সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

দেবহাটায় লকডাউনে শোচনীয় অবস্থায় উপজেলা পর্যায়ের পত্রিকা পরিবেশকরা !
কে এম রেজাউল করিম দেবহাটা :
চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে বাইসাইকেলের প্যাডেল মেরে অথবা পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন বিক্রেতারা। আবার অনেকেই মোটরসাইকেল ও রিক্সায় পত্রিকা বিক্রি করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তবে তাদের পাশে সরকারি-বেসরকারি কোন সংস্থায় এখনো দাঁড়ায়নি।
এমন অবস্থায় আয়-রোজগারের বিপর্যয় ঘটায় দেশের অন্যান্য এলাকার মতো মানবেতর জীবন যাপন করছেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার
পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত ১০-১২ জন এজেন্ট ও বিক্রয় প্রতিনিধি। তাদের বেশির ভাগই সামান্য আয়-রোজগার। এখন তাও বন্ধের পথে। দোকানে দোকানে এবং বাড়িতে বাড়িতে জীবনের ঝুকি নিয়ে পাঠকের কাছে পত্রিকা নিয়ে ছুটে যান তারা।
এদিকে প্রায় সবকটি জাতীয় পত্রিকা গণসচেতনতায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, করোনাভাইরাস পত্রিকার কাগজের মাধ্যমে ছড়ায় না। তারপরও বিক্রি তেমন বাড়েনি। এরমধ্যে আবার করোনা ভাইরাসের কারণে কঠোর লকডাউনে জাতীয় ছুটি থাকায় অফিস আদালত ও দোকানপাট বন্ধ রয়েছে। পত্রিকার বিল তুলতেও হকারদের বর্তমান পরিস্থিতিতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সময়মত পাওনা না পেয়ে অনেকেই পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাঁটাচ্ছেন। মোটরসাইকেল, বাইসাইকেল ও পায়ে হেঁটে বিক্রি করতেন বিক্রেতারা; সেটাও লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেটাও অল্প সংখ্যক পত্রিকা বিক্রয় হয়।
বৃহস্পতিবার সকালে ( ৮ই জুলাই) কথা হয় কয়েকজন পত্রিকা বিক্রয় প্রতিনিধির সাথে। তার মধ্যে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মাঘরী গ্রামের আলাউদ্দিন নামে একজন বিক্রেতাকে বাইসাইকেলে পত্রিকা বাঁধতে দেখা যায়।
তার সাথে কথা হলে তিনি জানান, ভোরের আলো ফোঁটার সাথে সাথে পত্রিকা সংগ্রহ করে বাইসাইকেলে নিয়ে ছুটে বেড়ান উপজেলার এক প্রান্ত থেকে আরেক উপজেলা পর্যন্ত।
দেবহাটা উপজেলা হতে পারুলিয়া বাজার হয়ে গাজিরহাট বাজার, নওয়াপাড়া দেবহাটা সদর, টাউন শ্রীপুর, পর্যন্তু তিনি পত্রিকা নিয়ে বাইসাইকেলে বিক্রি করেন। তিনি বাইসাইকেল চালিয়ে কমপক্ষে ২০টি পয়েন্টে পত্রিকা বিক্রি করেন। প্রায় আসা যাওয়া দিয়ে প্রতিদিন ৩০ কিলোমিটার সাইকেল চালাতে হয় তার। তিনি আরো জানান, লকডাউন থাকার কারণে দোকানপাট বন্ধ থাকায় সেটাও ঠিকমত করতে পারছেন না। তারপরও আবার বৃষ্টির মৌসুম। ১৮ বছর ধরে পত্রিকা বিক্রি করে কোনোমত চলছে তার পরিবার নিয়ে জীবন জীবিকা। তবে করোনাভাইরাস সংক্রামনের আগেই ভালো যাচ্ছিল তার জীবন জীবিকা।
আলাউদ্দিন বলেন ২০০৩ সালে এই ব্যবসার সাথে জড়িত হই। সে এই ব্যবসার মাঝেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবা, মা, স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলে রয়েছে তার সংসারে। সহায় সম্পত্তি বলতে ভিটেমাটি ছাড়া কিছু নেই। আবার তিনটি সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হয় তার। সব মিলে তিনিসহ সবাই কোনো রকম দীনপাত করছেন। তিনি বলেন, এ উপজেলায় করোনাভাইরাসের আগে প্রায় ১০০০ পত্রিকা চলতো। এখন সেখানে মাত্র ৪০০ পত্রিকা আনতে হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম পেয়ে শেখ হাসিনাকে মমতার ধন্যবাদ

বিশেষ ডেস্ক : আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে।’

চিঠিতে তিনি আরও লেখেন, ‘ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬৫ মণ (২,৬০০ কেজি) আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশনায় করোনা কালীন সময়ে দুস্থ, অসহায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ।

স্বেচ্ছাসেবকলীগ নেতা শরিফুল ইসলাম বাবু খান এর সহযোগিতায় বৃহষ্পতিবার বেলা ২ টায় (০৮ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রথমদিনে ২’শ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু,সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, মোশতাক আহম্মেদ লিটন, সামছুদ্দিন বাবলু, সোহাগ হোসেন, আক্তারুজ্জামান সুজন,মাসুদ, রুবেল, ইব্রাহিম, আব্দুল আলিম, মানিক, তুফান,রুহুল আমিন। রান্না করা খাবার বিতরণ কর্মসূচি চালু থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বারবার ফোন করে কাউকে বিরক্ত করলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে শাস্তি দেবে সরকার। এজন্য ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’ এর সংশ্লিষ্ট ধারাটি ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর তফসিলে যুক্ত করা হয়েছে।

এক্ষেত্রে অভিযুক্তকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করা যাবে।

গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭০ (১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তির নিকট এইরূপে বারবার টেলিফোন করেন যে, উহা উক্ত অন্য ব্যক্তির জন্য বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তাহা হইলে এইরূপে টেলিফোন করা একটি অপরাধ হইবে এবং উহার জন্য দোষী ব্যক্তি অনধিক এক লক্ষ টাকা অর্থদণ্ডে এবং উহা অনাদায়ে অনধিক ৬ মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার ও মায়ের কিছু হলে চাচা জিমএম কাদের দায়ী : এরিক এরশাদ

রাজনীতির খবর : জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান এইচ এম এরশা‌দের ছোট ছেলে এরিক এরশাদ বলেছেন, তার ও তার মা বিদিশার কিছু হলে সেক্ষেত্রে তার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এরিক এরশাদ বলেন, ‘আমার মায়ের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন এবং তা আমার চাচা জিএম কাদেরের ষড়যন্ত্র। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।’

তার ও তার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মায়ের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়াদ-তাসকিনের ব্যাটে রান পাহাড়ে বাংলাদেশ

খেলার খবর : মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, তখন চরম বিপর্যয়ে ছিল বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে তুললেন তিনি। আরও একবার দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। খেললেন টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস। ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন পেসার তাসকিন আহমেদও। তাই হারারেতে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৮ রানে থেমেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৫০ রান করেছেন ১৬ মাস পর টেস্টে ফেরা মাহমুদউল্লাহ। এটাই টেস্টে তাঁর ব্যাক্তিগত সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিল ১৪৬ রান।

লিটন দাস ও মাহমুদউল্লাহর লড়াইয়ে বুধবার টেস্টের প্রথম দিন ভালো-মন্দে শেষ করে বাংলাদেশ। দিনের শেষ দিকে লিটন ফিরলেও তাসকিনকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন মাহমুদউল্লাহ। আজ তাসকিনকে নিয়েই দলকে বড় ইনিংস গড়ে দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে পঞ্চম সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে শেষ নিজের ৪৯তম টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নেমে দিনের ১৭ ও ইনিংসের ১০০তম ওভারে পরপর জোড়া বাউন্ডারি হাঁকিয়ে শতক করলেন তিনি। সেঞ্চুরি করতে মাহমুদউল্লাহ খেলেছেন ১৯৫ বল। যেখানে ছিল ১১ চার ও একটি ছক্কার মার।

মাহমুদউল্লাহর সঙ্গে তাসকিন আহমেদও দারুণ খেলেছেন। যেখানে দলের নিয়মিত ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। সেখানে এই পেসার যেন বনে গেছেন পুরোদস্তুর ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত করেছেন ৭৫ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ বাউন্ডারি দিয়ে। এর আগে ২০১৭ সালে ক্রাইস্টচার্চে করেছিলেন ৩৩ রান। সেটিই ছিল টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর। আজ সেটিকে ছাড়িয়ে গেছেন তিনি।

এ ছাড়া তাসকিন-মাহমুদউল্লাহর জুটিতে রেকর্ড হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে নবম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি ছিল ৩৫ রানের। সেটি ছিল ২০০৫ সালে মাশরাফী ও তাপস বৈশ্যের। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন তাসকিন-মাহমুদউল্লাহ। দুজনে মিলে গড়েন ১৯১ রানের রেকর্ড জুটি।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন আট উইকেটে স্কোরবোর্ডে ২৯৪ রান তোলে বাংলাদেশ।

প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের পর লিটন-মাহমুদউল্লাহ মিলে সপ্তম উইকেটে খেলেছেন ১৩৮ রানের ইনিংসে। তাতেই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ।

দলের বিপর্যয়ে মাঠে নামা লিটন সেঞ্চুরির পথে হাঁটছিলেন। কিন্তু সেঞ্চুরির থেকে ঠিক ৫ রান দূরে থেকে আউট হলেন তিনি। ফেরার আগে ১৪৭ বলে ৯৫ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এটাই তাঁর টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস। আগে সেরা ছিল ৯৪ রানের। লিটনের পর উইকেটে এসে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। শেষ দিক তাসকিনকে নিয়ে দিন পার করেন মাহমুদউল্লাহ।

কাল টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ৮ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম ও সাইফ হাসান দুজনেই ব্যর্থ হন। আস্থার প্রতিদান দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে মুশফিকুর রহিমকে নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ১১ রানের মাথায় ব্লেসিং মুজারাবানির করা ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। অবশ্য টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু বল না বুঝেই ছেড়ে দিলেন তিনি।

মুশফিককে হারানোর পরপরই আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। দলে ফেরা সাকিব এই ম্যাচেও দেখান ব্যর্থতা। ভিক্টর নিয়াউচির অনেক বাইরের বল মোকাবিলা করতে গিয়ে তিন রানে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

দ্বিতীয় সেশনে চা বিরতিতে যাওয়ার আগে সাজঘরে ফেরেন মুমিনুল। তখন বাংলাদেশের রান ছিল ১৩২। যার অর্ধেকই আসে মুমিনুলের ব্যাট থেকে। ৯২ বল মোকাবিলা করে ১৩ বাউন্ডারিতে ৭০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস : ১২৬ ওভারে ৪৬৮/১০ ( সাইফ ০, সাদমান ২৩, নাজমুল ২, মুমিনুল হক ৭০, মুশফিক ১১, সাকিব ৩, মাহমুদউল্লাহ ১৫০*, লিটন দাস ৯৫, মিরাজ ০, তাসকিন ৭৫, এবাদত ০; মুজারাবানি ২৯-৪-৯৪-৪, রিচার্ড ২৩-৫-৮৩-১, তিরিপানো ২৩-৫-৫৮-২, ভিক্টর ১৭-১-৯২-২)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯৯ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮৯৩ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে বসন্তপুর মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত রেজাউল (৫৫) কলারোয়া উপজেলা যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

নিহতের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন জানান, ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আফজাল হোসেন ও আজগর হোসেন বেশ কিছুদিন যাবৎ তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার ওই সময় তারা ওফাপুর স্কুলের সামনে বসন্তপুর মোড়ে তার পোল্ট্রির দোকানে এসে আবারো চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট শুরু করে। এ সময় পাশে থাকা তার পিতা ছুটে আসলে তাকেও মারপিট করে বুকে কয়েকটি লাথি মারলে তার পিতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে গুরুতর আহ অবস্থায় তার পিতাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

অভিযুক্ত উজ্জ্বল হোসেন জানান, পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে তাদের পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

কলারোয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার অহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। শুনলাম মারামারির ঘটনায় তিনি মারা গেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest