সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরায় জামাইয়ের ছুরিকাঘাতে নিহত শ্বাশুড়ি স্ত্রী আহত, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোমেনা খাতুন নামের এক গৃহবধূ । একই সময়ে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোমেনার জামাতা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দিনের ছেলে আবদুল মাতিনকে।

ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায় পায়রাডাঙ্গার মাতিনের সাথে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসে।

পরিবারের সদস্যরা জানান শুক্রবার রাতে মাতিন তাদের বাড়ি আসে। গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে ঠেকাতে এলে মাতিন তার শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মোমেনা মারা যান। অপরদিকে ফাতেমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, মোমেনার লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মোমেনার জামাতা মাতিনকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলার ‘রেহানা মরিয়ম নূর’ নয়, পুরস্কার পেলো রাশিয়া

বিনোদন ডেস্ক : আজকের (১৬ জুলাই) দিনটির জন্য উন্মুখ হয়েছিলেন বাংলার মানুষ। কারণ পৃথিবীর অন্যপ্রান্ত ফরাসি সাগরতীরে লড়াই করছেন ‘রেহানা মরিয়ম নূর’ বা আজমেরী হক বাঁধন। অবশেষে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার ঘোষণা এলো।

প্রাপ্তি অনেক হলেও আনুষ্ঠানিক কোনও পুরস্কার পায়নি উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি।

সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‌‘আনক্লেচিং দ্য ফিস্টস’। বিভাগের সবচেয়ে দামি পুরস্কার এটিই।

অন্যান্যগুলো হলো-

*স্পেশাল মেনশন: নোচে দে ফুয়েগো (প্রেয়ার্স ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো
*সেরা মৌলিক: ল্যাম্ব, ভ্লাদিমির জোহানসন
*সাহসী কাজ: লা সিভিল, তেওডোরা আনা মিহাই
*সেরা পারফরম্যান্স: বোনে মেরে, হাফসিয়া হার্জি
*জুরি পুরস্কার: গ্রেট ফ্রিডম, সেবাস্তিয়ান মাইস

পুরস্কার না পেলেও উচ্ছ্বাসের কমতি নেই আজমেরী হক বাঁধনের। তিনি বলেন, ‘আমরা যেদিন প্রথম শুনেছিলাম, আমাদের ছবি কানে প্রিমিয়ারের জন্য অফিশিয়ালি মনোনীত হয়েছে, সেদিনই আমরা সর্বোচ্চ সম্মানিত বোধ করেছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী আমরা যে সমর্থন পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। যে কোনও পুরস্কারই হয়তো ভালোলাগার কিন্তু আমাদের যে জার্নি হলো তা পুরস্কারের চেয়েও বেশি।’

উৎসবের ৭৪তম আসরে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল এই বিভাগে। কান শহরের পালে দো ফেস্টিভ্যাল ভবনের দেবুসি থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১২টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিটনের ব্যাটে সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের দারুণ জয়

খেলার খবর : জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই রান তাড়ায় শুরুতেই বিপর্যয়ের কবলে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রেখে ১২১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। তাই ১৫৫ রানের বড় জয় ঘরে তোলে লাল-সবুজের দল।

ব্যাট হাতে অনেকদিন ধরে সাফল্য না পাওয়া সাকিব আল হাসান এদিন বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন। পাঁচ উইকেট তুলে নিয়ে একাই জিম্বাবুয়ের ব্যাটিং ধস নামান তিনি। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, সাইফউদ্দিন ও শফিউল।

জিম্বাবুয়ের পক্ষে একমাত্র সফল চাকাভা। তিনি ৫২ বলে ৫৪ রান করেন। আন্যরা ছিলেন আসা-যাওয়ায়।

এর আগ সকালে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলীয় ৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অবশ্য মাহমুদউল্লাহ ও লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে। পরে মাহমুদউল্লাহ আউট হলেও দলকে টেনে নেন লিটন দাস।

লিটনের সেঞ্চুরিতেই বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ২৭৬ রান করে তামিম ইকবালের দল। আর লিটন ১১৪ বলে ১০২ রান করে আউট হন। তাঁর ইনিংসে আটটি চারের মার রয়েছে।

আর সপ্তম উইকট জুটিতে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ দারুণ দুটি ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ গড়ে দিতে অন্যতম অবদান রাখেন। আফিফ ৪৫ রান করেন ৩৫ বলে এবং মিরাজ ২৬ রান করেন ২৫ বল।

এর আগে তামিম ইকবাল (০), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯), মোসাদ্দেক হোসন সৈকত (৫) দ্রুত সাজঘরে ফিরে যান। তবে ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ। তিনি ৫২ বলে ৩৩ রানের একটি ইনিংস খেলে আউট হন।

এর আগে সিরিজের একমাত্র টেস্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে মুমিনুল-মুফিকরা।

এই ম্যাচে নেই তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি চোটে আক্রান্ত। দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন , সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।

জিম্বাবুয়ে : ২৮.৫ ওভারে ১২১ (মাধেবেরে ৯, মারুমানি ০, টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, এনগারাভা ০, মারুমা আহত অনুপস্থিত; তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১, মিরাজ ৩-০-১৫-০, মোসাদ্দেক ১-০-১-০)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে করোনা এক্সপার্ট টিমের প্রশিক্ষণ ও পোষাক বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে কালিগঞ্জের বিষ্ণুপুর করোনা এক্সপার্ট টিমের প্রশিক্ষণ ও পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সার্বিক ব্যবস্থপনায় শুক্রবার বিকেলে মুকুন্দমধুসুধনপু (এমএমপুর) চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সদস্য ও মাস্টার ট্রেইনার হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করোনা এক্সপার্ট টিমের এডমিন-২ সেলিম শাহরিয়ার ও উপজেলা করোনা এক্সপার্ট টিমের সিনিয়র সদস্য ও মিডিয়া সমন্বয়ক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার ফরিদুল কবির প্রমুখ। প্রশিক্ষণে নবাগত সহ ২০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। পরে স্কুলের মাঠে অস্থায়ী বাজারে ক্রেতা ও ব্যবসায়িদের মাঝে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় মাস্কবিহীন ব্যবসায়ি ও ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এক্সপার্ট টিমের স্বেচ্চাসেকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন জুয়াড়িকে জরিমানা

কালিগঞ্জ প্রতিনিধি : জুয়া খেলার অপরাধে কালিগঞ্জে তিন জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে থানা পুলিশ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মনিরুল ইসলামের মৎস্য ঘেরের বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে। সাজাপ্রাপ্তরা হলেন শিবপুর গ্রামের ফনিভূষণ মিস্ত্রির ছেলে শচীন মিস্ত্রি (৪০), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আনোয়ার হোসেন (৩০), গোলাম রাব্বানীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫)। এসময় তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটার‌্যাক্ট অব সাতক্ষীরার বৃক্ষরোপণ

প্রেস বিজ্ঞপ্তি: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে বৃক্ষরোপণ করা হয়েছে। “পরিবেশই জীবন, বৃক্ষ রোপন” এই স্লোগান নিয়ে মাল্টি ক্লাব প্রজেক্ট হিসাবে আজ ১৬ জুলাই একত্রে ডিস্ট্রিকের বিভিন্ন ক্লাবে এই কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরার পিটিআই ক্যাম্পাসে কর্মসূচি শুভ উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিএসসিসি রোটারিয়ান পিপি ইনসান বাহার বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন, রোটারিয়ান যথাক্রমে মাগফুর রহমান, মিজানুর রহমান, কামরুজ্জামান রাসেল, ফারহা দিবা খান সাথী, মনিরুজ্জামান টিটু, মশিউর রহমান, নাসিমা খাতুন।

ডি আর আর প্রতিনিধি ও রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার পিপি আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম চেয়ারম্যান ও জোনাল প্রতিনিধি পিপি এজাজ আহমেদ, জোনাল সম্পাদক আমিনুর রহমান আসিফ, শেখ কাইয়ুম, আতিক মুজাহিদ, কামরুজ্জামান সম্রাট, কামরুজ্জামান শামিম, ফাহিম ফয়সাল, মেহেদী হাসান প্রমুখ।

ডি আর আর এম মোস্তাফিজুর রহমানের সার্বিক নির্দেশনায় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন রোটার্যাক্ট ক্লাব ্অব সাতক্ষীরা সভাপতি মাসুদ পারভেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আম্ফানে ক্ষতিগ্রস্তরা পেলো নতুন ঘর

তালা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর মেরাতম সামগ্রী, নতুন ঘর এবং টয়েলট নির্মাণ করে দেয়া হয়।  শুক্রবার দুপুরে ক্যাম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ মহান্দী তালা সাতক্ষীরার অর্থায়নে এবং আর্শিবাদের বাস্তবায়নে এসব সামগ্রী বিতারণ করা হয়।

পাষ্টার অনাদি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেভারেন সুভাষ রায়, জেমস্ মাজি, মিলন সরকার, মায়া বিশ্বাস, ম্যাকনিল ফুলিয়া, বিকাশ দাস,রতন সরকার প্রমুখ।
এসময় ২৭ টি পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ৪ বান করে টিন,২১ পরিবারের মাঝে নতুন ঘর এবং ১৯ পরিবারে টয়লেট নির্মাণ করে দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রাণ নিতে আসা বৃদ্ধকে কাদের মির্জার ঘুষি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : আবারো আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তার পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মারেন। তাৎক্ষণিক বৃদ্ধকে ঘুষি মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়- মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায় ওই বৃদ্ধকে উদ্দেশ করে একটি শাড়ি ছুড়ে মারেন মির্জা। ভিডিওতে আরও একাধিক ব্যক্তিকে অপদস্ত করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি, ‘টক অব দ্য কোম্পানীগঞ্জে’পরিণত হয়। এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest