সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে ৩ জনসহ একটি মোটরসাইকেল সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে আসা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
এতে পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭) নিহত হন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোটর চালিত ভ্যান-রিকসা ও ইজিবাইক ফেরতের দাবিতে অবস্থান কর্মসুচি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের হাতে আটক মোটর চালিত ভ্যান-রিক্সা ও ইজিবাইক ফেরত পাওয়ার দাবীতে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। খেটে হতদরিদ্র এসব চালকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
শহরের গড়েরকান্দা গ্রামের ভ্যান চালক সাহেব আলী বলেন, প্রতিদিন ভ্যানচালিয়ে সংসার চালাতে হয়।

একদিন আয় না হলে চুলা জ¦লে না। একাধারে প্রায় ১মাস চলছে লকডাউন। ঘরে স্ত্রী, অসুস্থ্য মা ও সন্তান রয়েছে। যে কারণে পুলিশের ভয় উপেক্ষা করে গত ২৩ জুন বেরিয়ে ছিলাম। সেদিনই পুলিশ সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে ভ্যানটি আটক করে। ভ্যানটি এখন পুলিশ লাইনে আটকানো রয়েছে। সে সময় পুলিশ ভাইদের অনেক অনুরোধ করেছিলাম, ছেড়ে দেন আর শহরে উঠবো না। তারা শোনেনি। এখন আয় তো করতে পারি না। ভ্যানটি ফেরত পাওয়ার আশায় প্রতিদিন সকালে পুলিশ লাইনের সামনে গিয়ে বসে থাকি। কিন্তু ভ্যানটি ছাড়াতে পারছি না।

একই কথা জানালেন শহরের কুখরালী গ্রামের ইজিবাইক চালক আবুল হোসেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে তার ইজিবাইকটি আটকানো রয়েছে। গত বছর লোন তুলে কিনেছিলাম ইজিবাইকটির এখনো টাকা পরিশোধ হয়নি। এরই মধ্যে লকডাউনে বিপাকে পড়েছিলাম। কয়েকদিন ধরে ভেতরের রাস্তায় চালিয়ে সংসার পরিচালনা করছিলাম। হটাৎ করে গত ২৫ জুন পুলিশ ইজিবাইকটি পুলিশ আটক করে। পেট তো আর লকডাউন বোঝে না। ঘরে একদিনেও বাজার নেই। গচ্ছিত কোন টাকাও নেই কি খাবো জানি না। আবার পুলিশ বলছে এগুলো আর ছাড়া হবে না। এখন আমাদের কান্না ছাড়া আর কোন উপায় নেই।

গত কয়েকদিনে আটক হওয়ায় প্রায় অর্ধশত মোটরচালিত ভ্যান, রিক্সা ও ইজিবাইক চালকেরা কান্নাজড়িত কন্ঠে বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হুটকরে এধরনের সিদ্ধান্ত নিয়ে গরিব মানুষগুলোর সাথে অন্যায় করা হচ্ছে। তারা আরো বলেন, করোনাকালীন চলমান লকডাউনে তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন। কেউ তাদের কোন সাহায্য দিচ্ছেননা। এরই মধ্যে পুলিশ তাদের ভ্যান রিক্সা আটকে রাখায় তারা না খেয়ে জীবন যাপন করছেন। তারউপর তাদের ঋনের কিস্তিও টানতে হচ্ছে। তারা এ সময় অবিলম্বে তাদের ভ্যান-রিক্সা ছেড়ে দেয়ার আহবান জানান।
পরে তাদের অবস্থান কর্মসুচিতে এসে সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের বক্তব্য শুনে বিষয়টি পুলিশ সুপারের সাথে আলোচনা করে সমাধান করার আশ^স্ত করলে তারা তাদের অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
আদালতের নির্দেশ অমান্য করে কলারোয়ায় বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার মাদরা গ্রামের মৃত. আব্দুল মালেকের কন্যা সুফিয়া খাতুন।

লিখিত অভিযোগে তিনি বলেন, মাদরা মৌজায় জে এল ১৬, এস এ খতিয়ান ৬৬৪, এস এ দাগ – ২৮৬, ২৮৭, ২২৩, জমির ৭৩ শতকের মধ্যে ৩৬.৫ শতক সম্পত্তি আমরা ৩ বোন ও এবং আমাদের মাতা পৈত্রিক সুত্রে প্রাপ্ত হই। ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হওয়ার পর থেকে উক্ত সম্পত্তি আমার ভোগদখল করতাম। কিন্তু স্থানীয় হাসান মেম্বরের ইন্ধনে একই এলাকার মৃত লু’ফর রহমানের পুত্র মিলটন, মোতালেব ও মৃত রহিম বক্সের পুত্র বিশারত মোশারফ উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ১৯/০৫/২০২১ তারিখে উল্লেখিত ব্যক্তিরা ইট, বালু, খোয়া এনে স্থাপনা নির্মাণের পায়তারা চালাতে থাকলে আমার পুত্র আলাউদ্দীন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালতে সেখানে ১৪৫ ধারা জারি করেন। এতে উল্লেখিত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে কলারোয়া উপজেলার প্রশাসনের এক কর্মকর্তার দোহায় দিয়ে আমারপুত্রসহ আমাদের মিথ্যা মামলায় হয়রানি করবে, খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে।

উপায়ন্তর হয়ে কলারোয়া সহকারী জজ আদালতে দেং ৮৬/২১ নং মামলা দায়ের করি। মামলায় আদালতে তাদের শোকজ নোটিশ প্রদান করে। নোটিশ পাওয়ার পর প্রশাসনের ওই কর্মকর্তার সহযোগিতা ভাড়াটিয়া লোকজন নিয়ে আদালতের নির্দেশের তোয়াক্কা না করে উক্ত সম্পত্তিতে একটি টিনের ঘর নির্মাণ করে। আমরা বাধা দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। তিনি উক্ত সম্পত্তি রক্ষার্থে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ‘লীগ নেতা মজনু চৌধুরীর বহিস্কারাদেশ প্রত্যাহার

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু বিগত কলারোয়া পৌর নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৩ জানুয়ারি ২০২১ তারিখে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক সংগঠনের পদ হতে বহিস্কার করা হয়।

কিন্তু তিনি নির্বাচনের পূর্বেই সাতক্ষীরা জেলা  আওয়ামীলীগের পরামর্শক্রমে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহারসহ দলীয় প্রার্থী মো: মনিরুজ্জামান মাস্টারের নৌকার পক্ষে তিনি ব্যক্তিগত ও তার সমর্থিত লোকদের কে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানোর প্রেক্ষিতে গত ২৭ জুন ২০২১ রবিবার তার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়রাম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির মামলায় নাসির ও অমির জামিন

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি জামিন পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকা মুচলেকায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শাহজাদী তাহমিদা তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

পর দিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।

ওই দিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এর পর ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ওই মামলায় রিমান্ড শেষে পরীমনির মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি : “শেকড়ের সন্ধানে, মাটির টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক সবুজ নিশান ২৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সবুজ নিশান পাঠক ফোরাম সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী’র সভাপতিত্বে ও দৈনিক সবুজ নিশান পত্রিকার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি মীর মোস্তফা আলী’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা অনলাইন’র সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, “দৈনিক সবুজ নিশান হাটি হাটি পা পা করে সত্য ও নিষ্ঠান সাথে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে আজ ২৭তম বর্ষে পদার্পণ করেছে। দৈনিক সবুজ নিশান পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে আরো বেশি সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
দৈনিক সবুজ নিশান অতীতের ন্যায় আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে নিবেদিত থাকবে বলে আমার বিশ্বাস। ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সবুজ নিশান পত্রিকার সফলতা কামনার পাশা পাশি প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানায় বক্তারা।” এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে দিল সুইসরা

বিদেশের খবর : অনেক নাটকীয় একরাত পার করল ফুটবলপ্রেমীরা। দিনের প্রথম ম্যাচে ভক্তদের উত্তেজনাময় ম্যাচ উপহার দিল স্পেন ও ক্রোয়েশিয়া। পরের ম্যাচে বড় চমক দিল ফ্রান্স ও সুইজারল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে চলে গেল সুইজারল্যান্ড।

গতকাল সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় সুইসরা।

এদিন রুমানিয়ার বুখোরেস্টে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় দুদল। ১৫তম মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। স্টেভেন জুবেরের ক্রস থেকে লংলেকে ছাপিয়ে হেডে গোল করেন হারিস সেভেরোভিচ।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় সুইসরা। তবে এমবোলোর হেড জালের অনেক বাইরে দিয়ে চলে যায়। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেনি দলটি। বেনজামিন পাভার জুবেরকে ফাউল করলে রেফারি ভিএআর যাচাই করে পেনাল্টির বাঁশি বাজান। আর রিকারদো রদ্রিগেসের নেওয়া শট ঠেকিয়ে দেন হুগো লরিস।

অবশেষে কারিম বেনজেমার গোলে সমতায় ফেরে ফ্রান্স। ৫৬তম মিনিটে এমবাপ্পের পাস থেকে চিপ করে গোলটি আদায় করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। আর দুই মিনিট পর এই স্ট্রাইকার ফরাসিদের এগিয়েও দেন। আঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করতে ভুল করেননি তিনি।

আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখা ফ্রান্স ৭৪তম মিনিটে ব্যবধান ৩-১ করে। বেনজেমার করা শট আটকে দিলেও ফিরতি শটে পল পগবা ডান কোনা দিয়ে গোলটি করেন।

পিছিয়ে পড়ে দিশেহারা সুইজারল্যান্ড ৮০তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান কমায়। এমবাবুর ক্রস থেকে হেডের মাধ্যমে নিজের জোড়া গোল পূরণ করেন সেফেরোভিচ। আর ম্যাচের শেষ মিনিটে চমক দেখায় দলটি। বাঁ দিক থেকে মারিও গাভরানোভিচ শট করে গোলটি করেন।

এরপর মূল ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে দুদল বেশ কয়েকটি চেষ্টা করলেও গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে সুইজারল্যান্ড তাদের প্রথম পাঁচ শটের সবকটিতেই সফল, ফ্রান্স সফল প্রথম চারটিতে। তাদের শেষ শট নিতে আসেন বিশ্বকাপ জয়ী তারকা এমবাপে। তার শটটিই ঠেকিয়ে দলকে উৎসবের উপলক্ষ এনে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি জেনারেলের মৃত্যুদণ্ড

বিদেশের খবর : সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার (বহিষ্কৃত) জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডাদেশ দেশটির আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জেনারেলের স্বজনদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পার্সিয়ান গালফ স্টাডিজ সেন্টার।

ওই প্রতিবেদনে বলা হয়, ফাহাদ বিন তুর্কি ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম। সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে। এই বিচারে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে তার ছেলেসহ গ্রেপ্তার করা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। তিনি ১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বিশেষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। বহিষ্কার ও গ্রেপ্তারের আগে গতবছর জেনারেল পদে উন্নীত হন।

এই জেনারেলের ছেলেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেপ্তার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest