সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

হুমায়ুনের চিত্রকর্ম চুরি : শাওনের মামলায় বিশ্বজিৎ সাহার জবাব

সাহিত্য ও সংস্কৃতি : নির্মাতা ও নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন মামলায় যে অভিযোগ তুলেছেন তা সত্য নয় বলে জানিয়েছেন অভিযুক্তদের একজন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ সাহা। তিনি ও তার সাবেক স্ত্রী রুমা চৌধুরী হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলে শাওন মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন।

তবে এবার শাওনের অভিযোগ অস্বীকার করে উল্টো শাওনের বিরুদ্ধেই অভিযোগ করেছেন বিশ্বজিৎ সাহা।

গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ‘হুমায়ূন আহমেদের কোনো চিত্রকর্মের প্রদর্শনী বা তার কোনো চিত্রকর্ম চুরি হওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার ২৪টি চিত্রকর্মের মধ্যে ২০টি হুমায়ূন আহমেদের মায়ের কাছে হস্তান্তর করেছি ২০১৩ সালে। একটি ছবি মেলার স্থান থেকে হারিয়ে যায়। যা জ্যামাইকার পুলিশ প্রিসিংকট জিডি করে, তাও হুমায়ূন আহেমদ এর মায়ের কাছে হস্তান্তর করি। হারিয়ে যাওয়া ছবি যদি কেউ কোথাও প্রদর্শনী করে সেই দায়ভার আমার না। যিনি এটি প্রদর্শন করেছেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাকি তিনটির মধ্যে একটি চিত্রকর্ম হুমায়ূন আহমেদ জাতিসংঘে নিযুক্ত তৎকালীন স্থায়ী প্রতিনিধি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনকে উপহার দেন। আরেকটি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়কে উপহার দেন এই কথাশিল্পী নিজ হাতে। সর্বশেষ অর্থ্যাৎ, ২৪ নম্বর চিত্রকর্মটি হুমায়ূন আহমেদ উপহার দেন নিউইয়র্কে নিযুক্ত তৎকালীন বাংলাদেশের কনসাল জেনারেল সাব্বির আহমেদকে।’

বিশ্বজিৎ সাহা বলেন, ‘হুমায়ূন আহমেদের আাঁকা ছবি আত্মসাতের অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী শাওন মামলা করায় আমি অবাক হইনি। অবাক হইনি মামলার নথিপত্রে তার মিথ্যাচার দেখেও। শাওন অভিযোগ করেছেন, ‌‌২০১২ সালে চিকিৎসার জন্য নিউইয়র্কের জ্যামাইকায় থাকাকালে অবসরে হুমায়ূন আহমেদ বেশ কিছু ছবি আঁকেন। সে সময়েই নাকি তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়!

বিশ্বজিত সাহা বলেন, ‘হুমায়ূন আহমেদের সঙ্গে কখন থেকে আমার পরিচয় তা শাওনের জানার কথা নয়। ১৯৯৪ সাল থেকে যতবার হুমায়ূন আহমেদ নিউইয়র্কে এসেছেন, প্রধানত আমার সাংগঠনিক উদ্যোগে মুক্তধারা নিউইয়র্ক ও নিউইয়র্ক বাংলা বইমেলাকে ঘিরেই ছিল তার সকল আনন্দ-উদ্‌যাপন। শাওনের সঙ্গে হুমায়ূন আহমেদের পরিচয়েরও অনেক আগের ঘটনা সেটা। ১৯৮৫ সালে আমি যখন মোস্তফা জব্বার (বর্তমানে মন্ত্রী) সম্পাদিত সাপ্তাহিক আননন্দপত্রে কাজ করি, তখন থেকেই হুমায়ূন আহমেদের সাথে আমার সম্পর্ক গড়ে উঠে।’

বিশ্বজিৎ সাহা আরও বলেন, ‘এ কথাও শাওনের জানা যে, চিকিৎসা নিতে নিউইয়র্কে এসে হুমায়ূন আহমেদ আমারই তত্ত্বাবধানে ছিলেন। বেঁচে থাকা অবস্থায় স্বজ্ঞানে তিনি হাসপাতালসহ সর্বত্র আমার বাসার ঠিকানাই ব্যবহার করেছেন। এমনকি তার মৃতুর আগে ও পরে বেলভিউ হাসপাতাল থেকে যে বিল এসেছিল তার অর্থ আমিই হুমায়ূন আহমেদের ডেথ সাটিফিকেটসহ জমা দিয়ে মওকুফ করার ব্যবস্থা করেছি। এসব কথা জানা থাকা সত্ত্বেও প্রসঙ্গটি এড়িয়ে গেছেন শাওন!’

তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদের মা আয়শা ফয়েজ জীবিত থাকাকালে মুহম্মদ জাফর ইকবালসহ তার অন্যান্য ছেলে-মেয়েদের উপস্থিতিতে তাদের মিরপুরের পল্লবীর বাসায় গিয়ে একটি ছাড়া হমায়ূনের আঁকা অন্য সবগুলো ‍চিত্রকর্ম তার কাছে হস্তান্তর করি। এজন্য শাওন আমার উপর ক্ষুব্ধ। সেটাই আমার অপরাধ।’

তিনি বলেন, ‘ আমি পরিষ্কারভাবে বলতে চাই, শাওনের হাতে না দিয়ে হুমায়ূন আহমেদের চিত্র প্রদর্শনীর সব ছবি হুমায়ূনের পরিবারের সবার অভিভাবক হিসেবে তার মায়ের কাছে আমি নিজ হাতে হস্তান্তর করে এসেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নোবেলের স্ত্রী বললেন, ‘আমি প্রেগন্যান্ট না’

বিনোদন সংবাদ : সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল দুইদিন আগে ফেসবুকে জানিয়েছিলেন, হয়তো তিনি এবং তার স্ত্রী বাবা-মা হতে চলেছেন। তবে তার স্ত্রী মেহরুনা সালসাবিল বিষয়টিকে মিথ্যা বলে দাবি করছেন।

সোমবার (২৮ জুন) নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন। ’

এদিকে বিষয়টি প্রত্যাখ্যান করে তার স্ত্রী সালসাবিল নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমার বন্ধুরা হঠাৎ নোবেলের একটি স্ট্যাটাস আমাকে ইনবক্স করে, যাতে নোবেল জানিয়েছে, সে নাকি বাবা হচ্ছে এবং আমি নাকি মা হতে চলেছি। সেখান থেকেই প্রথমে বিষয়টি আমি জানতে পারি। কিন্তু আমি প্রেগন্যান্টও না, না আমি মা হতে চলেছি। এ ব্যাপারে আমি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। সে কেমন এমনটা করলো আমি জানি না। আমি প্রেগন্যান্ট নই। মাতৃত্বের বিষয়টি সে কোনোভাবেই ব্যবহার করতে পারে না।

এরপর সালসাবিল স্ট্যাটাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই লজ্জিত। নোবেলপত্নী লেখেন, ‘আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট! এ মিথ্যাচারের ঘটনায় আমি লজ্জিত।’

বিতর্কিত গায়ক নোবেল ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেনাবাহিনী মাঠে নামছে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নিয়ে

দেশের খবর : দেশে করোনাভাইরাস জনিত কোভিড-১৯ এর সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের জন্য সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারির পর বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আলাদা একটি প্রজ্ঞাপনেও তা নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওয়াতায় ১-৭ জুলাই পর্যন্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

এর আগে সাত দিনের প্রাথমিক কঠোর লকডাউন পরিপূর্ণভাবে নিশ্চিত করতে ২১ দফা নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, আদালত সমূহের ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালানার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

এদিকে অভ্যন্তরীণ সকল প্রকার যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি, শপিংমল/মার্কেটসহ দোকানপাট, সকল প্রকার বিনোদন ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এর পাশাপাশি সকল প্রকার জনসমাবেশ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য, খাদ্যশস্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, করোনা টিকা প্রদান, রাজস্ব আদায় সংশ্লিষ্ট কাজ, বিদ্যুৎ,পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, সকল গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিটিক্যালসসহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন পরিচয়পত্র প্রদর্শনপূর্বক যাতায়াত করতে পারবে।

পণ্য পরিবহনে নিয়োজিত সকল পরিবহন, সকল বন্দর (বিমান, সমুদ্র, নৌ ও স্থল), শিল্প-কলকারখান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯ট থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্রয়-বিক্রয় করা যাবে। করোনার টিকা গ্রহণ, হোটেল-রেস্তোরা থেকে খাবার ক্রয় এবং বিদেশ যাত্রায় বাঁধা থাকছে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্যের প্রতিবাদে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বুধবার (৩০ জুন) সংসদে স্বাস্থ্যখাতে স্বানিয়ম, অব্যবস্থাপনা, নিয়োগ না হওয়া এসব বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী তা অস্বীকার করলে এই অবস্থার তৈরি হয়।

এদিন সংসদে বাজেট পাসের সময় বিরোধী সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী তাদের দায়িত্ব নিতে বলেন। এ সময় ঢালাও অভিযোগ ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য সেবা বিভাগের ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সময় জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, ‘কতোবার ডিও লেটার দেবো আমার এলাকার হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার কবে পাবো? এক্সরে মেশিন কবে পাবো? রেডিওলজিস্ট কবে পাবো? স্বাস্থ্যমন্ত্রীকে যতোবার বলি উনি ডিও লেটার দিতে বলেন। কতোবার দেবো?’

মন্ত্রণালয়ের বরাদ্দ দাবি সম্পর্কে পীর ফজলুর রহমান বলেন, ‘চলমান বরাদ্দের টাকাই খরচ করতে পারেননি। আবার বরাদ্দ চেয়েছেন।’

জাপার আরেক সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় টাকা খরচ করতে পারেনি। ফেরত দিয়েছিলো। এটা আমরা চাই না। খরচ করতে না পারলে এখানে ৩৫০ জন এমপিকে ভাগ করে দেন। আমরা খরচ করি। স্বাস্থ্য সেবা আমরা দেখবো। আপনাদের দরকার নেই। ডাক্তার-নার্স নিয়োগ করতে পারছেন না। ৩৫০ এমপিকে দায়িত্ব দেন। আমরা নিয়োগের ব্যবস্থা করি।

বিএনপির রুমিন ফারহানা স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২৫ শতাংশ। এই যে বরাদ্দ দিচ্ছি সেটা কোথায় যাচ্ছে? বরাদ্দ খরচ করার সক্ষমতা মন্ত্রণালয়ের আছে কি-না সেই প্রশ্ন চলে আসছে।’

বিএনপির হারুনুর রশীদ বলেন, ‘স্বাস্থ্যখাত সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। দুর্নীতি দূর করতে হলে ডালপালা কেটে লাভ নেই। গাছের শেকড় উপড়ে ফেলতে হবে। স্বাস্থ্যের কেনাকাটায় ব্যাপক অনিয়ম হয়েছে। দুর্নীতি নিয়ে নতুন করে বলার কিছু নেই।’

এছাড়া বিএনপির মোশাররফ হোসেন, জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী, মুজিবুল হক চুন্নু স্বাস্থ্যের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এছাড়া করোনাভাইরাসের টিকার অপ্রতুলতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলের সদস্যরা।

পরে জবাব দিতে উঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক পর্যায়ে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা হাসপাতালের চেয়ার। আপনাদের দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব নিতে হবে।’

তিনি দুর্নীতির অভিযোগেরও জবাব দেন। বলেন, ‘মাস্ক নিয়ে কথা বলছেন। মাস্ক তো কেনাই হয়নি। তার পেমেন্ট দেয়া হয়নি। ঢালাও অভিযোগ দিলে তো বলবে না।’

এসময় বিরোধী দলের বেঞ্চ থেকে হইচই হয়। স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেন জাতীয় পার্টি ও বিএনপির সদস্যরা। ‘আমরা পত্রিকা পড়ি না’ এমন শব্দও হাউস থেকে এ সময় শোনা যায়। স্বাস্থ্যমন্ত্রী একটু থেমে গেলে সামনে বসা তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাকে বক্তব্য চালিয়ে যেতে ইশারা করেন।

মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাওভাবে অনিয়মের কথা বললে গ্রহণযোগ্য হবে না। সুনির্দিষ্ট বলতে হবে, কোথায় দুর্নীতি হয়েছে?’

এসময় বিরোধী দলের দিকে থেকে আবার হইচই হলে মন্ত্রী বলেন, ‘মাস্কের কোনো টাকাই তো দেয়া হয়নি। সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাওভাবে বললে হবে না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৮২২ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ১৩ হাজার ২৫৮ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ আট হাজার ৯২৭টি।

এর আগে গতকাল মঙ্গলবার ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষার তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জনে।

এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৮২২ জন, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ১৩ হাজার ২৫৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫৬৫টি ল্যাবরেটরিতে ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ ও ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৬ লাখ আট হাজার ৯২৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৫৫০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ১৬ হাজার ২৫০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১৫ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন ও ষাটোর্ধ্ব ৫৭ জন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৩০ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়।

এর আগে গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : যুক্তরাষ্ট্র ও চীন থেকে দ্রুত টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ২৫ লাখ টিকা আসছে। আর খুব শিগগিরই চীন থেকে ২০ লাখ টিকা আসছে।

তিনি বলেন, আমাদের ২৬ কোটি ডোজ টিকা লাগবে। যাই লাগুক না কেন প্রধানমন্ত্রী টিকা আনার অনুমোদন দিয়ে দিয়েছেন। টিকা নিয়ে এখন জটিলতা কেটে গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চীন থেকে কত টাকায় টিকা কেনার চুক্তি হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

রাশিয়া থেকে কবে টিকা আসবে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‌‘কঠোর লকডাউনে’ মসজিদের জামাতে নামাজের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে মসজিদসহ উপাসনালয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে :

১. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

২. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৩. মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, মুসল্লিদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

৪. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৫. শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে।

৬. সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৮. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিরা দোয়া করবেন।

৯. সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

অন্য সব ধর্মীয় প্রতিষ্ঠান/উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করবেন।

উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সপ্তাব্যাপি মাক্স বিতরনের কার্যক্রম শুরু করলো চিল্ড্রেন রাইটস

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে সহযোগিত করতে সপ্তাহ ব্যাপি বিনামূল্যে মাক্স বিতরন কর্মসূচী “হ্যালো মাক্স” এর উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবামুলক সংগঠন চিল্ড্রেন রাইটস’র উদ্যোগে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাক্স বিতরন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।

এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অফ সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, বেসরকারি ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মো: কামরুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ি জুনাইদ হোসেন বাইরোন, চিন্ড্রেন রাইটসের সকল সদস্যবৃন্দ ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
এক্স-স্টুডেন্ট অ্যাসেসিয়েশন অফ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ‘চিল্ড্রেন রাইটস’র সদস্যরা জনস্বাস্থ্যে সপ্তাব্যাপি দশহাজার মাক্স বিতরন করবেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ফাহিম শাহরিয়ার।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest