সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

দেবহাটায় করোনায় প্রভাব পড়েছে কামার শিল্পে : ঈদে বাড়ছে কর্মব্যস্ততা

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় আর কয়েকদির পরেই পবিত্র ঈদুল আযহা। এই ঈদে মুসলমানদের সবচেয়ে বড় যে কাজ সেকাজটি হলো কোরবানি দেয়া। কোরবানি দিতে যে ছুরি, চাকু, দাসহ বিভিন্ন সরঞ্জামাদী লাগে সেগুলো তৈরি করে দেন কামারেরা। কিন্তু মহামারী করোনার প্রভাবে লকডাউনের কারণে কামার শিল্পেও প্রভাব পড়েছে।

করোনা পরিস্থিতিতে তৈরী সরঞ্জাম তেমন একটা বিক্রি হচ্ছে না। আর কয়েক দিন বাদে ঈদুল আযহা। আসন্ন কোরবানী ঈদের কথা মাথায় রেখে নতুন আশায় বুক বেঁধে কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। চলছে হাঁপর, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাঁতুরী আর লোহার টুংটাং শব্দে মুখরিত হচ্ছে কামার পাড়াগুলো। কোরবানি পশু জবাই, মাংস তৈরী আর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহারিত চাপাতি, দা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেবহাটা উপজেলার কামার শিল্পীরা। হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন কামার শিল্প যেন প্রাণ ফিরে পেয়েছে। এখন দম ফেলার ফুসরত নেই কামার পাড়ার শিল্পীদের। দিন-রাত সমান তালে লোহার টুং-টাং শব্দ আর হাফরের ফুসফাঁস শব্দে মুখরিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি কামারশালা।

তাছাড়া তাদের পছন্দমত বিভিন্ন সাইজের ছোট-বড় ধারালো অস্ত্র তৈরি করছে। সারা বছর টুক-টাক কাজ থাকলেও কোরবানির ঈদের সময় কামার শিল্প মুখরিত হয়ে ওঠে। কামার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসময় দোকানে পুরাতন ও নতুন ধারালো অস্ত্র বানানো ও মেরামত করার ভীড় শুরু হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা থাকে।

বর্তমানে আধুনিকতার ছোয়া লেগেছে কামার শিল্পে। বৈদ্যুতিক সান দিয়ে বিভিন্ন সরঞ্জাম সান দেওয়া হয় ও হাফর বা জাতা দিয়ে বাতাস দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে মটর। পারুলিয়া এলাকার কামারশালার শিল্পী নিমাই কর্মকার বলেন, লোহা ও কয়লার দাম বেড়ে গেছে। সাধারণ লোহা ৫০ টাকা থেকে ৭০ টাকা ও গাড়ীর পাতি ৮০ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হয়।

পশু জবাই করার ছোট-বড় বিভিন্ন সরজ্ঞাম সাইজের উপর দাম নির্ভর করে। একজন কর্মকার বলেন, অর্ডার দিয়ে তৈরী করা নতুন চাপাতি তৈরীর মুজুরী ৫শ টাকা থেকে ৭শ টাকা, জবাই করা ছোরা ৩শ টাকা। আর তৈরী করা ছোট চাপাতি ৫শত টাকা, বড় চাপাতি ৭ শত থেকে ৮ শত, বড় ছোরা ৩ শত থেকে সাড়ে ৩ শত টাকা, চাকু ৫০ টাকা থেকে দেড় শত টাকা, বটি আড়াই শত থেকে ৩ শত টাকা দরে বিক্রি, হচ্ছে। তারা বলেন, এই পেশায় আমরা খুব অবহেলিত। বর্তমান দ্রব্যমূল্য বেশী হলেও সেই অনুযায়ী দাম পাই না। ফলে সারা বছর সংসার চালাতে খুবই কষ্ট হয়। কোরবানির ঈদের সময় পশু জবাইয়ের সরঞ্জামের চাহিদা থাকায় কাজও বেশি হয়। আর সারাবছর তেমন কোন কাজ থাকে না। টুক-টাক কাজ করে সংসার চালাতে হয়, তাই কামার শিল্পীরা র্বতমান এ পেশায় তাদেরকে অবহেলিত মনে করেন। তারপরও বাপ-দাদার পেশাকে টিকিয়ে রাখতে এ পেশাকে আকড়ে ধরে কাজ করে যাচ্ছেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করতে হবে— সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

দেবহাটা ব্যুরো: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন আজকের অনুষ্ঠান শেষ নয়, জনগণের পাশে থেকে সর্বদা কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা জনগনের পাশে থেকে মানুষের কল্যানে কাজ করবে এমনটাই প্রত্যাশা করি। শনিবার বেলা ১২টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলামের ব্যাক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ সহায়তার চেক করোনাক্রান্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন তিনি।

এসময় কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা এস আই হানিফ, এস আই আসিফ মাহমুদ, এস আই নুর মোহাম্মাদ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।।

কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারনে দেশের বাইরে থেকেও ইউনিয়নের করোনাক্রান্ত মানুষের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা সহায়তা দিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম। সেই অর্থ থেকে কুলিয়ার করোনাক্রান্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা হারে বিতরণ করা হচ্ছে। বিতরণের প্রথমদিনে ৩৫টি পরিবারকে চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সর্বমোট ১০০ পরিবার এ অর্থ সহায়তা পাবেন বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলার হাত থেকে সন্তানদের অব্যাহতি চেয়ে বৃদ্ধার সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় নাতনীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলার হাত থেকে সন্তানদের অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধা মাতা। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে এ দাবি জানান পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকার মৃত শামসুর রহমানের স্ত্রী ছফুরা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ১০ সন্তানের জননী। আমার ৪নং কন্যা তহমিনা খাতুনের স্বামী গোলাম সরোয়ার ১ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে মারা গেলে কন্যা আমাদের বাড়িতে অর্থ্যাৎ পিতার বাড়িতে আশ্রয় গ্রহণ করে বসবাস করতে থাকে। আমাদের বাড়িতে বসবাসের তহমিনার সন্তানদের সাথে মামা-মামীদের সাথে তুচ্ছ ঘটনায় বিভিন্ন সময় বিরোধ হয় মিটেও যায়। কিন্তু গত ০৪/০৭/২০২১ তারিখে জ¦ালানি কাঠ নিয়ে আমার পুত্র আমিরুল ইসলামে সাথে।

এসময় পুত্র আমিরুল ও কন্যা তহমিনার সাথে হাতা হাতি হয়। হাতাহাতির একপর্যায়ে ঘরের চালের খোলা (টালি) লেগে আমার কন্যা তহমিনার মাথা সামান্য কেটে যায়। সে সময় আমার পুত্র আসাদুল ইসলাম, আমিরুল ইসলামের তার স্ত্রী শাপলা, আসাদুল ইসলামের স্ত্রী মনজুয়ারা, তার পুত্র ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত ছিলো না এবং তহমিনার কন্যা সুরাইয়া পারভীন শীলাও ঘটনাস্থলে উপস্থিত ছিলোনা। যার প্রত্যক্ষদর্শী আমি। হাতাহাতির বিষয়টিকে পুজি করে আমার তহমিনার কন্যা সুরাইয়া পারভীন শীলা তার মামা-মামীদের শায়েস্তা করতে তার মাতা তহমিনাকে হাসপাতালে ভর্তি করায়।

পরে একটি মিথ্যা নাটক সাজিয়ে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও আমার অন্যপুত্র, পোতা এবং তাদের স্ত্রীদের আসামী করে থানায় মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ পোতা ইব্রাহিমকে আটক করে কারাগারে প্রেরণ করে। অথচ সে এঘটনার কিছুই জানে না। আমার নাতনী সুরাইয়া পারভীন শীলা কুটকৌশলী এবং হিং¯্র প্রকৃতির। তারা পিতা হারা হয়ে আমাদের বাড়িতে খেয়ে পরে বড় হলেও সব সময় তারা মামা-মামীদের হয়রানির চক্রান্ত করতে থাকে। প্রকৃতপক্ষে আমার পুত্ররা এবং স্ত্রী-সন্তানরাও শান্তি প্রিয়। ওই নাতনী সুরাইয়া পারভীন শীলার চক্রান্তে আজ দিশে হারা হয়ে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আমার পোতা, সন্তান এবং পুত্র বধুরা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরপরও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বলছে ১লক্ষ টাকা দিতে হবে। তা না হলে মামাদের ভিটেবাড়ি ছাড়া করবো। মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় বৃদ্ধা ছফুরা খাতুন ওই নাতনীর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের কবল থেকে এবং ওই মিথ্যা মামলার দায় হতে অব্যাহতি চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈষিকা আর্টে ২য় বারের মত প্রতিস্থাপিত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল মেশিন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী প্রয়াত এম এ জলিল প্রতিষ্ঠিত ঈষিকা আর্ট এখন আরো একধাপ এগিয়ে। গ্রাহক সেবার সর্বোচ্চ ব্রত নিয়ে দ্বিতীয় বারের মত প্রতিস্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ডিজিটাল মেশিন।

প্রয়াত চিত্রশিল্পী এম এ জলিল এর পুত্র পাভেল রহমান জানান, পিতার হাতে গড়া প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে জেলার মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেস্টা করে যাচ্ছি। গ্রাহকদের কাছে যাতে নিখুত এবং ঝকঝকে প্যানা,পিভিসি, বিলবোর্ড, ক্রেস্ট,পাথর ও ইস্টিকার স্বল্প খরচে পৌছাতে পারে সে লক্ষ্যেই আরো একটি অত্যাধুনিক মেশিন সংযোজন করা হয়েছে। তার লক্ষ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১ম মৃত্যু বার্ষিকীতে জেলা ও সদর আ‘লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শনিবার বেলা ১১টায় ফিংড়ী ইউনিয়নের গাভাস্থ প্রয়াত এই আওয়ামীলীগ নেতার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ^র দাস, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, শিক্ষা ও মানবাধিকার সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আওয়ামীলীগ নেতা এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক অধ্যাপক শাহাজান সিরাজ, সহ-দপ্তর সম্পাদক শাহিন হোসেন, প্রচার সম্পাদক মোনায়েম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সদস্য লোকমান মিয়া, বৈকারি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ

সম্পাদক আতাউর রহমান, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপশ আশ্চার্য, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাও: নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চোরাকারবারীদের হামলায় র‌্যাব সদস্যসহ আহত ৮, ইউপি চেয়ারম্যানআটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ও রমজাননগর ইউনিয়নে মাদক চোরাকারবারীদের দুই দফা হামলায় তিন র‌্যাব সদস্যসহ আটজন আহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে চোরাকারবারীরা। আহতদের শ্যামনগর ও খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে কৈখালি ও রমজাননগর ব্রীজের কাছে। আহতদের মধ্যে রয়েছেন র‌্যাব সদস্য বিশ^জিত ও আসলান এবং পাঁচজন সোর্স মোঃ আব্দুল্লাহ, রবিউল ইসলাম, লাল্টু, মনির ও সাদেক হোসেন। র‌্যাব এ ঘটনায় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের মেম্বর জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব এর একজন সোর্স ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার ও ৫টি মোটর সাইকেলসহ র‌্যাব ও কয়েকজন সোর্স কৈখালি এলাকায় মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল। মাদক কেনাবেচার ভান করে তা জব্দ করার সময় চোরাচালানীরা তাদের ওপর হামলা করে। তাদেরকে বেধড়ক মারপিট করে কৈখালির একটি ঘরে আটকে রাখে। এসময় তাদের কাছে থাকা একটি অস্ত্রও ছিনিয়ে নেয় চোরাকারবারীরা।

এদিকে, এ খবর পেয়ে নদীর অপর পাড়ে রমজাননগরে থাকা র‌্যাবের কয়েকজন সোর্স ও সদস্য কৈখালি থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। রমজাননগরে আসবার পরই তাদের পথরোধ করে আবারও হামলা করে আরেকদল চোরাকারবারী। এসময় তাদের মারধর করে দ্বিতীয় দফায় আটকে রাখা হয়।

খবর পেয়ে র‌্যাবের অতিরিক্ত কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌছালে চোরাকারবারীরা তাদের ছেড়ে পালিয়ে যায়। র‌্যাব এ ঘটনায় জড়িত সন্দেহে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের সদস্য জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, স্থানীয়দের হামলায় দুই জন জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানাবেন বলে জানান মেজর শরিফ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হুদা জানান, রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে র‌্যাব এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মামলা থানায় দেয়নি। তিনি জানান, শুনেছি ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই জাহাঙ্গীরকে র‌্যাব আটক করেছে। অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি সত্য নয় বলে শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষের ঢল, যানবাহনের চাপে অচল দৌলতদিয়া ফেরিঘাট

দেশের খবর : অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরিঘাটে অচলঅবস্থা সৃষ্টি হয়েছে। পশুবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৮ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী পশুবাহী ট্রাকগুলো। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো।

শনিবার সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাড়কের পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাক রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফেরিঘাট এলাকা সচল রাখতে ব্যাক্তিগত প্রাইভেটকার গুলোকে গ্রামীণ সড়ক দিয়ে ফেরিঘাটে আসার ব্যবস্থা করছে পুলিশ। অন্যদিকে, গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ৩ কিলোমিটার এলাকায় অপচনশীল দ্রব্যের ট্রাকগুলোকে আটকে দিচ্ছে পুলিশ।

গোয়ালন্দ মোড় এলাকায় আটকে পড়া ট্রাক চালক মো. আলম মিয়া বলেন, আমরা ১৪ তারিখ (বুধবার) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে আসলে পুলিশ আমার গাড়িকে আটকে দেয়। সেইদিন সন্ধ্যা থেকে এখানেই আটকে রয়েছি। কবে যেতে পারবো সেকথা জানতে পারছি না। তবে এবারে পুলিশি ব্যবস্থাপনা ভালো রয়েছে।

গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় আসা পশুব্যবসায়ী মো. রাসেল মিয়া বলেন, আমরা ৯ ঘণ্টা ধরে ফেরির অপেক্ষায় রয়েছি। আমাদের ফেরিতে উঠতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। ফেরি সংকটের কারণে এই অচলঅবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া বাসচালকরা বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে আমাদেরে ১০ ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। বার বার ঢাকা থেকে ফোন করছে দ্রুত সময়ে আসার জন্য। সেখানে সিডিউল ঠিক না রাখার জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে যাচ্ছে। আমাদের কাছে টাকা ফেরৎ চাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃৃৃপক্ষ দৌলতধিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে। তিনি বলেন স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। যে কারণে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৫৮ জন। আা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। তিনি এ সময় করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest