সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

কান চলচ্চিত্র উৎসবে বাঁধনের চোখে গর্বের জল

বিনোদন সংবাদ : কান চলচ্চিত্র উৎসবে আজ বিকালে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। এসময় কেঁদে ফেলেন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।

কানের ডবসি থিয়েটারে বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিট) সিনেমাটির প্রদর্শনী শুরু হয়।

সিনেমাটি শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এসময় সেখানে উপস্থিত ছিল ‘রেহানা মরিয়ম নূর’ এর পুরো টিম।

‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শনী শেষে হল থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজমেরী হক বাঁধন বলেন, ‘এটা শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়, এটা আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশকে সঙ্গে করে নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে দর্শক আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। সেই সঙ্গে সবার হাততালিতে মুখরিত ছিল হল রুম। এটা অসাধারণ এক অনুভূতি, বলে বোঝাতে পারব না। নিজের অজান্তে গর্বে আমার চোখে পানি চলে এসেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ ২২ জনের প্রাণহানি

দেশের খবর : কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। জেলায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুতে হচ্ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

একদিনে এটিই এখন পর্যন্ত জেলার সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সেখানে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৯৩ জন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে ও করিডোরে রাখতে হচ্ছে। হাসপাতালে এখন করোনা রোগীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৮৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৭৫ জন। মৃত্যু হয়েছে ২৯৬ জনের।

নতুন করে শনাক্ত হওয়া ২২০ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৮৩ জন, দৌলতপুরের ৫৯ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩৪ জন, মিরপুরের ১১ জন ও খোকসা উপজেলার সাতজন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৭০ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৬৬ হাজার ৬৯৪ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৩১৩ জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৯ জন এবং হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩৪ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট- বাইডেন

বিদেশের খবর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আফগানিস্তানে আমাদের সামরিক অভিযান ৩১ আগস্ট শেষ হবে।’ সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার সময় জো বাইডেন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসানের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে আবারও বলেন, ‘বর্তমান পরিস্থিতি কোনোভাবেই বিকল্প নয়।’

বিষয়টি ব্যাখ্যা করে বাইডেন বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে এক লাখ কোটি ডলার ব্যয় করার পর এবং দিই হাজার ৪০০ মার্কিন সদস্যের মৃত্যুর পর, যুক্তরাষ্ট্রে আফগানিস্তান ভিত্তিক আল-কায়েদা সন্ত্রাসীদের হামলার পর দুই দশক আগে যে নীতি নির্ধারণ করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা আর আঁকড়ে থাকতে পারে না।

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে মহামারি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শক্তি সঞ্চয় করছে এবং ‘জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুতি নিচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রতিপক্ষের কাছে দীর্ঘ মেয়াদে আমরা আর শক্তিশালী হয়ে উঠব যদি গত ২০ বছরের নয় বরং পরবর্তী ২০ বছরের যুদ্ধ করি আমরা।’

একদল সাংবাদিকের উপস্থিতিতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণের আগে, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দল বাইডেনন এবং ভাইস-প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান থেকে ৯০ শতাংশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করে। কর্মকর্তারা বলেন, আগস্টের শেষ নাগাদ পুরো প্রক্রিয়াটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। ন্যাটো বাহিনীও একই পথ অনুসরণ করছে এবং তাদের বেশির ভাগই আফগানিস্তান ত্যাগ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মন্দিরের তালা ভেঙে মুর্তি চুরি

নিজস্ব প্রতিনিধি : মন্দিরের তালা ভেঙে দু’টি মুর্তি চুরি হয়েছে। বৃহষ্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপষণ্ডা গ্রামের সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে এ ঘটনা ঘটে।

কাপষণ্ডা গ্রামের কৃষ্ণমোহন ব্যাণার্জী জানান, তাদের বাড়ির পাশে সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে দেড়’শ বছরের একটি পাথরের নারায়ণ মুর্তি ও পিতলের কৃষ্ণমুর্তি ছিল। প্রতিদিন ওই মন্দিরে পুজা দেওয়া হতো। বৃহষ্পতিবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে মন্দিরের দরজার তালা ভেঙে কে বা কারা ওই দুটি মুর্তি চুরি করে নিয়ে যায়। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণে অনিয়ম পরিদর্শনে মাঠে নামছে ৫ টিম

দেশের খবর : প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণে অনিয়ম-অসঙ্গতি ও অগ্রগতি পরিদর্শনে মাঠে নামছে পাঁচটি টিম। খোদ প্রকল্প পরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এসব টিম দুইদিনে বিভিন্ন জেলা-উপজেলা সফর করবেন।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র বলছে, শুক্রবার (৯ জুলাই) সকালে টিমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশের বিভিন্ন স্পটের উদ্দেশে যাবে। তারা শনিবার রাতে ফিরবেন। ফিরে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করবেন।

প্রকল্প সূত্র বলছে, অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগে অনেক জায়গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশপাশি কিছু জায়গায় নির্মাণেও অনিয়ম ধরা পড়েছে। এসব ঘর দ্রুতই মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মেরামত কাজ দেখতেই এই সফর। পাশপাশি এই প্রকল্পের কোনো সমস্যা থাকলেও মাঠ পর্যায়ে পরিদর্শনের মধ্যদিয়ে তুলে আনা হবে।

এ বিষয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকগুলো কেস (ঘটনা) পেয়েছি। আমাদের কাছে প্রতিটি কেসই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্যই এ রকম একটি মহামারি পরিস্থিতির মধ্যেও আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিদর্শনে নামছি।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ১ লাখ ২০ হাজার পরিবারকে বাড়ি করে দেয়া হয়েছে। সম্প্রতি ঝড়-বৃষ্টির কারণে কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া নির্মাণেও বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে। যার কারণে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্ত করে ইতোমধ্যে ব্যবস্থাও নিয়েছে তারা। পাঁচ কর্মকর্তাকে (উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ওএসডি করা হয়েছে। অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

এ নিয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের বলেন, ‌‘এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর সঙ্গে আমাদের সবার আবেগ জড়িয়ে আছে। এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তি পেতেই হবে। কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।’

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার পরিবারকে ২ শতাংশ খাস জমিসহ দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর করে দেয়া হয়েছে। আরও ২ লাখ ৯৩ হাজার ৩৬১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে বাড়ি। এ ছাড়াও জমি আছে ঘর নেই অথবা অত্যন্ত জরাজীর্ণ ঘর, এ রকম ৫ লাখ ৯২ হাজার ২৬১টি পরিবারকে ঘর করে দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় অসুস্থ বৃদ্ধ বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার পথে শহরের ইটাগাছা হাটের মোড়ে পুলিশ ছেলেকে দুই ঘণ্টা আটকে রাখে। এ সময় অক্সিজেনের অভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গ নিয়ে মৃত ওই বৃদ্ধের নাম মো. রজব আলী মোড়ল (৬৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা।

বৃদ্ধ রজব আলী মোড়লের ছেলে ওলিউল ইসলাম বলেন,‘করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাবার জন্য জরুরি অক্সিজেনের দরকার হওয়ায় তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ব্যবসায়ী আল ফেরদৌস আলফার কাছ থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিতে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে ইটাগাছা হাটের মোড়ে পৌঁছলে তাকে আটক করেন ইটাগাছা ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র। লকডাউনে বাইরে বেরিয়েছে বলে তিনি তার কাছে এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাকে দুই ঘণ্টা সেখানে আটকে রাখা হয়। পরে ইটাগাছা এলাকার জিয়াউল ইসলাম নামে একজনের মধ্যস্থতায় ২০০ টাকা নিয়ে এএসআই সুভাষ চন্দ্র তাকে ছেড়ে দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখেন অক্সিজেনের অভাবে তার বাবা মারা গেছেন।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যদি সময়মতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়িতে ফিরতে পারতাম তাহলে হয়তো বাবাকে বাঁচানো যেত।’ তিনি এই অমানবিক ঘটনার বিচার দাবি করেন।

নাম প্রকাশ না করার শর্তে ইটাগাছা পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য বলেন, ‘সুভাষের কারণে পুলিশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এলাকার যত জমির ঝামেলা আছে সেগুলোর মধ্যে তিনি জড়িয়ে পড়েন। অনেকে তাকে ল্যান্ড সুভাষ নামে চেনেন।’

তবে অভিযোগ অস্বীকার করে ইটাগাছা পুলিশ ফাঁড়ির এএসআই সুভাষ চন্দ্র বলেন, বেপরোয়া গতিতে আসছিল মোটরসাইকেলটি। কাগজপত্রও ছিল না। পরে ঘটনা শুনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অল্প কিছু সময় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। তবে টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এএসআই সুভাষ চন্দ্র এ বিষয়ে নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বিষয়টি শুনেছি। তবে এ সম্পর্কে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্যবসা করতে পারবে না সরকারি চাকরিজীবীদের পরিবার !

অনলাইন ডেস্ক :
সরকারি কোনও কর্মকর্তা-কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা কোনও প্রকার ব্যবসা করতে পারবে না- মর্মে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু. আনোয়ার হোসেন সিকদার স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে লেখা চিঠিতে দুদক বলেছে, “ দুর্নীতি দমন কমিশন পরিচালিত বিভিন্ন অনুসন্ধানে দেখা দেখা গেছে‑ কিছু কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যগণ সরকারি অনুমোদন ছাড়া বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। যা সরকারি কর্মচারী চাকুরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সংগত কারণে চাকুরি বিধিমালার নির্দেশনাসমূহ অনুসরণের বাধ্যবাধকতা নিশ্চিত করা প্রয়োজন বলে কমিশন মনে করে।”

চিঠিতে আরও বলা হয়েছে, “উপরিউক্ত অবস্থা নিরসনকল্পে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য সদয় অনুরোধ করা হলো”।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ এই চিঠিটি গ্রহণ করে।

দুদক সচিবের লেখা এই চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সকল মন্ত্রণালয়ের সচিবকে তার আওতাধীন সংস্থা বা দফতরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাজেদুর রহমান খান স্বাক্ষরিত চলতি বছরের ৪ মার্চ লেখা চিঠিতে বলা হয়েছে, “ দুর্নীতি দমন কমিশন কিছু কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যগণ সরকারি অনুমোদন ছাড়া বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন যা সরকারি কর্মচারী চাকুরী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বিধায় বিষয়টি নিরসনকল্পে প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য এ বিভাগকে (মন্ত্রিপরিষদ বিভাগ) অনুরোধ জানিয়েছে।

এমতাবস্থায় বর্ণিত বিষয়টি নিরসনকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক তার আওতাধীন সংস্থা বা দফতরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এর ১৭ অনুচ্ছেদে বলা হয়েছে, “ ব্যক্তিগত ব্যবসা অথবা চাকরি। (১) এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোন সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোন ব্যবসায়ে জড়িত হইতে অথবা অন্য কোন চাকরি বা কার্য গ্রহণ করিতে পারিবেন না। তবে একজন ননগেজেটেড সরকারি কর্মচারী উক্তরূপ অনুমোদন ব্যতিরেকে তাঁহার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগাইয়া ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারিবেন এবং এইক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে সম্পত্তির ঘোষণাপত্রের সহিত ব্যবসার বিস্তারিত বিবরণ দাখিল করিতে হইবে”।

এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখার অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, আমরা দুদকের চিঠি পেয়েছি। এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সকল মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠিও পাঠিয়েছি। যদিও চাকরি বিধিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। তার পরেও যেহেতু দুদক অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে, সেহেতু সেই চিঠির বরাতে আমরাও আরেকটি নোটিশ করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউনিয়ন আ. লীগের সভাপতির পদ থেকে চেয়ারম্যান জাকিরের বহিষ্কার দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন কর্তৃক ফেসবুক আইডিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করার প্রতিবাদে ও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

স্থানীয় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াসাত আলী মামুনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা আক্তারুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, ইউনিয়ন আ’লীগ সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কাজল, ইউনিয়ন কৃষকলীগ সদস্য সচিব হারুন উর রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ জুলাই প্লাবিত প্রতাপনগরের বানভাসি অসহায় মানুষের খোঁজ খবর নিতে আসেন আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আ’লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিলসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ। তারা এ সময় বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে মত বিনিময় করেন। এটাকে পুঁজি করে ইউনিয়ন আ’লীগ সভাপতি চেয়ারম্যান শেখ জাকির তাঁর নিয়ন্ত্রিত প্রতাপনগর ইউনিয়ন আ’লীগ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালান। বক্তারা এ সময় চেয়ারম্যান জাকিরের নানা অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন এবং এ ঘটনার প্রতিবাদ জানান। একই সাথে তারা তাকে ইনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে বহিষ্কারের জোর দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest