সর্বশেষ সংবাদ-
এবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধনপ্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যুসাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা: সভাপতি মুনির- সম্পাদক সামাদ

মেসির জোড়া গোলে বলিভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বি-গ্রুপে শেষ আট নিশ্চিত ছিল আগেই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়া মিশনে সোমবার নামে আর্জেন্টিনা।

যে কারণে বিশ্রাম পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি।

মেসিও কথা রাখলেন। তার অসাধারণ নৈপুণ্যে বলিভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় পেলেন আলবিসেলেস্তেরা। বিশাল ব্যবধানের এই জয়ে আর্জেন্টিনা গ্রুপসেরা হয়েই উঠে গেছে শেষ আটে। ১০ পয়েন্ট নিয়ে দুই গ্রুপে সবার সেরা আর্জেন্টিনা।

এই চার গোলের তিনটিতেই মেসির অবদান। নিজে করেছেন জোড়া গোল। একটি করিয়েছেন।

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা।

এদিন জোড়া গোল করেছেন মেসি, একটি করে আলেহান্দ্রো গোমেস ও লাউতারো মার্তিনেস।

এক হালির স্থলে বলিভিয়ার জালে আরও গোল জমা হতে পারত। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার সেভে ব্যবধান আর বড় হতে দেননি বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে।

বলিভিয়াকে শুরুতেই চেপে ধরা আর্জেন্টিনা এগিয়ে যেতে পারত চতুর্থ মিনিটে। গনসালো মনতিয়েলের ক্রসে সের্হিও আগুয়েরোর শট ঠেকান লাম্পে। ফিরতি বলে আনহেল কোররেয়ার শটও আটকে দেন এই গোলরক্ষক।

কিন্তু ষষ্ঠ মিনিটে আর পারেননি লাম্পে। কোররেয়ার কাছ থেকে ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বল বাড়ান মেসি। চমৎকার ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন গোমেস।

৩৩তম মিনিটে ডি বক্সে গোমেসকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সুযোগ হাতছাড়া করেননি মেসি। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন সুপারস্টার।

৩৬তম মিনিটে ডি বক্সের মাথা থেকে কোররেয়ার দুর্দান্ত এক শট ঠেকান বলিভিয়ার গোলরক্ষক।

এর তিন মিনিট পর নিজের দক্ষতার পরিচয় দেন আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। জেয়সন চুরার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।

তবে ৪২তম মিনিটে মেসিকে ঠেকিয়ে রাখতে পারেননি কার্লোস লাম্পে। মাঝ মাঠ থেকে আগুয়েরোরে বাড়ানো বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান মেসি। মেসিকে ঠেকাতে এগিয়ে আসেন বলিভিয়ার গোলরক্ষক।

তবে মেসির নৈপুণ্যের কাছে আত্মসমর্পণ করতে হয় তাকে। তার মাথার ওপর দিয়ে জালে বল পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। দেশের হয়ে এটি মেসির ৭৫তম গোল, কোপা আমেরিকায় ১২তম।

স্কোর ৩-০ করেন মেসি। বিরতির পর মাঠে ফিরে ব্যবধান কমায় বলিভিয়া। ৬০তম মিনিটে কাউন্টার এটাকে লিওনেল জুস্তিনিয়ানোর ক্রসে বুলেট গতির শটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন এরউইন সাভেদ্রা।

স্কোরলাইন তখন ৩-১।

অবশ্য ৫১ মিনিটে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু অল্পের জন্য শটটা অফসাইড হয়ে যায়। এর পর যোগ করা সময়েও হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন মেসি। কাছের পোস্টে তার শট ঠেকিয়ে দেন লাম্পে।
৬৩তম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান লাউতারো মার্তিনেস।
রেফারির শেষ বাঁশিতে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন লিওনেল স্কলানির শিষ্যরা। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পাবেন মেসিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫ মৃত্যু

অনলাইন ডেস্ক : প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ২৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেকে এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন করে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন।

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে কমেছে করোনায় মৃত্যু এবং সংক্রমণ

বিদেশের খবর : ভারতে করোনাভাইরাসে মৃত্যু এবং সংক্রমণ দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯০৭ জনের।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্থান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার মানুষ। করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনের।

এর আগে সোমবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৯৭৯ জনের। করোনাক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৪৮ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২২ লাখ মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৎ বাবা আব্দুল আলিম (৩৬) উপজেলার হাসানকাটি (রায়পুর) গ্রামের খোরশেদ আলীর ছেলে।

ভুক্তভোগী ওই কিশোরীর দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় এক বছর পূর্বে পারিবারিক কলহের কারণে তার মা তার বাবাকে তালাক দেয়। এর পর থেকে সে মায়ের সাথেই থাকতো। বাবাকে তালাকের প্রায় ছয় মাস পরে তার মা আব্দুল আলিমকে বিয়ে করে। বিয়ের পর থেকে তার সৎ বাবা আব্দুল আলিম তার দিকে কু-দৃষ্টিতে তাকাতো, যখন তখন গায়ে হাত দিত। এছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে বেড়াতে নিয়ে যেত। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে বিকেল ৪টার দিকে জামাকাপড় কিনে দেওয়ার নাম করে মোটরসাইকেল যোগে আব্দুল আলিম তাকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামের জনৈক হাফিজুল ইসলাম এর বসতবাড়িতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং কাউকে কিছু বললে খুন করার হুমকিও দেয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনার প্রায় একমাস পর সোমবার সকালে নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে তার সৎ বাবা আব্দুল আলিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

এ মামলা দায়েরের পর দুপুরে আব্দুল আলিমকে কালিগঞ্জ উপজেলার রায়পুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশর খবর : সারাদেশে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত ডিসি‘র সাথে বিসিক‘র উপ-ব্যবস্থাপকের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে বিসিক এর উপ-ব্যবস্থাপকের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান সাতক্ষীরা বিসিক এর উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইন ও শিল্পনগরী কর্মকর্তা মাসুদ পারভেজ রুমি।

এ সময় বিসিকের কর্মকর্তারা বিসিকের সার্বিক কার্যক্রম ও কাজের অগ্রগতি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইছামতী নদীতে  ভাসছে অজ্ঞাত নারীর লাশ!

দেবহাটা ব্যুরো :দেবহাটা সীমান্তের ইছামতি নদীর ভাতশালা এলাকা থেকে হাত, পা ও গলা কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরার মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৮ জুন, ২১ ইং) দুপুর ১ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীর ভাতশালা এলাকায় নদীর তীরে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে।

পরে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে হাত, পা ও গলাবিহীন এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা মহিলাটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। সম্ভবত ভারত সীমান্তের কোন করোনা আক্রান্ত মৃত মহিলাকে হাত, পা ও গলা কেটে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে।

ওসি (তদন্ত) ফরিদ আহমেদ জানান, অজ্ঞাত মহিলারটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তবে মাথাবিহীন থাকার কারনে তার বয়স বোঝা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, কাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. নুরুজ্জামান, গোলাম মোস্তফা মুকুল ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার ৪৬ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয় এবং ২০২১-২০২২ অর্থবছরের ২৮ কোটি ৩৯ লক্ষ ৮শ’২৯ টাকা ১৫ পয়সার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। সাম্ভব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ টাকা এবং সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভায় পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest