সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

দেশের খবর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) আওতায় এক কোটির বেশি অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি হারে চাল দেবে সরকার। এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশে ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩৮ হাজার ৪৪৮টিসহ মোট এক কোটি ১৭ হাজার ৫৫১টি কার্ডের বিপরীতে ১০ কেজি হারে এক লাখ ১৭৬ দশমিক ৫১ টন চাল বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ভিজিএফ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে অবহিত করবেন।

বরাদ্দপত্রে বলা হয়েছে, ভিজিএফ উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে আদমশুমারি ২০১১-এর জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দ করা ভিজিএফ কার্ড সংখ্যা পুনঃবিভাজন করে তালিকা প্রস্তুত করতে হবে। দুঃস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে হবে। তবে সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থদের অগ্রাধিকার দিতে হবে।

যারা এই চাল পাবেন :

১২টি শর্ত দিয়ে এর চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুঃস্থ বলে গণ্য করে সহায়তা দিতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- যাদের ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই, যে পরিবার দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল, যে পরিবারে মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল, যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই, যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যে পরিবারে উপার্জনশীল কোনো সম্পদ নেই, যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, যে পরিবারের প্রধান অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, যে পরিবারের প্রধান অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী, যে পরিবার কোনো ক্ষু্দ্রঋণ পায়নি, যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার পায় না।

ইউনিয়ন/পৌরসভা ভিজিএফ কমিটির প্রকাশ্য সভায় এই তালিকা প্রণীত এবং প্রত্যায়িত হতে হবে। তালিকা এমনভাবে করতে হবে যে, একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়। বরাদ্দ করা চাল শর্ত মেনে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রোববার (৪ জুলাই) রাতে বিষয়টি নিয়ে জানতে চাইলে কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।’

এর আগে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ নিয়ে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লকডাউনে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে। তবে শিল্প-কারখানা খোলা থাকলেও জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে।

বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় রবিবার (০৪ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ  রান্না করা খাবার বিতরণ করছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও
পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল  হান্নান, যুবলীগ নেতা মো. ফজলুর রহমান ঢালী ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াস হোসেনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় গাছের শুকনো ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : শুকনো সৃষ্টিফুল গাছের ডাল ভেঙে এক দিন মুজুরের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের নাম নবাব আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের দূঃখে গাজীর ছেলে।

উত্তর পারুলিয়া চারা বটতলা এলাকার হাসিনা খাতুন জানান, দক্ষিণ পারুলিয়ার কুরমান গাজীর ছেলে ও এক সময়কার বিএনপির দাপুটে নেতা নূর আমিন গাজী তার স্বামী নবাব আলী গাজীকে তার বাড়ির সামনের একটি শুকনো সৃষ্টিফুল গাছ কাটার জন্য বলেন। এ জন্য তাকে ৫০০ টাকা দেওয়ার কথাও বলেন। কিন্তু প্রতিদিন বৃষ্টিতে ভিজে থাকা গাছে উঠতে আপত্তি করলেও নূর আমিন শোনেন নি। একপর্যায়ে রোববার দুপুর ১২টার দিকে একটি শুকনো ডালে দড়ি বেঁধে সৃষ্টিফুল গাছের উপরে তুলে দেওয়ার চেষ্টা করলে ডাল ভেঙে মাটিতে পড়ে যায় নবাব আলী। এতে সে মারাত্মক জখম হলে আশাঙ্কাজনক অবস্থায় তাকে দুপুর একটা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলৈ ৫টার দিকে তার মৃত্যু হয়।

মৃতের ভাই আব্দুল জব্বারের অভিযোগ, রেবাবার দুপুর একটা ৪০ মিনিটে ছোট ভাই নবাব আলীকে সদরে ভর্তি করালেও জরুরী বিভাগের খাতায় এক মাস আগে ভর্তির কথা লেখা হয়।

নূর আমিন জানান, ৫০০ টাকা মুজুরিতে নবাব আলী তার সৃষ্টিফুল গাছ কেটে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ স্মৃতিভা দাস জানান, নবাব আলীর মাথায়, মেরুদণ্ডে বড় ধরণের আঘাত ছিল। মস্তিস্কের অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে নবাব আলীর লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। আক্রান্তের সঙ্গে পাল্লা বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে সম্মুখ সারিতে থাকা পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যাও তাল মিলিয়ে বাড়ছে।

রোববার (৪ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৬১.৩ জন করে পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পুলিশ সদর দফতর জানায়, গত বছর থেকে শুরু হওয়ায় করোনায় এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে এক হাজার ২০ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গত বছরের মার্চ থেকে শুরু হওয়ায় করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ মৃত্যুবরণ করেছেন।

এদিকে গত ২৪ জুন পুলিশ সদর দপ্তরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারা দেশে ২৩১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে ছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিন গুণ বেড়ে দাঁড়ায় ৭০৫ জনে।

পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র ১০ দিনে করোনায় পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারণ ছাড়া বাইরে, পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল জব্দ!

দেশের খবর : পুলিশি চেকপোস্টে রক্ষা পায়নি এএসআইয়ের মোটরসাইকেল। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া ও হেলমেটসহ মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে সক্ষম না হওয়ায় তার বিরুদ্ধে মামলা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কঠোর লকডাউনের চতুর্থ দিন রোববার বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে চলমান চেকপোস্টে পুলিশ পরিচয় দিয়েও এক ব্যক্তি রক্ষা পাননি। পরে তার মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, বেলা ১১টার দিকে নগরীর আমতলার মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের (ট্রাফিক) উপস্থিতিতে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের ঘর থেকে বাইরে বের হওয়ার কারণ জানতে চান। তবে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি তারা।

এ সময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন এবং নিজের নাম কামরুজ্জামান, পদবি এএসআই বলে জানান। তবে ওই সময়ে তার ডিউটি ছিল না এবং পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, নিয়মানুযায়ী চেকপোস্টে মোটরসাইকেলটি থামানো হয় এবং হেলমেটবিহীনভাবে দু’জন এক মোটরসাইকেলে আরোহণ করার বিষয়ে জানতে চাওয়া হয়। একই সঙ্গে লকডাউনে বাইরে বের হওয়ার কারণও জানতে চাওয়া হয়। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য হিসেবে নিজের পরিচয় দেন কিন্তু কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। আর মোটরসাইকেলটির কাগজপত্র থাকলেও তা সঙ্গে না থাকায় দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি বলেন, সবার জন্যই আইন সমান, তাতে আমাদের পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জন।

সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।

এ নিয়ে দেশে টানা ৮ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে শনিবার করোনায় প্রাণ হারান ১৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন। ৩ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৬৫ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৬৭৬ জন এবং নারী ৪ হাজার ৯৮৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭০ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৫, ৪১ থেকে ৫০ বছরের ২৪, ৩১ থেকে ৪০ বছরের ১১ এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দুই সীমান্ত থেকে এক মানব পাচারকারীসহ আটক-৩

আসাদুজ্জামান ঃ অবৈধপথে ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে এক মানবপাচারকারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ভোরে সীমান্তের মাদরা ও কাকডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এনিয়ে, গত এক মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ জন মানবপাচারকারীসহ ৮৬ জনকে আটক করা হয়েছে। এদিকে, বিজিবির কঠোর নজরদারীর মধ্যেও ভারত থেকে প্রায় প্রতিদিনই অবৈধ পথে মানুষ দেশে ফেরায় করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সীমান্ত বাসীর মাঝে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার দেহেরগাতি গ্রামের মুক্তার হওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫), সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর গ্রামের কিশোর ঢালীর ছেলে চয়ন কুমার ঢালী (২১) ও কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে মানবপাচারকারী আবুল মালেক (৫০)।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest