সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

লাবসায় জনস্বার্থের দোহাই দিয়ে বালু উত্তোলন : ঝুকিঁর মধ্যে শতাধিক পরিবার

নিজস্ব প্রতিনিধি : মুখে জনকল্যানের বুলি আওড়ালেও আদতে জনগণের ক্ষতি করে গোপনে পকেট ভরছেন ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবদুল আলীম। সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে নির্মাণাধীন একটি রাস্তায় ব্যবহারের জন্য জনবসতি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী থেকে বালি উঠিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন তিনি। এতে করে নদীর দুই ধারে বসবাসরত প্রায় শতাধিক পরিবার মারাত্মাক ঝুঁকির মধ্যে পড়বেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। চেয়ারম্যান তাদের কোন কথা না শুনে পুরো দমে চালিয়ে যাচ্ছেন বালু উত্তোলন।

 

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২.২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলছে। এই রাস্তায় ব্যবহারের জন্য জনবসতি এলাকার মধ্যদিয়ে প্রবাহিত বেতনা নদীতে পৃথক দুটি ড্রেজার মেশিন দিয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ এর তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

 

স্থানীয়দের কাছে এ বিষয়ে জানতে চাইলে সংখ্যালঘু হওয়ায় প্রথমে গণমাধ্যমকর্মীদের সামনে মুখ খুলতে দ্বিধা করলেও পরে শোনান আশঙ্কার কথা। তারা জানিয়েছেন, বাড়ির মাত্র কয়েকফুট সামনেই নদী। এ নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি, বাড়ির সামনের রাস্তা ধ্বসে পড়ার শঙ্কা রয়েছে। আবার নদীর পাড় ভেঙ্গে চলতি বর্ষা মৌসুমে বন্যার কবলে পড়ার ভয়ও কাজ করছে তাদের মনে।

 

খেজুরডাঙ্গা পূর্বপাড়া গ্রামের গৃহবধূ সুচিত্রা রানী সরকার বলেন, এভাবে নদী থেকে বালি উত্তোলন করার ফলে আমদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। আমরা এর প্রতিকার চাই।

একই এলাকার কণ্ঠরাম সরকার বলেন, আমাদের বাড়ির সামনে থেকে বালু উঠানো হচ্ছে আমরা খুব বিপাকে পড়েছি। চেয়ারম্যান সাহেবকে বলেছি যে, আপনার নাম করে এখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে, আপনি একটা ব্যবস্থা নিন। কিন্তু তিনি এখনো কোন ব্যবস্থা নেননি।

এদিকে বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, এ ব্যাপারে আমাদের সাথে কথা বলে লাভ নাই। আমরা শ্রমিক, শ্রম দিতে এসেছি। আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন তার নির্দেশনায় এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

এ বিষয়ে লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব আবদুল আলিম ‘রাস্তা দীর্ঘমেয়াদী এবং জনগণের কল্যাণের কথা চিন্তা করে নদী থেকে বালি উঠিয়ে বরাদ্দের চেয়ে বেশি বালি দেওয়া হচ্ছে’ দাবি করলেও নদী থেকে বালি উত্তোলন করায় নদী তীরবর্তী মানুষেরা যে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তার তোয়াক্কা করছেন না। একই সাথে জনসম্মুখে জনকল্যাণের বুলি আওড়ালেও পরোক্ষভাবে নদী থেকে বালি উঠিয়ে বিক্রি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে।

এ প্রসঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বেনজির আহমেদ বলেন, আমরা যদি অন্যত্র থেকে বালু কিনে নিয়ে আসি সে ক্ষেত্রে প্রতি ফুট বালুর দাম পড়বে ০৭টাকা। নদী থেকে বালু তুলতেও আমাদের প্রতি ফুটে ০৭টাকা বা তার বেশি খরচ হচ্ছে। শুধুমাত্র চেয়েরম্যানের চাপে পড়েই আমাদের নদী থেকে বালু তুলতে হচ্ছে।

নদী থেকে বালি উঠিয়ে রাস্তায় দিলে কার লাভ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তা উচু হলে লাভ জনগণের। আর নদী থেকে বালি উঠিয়ে লাভ আলিম চেয়ারম্যানের।

এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও কে বলে দিচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কেবিএ কলেজ রোভার গ্রুপের  স্যালাইন ও মাস্ক বিতরণ

দেবহাটা ব্যুরো  : দেবহাটার কেবিএ সরকারি কলেজ রোভার গ্রুপের লকডাউন বাস্তবায়নে স্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়েছে। পৃথিবী জুড়ে করোনা মহামারী থেকে পরিত্রানের লক্ষ্যে সমগ্র দেশব্যাপী এক সপ্তাহ কড়া  লকডাউনের তৃতীয় দিনে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর বাজারে ঐতিহ্যবাহি সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার গ্রæপ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রোভার গ্রæপ বাজারে স্বাস্থ্যবিধি মেনে অযথা লোকজনের ভীড় যাতে না হয় এবং দ্রæত মানুষ স্থান ত্যাগ করে তার জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাজারে প্রদক্ষিণ করে।

 

এ সময়ে তাদের সঙ্গে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, রোভার স্কাউটস লিডার আবু তালেব, মেম্বর আকবর আলি, মেম্বর মোকলেছুর রহমান ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম। পরবর্তীতে রোভারের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের মাঝে মাস্ক ও স্যালাইন বিতরণ করা হয়। সিনিয়র রোভার মেট আবদুল কাদের এর নেতৃত্বে রোভার সদস্যদের মধ্যে নাহিদুর রসিদ, আসাদুল ইসলাম, আফসানা পারভীন, মেহেদী হাসান, মোস্তফা শাহরিয়ার  রাহুল, রাসেদ, খায়রুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিশু কন্যাকে শ্লীলতাহানী: আটক ১ 
 দেবহাটা ব্যুরো : দেবহাটায় শিশু কন্যাকে শারীরিকভাবে শ্লীলতাহানি করায় আটক ১ জন। এ ঘটনায় ঐ শিশুটির মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ঐ মামলার আসামীকে আটক করেছে। মামলা নং- ০১, তারিখ- ০২-০৭-২১ ইং। মামলার আজাহর মতে জানা গেছে, উপজেলার পারুলিয়া গুচ্ছগ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী হাবিবা খাতুন (২৬) দেবহাটা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন আসামী আলি হোসেন (৪৫), পিতা- মুনছুর আলি গাজী, সাং- গুচ্ছগ্রাম (পারুলিয়া), থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা একজন দুশ্চরিত্র লম্পট এবং তাদের নিকটতম প্রতিবেশী।
একই সাকিনস্থ্য আসামীর বাড়ীর পাশে তার মেজ ভাই আবুল হাসানের বাড়ীর সামনে আসামীর একটি দোকান আছে। সে ঐ দোকানের বিভিন্ন ধরনের খাবারসহ মুদি মালামাল বিক্রয় করে। বাদীনির সাড়ে ৬ বছরের শিশুকন্যাসহ এলাকার অনেক শিশুরা ঐ দোকানে খাবার কিনতে যায়। ইং-২৩/০৬/২০২১ তারিখ বিকাল অনুমান সাড়ে ৪ টার সময় বাদীনির শিশু কন্যা হালিমা এবং তার অপর এক খেলার সাথীকে নিয়ে আসামীর দোকানে যায়। এসময় আসামী তার কন্যার নিকট যাইয়া যৌনকামনা চরিতার্থ করিবার জন্য তার পরিধেয় প্যান্টের উপর দিয়া যৌনাঙ্গে হাত দেয় এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।
তার কন্যা সেসময়  দ্রুত  দৌড় দিয়ে বাড়ীতে এসে তাকেসহ স্থানীয়দের জানায়। এ ঘটনা উল্লেখ করে তিনি মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলার আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে।দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু শ্লীলতাহানীর ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত মামলার আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি রেড ক্রিসেন্টের রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালক, ছিন্নমুল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শনিবার (০৩ জুলাই) সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াস হোসেন, রিকসা ভ্যান শ্রমিক নেতা রফিকুল ইসলাম খোকন ও শেখ এহছানুল হক নিলয়সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চেয়ারম্যান বাবু’র প্রচেষ্টায় করোনা আক্রান্তদের চিকিৎসায় উন্নতমানের বেড পেলো সামেক

নিজস্ব প্রতিনিধি: করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  আসাদুজ্জামান বাবু’র উদ্যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজে ১০টি উন্নত মানের বেড প্রদান করা হয়েছে।

শনিবার ( ৩ জুলাই) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্তাবধায়ক ডা: কুদরত ই খুদার কাছে এসকল বেড
হস্তান্তর করেন সদর উপজেলা চেয়ারম্যানের অ্যাম্বাসেডর নাজমুল শাহাদাৎ জাকির ।

এবিষয়ে সদর উপজেলা চেয়ারম্যানের অ্যাম্বাসেডর নাজমুল শাহাদাৎ জাকির জানান, সাতক্ষীরায় করোনা ভয়াবহ আকার ধারন করায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কে সম্পূর্ণ করোনা ডেডিকেটেট হাসপাতালে পরিনত করা হয়েছে। কিন্তু বেড এবং সরঞ্জামের সংকটে রোগীদের চিকিৎসা ব্যবহত হচ্ছে। রোগিদের কথা চিন্তা করে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু টিম ফার্মার মাধ্যমে ১০টি বেড দিয়েছেন।  এর আগে নাভানা গ্রুপসহ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সদর উপজেলা চেয়ারম্যান ১০টি উন্নতমানের বেড, ২টি অক্সিজেন কনন্সেট্রেটরসহ একাধিক হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন বলে জানান তিনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্তাবধায়ক ডা: কুদরত ই খুদা বলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু করোনার সংক্রমণের শুরু থেকেই সাতক্ষীরা মেডিকেল কলেজে আগত সকল রোগীদের চিকিৎসাসেবা শতভাগ নিশ্চিতকরণে বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়ে আসছেন। আমরা মেডিকেল কৃতপক্ষ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি  করোনার এই ক্রান্তিকালে তিনি যেভাবে সাতক্ষীরার মানুষের সেবায় এগিয়ে এসেছেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন ভাড়ুখালীর বীর মুক্তিযোদ্ধা আক্তার উদ্দীন

নিরবে চলে গেলেন সাতক্ষীরা সদরের ভাড়–খালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্তার উদ্দীন গাজী (৭৭)। শুক্রবার বিকালে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জোহরা ও পুলিশ অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ওই রাতেই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমির খান ও কিরণ রাও বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন

বিনোদন ডেস্ক : ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড তারকা আমির খানের দ্বিতীয় বিয়েও ভেঙে গেছে। আমির ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ শনিবার যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। রীনার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রীনার সহকারী কিরণের সঙ্গে লিভ ইন শুরু করেন আমির। ২০০৫ সালে বিয়ে করেন আমির ও কিরণ। আজাদ নামে তাদের একটি পুত্র সন্তান আছে। রীনার সঙ্গে প্রথম সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তানের জনক হয়েছিলেন আমির।

আমির ও কিরণ বিবৃতিতে লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এবার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’

আমির ও কিরণ আরও জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন আমির এবং কিরণ। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলে দাবি দু’জনের। তারা একসঙ্গে ছবি করবেন।

এই সিদ্ধান্তে পাশে থাকার জন্য আমির এবং কিরণ ধন্যবাদ জানিয়েছেন তাদের পরিবারকে। পাশাপাশি অনুরাগীদের কাছে তারকা দম্পতির অনুরোধ, এইবিবাহবিচ্ছেদকে তাদের সফরের শেষ হিসেবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা ব্যক্তির আত্মহত্যা !

নিজস্ব প্রতিনিধি : চিরকুট লিখে পারিবারিক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

মৃতের নাম শেখ আজগার আলী (৫৫)। তার বাবার নাম শেখ জালাল উদ্দিন।

করারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, সম্প্রতি নমুনা পরীক্ষায় ফল করোনা পজেটিভ আসায় বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগার আলী। শনিবার সকালে নিজ ঘরের মধ্যে আজগারকে ঝুলন্ত অবস্থায় থেকে স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে। তার বিছানায় পাওয়া একটি চিরকুটে লেখা আছে “ তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।”

পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ছেলে ও পুত্রবধুদের সঙ্গে অশান্তি লেগেই থাকতো আজগার আলীর। করোনা পজেটিভ হওয়ায় সেই অশান্তি আরো বেড়ে যায়। হয়তো সে কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest