সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের মৃত্যু

খুলনা ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জনের।

রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

তিনি জানান, এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মারকানায় ব্রাজিলকে কাঁদিয়ে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন

খেলার খবর : এমন একটা দিনের খোঁজেই ছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে তাদের উঠোনে শিরোপা উৎসব করবে বলেই কী লিওনেল মেসির এত কাল অপেক্ষা!

রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে লাতিন ফুটবলের তুমুল দ্বৈরথ এভাবে কিন্তু শেষ হোক চায়নি ব্রাজিল।

ঘরের মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে দারুণ কিছুর স্বপ্নই দেখছিলেন নেইমাররা। কিন্তু তাদের সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে কোপা আমেরিকার ট্রফি জিতে নিলো আর্জেন্টিনা।

এ নিয়ে উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। যেখানে ব্রাজিলের শিরোপা ৯টি।

যে জয়ে ২৮ বছরের আক্ষেপ ঘোচালো আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর এটাই তাদের প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি। সেই সঙ্গে আক্ষেপ ঘুচলো লিওনেল মেসিরও।

ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ছিল দেশের হয়ে একটি ট্রফি; সেটাও হয়ে গেলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। ম্যাচের ২২ মিনিটের সময় গোল দিয়েছিলেন ডি মারিয়া; সেটি আর শোধ করতে পারেনি ব্রাজিল। তবে সেমিফাইনালের মতো এবারো আর্জেন্টাইনদের গোল খাওয়া থেকে রক্ষা করেন গোলরক্ষক মার্টিনেজ।

৫৫ মিনিটে মার্টিনিজের দারুণ সেভে রক্ষা পায় আর্জেন্টিনা। ডান দিক থেকে নেইমারের বাড়ানো বলে শট নিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু মার্টিনেজকে ফাঁকি দিতে পারেনি বল।

৫২ মিনিটে রিচার্লিসনের গোল বাতিল হয় অফ সাইডে। খুব কাছ থেকে আর্জেন্টিনার জালে বল জড়িয়েছিলেন তিনি। কিন্তু পাকুয়েতার কারণে অফসাইড হওয়ায় বাতিল হয় গোল। ৫১ মিনিটে নেইমারকে মাঝমাঠে ফাউল করে হলুদ কার্ড দেখেন লো সেলসো।

প্রথমার্ধ শেষে এগিয়ে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ব্রাজিলকে দেখাচ্ছে ছন্নছাড়া। প্রথমার্ধের ৫৪ শতাংশ সময় বল ছিল নেইমারদের পায়ে। ব্রাজিল ৬টি শট নিয়েও গোল পায়নি অন্যদিকে আর্জেন্টিনার ৩টি শটের মধ্যে ১টি গোল। হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলের ফ্রেড ও আর্জেন্টিনার পারেদেস।

৩৩ মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পারেদেস। আর্জেন্টিনার গোলবারের ২৫ গজের মধ্যে ফ্রি কিক পায় ব্রাজিল। নেইমার কাজে লাগাতে পারেননি।

২২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রেনান লোদির ভুলে ডি মারিয়া এডারসনকে ফাঁকি দিয়ে ব্রাজিলের জালে বল জড়ান।

ব্রাজিল ডিফেন্সের ওপর দিয়ে ডি পলের শট প্রথম সুযোগেই নিজের আয়ত্বে নেন ডি মারিয়া; লোদি থাকলেও তিনি রক্ষা করতে পারেননি। একা এডারসনকে ফাঁকি দিতে সমস্যা হয়নি অভিজ্ঞ ডি মারিয়ার। তিনিই প্রথম আর্জেন্টিনা ফুটবলার যিনি ২০০৪ সালের পর কোপার ফাইনালে প্রথম গোল করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদির নতুন মন্ত্রিসভার ৪২ শতাংশ সদস্য ফৌজদারি মামলার আসামি

বিদেশের খবর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন। গত ৭ জুলাই রাষ্ট্রপতি ভবনে শপথ নেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী। নতুন ৪৩ জনসহ মোদির মন্ত্রিসভায় এখন মোট সদস্য ৭৮। মন্ত্রিসভার ৭৮ জনের মধ্যে ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।

শনিবার (১০ জুলাই) মোদির মন্ত্রীদের নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের

এডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভার ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি। আর ৪২ শতাংশ সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন মন্ত্রিসভার ৭৮ সদস্যের মধ্যে ফৌজদারি মামলা রয়েছে মোট ৩৩ জনের বিরুদ্ধে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের জন বারলা, নিশীথ প্রামাণিক-সহ চারজনের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টার অভিযোগ।

প্রতিবেদনে বলা হয়েছে, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার বিরুদ্ধে গুরুতর ৯টি মামলা রয়েছে। এছাড়া ৩৮টি অন্য মামলাও রয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনের সময় অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সাত মন্ত্রীর বিরুদ্ধে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মন্ত্রিসভার ৯০ শতাংশ অর্থাৎ ৭০ জনই কোটিপতি। মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল, নারায়ণ তাতুরেন ও রাজীব চন্দ্রশেখরের ৫০ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

খেলার খবর : আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, রাত পোহালেই কোপা আমেরিকার স্বপ্নের ফাইনাল। রোববার ভোরে মারকানায় রুদ্ধশ্বাস মহারণ। মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল। শুধু মেসি-নেইমারের দ্বৈরথ নয়, বাঙালির আবেগ, চিরন্তন লড়াই। বাঙালি দুদলে ভাগ হয়ে গলা ফাটাবে। কেউ বেছে নেবেন হলুদ, কারোর পছন্দ সাদা-নীল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়।

এক-দুই বছর নয়, দীর্ঘ ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। যে মাঠে দুদলের লড়াই হবে, গেল আসরে এই মাঠেই কোপার মুকুট পরেছিল ব্রাজিল। সেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আর্জেন্টিনার। এই মারাকানাতেই ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। একই মাঠে মেসিরা কেঁদেছিল গেল আসরেও। সেবার স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা।

তবে এবারের সুপার ক্ল্যাসিকোতে কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এই প্রশ্নের উত্তর আপাতত তোলা থাক। তবে তাঁর আগে দেখে নেওয়া যাক দুদলের অতীত ইতিহাস।

কোপার ফাইনালের মূল আকর্ষণ দুদলের দুই বড় তারকা – নেইমার ও লিওনেল মেসি। দুজনেই এখনো জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি।

সেরা খেলোয়াড়ও হতে যাচ্ছেন দুজনের একজন। এবারের কোপার ফাইনালে দলকে তুলতে বড় ভূমিকা ছিল তাঁদের। এ ক্ষেত্রে সেরা বাছাই করার উপায় কিছুটা সহজ হতে পারে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চার গোল করেছেন মেসি। গোল করানোর দিক দিয়েও এগিয়ে তিনি। টুর্নামেন্টে পাঁচবার সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনি।

এই তালিকায় নেইমারের অবস্থান তিন নম্বরে। সেমিফাইনাল পর্যন্ত দুই গোল করেছেন তিনি। মেসি-নেইমারের মাঝে আছেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ। তিনি করেছেন তিন গোল। তবে অ্যাসিস্টে মেসির পর আছেন নেইমারই। তিনটি অ্যাসিস্ট করেছেন ব্রাজিল সুপারস্টার।

সেরা খেলোয়াড় নির্বাচনে দলের জয়ে ভূমিকা রাখা বড় ব্যাপার। সেই দিক থেকে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার ১১ গোলের মধ্যে ৯টিতেই জড়িয়ে আছে মেসির নাম। অন্যদিকে ১২ গোল করা ব্রাজিলের ৫টিতে জড়িয়ে আছে নেইমারের নাম। অবদানের হিসেবে এ দুজনের ধারে কাছে কেউ নেই।

অবশ্য সেরা খেলোয়াড় হওয়া নিয়ে ভাবছেন না দুজন। দুই তারকার চোখ আপাতত শিরোপার দিকেই। লড়াইয়ের আগে নেইমার তা জানিয়েই দিলেন শিরোপা জিততে নিজের সবটা উজাড় করে দেবেন তিনি, ‘আমি এই ফাইনাল জিততে চাই। আমি সত্যিই এই শিরোপা জিততে চাই, এটি আমার প্রথম কোপা আমেরিকা হবে। আমি সবটুকু উজাড় করে দিতে চাই। এটা এমন এক ফাইনাল, কোপা আমেরিকায় যেটা উপভোগ করতে চায় প্রত্যেক ফুটবলপ্রেমী। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই, অনেক বছরের একটি ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে যেখানে দুটি দলই সেরা হওয়ার জন্য লড়াই করবে।’

কদিন আগে মেসিও জানিয়ে দিয়েছেন সবার স্বপ্ন পূরণ করতে এসেছেন তিনি, ‘আমি এখানে ব্যক্তিগত অর্জন পূরণ করতে আসেনি। এখানে এসেছি সবার স্বপ্ন পূরণ করতে।’

অন্যদিকে ট্রফি জেতা হোক বা না হোক, মেসিকেই সেরা খেলোয়াড় হিসেবে মানছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাঁর ভাষায়, ‘জয় হোক বা হার, সে (মেসি) তারপরও সর্বকালের সেরা ফুটবলার। এটা প্রমাণ করতে তার কোনো ট্রফির প্রয়োজন নেই।’

একই সঙ্গে ১৯৯৩ সালে কোপা জয়ের পর আর ট্রফি না জেতা আর্জেন্টিনা মুখিয়ে আছে শিরোপার স্বাদ পেতে। কোচের ভাষায়, ‘অবশ্যই আমরা জিততে চাই। জিততে চাই আমাদের জন্য, আমাদের মানুষের জন্য এবং এতদিন ধরে আমরা যারা একসঙ্গে আছি ও সুরক্ষা-বলয় না ভাঙায় মনোযোগ ধরে রাখছি, সবার জন্য।’

এবার আসা যাক দলীয় হিসেবে-নিকাশে। আন্তর্জাতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে জয়ের পাল্লা ভারী ব্রাজিলের। ৪৩টিতে জয় পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা জিতেছে ৩৯টিতে, বাকি ২৫ ম্যাচে ড্র।

কোপার মঞ্চে অবশ্য জয়ের দিক দিয়ে এগিয়ে আর্জেন্টিনা। কোপায় দুদলের ৩৩ দেখায় ১৫টিতে জিতেছে আর্জেন্টিনা, ব্রাজিলের জয় ১০টিতে। ৮টিতে ড্র।

চলতি আসরে দুদলের চলার পথ ছিল একই সমান্তরালে। ফাইনালে ওঠার আগ পর্যন্ত মোট ৬ ম্যাচের ৫টিতে জিতেছে আর্জেন্টিনা, একটিতে ড্র। ব্রাজিলেরও একই সমীকরণ। ৫ জয় ও এক ড্র। ৬ ম্যাচে ব্রাজিল প্রতিপক্ষকে দিয়েছে ১২ গোল, হজম করেছে দুই গোল। অন্যদিকে ১১ গোল দিয়ে আর্জেন্টিনা হজম করেছে তিন গোল। আসরে ১৩টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টাইনরা। বিপরীতে আটটি হলুদ কার্ড দেখেছে ব্রাজিলিয়ানরা।

ফাইনালে ব্রাজিলকে দেখা যেতে পারে ৪-২-৩-১ ফরমেশনে। গোলপোস্ট সামলাবেন এডারসন। ডিফেন্সে থাকতে পারেন দানিলো, থিয়াগো সিলভা, মারকি মার্কুইনহোস। মিডফিল্ড সামলাবেন ফ্রেড ও কাসেমিরো। আর রক্ষণে তো আছেনই নেইমার, লুকাস পাকুয়েতা, এভার্টন ও রিচার্লিসন।

অন্যদিকে ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনাকে হয়তো দেখা যেতে পারে ৪-৩-৩ ফরমেশনে। এই ফরমেশনেই বেশি সাফল্য পেয়েছে আকাশীরা। তবে ফাইনালে ডি মারিয়াকে নিয়ে অগ্নি পরিক্ষা দিতে পারেন স্কালোনি। শুরুর একাদশেও নামিয়ে দিতে পারেন তাঁকে। মিডফিল্ডে মেসির আস্থা এখন ডি পল, পারেদেস ও রদ্রিগেজে। শুরু থেকেই মাঝমাঠে থাকতে পারেন তারা।

ডিফেন্স নিয়ে চিন্তায় থাকা আর্জেন্টাইনদের দেওয়াল হতে পারেন মোলিনা, পিজ্জেলা, ওটামন্ডি ও ট্যাগলিফ্যালিকো। আগের ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ তো নিশ্চিতভাবে থাকছেন গোলপোস্টের দায়িত্বে। সেই সঙ্গে আক্রমণে গঞ্জালেস, মার্তিনেজের সঙ্গে মেসির পায়ের জাদু তো আছেই। কারণ ফুটবলে বেলা যে ফুরাচ্ছে তাঁর। এটাই হয়তো তাঁর শেষ কোপা আমেরিকা। তাই শেষ বেলায় একটা ট্রফি যে চাই-ই-চাই। নাহলে রেকর্ড ছয়বারের বর্ষসেরা খেলোয়াড়ের তকমা পাওয়া মেসির ফুটবল জীবন যে থেকে যাবে অপূর্ণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা বন্দরে ভারতীয় ওষুধ, সিগারেট ও মোবাইল সেট আটক

নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে পাচারকৃত বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট আটক করা হয়েছে। শনিবার বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সরকারি পার্কিং এ শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল ও এন এস আই কর্মকর্তারা এসব আটক করে।

মামুন ট্রেডার্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট এর লাইসেন্স ভাড়া নিয়ে এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল সিএণ্ডএফ খালিদ হোসেন শান্ত। ভারতীয় ওই ট্রাকে(ডব্লিউবি- ৪১০৬৯৮৩) ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম। বগুড়ার সিদ্ধার্থ এন্টাপ্রাইজ ওই মালের আমদানিকারক।

সন্ধ্যায় তল্লাশি অভিযান চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। এখনও সবগুলি কার্টুন খুলতে বাকি রয়েছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে দরিদ্র বৃদ্ধের ভ্যান চুরি : পাশে দাঁড়ালেন জেলা ছাত্রলীগ সভাপতি আশিক

ডেস্ক রিপোর্ট :
জীবিকার একমাত্র সম্বল ভ্যান শনিবার সকালে শ্যামনগর কাঁচা বাজার থেকে চুরি হয়ে যায় দরিদ্র বৃদ্ধ নূর মোহাম্মদ শেখের। উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে ভ্যান কেনার জন্য নগদ অর্থ ও মাস্ক ভুক্তভোগী মোহাম্মদ শেখের কাছে পৌছে দেন তিনি।

এ দুর্দিনে জেলা ছাত্রলীগ সভাপতির সহযোগিতা পেয়ে আপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ শেখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার করলেন জেলা হিন্দু ছাত্র মহাজোট

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া ঘোষপাড়ার চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক শ্রী তুষার কান্তি ঘোষের পিতা, স্বর্গীয় সন্তোষ ঘোষ (৭৫+) শুক্রবার ৯ জুলাই সন্ধ্যা ৭:৩৮ মিনিটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বিষয়টি জেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি মিলন কুমার বিশ্বাস-কে অবগত করলে, সাতক্ষীরা জেলা হিন্দু ছাত্র মহাজোটের সৎকার টিমের অভিজীৎ অধিকারী, উজ্জ্বল ঘোষ, জয় ঘোষ, ধ্রুব সরকার, শুভ্র দাশ, পবিত্র সরকার সহ ৬ জনের একটি দল শনিবার ১০ জুলাই সকালে মৃত ব্যক্তির পরিবারের পাশে যান। এবং অন্তেষ্টি ক্রিয়ার কার্য্য সম্পন্ন করে লাশ সৎকার করেন।

উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে। করোনা আক্রান্ত মৃতদেহ সৎকার করার জন্য আত্মীয় স্বজন, এমনকি পরিবারের কেউ কাছে থাকছেনা। এজন্য সকল মানবিক দিক বিবেচনা করে জেলা হিন্দু ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ ধারাবাহিক ভাবে এই মৃতদেহ সৎকার কাজ করে চলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়ের বিরুদ্ধে সাদমান-শান্তর সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা

খেলার খবর : জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেছিলেন সাইফ হাসান। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও ডানহাতি এই ওপেনার দ্বিতীয় ইনিংসে ছিলেন খানিকটা সাবলীল। যেখানে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেয়ার সুযোগও হয়েছিল। তবে হাফ সেঞ্চুরির আগে সাজঘরে ফেরেন সাইফ।

রিচার্ড এনগারাভার বলে ডিয়ন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ছয়টি চারের সাহায্যে ৪৩ রানে আউট হয়েছেন তিনি। যা কিনা সাদা পোশাকের ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে শ্রীলঙ্কা সফরে ক্যারিয়ার সেরা ৩৪ রানের ইনিংস খেলেছিলেন সাইফ। এদিকে প্রথম ইনিংসে থিতু হয়েও বড় রান করতে পারেনি সাদমান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেছেন তিনি। রয় কাইয়ার বলে স্কয়ার লেগে গ্লান্স করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি এই ওপেনার। ১০১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। যা কিনা তাঁর ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট থেকে সহায়তা পাচ্ছে ব্যাটসম্যানরা। তাতে নিজেদের মেলে ধরতে ভুল করেননি সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। যেখানে ৩২ ওভারে ১২৪ রানে সংগ্রহ করেছে সফরকারীরা।

সেই সময় মাত্র একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৩ রান করা সাইফ হাসা নকে ফিরিয়েছিলেন রিচার্ড এনগারাভা। এদিকে ৭২ রানে অপরাজিত রয়েছেন সাদমান। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া শান্ত অপরাজিত ৪৭ রানে। প্রথম সেশন শেষে বাংলাদেশের ৩৬১ রানের লিড।

এদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। মিল্টন শুম্বার বলে অফ সাইডে ঠেলে দিয়ে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে রয়েছেন সাদমান ইসলাম। এরপর ১৮০ বলে সাদমান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মিল্টন শুম্বার বলে ফ্লিক করে দুই রান নিয়ে ক্যারিয়ারের টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান সাদমান। খানিক বাদে সাদমানের সঙ্গী নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরি তুলে নেন। তিনি তিন অঙ্কে পৌঁছেছেন ১০৯ বলে। এই দুজনের সেঞ্চুরির পরই ৪৭৬ রানের লিড নিয়ে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। শেষ পর্যন্ত ১১৮ বলে ১১৭ ও সাদমান ১৯৬ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত থেকে মাট ছেড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest