সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

করোনায় দেশে একদিনে রেকর্ড ২০১ জনের মৃত্যু

দেশের খবর : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সময়ে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সামেকে আকিজ বেকার্স লিমিটেডের চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা বিতরণ

আসাদুজ্জামান : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত ও সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা এ সময়, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধভাবে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার সীমান্তে আটক-২

আসাদুজ্জামান : চলমান কঠোর লকডাউন ও ভয়াবহ করোনা সংক্রমনের মধ্যে পাসপোর্ট ছাড়াই চোরাইপথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে এক নারীসহ দুই বাংলাদেশীকে আটিক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত রাসেল শেখের মেয়ে মোছাঃ পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি থানার খাজরা গ্রামের মৃত সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর হাসপাতালে ছাত্রলীগের মাস্ক বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এ সব মাস্ক সদর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, হাসানুজ্জামান নিশান, তৌহিদ হাসান, নাহিদ, রিফাত, রিয়াদ,মির্জা ইব্রাহিম, সানজির,মুনতাসির, সিকান্দার, আশিক রেজা অপু, নাঈম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ আলী সুমন করোনা আক্রান্ত

প্রেস বিজ্ঞপ্তি: জেলা আওয়ামীলীগের সাবেক নেতা সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম এড. এ,এফ,এম এন্তাজ আলীর বড় ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

তিনি গত কয়েকদিন আগে করোনা পজেটিভ হন। বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু রোগ মুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় করোনার উপসর্গে ১০ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ৬৮ জন

নিজস্ব প্রতিনিধি : সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬৯ জন। এছাড়া বর্তমানে জেলায় ১০৪৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন ও বেসরকারী হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯৫৯ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫৬ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১১৫ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

এদিকে সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের ৭ম দিনেও মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। লকডাউনের নামে মানুষ যেন লুকোচুরি খেলছেন।অনেকেরই আবার মুখে নেই কোন মাস্ক। সড়কেও বেড়েছে জনসমাগম। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার আশংকা করছেন সচেতন মহল। আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৪ টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেয়রের বাড়িতে অভিযান, অস্ত্র ও কোটি টাকাসহ স্ত্রী আটক

দেশের খবর : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার ভোরে অভিযানের সময় মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।

তিনি জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দুপুর ১২টায় বাঘা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সে সময় মুক্তারের সমর্থকদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার আলীকে আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, তালিকায় আছে সাতক্ষীরাও

অনলাইন ডেস্ক : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের জানুয়ারি ও জুনে দুই দফায় প্রায় ১ লাখ ২৩ হাজার ঘর উপহার দেওয়া হয়। পাকা ঘরে আনন্দেই বাস করছিলেন অনেকে। কিন্তু বছর না ঘুরতেই হাসি মলিন হতে শুরু করে। কয়েকমাস না যেতেই ভেঙে পড়ে ভিটি, ফাটল ধরে মেঝে ও দেয়ালে। এমন খবর পেয়ে ক্ষুব্ধ স্বয়ং প্রধানমন্ত্রী। ঘর নির্মাণে অনিয়মে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
যেসব জেলায় অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে তার মধ্যে সাতক্ষীরাও রয়েছে।

চলতি বর্ষা মৌসুমে ২২টি জেলার ৩৬টি উপজেলায় হস্তান্তর করা ঘর নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ভোগের নানা খবর উঠে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরেও আসে বিষয়টি। যার সূত্র ধরে প্রাথমিক তথ্য নিয়ে বগুড়া, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, সিলেটসহ কয়েকটি জেলায় ঘর পাওয়া মানুষগুলোর দুর্ভোগের সত্যতা পেয়েছেন আশ্রয়ণ-২ প্রকল্প ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এ দুর্ভোগের নেপথ্যে স্থানীয় প্রশাসনের অবহেলার কথা জেনে হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। অনিয়মে কারা জড়িত জানতে চেয়েছেন। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

ইতোমধ্যে অনিয়মে যুক্ত অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। প্রকল্পের কর্মকর্তারা জানান, ঘরগুলো নির্মাণের আগে স্থানীয় প্রশাসনকে নীতিমালা হস্তান্তর করা হয়েছিল। সেটা অনুসরণ করা হলে এমন অভিযোগ আসতো না।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেন, ‘কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দায়িত্বপ্রাপ্ত স্থানীয় প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে ইতোমধ্যে ওএসডি করা হয়েছে।’

আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহাবুবুর রহমান বলেন, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রজেক্টে ঘর পাওয়া মানুষগুলোর দুর্ভোগ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বেশকিছু উপজেলায় অনিয়ম, অবহেলার প্রমাণও এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসককে (ডিসি) প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট বাতিল করা হবে। অপরাধের গুরুত্ব বিবেচনায় চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হবে।’

মাহাবুবুর রহমান আরও বলেন, প্রকল্পের লোকবল কম বলে তদন্তে ডিসিকে প্রধান করা হয়েছে। তবে আমরাও কিছু কিছু জায়গায় তদন্ত করবো।

তিনি বলেন, ‘নীতিমালায় স্পষ্ট বলা আছে ঘরের আকার কত হবে, কী ধরনের জমিতে নির্মাণ করা যাবে এবং ইট, বালি, রড, সিমেন্ট কতটুকু লাগবে ও কী পরিমাণ ব্যয় হবে। নীতিমালা নিয়ে নয়-ছয় হয়েছে কি-না দেখা হবে। ঘরে কেন ফাটল ধরলো বা ভেঙে পড়লো তা জানতে চাওয়া হবে স্থানীয় প্রশাসনের কাছে।’

স্থানীয়ভাবে এই প্রকল্প বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে কমিটিতে রাখা হয়েছে টিআইও সদস্য সচিব, সদস্য এসিল্যান্ড (ভূমি), উপজেলা প্রকৌশলী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। প্রকল্প পরিচালক বলেন, ‘কমিটির গাফিলতি ছিল কি-না সেটাও তদন্ত করা হবে। এখানে শুধু ইউএনও-ই অভিযুক্ত হবেন না।’

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঘর নির্মাণে সম্পৃক্ত সাবেক ও বর্তমান যে পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে প্রশাসনিক ব্যবস্থাও শুরু হয়েছে। একজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। অন্যদেরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। সত্যতা পেলে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালায় যা আছে :

অনুচ্ছেদ-৬ অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা/সেমিপাকা ব্যারাক নির্মাণ এবং যার ১-১০ শতাংশ জমির সংস্থান আছে, কিন্তু ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ করা হবে।

এ পুনর্বাসনে সরকারি খাস জমি ব্যবহার করা হবে।

অনুচ্ছেদ ৫ (ক) ও (খ)-এ বর্ণিত উপকারভোগী ছাড়া অন্য কেউ তালিকাভুক্ত হলে আশ্রয়ণ সম্পর্কিত জেলা টাস্কফোর্স যাচাই-বাছাই করে সংশোধিত তালিকা অনুমোদনের জন্য প্রকল্প কার্যালয়ে পাঠাবে।

নীতিমালায় আরও বলা আছে, অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী নির্মাণকাজ শেষ করতে হবে। কাজ শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি সরেজমিনে পরিদর্শন করে সাত দিনের মধ্যে সচিত্র সমাপ্তি প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে প্রকল্প পরিচালক, আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঠাবে।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক হিসেবে উপকারভোগী পরিবারের লোকজনকে অগ্রাধিকার দেওয়া যাবে।

১৯৮৮ সালের বন্যার বিপৎসীমার উপর পর্যন্ত মাটি ভরাট করে অনুমোদিত নকশা মোতাবেক ভিটি প্রস্তুত নিশ্চিত করতে হবে। তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest