সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

সাতক্ষীরায় আরও ৪ মৃত্যু, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী

আসাদুজ্জামান : সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো মোট ৩৫৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৮৮ জন। বর্তমানে জেলায় ৮১৮ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারী হাসাপালে ১৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ৭৮০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আর ভারইরাসটির উপসর্গ নিয়ে ২৫৭ জন মেডিকেল কলেজ হাসপাতালে ও ২১৬ জন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। সকাল থেকে সেনাবাহিনী শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। এছাড়া সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলায় গত ২৪ ঘন্টায় ৪১ টি মামলায় ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি প্রেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি প্রেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য নামানো হয়েছে। জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত টহল দিচ্ছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে পুলিশের সচেতনতামূলক প্লাকার্ড

আসাদুজ্জামান : সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় প্রতিদিন করোন সংক্রমন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সরকার কঠোর লকডাউনের ঘোষনা করলেও মানুষ অযথা ঘরের বাইরে বের হচ্ছেন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকি আরো বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় কঠোর লকডাউনের মধ্যে সরকারের বিধি নিষেধ বাস্তবায়ন করতে শহরের বিভিন্ন স্থানে সচেতনতা মূলক প্লাকার্ড বসিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড়, সদর হাসপাতাল মোড়, নারকেলতলা মোড়,পাকাপুলের মোড়, খুলনা রোড মোড়, কদমতলা মোড় ও কাটিয়া আমতলা মোড়সহ শহরের উল্লেখযোগ্য ২০ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্লাকার্ড বসানো হয়।

সাতক্ষীরা সদর থানাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ সময় করোনা প্রতিরোধে সাধারন মানুষকে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার এবং বিনা প্রয়োজনে ঘরে বাইরে না আসার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কারাবন্দী ডেসটিনির রফিকুলের জুম মিটিং : প্রত্যাহার ৮ কারারক্ষী

দেশের খবর : কারাবন্দি অবস্থাতেই জুম অ্যাপে ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন মিটিং করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলের আট কারারক্ষীকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে প্রধান কারারক্ষী ছাড়াও আরও সাতজন সাধারণ কারারক্ষী আছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধান কারারক্ষী আবদুস সালামসহ রফিকুল আমীনের পাহারায় থাকা আটজন কারারক্ষীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে প্রিজন সেলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলারকে দায়িত্ব দেওয়া হবে।

বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। কমিটির প্রধান করা হয়েছে কারা অধিদপ্তরের উপ মহাপরিদর্শক (ঢাকা) তৌহিদুল ইসলামকে। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডেসটিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের অক্টোবরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চারবার ১১৮ কোটি টাকা আত্মসাৎ ও ৯৬ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

অসুস্থতার কারণ দেখিয়ে দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে আছেন রফিকুল আমিন। অসুস্থতার অজুহাত কাজে লাগিয়ে তিনি কারা তত্ত্বাবধানে থেকেও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে। জুম মিটিংয়ের সাম্প্রতিক কিছু ভিডিওতে দেখা যায়, নতুন এমএলএম ব্যবসার জন্য শিগগির এক হাজার ৩০০ মার্কেটিং এজেন্ট নিয়োগের কথা বলছেন তিনি। মিটিংয়ের ভিডিওতে তাকে ‘মিস্টার এ’ নামে দেখা গেছে, প্রোফাইল ছবিতে লেখা ছিল ইংরেজি হরফ ‘আর’। এতে ডেসটিনির বেশ কয়েকজন কর্মকর্তাও যুক্ত ছিলেন।

এমন অভিযোগ ওঠার পর আট কারারক্ষীকে প্রত্যাহার করে নেয়া হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সংবাদমাধ্যমকে বলেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের খবর : রাজধানীতে আজ শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি হচ্ছে। কখনও হালকা বর্ষণ, কখনও আবার মুষলধারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে বিভিন্ন মাত্রায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এ ছাড়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে—মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারা অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে—সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পেতে পারে।

এ ছাড়া আগামীকাল শনিবার দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে—আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। গতকাল ৩০ জুন পর্যন্ত দেশে এ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ জুন বাদ দিয়ে গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। এমনকি গত ২৪ ঘণ্টায়ই ঝরেছে ১৪৩ জনের প্রাণ, যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ২০২০ সালের মার্চে করোনা শনাক্ত হওয়ার পর ওই মাসে মৃত্যু হয়েছে পাঁচজনের। পরের মাস এপ্রিলে ঝরে ১৬৩ জনের প্রাণ। মে মাসে ৪৮২ জনের মৃত্যুর পর এ সংখ্যা হু হু করে বাড়তে থাকে। জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইয়ে এক হাজার ২৬৪ জন এবং আগস্টে এক হাজার ১৭০ জনের প্রাণ কাড়ে করোনা। পরে আবার হাজারের নিচে নামে ভাইরাসটিতে মৃতের সংখ্যা। সেপ্টেম্বরে মৃত্যু হয় ৯৭০ জনের, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন এবং ডিসেম্বরে মৃত্যু হয় ৯১৫ জনের।

এ বছরের শুরুর দিকে মৃত্যু কমলেও বাড়তে থাকে মার্চের শেষ দিক থেকে। জানুয়ারিতে করোনায় প্রাণ হারান ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন এবং মার্চে ৬৩৮ জন। তবে সবচেয়ে ভয়াবহ মাস হিসেবে আবির্ভূত হয় এপ্রিল। মাসটিতে মৃতের সংখ্যা প্রথমবারের মতো দুই হাজার ছাড়িয়ে যায়। ওই মাসে করোনায় মৃত্যু হয় দুই হাজার ৪০৪ জনের। পরের মে মাসে মৃত্যুর হার কিছুটা কমে। ওই মাসে এক হাজার ১৬৯ জনকে কেড়ে নেয় করোনা। আবার গত জুনে বেড়ে যায় মৃতের সংখ্যা। ওই মাসে মৃত্যু হয় এক হাজার ৮৮৪ জনের।

ভাইরাস সংক্রমণের বিষয় বিধায় জুনের শেষ দিকে যেভাবে মৃত্যু প্রতিদিনই শ’ ছাড়িয়েছে এবং জুলাইয়ের প্রথম দিনেই মৃত্যুর নতুন রেকর্ড (১৪৩) হয়েছে, তাতে এই মাস নিয়ে শঙ্কা ভর করছে জনমনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯০ শতাংশ। যদিও এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মা হলেন নাবিলা

মা হলেন নাবিলা

কর্তৃক Daily Satkhira

বিনোদন সংবাদ : কন্যাসন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর কোলজুড়ে আসে কন্যাসন্তান। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

এই তথ্য নিশ্চিত করেছে অভিনেত্রী নাবিলার একটি পারিবারিক সূত্র। নাবিলার মেয়ের নাম রাখা হয়েছে মালহার মাসুমা নাবিলা। ডাকনাম স্মিহা।

চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাবিলা লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবারের জন্য এপ্রিল বিশেষ মাস। তাঁদের সানন্দ ঘোষণা ছিল, আসছে জুলাইয়ে তাঁদের ভালোবাসার সন্তান আসতে চলেছে। সবার কাছে দোয়া কামনা করেন তাঁরা।

পত্রপত্রিকার খবর, ২০১৮ সালে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে হয় তাঁদের বিয়ের আয়োজন।

এ সময়ের জনপ্রিয় মডেল ও উপস্থাপকদের একজন মাসুমা রহমান নাবিলা। অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করেও হয়েছেন তিনি ব্যাপক আলোচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিশোরী গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ

দেশের খবর : রাজধানীর ভাটারা এলাকায় কুলসুম আক্তার নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যাংকার দম্পতির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে পুলিশ সঙ্গে না আসায় তাকে ভর্তি করা হয়নি।

অভিযুক্ত দম্পতি হলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান ও তার স্ত্রী মাহফুজা রহমান।

আমাদের মেডিকেল প্রতিবেদক জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে অসুস্থ অবস্থায় কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। তবে পুলিশ সঙ্গে না আসায় হাসপাতালে ভর্তি হতে পারেননি নির্যাতিত ওই কিশোরী।

আহত কুলসুম আক্তার ঢাকা মেডিকেলে কর্মরত সাংবাদিকদের বলেন, ‘আমি আট মাস ধরে ওই বাসায় কাজ করি। কাজ করতে দেরি হলে তারা আমাকে মারপিট করত, গরম পানির ছ্যাকা দিত, খুন্তি গরম করে ছ্যাকা দিত এবং আমার মাথা দেয়ালের সাথে ধরে আঘাত করতো। এখানে আসার পর থেকে আমাকে নির্যাতন করতো স্বামী ও স্ত্রী মিলে । আমি অনেকবার পালাতে চেষ্টা করছি কিন্তু পারিনি। গতকাল বুধবার আমাকে কুড়িল বিশ্বরোডে ওভারব্রিজের নিচে আমার বোনের কাছে দিয়ে যায়। এত নির্যাতন করেছে আমাকে আপনারা দেখেন। আমি পালাতে পারিনি, পারলে এত নির্যাতনের স্বীকার হতাম না।’

নির্যাতিত কুলসুমের বড়বোন ফাতেমা বেগম বলেন, ‘আমার বোন আট মাস আগে ওই বাসায় কাজ করতে যায় মাসে ছয় হাজার টাকা বেতনে। কিন্তু তিন মাসে তারা আমাদের পাঁচ হাজার টাকা দিয়েছে। এখনো অনেক টাকা পাই। আপনারা দেখেন আমার বোনকে কীভাবে নির্যাতন করেছে দেখেন। এভাবে কোনো সভ্য মানুষ নির্যাতন করে।’

ফাতেমা বলেন, ‘ওই বাসার গৃহকর্তা একটি বেসরকারি ব্যাংকের অফিসার। তিনি নিজে এবং তার স্ত্রী আমার বোনকে নির্যাতন করেছেন। বুধবার রাতে কুড়িল বিশ্বরোডে সিএনজি পাম্পের পাশে আমার কাছে দিয়ে চলে যায়। আমার বোনের শরীর অনেক খারাপ। তাই ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে এলাম, কিন্তু তারা বলছে পুলিশ ছাড়া ভর্তি নেবে না।’

আহত কুলসুম আক্তার কিশোরগঞ্জের তাড়াইল থানার ধলা আজিবপুর গ্রামের আব্দুল রহমানের মেয়ে।

অভিযুক্ত আসাদুর রহমান আরিফ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাকে এখানে কাজ করতে এনেছিলাম। কিন্তু সে পাগলামি করতো। আমি তার বাবাকে জানিয়েছি, আপনার মেয়েকে নিয়ে যান। গতকাল আমি তার বোনের কাছে ১৪ হাজার টাকা দিয়েছি। এর আগে আমি ১৫ হাজার টাকা দিয়েছি। আরও ছয় হাজার টাকা দিয়ে দেব।’ তাকে আপনারা এত নির্যাতন করেছেন কোন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাকে নির্যাতন করিনি।’

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ‘একটি শিশু নির্যাতনের ঘটনা আছে। পুলিশ সঙ্গে না আসায় সে ভর্তি হতে পারেনি। আমরা ভাটারা থানাকে বিষয়টি জানিয়েছি, তারা তদন্ত করে দেখছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ভাটারা থানার পরিদর্শক (অপারেশনস্) পিযূস কুমার সরকার বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। আমরা তার বাসায় গিয়েছিলাম, কিন্তু সে বাসা পরিবর্তন করে অন্য জায়গায় চলে গিয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দরিদ্রদের জন্য করোনা পরীক্ষা বিনামূল্যে

দেশের খবর : কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের করোনা শনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুধুমাত্র জুলাই মাসেই দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে পারবেন বলে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

এ অবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই/২০২১ মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ের এতদ সংশ্লিষ্ট সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest