে নিয়ে রোববার তার নামে মামলা দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক এলাহী মিয়া বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরায়  শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আসাদুজ্জামান : ঈদুল আজহাকে সামনে রেখে করোনা মহামারীতে বেকার হয়ে পড়া অসহায় দুঃস্থ ও নি¤œমধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বন্ধুত্ব অমর নামের সাতক্ষীরা এসএসসি-৯৭ ও এচসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব ও সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদ আলী সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য রিয়াজ আহমেদ রাজ, দিদারুল আলম, রেজা আল আমিন শুভ, মুহাসিন রেজা, ডাঃ সঞ্জিব সরদার, জিয়ারুল ইসলাম প্রমুখ।

সংগঠনটির নেতাকর্মীরা এ সময় জানান, সংগঠনটি করোনা মহামারিতে দেশ বাঁচানোর যুদ্ধে সরকারের পাশে থেকে সাতক্ষীরা জেলায় তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। সংগঠনের পক্ষে ইতিমধ্যে মূল্যবান ঔষধ, বিপুল পরিমান মাস্ক, প্রয়োজনীয় অক্সিমিটার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া সংগঠনটি সাতক্ষীরা সিভিল সার্জনের মাধ্যমে জনস্বার্থে ওপেন প্লাটফর্মে টেলিমেডিসিন সেবা প্রদান করছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest