সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের খবর : রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, সিলেটসহ বেশ কয়েকটি জেলা।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে ২৪২ কি.মি উত্তরে ভারতের লাখিপুরে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানায়, লাখিপুর শহরের সাত কিলোমিটার দক্ষিণে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি।

এই ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

খেলার খবর : চিয়েসার গোলে জয়ের পথেই হাঁটছিল ইতালি। কিন্তু কে জানতো ইতালির জন্য অপেক্ষা করছে আরো কঠিন কিছু? জয়ের পথে থাকা ইতালির রক্ষণ ভেঙে হঠাৎ ম্যাচের শেষ দিকে গোল করে বসেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচের নির্ধারিত সময় কাটে সমতায়। অতিরিক্ত সময়ও কাটে সমতায়। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় অবশ্য কোনো অঘটন ঘটেনি। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে পেনাল্টি শুটআউটে স্পেনের স্বপ্ন ভেঙে ইউরোর ফাইনালে উঠেছে ইতালি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ইউরোর প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে ইতালি। ম্যাচের নির্ধারিত সময়ে দুদলের স্কোর ছিল ১-১। ইতালির হয়ে গোল করেছেন চিয়েসা। স্পেনের হয়ে জালের দেখা পেয়েছেন মোরাতা। ইউরোর ফাইনালে ইতালির প্রতিপক্ষ ডেনমার্ক বা ইংল্যান্ড। আগামী ১১জুলাই দিবাগত রাত ১টায় হবে টুর্নামেন্টটির ফাইনাল।

দীর্ঘ ১৫ বছর ধরে ফুটবলে তেমন সাফল্য নেই ইতালির। ২০১২ সালের ইউরোর ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি। এরপর ফুটবলে অন্ধকার দেখা ইতালি ২০১৮ সালের বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। সেই ইতালিই এখন দেখাচ্ছে অন্য রূপ। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে যেন সব আক্ষেপ মেটাচ্ছে মানচিনির শিষ্যরা। টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকতা ধরা রাখা ইতালি স্পেনকে হারিয়ে উঠে গেছে ইউরোর ফাইনালে।

যদিও মূল ম্যাচে সবদিক থেকে এগিয়ে ছিল স্পেন। ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখে স্পেন। ৭১ ভাগ সময় বল দখলে রাখা স্প্যানিশরা আক্রমণেও ছিল এগিয়ে। মোট ১৬ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে, যার মধ্যে পাঁচটিই ছিল অনটার্গেট শট। অন্যদিকে সাতবার শট নেওয়া ইতালির অনটার্গেট শট ছিল চারটি।

ম্যাচটিতে ১৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় স্পেন। ফেরান তোরেস ইতালির জালে বল জড়ানোর চেষ্টা করেন। তবে টার্গেটে ছিল না তাঁর শট। এরপর ২১ মিনিটে ভালো সুযোগ পায় ইতালি। প্রতিপক্ষের ডি বক্সের কাছ থেকে এগিয়ে যাওয়ার একদম কাছে থেকেও তালগোল পাকিয়ে যায় ইতালির।

২৫ মিনিটের মাথায় আরেক দফায় ব্যর্থ হয় স্পেন। দানি ওলমোর শট ফিরিয়ে দেন ইতালির গোলরক্ষক দোনারুমা। ৩৩ মিনিটের মাথায় ইতালির পোস্ট লক্ষ্য করে শট নেন ওলমো। কিন্তু বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। পাল্টা আক্রমণে ৩৬ মিনিটে স্পেনের ডি বক্সের ভেতরে বল নিয়েও ব্যর্থ হয় ইতালি।

৩৯ মিনিটে আরেকটি দারুণ সুযোগ হাতছাড়া করে স্পেন। ডান দিক থেকে জর্দি আলভার পাস পেয়ে প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে জোরে শট নেন স্প্যানিশ তারকা মিকেল। কিন্তু তাঁর লক্ষ্যভ্রষ্ট শট যায় পোস্টের ওপর দিয়ে। এরপর আর বিরতির আগে জালের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হয়েছে দুদলকে।

বিরতি থেকে ফিরে আক্রমণে আগের থেকে কিছুটা ধারাল দেখা যায় ইতালিকে। ৪৯ মিনিটের মাথায় ইমমোবিল স্পেনের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়। বল চলে যায় মাঠের বাইরে। এর মধ্যে ৫১ মিনিটের মাথায় ইমমোবিলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন সার্জিও। দুই মিনিট বাদে আরেকটি সুযোগ পায় ইতালি। ডি বক্সের সামনে থেকে শট নেন চিয়েসা। কিন্তু স্প্যানিশ গোলরক্ষকের কারণে হতাশ হতে হয় ইতালিকে।

বিরতির পর গুছিয়ে নেওয়া ইতালি অবশেষে ৬০ মিনিটে পেয়ে যায় সাফল্য। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ইতালিকে এগিয়ে নেন চিয়েসা।

পিছিয়ে পড়ের কিছুক্ষণের মধ্যে পরপর দুটি সুযোগ হাতছাড়া করে স্পেন। প্রথমে ৬৩ মিনিটে একবার পোস্টের কাছে লক্ষভ্রষ্ট হেডে সুযোগ নষ্ট হয়। দুই মিনিট বাদে আরেকবার ব্যর্থ হয় স্প্যানিশরা। পাল্টা আক্রমণে ৬৭ মিনিটে চিয়েসে ফের আক্রমণে ওঠেন। কিন্তু ওই যাত্রায় আর জালের দেখা পাননি।

শেষ পর্যন্ত ম্যাচের ৮১ মিনিটে গোল পেয়ে যায় স্পেন। বদলি হয়ে মাঠে নেমেই দলকে সমতায় ফেরান মোরাতা। ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা খুঁজে বের করেন মোরাতা, তারপর বাঁ পায়ের নিচু শটে স্কোরলাইন ১-১ করেন মোরাতা। এরপর শেষের দিকে গোল না আসলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায়।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও গোলের দেখা পায়নি দুদল। পরের ১৫ মিনিটে ইতালি পেলেও সেটা হয়ে যায় অফসাইড। শেষ পর্যন্ত ম্যাচের ফল মেলে টাইব্রেকারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা

খেলার খবর : ম্যাচের শুরুতেই সাফল্য পেয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির অ্যাসিস্টে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। কিন্তু, এগিয়ে যাওয়ার স্বস্তি শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। পালটা গোল করে ম্যাচে সমতা ফেরান লুইস দিয়াজ। নির্ধারিত সময় সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় অবশ্য শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই। কলম্বিয়াকে বিদায় করে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেছেন লাউতারো মার্টিনেজ। আর কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন লুইস দিয়াজ।

ভাগ্য পরীক্ষায় আর্জেন্টিনার জয়ের নায়ক বনে যান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। টাইব্রেকারে কলম্বিয়ার তিনটি গোল সেভ করে তিনিই মূলত ফাইনালে তোলেন প্রতিযোগিতার ১৪বারের চ্যাম্পিয়নদের।

এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবার আর্জেন্টিনা ওঠায় কোপার ফাইনালে দেখা হবে লাতিন আমেরিকার দুই অন্যতম পরাশক্তির। আগামী ১১ জুলাই কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

এদিন ম্যাচের জালের দেখা পেতে দেরি হলেও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের ৫১ ভাগ সময় বল দখলে রেখে ১৪বার আক্রমণ করেছে কলম্বিয়া। যার মধ্যে চারটি ছিল অন-টার্গেটে নেওয়ার মতো। অন্যদিকে, ১৩ বার আক্রমণে যাওয়া আর্জেন্টিনার অন-টার্গেটে যাওয়ার মতো শট ছিল চারটি। যার মধ্যে একটিতে সফল আর্জেন্টাইনরা।

আর্জেন্টিনা সাফল্য পেয়ে যায় শুরুতেই। কলম্বিয়া নিজেদের গুছিয়ে নেবার আগেই সপ্তম মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন মার্টিনেজ। অবশ্য গোলে মূল ভূমিকা ছিল লিওনেল মেসির। ছোট ডি-বক্সের কাছ থেকে মার্টিনেজকে বল বাড়ান অধিনায়ক। সুযোগ হাতছাড়া না করে বল ঠিকানায় পাঠান মার্টিনেজ।

এই নিয়ে চলতি কোপা আমেরিকায় পঞ্চমবার অ্যাসিস্ট করলেন মেসি। আর্জেন্টাইন তারকার আগে কোপায় কেউ চারটির বেশি অ্যাসিস্ট করতে পারেননি।

এগিয়ে যাওয়ার দুই মিনিট বাদেই বড় বিপদ থেকে বাঁচে আর্জেন্টিনা। কুয়াদ্রাদোর শট ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

২৭ মিনিটে বড় সুযোগ পায় কলম্বিয়া। আর্জেন্টিনার ডি বক্সে ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় কলম্বিয়া। কিন্তু, ওই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বল পোস্টের ওপর দিয়ে গেলে সেই যাত্রায় বেঁচে আর্জেন্টিনা।

৩৭ মিনিটের মাথায় আরেক দফায় রক্ষা পায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল পেয়েই যাচ্ছিলেন কলম্বিয়ার বারিয়স। কিন্তু, ভাগ্যক্রমে পোস্টে কাছ ঘেঁষে বল চলে গেলে রক্ষা পায় আর্জেন্টিনা। পরের মিনিটে ফের সুযোগ পায় কলম্বিয়া। সেটিও যায় পোস্টের ওপর দিয়ে। এরপর বিরতির আগ পর্যন্ত দুদলই বেশ কিছু সুযোগ সৃষ্টি করে। কিন্তু জালের দেখা পায়নি কেউ। ফলে লিড নিয়েই মাঠ ছাড় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে নিজেদের আক্রমণে আরো ধার বাড়ায় কলম্বিয়া। কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি। ৫২ মিনিটে প্রথম সুযোগ আসে। কিন্তু আর্জেন্টিনার ডি বক্সে গিয়ে সেই যাত্রায় ব্যর্থ হয় কলম্বিয়া। ৫৫ মিনিটে মেসিকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। কিন্তু দূরের ফ্রি কিক কাজে লাগাতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। দুই মিনিট বাদে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেন মার্টিনেজ। তাতে ফ্রি কিক মিলে কলম্বিয়ার। কিন্তু সুযোগ হাতছাড়া হয়েছে তাদেরও।

বারবার আক্রমণের পর অবশেষে ৬১ মিনিটে জালের দেখা পেয়ে যায় কলম্বিয়া। মাঝ মাঠ থেকে বল লুফে নিয়ে দারুণ ফিনিশিংয়ে কাছ থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন লুইস দিয়াজ। আর্জেন্টাইন গোলরক্ষক কিছুই করতে পারলেন না।

৭২ মিনিটে বড় সুযোগ হারায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে কলম্বিয়ার ডি বক্সে ঢুকে যান ডি মারিয়া। গোলপোস্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন কলম্বিয়ার গোলরক্ষক। কিন্তু ভালো ফিনিশিং টানতে পারলেন না ডি মারিয়া।

তিন মিনিট বাদে মেসিকে ফাউল করলে ফের ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে মেসির নেওয়া কিক লক্ষ্যে যায়নি। দুবার কর্নার পেয়েও কাজে লাগাতে পারেননি মেসিরা। একের পর সুযোগ হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায়।

কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকেট পায় আর্জেন্টিনা।

কলম্বিয়ার বিপক্ষে আগের ২০ বারের দেখায় ১১টিতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ছয়টি ম্যাচ ড্র হয়েছে। বাকি তিনটিতে জিতেছে কলম্বিয়া। শেষ পাঁচ বারের মুখোমুখি সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছে দুবার, দুটি ম্যাচ ড্র হয়েছে আর একটি ম্যাচ জিতেছে কলম্বিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসান

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। গত কয়েকদিন ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

দুইদিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে টুইট করেছিলেন স্ত্রী সায়রা বানু।

তিনি লিখেছিলেন, ‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনো আইসিইউতেই আছেন। আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনো অনুমতি দেননি। আপনারা তার জন্য প্রার্থনা করুন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন

রাজনীতির খবর : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টায় ঢাকার এক হাসপাতালে মারা গেছেন।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাঁর শেষ ইচ্ছা অনুসারে আগামী ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তাঁর মরদেহ হস্তান্তর করা হবে। বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে এর পূর্বে শহীদ মিলনের সমাধিস্থলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পার্টি নেতা মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাসদ (মার্কসবাদী) তিন দিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে। সকল দলীয় কার্যালয়ে এই ৩ দিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অ্যান্টিজেন টেস্টের ফি ৭শ’ টাকা, বাসা থেকে নমুনা নিলে ১২০০

দেশের খবর : বেসরকারি প্রতিষ্ঠানে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। যেসব প্রতিষ্ঠান এই পরীক্ষার অনুমতি নিতে আবেদন করবে তাদের জন্য শর্ত দেওয়া হয়েছে, নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৭০০ টাকা নেওয়া যাবে। বাসা থেকে নমুনা সংগ্রহ করলে নমুনা পরীক্ষার ফি’র সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া যাবে। তাছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলেও চার্জ ৫০০ টাকার বেশি হতে পারবে না। মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

আবেদনের শর্তাবলীতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোর (ক্যাটাগরি- এ, বি ) হালনাগাদ লাইসেন্স থাকতে হবে, পূর্ণকালীন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) থাকতে হবে, এর প্রমাণক হিসাবে নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতিয় পরিচয়পত্র জমা দিতে হবে, সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি/ বিশ্ববিদ্যালয়/স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হতে হবে।

টেস্ট করার ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশনায় বলা হয়, কোডিড-১৯ এর উপসর্গ (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) থাকা ব্যক্তি এবং বিগত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে DHIS-2 সার্ভারে এন্ট্রি দিতে হবে। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে অনুমোদিত আরটি-পিসিআর ল্যাব থেকে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS-2 এন্ট্রি দিতে হবে।

অ্যান্টিজেন কিট প্রসঙ্গে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর হতে অনাপত্তি সনদপ্রাপ্ত SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA) এর Standard Q COVID-19 Ag Test kits ব্যবহার করতে হবে। পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা হবে। ব্যবহৃত কিটটির নাম উল্লেখ করতে হবে রিপোর্টিংয়ের সময়। রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের MIS শাখা হতে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। রিপোর্টিং এর জন্য একজন ফোকাল পার্সন থাকতে হবে। এসব শর্ত/ নির্দেশনা পালন করবে এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। তালিকায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।

এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি। বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। এ বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এরপর এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০তম অবস্থানে উঠে আসে। জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে এখন অবস্থান ১০৬তম।

আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের কারো সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ অধিশাখার উপ-সচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের করো সংযুক্তি আদেশ বাস্তবায়ন জটিলতা নিদর্শন প্রসঙ্গে’ শীর্ষক চিঠিতে বলা হয় স্বাস্থ্য সেবা বিভাগের গত ৪ ও ৫ জুলাই তারিখে বিভিন্ন সড়কে করোনা রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়।

তথ্যগত অপ্রতুলতার কারণে সংযুক্তি আদেশ সমূহে আরটি-পিসিআর ল্যাবরেটরিসহ অন্যান্য কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক, করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত চিকিৎসক এবং মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এমন চিকিৎসকদের পদায়ন হয়ে থাকতে পারে।

এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। বর্ণিত কারণে সংযুক্তি আদেশ বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা এ বিভাগের পার-১ অধি শাখার ই-মেইল প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে, সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৬ পৃষ্ঠার পৃথক প্রজ্ঞাপনে প্রায় দেড় থেকে দুই হাজার মেডিকেল কলেজের শিক্ষককে বিভিন্ন মেডিকেল কলেজ, সদর ও উপজেলা হাসপাতালে সংযুক্তিতে বদলি করা হয়। আদেশে যাদের বদলি বা পদায়ন করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজনের নাম রয়েছে, যারা অনেক আগেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। তাদের সেই তালিকা সংশোধন করতেই এই নির্দেশনা জারি হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest