সর্বশেষ সংবাদ-
এডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদসাতক্ষীরায় ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগে এক ব্যক্তি আটকসরকার গণতন্ত্রের পরিবর্তে জবরদখল ও দলীয়করণ শুরু করেছে: এমপি ইজ্জত উল্লাহ

রোববার ড. শামসুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন

রাজনীতির খবর : মন্ত্রিসভার কলেবর বাড়ছে। নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী হচ্ছেন। দেশ-বিদেশে শিক্ষকতা করে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) থেকে অবসরে গিয়েছিলেন অসাধারণ মেধাবী ও দক্ষ ড. শামসুল আলম। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। আগামী রোববার (১৮ জুলাই) তিনি শপথ নিতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। রোববার বঙ্গভবনে তার শপথ এবং ওইদিনই দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তবে আপাতত অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল আনার বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১৬ জুলাই) সকালে শামসুল আলম বলেন, ‘খবর সত্য। মাননীয় প্রধানমন্ত্রী এ সংক্রান্ত ফাইল সই করেছেন বলে জেনেছি।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সময় দিলে রোববার কোনো এক সময় শপথ অনুষ্ঠান হবে বলেও জানান শামসুল আলম।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা আমার গত ১২ বছরের কাজের স্বীকৃতি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি যেভাবে ১২ বছর ধরে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছি, নিয়োগ পেলে সেভাবেই করে যাব।’

শামসুল আলম আরো বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে বলেও জেনেছি। সেটা আরো ভালো খবর। এখানেই আমার জন্ম, এখানেই আমার পরিচিত।’

বর্তমানে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এম. এ. মান্নান। মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। নতুন একজন যুক্ত হলে প্রতিমন্ত্রী হবেন ২০ জন।

ড. শামসুল আলম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৬৫ সালের সেপ্টেম্বরে তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হন। ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি, ১৯৮৩ সালে ব্যাংককের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ অর্থনীতি এবং ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে অর্থনীতিতে পিএইচডি করেন।

কর্ম জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডের ভাগিনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ইকনোমিকস স্কুলে শিক্ষকতায় যুক্ত ছিলেন।

ড. আলম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় ২০০২ সালের মার্চ থেকে ২০০৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্ণকালীন চাকরিরত ছিলেন। ইউএনডিপি বাংলাদেশে ১৪ মাস সিনিয়র স্কেলে পূর্ণকালীন জাতীয় কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

দেশ বিদেশে শিক্ষকতা করে পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য থেকে অবসরে গিয়েছিলেন অসাধারণ মেধাবি ও দক্ষ শামসুল আলম।

৩৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা শেষে শামসুল আলম ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সবশেষ গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়।

এদিকে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার শামসুল আলমকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। এর আগে ২০১৮ সালে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডিউলিং তাকে ‘ইকোনমিক অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড’ দেয়।

এছাড়া কৃষি অর্থনীতি বিষয়ে দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ২০১৮ সালে শামসুল আলমকে স্বর্ণপদকে ভূষিত করে। তার গবেষণা, পাঠ্যপুস্তকসহ অর্থনীতি বিষয়ক প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২টি।

বর্তমান মন্ত্রিসভায় যত রদবদল :

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দলটি। ৪৬ সদস্যের ওই মন্ত্রিসভায় ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছয় মন্ত্রণালয় রাখা হয়।

মন্ত্রিসভা গঠনের প্রায় সাড়ে ৪ মাসের মাথায় তা পুনর্বিন্যাস করা হয়। গত বছরের ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। একই দিন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর দায়িত্ব পান তাজুল ইসলাম এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় স্বপন ভট্টাচার্যকে। আগে তাজুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্বপন ভট্টাচার্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।

গত বছরের বছরের ১৩ ফেব্রুয়ারি তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল করা হয়। এরমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে দফতর পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছিল ওইদিন।

এদিকে গত বছরের ১৩ জুন রাতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা যান। অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি। পরে কোভিড-১৯ পরীক্ষায় তার ফল পজেটিভ আসে।

এরপর সেই বছরের ২৪ নভেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। পরের দিন তাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে দায়িত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৭৬ রানের লড়াকু পুঁজি

খেলার খবর : লিটন দাসের সেঞ্চুরির পর আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তারা শুরুতেই হারায় অধিনায়ক তামিম ইকবালের উইকেট। ইনিংসে তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি সাজঘরে ফেরেন। ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই বাহাতি ব্যাটসম্যান।

এরপর বাংলাদেশের রান বাড়িয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। দারুণ খেলতে থাকা সাকিব অবশ্য ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত ১৯ রানে মুজারাবানির বলে কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাকিব ক্যাচ দিয়েছেন রায়ান বার্লের হাতে। এর ফলে দলীয় ৩২ রানেই বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায়। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ মিঠুনও। তিনি ১৯ বলে ১৯ রান করে টেন্ডাই চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেনও। তিনি করতে পেরেছেন মাত্র ৫ রান। দলীয় ৭৪ রানে তিনি রিচার্ড এনগারাভার বলে উইকেটের পেছনে চাকাভার হাতে আউট হয়েছেন। একপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া থাকলেও অন্যপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। মাত্র ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।লিটনকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ। তিনি ব্যক্তিগত ৩৩ রানে লুক জাঙ্গোর বাউন্স বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এর ফলে লিটনের সঙ্গে তার ৯৩ রানের জুটি ভাঙে তার।

এরপর উইকেটে আসেন আফিফ হোসেন ধ্রুব। মাহমুদউল্লাহ ফিরলেন আফিফকে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ১১০ বলে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে তিন অঙ্কে পৌঁছান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর পরপরই ১১৪ বলে ১০২ রান করে এনগারাভার বলে ডিপ ব্যাকওয়ার্ডে সাবস্টিটিউট ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়েছেন।

ইনিংসের শেষদিকে মিরাজ ডিপ কভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৬ রানে জাঙ্গোর শিকার হয়েছেন। এরপরের বলেই আফিফ ৪৫ রান করে বোল্ড হয়েছেন। মাত্র ১ করে তাসকিন আহমেদ রান আউট হয়েছেন ১ রান করে। মোহাম্মদ সাইফউদ্দিন ৮ ও শরিফুল ইসলাম কোনো রান না করেই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ১৭ হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল দেশে মৃত্যু হয়েছিল ২২৬ জনের এবং শনাক্তের সংখ্যা ছিল ১২ হাজার ২৩৬ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামী আজাদ গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেফতারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে এ মামলার প্রধান আসামী আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৯ জন। আন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬১ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৪ দশমিক ৬৫ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৮৩ জন। তিনি এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ

আসাদুজ্জামান : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।

তবে, নিষিদ্ধকালীন সময়ে অবৈধভাবে আহরণকৃত এসব কাকড়ার মালিককে আটক করতে সক্ষম হয়নি তারা। শুক্রবার সকালে পশ্চিম সুন্দরবনের পালোকাটি এলাকা থেকে কাকড়াগুলো জব্দ করা হয়।

বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা কে.এম আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহীন সুন্দরবনের পালোকাটি এলাকায় তার নেতৃত্বে বনবভিাগের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। অভিযানের সময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা গহীন বলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। পরবর্তীতে কাকড়াগুলো বনবিভাগ কদমতল ষ্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বনবিভাগের সদস্য দিদারুল আলম, ইসমাঈল হোসেন, কাজী মিজানুর আলম, স্বপন মিয়া প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কদমতলা পশু হাটে সরকারি নির্দেশনা মানছেনা কেউ!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই বসছে পশু হাট। এই হাটে কোন রকম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই দেদারসে চলছে কেনা-বেচা।

করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনায় সরকার যে ১২টি নির্দেশনা জারি করেছে তার বেশিরভাগই অমান্য হচ্ছে এই হাটে।

সরকারি নির্দেশনায় হাটে ক্রেতা-বিক্রেতাদের একমুখী চলাচল, অর্থাৎ প্রবেশপথ এবং বের হওয়ার পথ আলাদা করার কথা থাকলেও কদমতলা বাজারের পশুর হাটের দুটি পথ দিয়েই প্রবেশ এবং বহির্গমণ চলছে কোনরকম বাধা ছাড়াই।

নির্দেশনায় বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করার কথা বলা হলেও এই হাটে সব বয়সী মানুষের আনাগোনা লক্ষ করা গেছে। এ পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থাও চোখে পড়েনি।

হাটে আসা সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেটি নিশ্চিত করা এবং ক্রেতা-বিক্রেতার তাপমাত্রা মাপার যন্ত্র, হাত ধোয়ার জন্য পর্যাপ্ত বেসিন, পানি ও জীবাণুনাশক সাবান রাখার কথা নির্দেশনায় উল্লেখ থাকলেও কদমতালা বাজারের এই পশুর হাটে নেই কোন তাপমাত্রা মাপার যন্ত্র। হাত ধোয়ার জন্য পানি, জীবাণুনাশক এমনকি পর্যাপ্ত বেসিনও নেই।

সরকারি নির্দেশনায় সামাজিক দূরত্ব মেনে পশুর হাটে লাইনে দাঁড়ানো, প্রবেশ এবং বের হওয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য বলা হলেও এই হাটে সামাজিক দূরাত্বের বালাই নেই। এমনকি হাটে আসা বেশিরভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্কও নেই। আবার কারও-কারও কাছে মাস্ক থাকলেও তা মুখ থেকে নিচে নামানো অথবা পকেটে কিংবা অন্যত্র রেখে দিয়েছেন তারা।

গোলাম রসুল ও রুহুল আমিন নামের দুই ছাগল বিক্রেতার কাছে মাস্ক না পরার কারণ জানতে চাইলে উভয়েই বলেন, মাস্ক আছে কিন্তু পকেটে। মাস্ক কেন মুখে দেননি এমন প্রশ্ন করতেই পকেট থেকে মাস্ক বের করে মুখে দেন তারা।

বাবলা নামের আরেক বিক্রেতার কাছে মাস্ক না পরার কারণ জানতে চাইলে তিনি বলেন, মাস্ক ছিলো কিন্তু ছাগল নিয়ে বাজারে আসার সময় হারিয়ে গেছে। এজন্য মাস্ক পরতে পারিনি আর এখন ছাগল রেখে তো মাস্ক আনতে যেতে পারছি না।

সরকারি নিদের্শনা অমান্য করে কেনা-বেচার বিষয়ে কদমতলা বাজারের পশুরহাটের ইজারাদার মো. রেজাউল ইসলাম রাজা বলেন, আমি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো। এবং সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাবো।

এ প্রসঙ্গে কদমতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া গাজীর মন্তব্য জানার জন্য তার ব্যবহারিত মোবাইল নাম্বারে একাধিক বার কল করলেও তার মোবাইল বন্ধ থাকায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, কদমতলা বাজারে সপ্তাহের কোন দুই দিন পশুর হাট বসে এটা আমার জানা ছিলোনা। আমি ব্যবস্থা নিব ইনশাল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে করোনায় আক্রান্ত রোগীদের সেবায় করোনা হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। বি.এন.পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকাল ১০টায় ইটাগাছা এলাকায় এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহায়বক আব্দুর রউফ চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: আবুল হোসেন, সভাপতি, জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ¦ মো: আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য মো: শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন সাংগঠনিক সম্পাদক,শাহ মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবর হোসেন, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফরিদা আক্তার বিউটি, সদস্য সালেকা হক কেয়া, সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক হাজী আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হেল্প সেন্টারের উদ্বোধনকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বৈশি^ক করোনা মহামারিতে গোটা মানবজাতি আজ দিশেহারা। বাংলাদেশে এর ভয়াবহতা ব্যাপকভাবে সংক্রমিত। সাতক্ষীরা জেলায় বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা অবিশ^াস্য ভাবে বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও নিতান্ত কম নয়। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। দেশব্যাপি এই মহামারি মোকাবেলায় সরকার সার্বিক অর্থে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য খাতে সরকারের অনিয়ম, তথ্য গোপনে অশুভ প্রবৃত্তি সর্বপরি একলা চলার নীতি ও সিদ্ধান্তে সমন্বয়হীনতা দেশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। সামগ্রিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত মানুষকে মানবিক কারনে অক্সিজেন সাপোর্ট ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সাতক্ষীরা জেলা বি.এন.পির উদ্যোগে “করোনা হেল্প সেন্টার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest