সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়ায় কৃষকলীগের  বিনামূল্যে গাছের চারা বিতরণ

সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কলারোয়ায় কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় কলারোয়ার বিশ^াস মার্কেটস্থ উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালায়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আমানুল্লাহ মোড়ল। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্য নির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের জাতীয় পরিষদের সদস্য মুনজুর হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাসুদ পলাশ, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদস্য আইয়ুব হোসেন প্রমুখ। এ সময় প্রধান অতিথি নিজ হাতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং শেখ হাসিনার বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান। এছাড়া প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় কম পক্ষে তিন করে গাছের চারা রোপনের আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কলারোয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সন্দিপ রায়। প্রেস বিজ্ঞপ্তি

১৮.০৭.২০২১

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এম.আর পরিবহন ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও অত্যাধুনিক এসি কোচ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় এম.আর পরিবহন ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও অত্যাধুনিক কেবিন সিস্টেম স্লিপার এসি কোচ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকালে শহরের তুফান কোম্পানী মোড়ে এম.আর পরিবহন কাউন্টারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘ঢাকা টু সুন্দরবন’ কোচ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এম.আর পরিবহনের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনসহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এম.আর পরিবহনের আঞ্চলিক পরিচালক শফিউল্লাহ রাজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তুফান কোম্পানী মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ওমর ফারুক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জের কালিকাপুরে নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম : আটক-০১

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জের কালিকাপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই ২১ তারিখে কালিগঞ্জের কালিকাপুরে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ইতোমধ্যে কালিগঞ্জ থানা পুলিশ ১০ নং আসামী আব্দুর রশিদকে আটক করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে কালিকাপুর গ্রামের আহম্মদ আলী মোড়লের পুত্র আমিনুর রহমান গংয়ের রামনগর গ্রামের আব্দুল মাজেদ মোড়লের পুত্র আবু হাসান, মৃত আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল কাদের মৃত. দ্বীন আলী মোড়লের পুত্র আব্দুল মাজেদ গংয়ের বিরোধ ছিলো। তারা দীর্ঘদিন ধরে আমিনুর গংয়ের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালিয়ে আসছিল।
গত ১৭ জুলাই ২১ ভোরে নিজ ভোগদখলীয় সম্পত্তিতে ধান চাষের কাজ করছিল আমিনুর। এসময় মৃত আব্দুল গফুর মোড়লের পুত্র আব্দুল কাদের, মৃত. কাশেম মোড়লের পুত্র ফারুক হোসেনের নেতৃত্বে মৃত. দ্বীন আলী মোড়লের পুত্র আব্দুল মাজেদ, রামনগর গ্রামের আবু হাসান, মৃত ঠান্ডাই তরফদারের পুত্র দাউদ আলী তরফদার, রঘুনাথপুর গ্রামের মৃত নুর আলী মোড়লের পুত্র আব্দুল জলিল মোড়ল ও কালিকাপুর গ্রামের মৃত খলিল কাগুজীর পুত্র রফিকুল ইসলাম কাগুজী, কালিকাপুর গ্রামের দাউদ আলী মোড়লের পুত্র আব্দুল রশিদসহ ৭/৮ জন ব্যক্তি দা, লোহার রডসহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমিনুরের উপর হামলা করে। এসময় আমিনুরকে উদ্ধার করতে ভাই শাহিনুর রহমান, নুর হোসেন ও শাহিনুর রহমানের স্ত্রীকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। সে সময় হামলাকারীরা আমিনুরকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী শাহিনুর রহমান জানান, দীর্ঘ প্রায় ১০০ বছর যাবত উক্ত সম্পত্তি আমার বাবা-চাচা ভোগ দখলে আসছেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা জোরপূর্বক উক্ত সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন।
কালিগঞ্জ থানায় এস আই অহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় দেশে আরো ২২৫ মৃত্যু

দেশের খবর : সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৮৯৪ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৭ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া গ্রামের মৃত আমিন পাড়ের স্ত্রী রোকেয়া খাতুন (৭০), একই উপজেলার মহৎপুর গ্রামের মৃত অধর আচায্যের ছেলে তারক আচয্য (৬৫), পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আনিছউদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৮), পাটকেলঘাটা গ্রামের মৃত মঈন উদ্দীনের স্ত্রী রাশিদা বেগম (৭০), আশাশুনি উপজেলা সদরের আবু তালেবের মেয়ে শম্পা (১৮), সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত অব্দুল গণির স্ত্রী লুৎফুন্নেছা বেগম (৭০), দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে আব্দুল ওয়াহেদ (৬৫), শ্যামনগর সদর গ্রামের হুমায়ন কবিরের স্ত্রী রুমানা খাতুন (৫০), তালা উপজেলার ইসলামকাটি গ্রামেরতাপস পালের স্ত্রী রাখি পাল (৩১) ও একই উপজেলার আবমপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে রজব আলী (৭০)।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মৃত আত্তাপ আলীর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৭২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৮ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯৮টি নমুনা পরীক্ষায় ১০১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ২৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৯২৬ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬১৪ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৩১ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৯ জন ও বেসরকারি হাসপাতালে ৭ জন ভর্তি আছেন।
হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৯৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩১২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮১ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় কৃষক সিরাজুল হত্যা: তিন আসামীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামে মুরগী বিক্রির ২০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে পুত্রকে পিটিয়ে জখম ও পিতাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণকারি তিন আসামীর জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক রেজোয়ানুজ্জামান আবেদন শুনানী শেষে তাদের জামিন না’মঞ্জুর করেন।

জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে হৃদয় মোড়ল, একই গ্রামের আব্দুল কাদের ঢালীর ছেলে ওয়াজেদ ঢালী এবং ওমর আলীর ছেলে রুহুল আমিন।

মামলার বিবরনে জানা যায়,গত পহেলা জুলাই রিপন হোসেন একই গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল ঢালীর কাছে ২০ হাজার টাকা মূল্যের ব্রয়লার মুরগী বিক্রি করেন। উজ্জ্বল একদিন পর টাকা দেবে বলে তার কাছ থেকে রিপনের কাছ থেকে মুরগী নেয়। ৬ জুলাই টাকা না দেওয়ায় পরদিন রাত সাড়ে সাতটার দিকে তিনি বসন্তপুর তালতলা মোড়ে নিজ দোকানের সামনে উজ্জলকে পেয়ে টাকা চান রিপন। কিছুক্ষন পর উজ্জ্বল তার ভাই আফজাল, আজগার আলী ছাড়াও ইমান আলী বিশ্বাস ও হৃদয় মোড়ল তার দোকানের ভিতরে তাকে টাকা দেবে না বলে রিপনকে হেঁকে দেয়। এ নিয়ে প্রতিবাদ করার একপর্যায়ে উজ্জ্বল ওতার দু’ ভাইসহ ইমান আলী রিপনকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। কিছুক্ষণ পর তার বাবা শেখ রেজাউল ইসলাম দোকানে এসে ঘটনা জেনে প্রতিবাদ করায় তাকেও কিল, ঘুষি, লাথি মেরে মেঝেতে ফেলে দেওয়া হয়। উজ্জ্বল লোহার রড দিয়ে রেজাউলকে পিটিয়ে জখম করে। এ ঘটনা চলাকালিন সময় উজ্জ্বলের মোবাইল ফোন পেয়ে অজেদ ঢালী, রণি ঢালী, রুহুল আমিন মোড়ল ঘটনাস্থলে এসে রিপন ও তার বাবাকে যথেচ্ছভাবে বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে। গলা চেপে রেজাউলকে শ্বাসরোধ করে হতার চেষ্টা করে হামলাকারিরা। পরে রেজাউল মারা গেছে এমনটি জানার পরও হৃদয়. ইমান, রুহুল আমিন ও হায়দার তার নিথর দেহের উপর লাথি মারে। এ সময় স্থানীয় চায়ের দোকানদার নায়েব আলী ও বেল্লাল হোসেন তাদেরকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও ধাওয়া করে বিতাড়িত করে হামলাকারিরা। রেজাউলকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় রিপন বাদি হয়ে ৮ জুলাই বাদি হয়ে ২০১৩ সালে উফাপুর গ্রামের মুনসুর আলীর বাড়িতে অহ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামী উজ্জ্বল, হায়দার ছাড়াও হৃদয়, রুহুল আমিন ও ওয়াজেদ ঢালীসহ নয়জনকে আসামী থানায় হত্যা মামলা (১০নং) দায়ের করেন। রোববার হৃদয়, ওয়াজেদ ও রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় তিনজনের জামিন না’মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা

দেশের খবর : চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম চালানের ১০ লাখ টিকা পৌঁছায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা।

বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি ও এএইচ) শামসুল হক চীনের টিকাগুলো বুঝে নেন। সেখান থেকে তেজগাঁওয়ে সংরক্ষণাগারে নিয়ে রাখা হয় এই টিকাগুলো।

এর আগে গত ৩ জুলাই প্রথম চালানের ২০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চীনা সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেয়।

সংরক্ষণ করা সিনোফার্মের টিকাগুলো গত ১৩ জুলাই থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া শুরু করেছে সরকার। চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পী-মিতু

বিনোদন সংবাদ : প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে গল্পটি।

নতুন খবর হচ্ছে, সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। সিনেমাটিতে শুক্রবার বাপ্পী চৌধুরী ও শনিবার জাহারা মিতু চুক্তিবদ্ধ হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াত।

কাজী হায়াত জানিয়েছেন, ‘আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সরকার যখন স্বাভাবিক অবস্থা ঘোষণা করবে, তখন আমি শুটিংয়ে যাবো। তার আগে সব গুছিয়ে রাখার চেষ্টা থাকবে।’

২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে ‘জয় বাংলা’। এছাড়া টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছে মিটু সিকদার।

এর আগে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু অপূর্ব রানার ‘যন্ত্রণা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। করোনার কারণে সিনেমাটির শুট শুরু হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest