সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

আশাশুনিতে ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনিতে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ভূমিহীন নেত্রীর সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী আশাশুনি উপজেলা ভূমিহীন সভানেত্রী মারুফা খাতুন আশাশুনি মৌজায় বি এস খং ১৪৩৪, ১৩৫২, এস এ ৬৪৪ নং খং-০১ হাল দাগ ৫৪৬, এস এ দাগ নং ৬৪২, ৯৮, মোট জমির পরিমান ৩৫ শতক সম্পত্তি রেজিষ্ট্রি এবং ডিসিআর মূলে ভোগদখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি নিয়ে একাধিক মৌজদারী মামলা টি আর ১৫৮/১৮ রায় হয়েছে। টি আর ৩৯/১৯ বিচারাধীন আছে। সাতক্ষীরা যুগ্ম জেলা দায়রা জজ ২নং আদালতে দেওয়ানী ১৬৭/১৯ নং মামলা বিচারাধীন আছে। এরপরও আশাশুনি সদরের বদর উদ্দীনের পুত্র হাশেম ঢালী গং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দখলের উদ্দেশ্যে হাশেম ঢালীর পুত্র মহাসিন ঢালী, হযরত ঢালী, মাজেদা খাতুনগং মারুফা খাতুনের বসতবাড়ির পশ্চিম পাশের্^ সীমানায় পিলার তুলেছে। এছাড়া পাকা পিলার, পুরাতন টিন, নেট বাঁশখুটি ও চটা জমা করেছে। যে কোন সময় উল্লেখিত ব্যক্তিরা মারুফার সম্পত্তি দখল করে ঘর বাড়ি নির্মাণ করতে পারে বলে আশংকা করছেন ভুক্তভোগীরা।

এছাড়া উল্লেখিত হাশেম ঢালী গং উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ করেছে মারুফা খাতুন। অথচ হামেশ ঢালী পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল তিন তলা ভবন নির্মাণ করে বসবাস করে আছেন। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ভবন ভেঙে নিতে নোটিশ করেছে। কিন্তু সে নোটিশের কোন তোয়াক্কা না করে বহাল তবিয়তে হাশেম ঢালী।
ভুক্তভোগী মারুফা খাতুন আরো জানান, হাশেম ঢালী আশাশুনির বিভিন্ন এলাকার খাস সম্পত্তি জোরপূর্বক অবৈধভাবে ভোগদখল করে যাচ্ছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সোনালী ব্যাংকের শিক্ষা উপবৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড এর সিএসআর কার্যক্রমের আওতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরা কর্তৃক এ অঞ্চলের জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে সুবিধা বঞ্চিত দরিদ্র, মেধাবী, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

০৫ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা কার্যালয়ে শিক্ষা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোরঞ্জন বিশ^াস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এবার ১৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন সোনালী ব্যাংক এই করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে জনগনের কল্যাণার্থে ব্যাংকিং কার্য পরিচালনা করছে। ৪% সুদে করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের মধ্যে ঋণ বিতরণ করছে। বিভিন্ন ডিজিটাল প্রডাক্ট চালুর মাধমে ব্যাংকিং সেবাকে জনসাধারনের দোরগড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। সোনালী ব্যাংক গণমানুষের ব্যাংক। তিনি সবাইকে সোনালী ব্যাংকের সাথে লেনদেনের জন্য আহবান জানান ও শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত করার আহবার জানান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কোভিড -১৯ সৃষ্ট দূর্যোগের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করায় সোনালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় প্রাণ গেল সাতক্ষীরার প্রবীন চিকিৎসক আশরাফের

নিজস্ব প্রতিনিধি :
করোনায় প্রাণ গেল সাতক্ষীরার প্রবীন চিকিৎসক ডা. আলী আশরাফ(৭০) এর। তিনি সোমবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি সার্জন এবং সাতক্ষীরা পৌরসভার চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন।
তিনি গত কয়েকদিন পূর্বে অসুস্থ্য হয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা টেস্ট করে করোনা পজেটিভ আসে। সোমবার বিকালে করোনার কাছে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর কাইছারুজ্জামান হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনায় দেশের সব রেকর্ড ভেঙে একদিনে ১৬৪ জনের মৃত্যু

দেশের খবর : মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের হাসপাতালগুলোতে ৫০ শতাংশের বেশি করোনা রোগী গ্রামের

দেশের খবর : দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ৫০ শতাংশের বেশি গ্রামের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘এসব রোগী রোগের তীব্রতা অনেক বেশি হওয়ার পর হাসপাতালে আসছেন।’

সোমবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত সাংবাদিকদের আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন বর্ষার মৌসুম। অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।’

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কিছুটা কমলেও মৃত্যুর হার যেন কিছুতেই কমছেনা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে দুই নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১০২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৮ জন। এছাড়া বর্তমানে জেলায় ৯৩৭ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও বেসরকারী হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯০১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে আজ পর্যন্ত ২২৫২ জন ও বেসরকারী হাসপাতালে আরো ১২২ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭২ জন রোগী ভর্তি রয়েছেন। এ ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় লকডাউন : স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট-বাজারে মানুষের ভিড়

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে চলমান লকডাউন। শহরের হাট বাজার গুলোতে লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সড়কেও বেড়েছে ছোট ছোট যানচলাচল ও লোকসমাগম।

শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছে। এছাড়া জেলার অধিকাংশ এলাকায় করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। এর ফলে করোনা ঝুকি বৃদ্ধি পাচ্ছে। যদিও আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রন করার চেষ্টা করছেন।

এদিকে, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৮ টি মামলায় ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহন চলাচল করছে যথারীতি। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন বাস্তবায়নে জেলায় একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। এছাড়া সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য মাঠে রয়েছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লকডাউন পালনে সাতক্ষীরায় পুলিশের সচেতনতামূলক মোটরসাইকেল র‌্যালি

আসাদুজ্জামান : করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরায় পুলিশের সচেতনতা মূলক মোটর সাইকেল র‌্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মোটরসাইকেল র‌্যালীতে নেতৃত্ব দেন, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের মোটর যান পরিদর্শক (টিআই) কামরুজ্জামান বকুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ সময় বলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে এবং সাধারণ মানুষের সচেতন করতে মোটর সাইকেল র‌্যালী বের করা হয়।

তিনি আরো জানান, জরুরি প্রয়োজনে যারা এ সময় মাস্ক ছাড়া বাহিরে এসেছেন তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest