সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মোজাম্মেল মিস্ত্রী হ%ত্যা মামলার দুই প্রধান আসামি সিলেটে গ্রেফতারশ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধনএবিপার্টি সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদনসাতক্ষীরায় শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে মানববন্ধনএডিসি রিপন বিশ্বাসের অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরা আইনজীবী ফোরামেরপ্রেরণার নির্বাহী পরিচালক শম্পার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসাতক্ষীরায় যৌতুকের বলি মা-মেয়ে : হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ডসাতক্ষীরায় নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আওতায় আনার দাবিসাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভাস্বাস্থ্যকর্মকর্তা  ও আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য : নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

ইছামতী নদীতে  ভাসছে অজ্ঞাত নারীর লাশ!

দেবহাটা ব্যুরো :দেবহাটা সীমান্তের ইছামতি নদীর ভাতশালা এলাকা থেকে হাত, পা ও গলা কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে দেবহাটা থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরার মর্গে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৮ জুন, ২১ ইং) দুপুর ১ টার দিকে স্থানীয়রা ইছামতি নদীর ভাতশালা এলাকায় নদীর তীরে এক অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে।

পরে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে হাত, পা ও গলাবিহীন এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা মহিলাটির আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। সম্ভবত ভারত সীমান্তের কোন করোনা আক্রান্ত মৃত মহিলাকে হাত, পা ও গলা কেটে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা লাশ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে।

ওসি (তদন্ত) ফরিদ আহমেদ জানান, অজ্ঞাত মহিলারটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। তবে মাথাবিহীন থাকার কারনে তার বয়স বোঝা যাচ্ছেনা। ময়না তদন্ত রিপোর্ট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা পরিষদের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : ‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১২টায় জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব’র সঞ্চালনায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মো. আল-ফেরদাউস আলফা, ডালিম কুমার ঘরামী, ওবায়দুর রহমান লাল্টু, মীর জাকির হোসেন, মাহফুজা সুলতানা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, রোজিনা পারভীন, মো. মহিতুর রহমান, এম.এ হাকিম, কাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মতিয়ার রহমান, মো. নুরুজ্জামান, গোলাম মোস্তফা মুকুল ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার ৪৬ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয় এবং ২০২১-২০২২ অর্থবছরের ২৮ কোটি ৩৯ লক্ষ ৮শ’২৯ টাকা ১৫ পয়সার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়। সাম্ভব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ টাকা এবং সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট সভায় পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঠোর বিধিনিষেধ ১ জুলাই থেকে, সেনাবাহিনী মাঠে থাকবে

দেশের খবর : করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ সময়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে থাকবে সেনাবাহিনী। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীকেও সক্রিয়ভাবে মাঠে নামানো হবে। পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের মুভমেন্ট পাস ইস্যু করা হবে না। মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।

এর আগে করোনা পরিস্থিতি পর্যালোচনায় গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সীমিত আকারের লকডাউন এবং ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক ও কঠোর লকডাউনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সীমিত আকারে এবং ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সর্বাত্মক ও কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে গতকাল রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সীমিত আকারের লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোমবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

সব শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তোরাঁ শুধু খাবার বিক্রয় করতে পারবে। হোটেল-রেস্তোরাঁয় বসে কেউ খেতে পারবেন না।

সরকারি-বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠান শুধু প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কোর্ট ফি ও স্ট্যাম্প জালিয়াতি চক্রের ৪ সদস্য আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরায় জাল কোর্ট ফি ও পুরাতন নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে শহরের জেলা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলি থেকে ও রেজিষ্ট্রি অফিসপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পারকুখরালি পূর্বপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আইনজীবি সহকারী রুহুল কুদ্দুস (৫০), সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা বউ বাজার এলাকার সৈয়দ আলী গাজির ছেলে ষ্ট্যাম্প ভেন্ডার শওকত আলী (৫৮), সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিষ্ট্রি অফিসপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে ষ্ট্যাম্প ভেন্ডার এম এম রবিউল ইসলাম (৫৫) ও ছোট ভাই ষ্ট্যাম্প ভেন্ডার এম এম শাহাজান (৫১)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, সাতক্ষীরা জজ আদালতের রেকর্ড রুমের সামনে ভেন্ডার গলিতে ষ্ট্যাম্পভেন্ডার ও আইনজীবি সহকারীসহ কতিপয় জালজালিয়াতির চক্রের সদস্যরা জাল ষ্ট্যাম্প ও কোর্টফি ক্রয় বিক্রয় করিয়া তা সরকারী কাজে ও মামলা মোকদ্দমায় ব্যবহার করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে আইনজীবি সহকারী
রুহুল কুদ্দুস ও ষ্ট্যাম্প ভেন্ডার শওকত আলীকে এক হাজার টাকার জাল কোর্ট ফিসহ হাতে নাতে আটক করা হয়। এছাড়া শহরের রেজিষ্ট্রি অফিসের সামনে ষ্ট্যাম্প ভেন্ডার রবিউল ইসলাম রবি ও তাই ছোট ভাই শাহাজানের তৃতীয় তলা বাড়ি থেকে বেশকিছু পুরাতন নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ৮ জনের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরায় চলমান লকডাউনে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে, মৃত্যুর মিছিল ভারী হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে একজন ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন মারা গেছেন।

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ৩২৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৯২ জনের নমুনা পরীক্ষা শেষে ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৮ জন।

বর্তমানে জেলায় ৮৪৩ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং উপসর্গ নিয়ে আরো ২৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। আর বেসরকারী হাসপাতালে আক্রান্ত হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে আরো ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮১৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চতুর্থ দফা চলমান লকডাউনের ২৫ তম দিনেও সাতক্ষীরায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। চলছে ঢিলেঢালা লকডাউন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজার গুলোতে প্রচুর মানুষের ভিড়। লকডাউনের নামে সড়কে যেনো চলছে লুকোচুরি। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। শহরের অধিকাংশ দোকানপাট গুলোতে চুরি করেই চলছে বেচাকেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। বন্ধ রয়েছে গণপরিবহন। তবে, ইজিবাইক, রিকসা, ভ্যান ও মোটর সাইকেল যোগে মানুষ গন্তব্যস্থলে পৌছানোর চেষ্টা করছেন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে, লকডাউনে বিপাকে পড়েছেন মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক : সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এই ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দেশব্যাপী সরকার ঘোষিত তিনদিনের সীমিত লকডাউন শুরু হয়েছে আজ সোমবার থেকে। এই সময়ে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

এদিকে, আগামী বৃহস্পতিবার থেকে এই লকডাউন আরও কঠোর হবে- এমন ঘোষণা আগেই এসেছে। আর লকডাউন আরও কঠোর হলে সে সময় অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে সাধারণ ছুটির কথা ভাবছে করছে সরকার।

সম্প্রতি করোনাসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশের আগে থেকেই কঠোর বিধি-নিষেধ বা লকডাউনের বিষয়টি নিয়ে সরকারের নীতি-নির্ধারকদের ভেতরে আলোচনা হচ্ছিল। তবে অর্থবছরের শেষ, জাতীয় সংসদ অধিবেশন চলা, উত্তরবঙ্গের আম মৌসুমসহ সার্বিক অর্থনীতির কথা চিন্তা করে কঠোর সিদ্ধান্তে যেতে দ্বিধান্বিত ছিল সরকার। এরপরও ঘন বসতির ঢাকাকে বাঁচাতে আশপাশের সাতটি জেলায় লকডাউন দিয়ে সরকার পরীক্ষামূলক সতর্ক অবস্থা নিয়েছিল। সাত জেলার লকডাউন কার্যত কোনো ফল দেয়নি। উল্টো সংক্রমণ ও মৃত্যুসংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী শাটডাউনের দিকেই যাচ্ছে সরকার। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে সেটা বাস্তবায়নের পরিকল্পনায় এগোচ্ছেন নীতি-নির্ধারকরা।

সরকারের নীতি-নির্ধারণী মহলের একাধিক উচ্চপর্যায়ের সূত্রের সঙ্গে কথা বলে সাধারণ ছুটির চিন্তার কথা জানা গেছে। তবে সরকারি প্রজ্ঞাপনে ঠিক ‘সাধারণ ছুটি’ ঘোষণা করা হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাধারণ ছুটি ঘোষণা করলেও দেশ চালাতে সরকারি অনেক গুরুত্বপূর্ণ দফতর খোলা রাখতে হয়। এসব জায়গায় নিয়োজিত সরকারি কর্মচারীদের সাধারণ ছুটির মধ্যে আলাদা বেতন-ভাতা দিতে হবে। বর্তমানে সরকার কৃচ্ছতা সাধনের নীতিতে থাকায় সরকারি ঘোষণায় ‘সাধারণ ছুটি’ শব্দটি না-ও থাকতে পারে। তবে কার্যত সাধারণ ছুটির মতোই কড়াকড়ি আরোপ হবে। অর্থাৎ জরুরি প্রয়োজনের সরকারি-বেসরকারি অফিস ছাড়া সব ধরনের অফিস-আদালত বন্ধ থাকতে পারে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বছরের এপ্রিল ও মে মাসে যেমন অবস্থা ছিল, তেমনি অবস্থায় না গেলে করোনাভাইরাসের বর্তমান সংক্রমণের উল্লম্ফন ঠেকানো যাবে না। সংক্রমণের চেইন ভাঙতে সাধারণ ছুটিই একমাত্র ভরসা। তবে গতবারের চেয়ে দু-একটি ক্ষেত্রে ভিন্নতা থাকবে। গতবারের সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, হিসাব বিভাগ, ওষুধ, গণমাধ্যম, খাদ্যপণ্য, কাঁচাবাজার, পোল্ট্রি, কৃষি, ব্যাংক ইত্যাদি বিষয়গুলো সংক্রান্ত যান ও ব্যক্তিদের চলাচলে বাধা ছিল না। এবার এগুলোর সঙ্গে রফতানিমুখী গার্মেন্টশিল্প, বন্দর, বিমানবন্দর, আন্তর্জাতিক বিমান, প্রবাসীদের দেশের বাইরে যাওয়া-আসার বিষয়গুলোও লকডাউনের আওতামুক্ত রাখার কথা চিন্তা করা হচ্ছে।

আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকালে মন্ত্রিপরিষদসচিব সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিসভা বৈঠকের বিষয়সংক্রান্ত তথ্য জানাবেন। সেই সময় আগামী বৃহস্পতিবারের কঠোর লকডাউনের বিষয়েও কিছু ইঙ্গিত দিতে পারেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক : এক মাসও হয়নি ইকুয়েডরকে হারিয়েছিল ব্রাজিল। গত ৪ জুন বিশ্বকাপ বাছাইয়ে ২-০ গোলে যে দলের বিপক্ষে জিতেছিল, তাদের কাছেই ছন্দপতন হলো। কোপা আমেরিকায় সবার আগে গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা ব্রাজিল হোঁচট খেলো গ্রুপের শেষ ম্যাচে। তাদের অসাধারণ পথচলা থামিয়ে দিলো ইকুয়েডর।

কোপা আমেরিকায় টানা তিন ম্যাচ জিতে উড়ছিল ব্রাজিল। সব প্রতিযোগিতা মিলিয়ে কলম্বিয়ার বিপক্ষে টানা দশম জয় পেয়েছিল তারা আগের ম্যাচে। ২০১৯ সালের নভেম্বরে আর্জেন্টিনার কাছে প্রীতি ম্যাচে হেরে যাওয়ার পর থেকে ছুটছিল তাদের জয়রথ। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর তাদের মাটিতে নামালো ইকুয়েডর, যারা তাদের ইতিহাসে কেবল দুইবার জিতেছিল সেলেসাওদের বিপক্ষে। রোববার (২৮ জুন) গয়ানিয়ায় ব্রাজিলকে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।

বিরতির আগে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর অ্যাঞ্জেল মেনা সমতা ফেরান। নেইমারহীন ব্রাজিল পরে আর জালের নাগাল পায়নি। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে কোয়ার্টার ফাইনালে পা রাখছে তারা। আর ড্র করেও চতুর্থ দল হিসেবে গ্রুপ থেকে ব্রাজিলের সঙ্গী ইকুয়েডর। একই দিন ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পেরু। কলম্বিয়া তিনে থেকে শেষ করেছে গ্রুপের লড়াই।

আগেই কোয়ার্টার ফাইনাল ও গ্রুপের শীর্ষস্থান চূড়ান্ত করেছিল ব্রাজিল। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন চেহারার দল মাঠে নামান তিতে। নেইমার, থিয়াগো সিলভা, ফ্রেডরা ছিলেন বেঞ্চে। আগের ম্যাচ থেকে কেবল অধিনায়ক মারকুইনহোস ও গোলকিপার আলিসন ছিলেন প্রথম একাদশে।

এই দল নিয়েই এগিয়ে যায় ব্রাজিল। ৩৭ মিনিটে এভারটনের ক্রস থেকে অনেক উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে লিড এনে দেন মিলিতাও। এর আগে গ্যাবি ও পাকুয়েতা গোলের সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ওই এক গোলই প্রথমার্ধে গড়ে দেয় দুই দলের পার্থক্য।

দ্বিতীয়ার্ধে দারুণ দলগত নৈপুণ্যে স্কোর সমান করে ইকুয়েডর। কর্নার থেকে ব্রাজিল বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দুটি হেড পাস থেকে মেনা করেন সমতাসূচক গোল। ১৭ মিনিটে কায়কেদো চোট নিয়ে মাঠ ছাড়লে নামেন তিনি। তার ওই ৫৩ মিনিটের গোলেই পয়েন্ট ভাগাভাগি করে ইকুয়েডর। অবশ্য ভিনিসিউস জুনিয়র ও এমারসন গোল মিস না করলে ব্রাজিলের জন্য ভিন্ন গল্প হতে পারতো। ২০১৬ সালের কোপায় গোলশূন্য ড্রর পর দ্বিতীয়বার ইকুয়েডরের কাছে ধরা খেলো তিতের শিষ্যরা।

আগামী ২ জুলাই নিল্তন অলিম্পিক সান্তোসের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চতুর্থ দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : রেফারি বাঁশি বাজাতেই মাথা নিচু করে বসে পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। চোখেমুখে ছিল বিরক্তির ছাপ। বেলজিয়ামের কাছে পিছিয়ে পড়েও দারুণ সব গোলের সুযোগ নষ্ট হওয়ার খেসারত দিতে হলো তার দলকে। পাঁচ বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যে শিরোপা জিতে ইতিহাস গড়ায় নেতৃত্ব দিয়েছিলেন, তা হারাতে হলো শেষ ষোলোতেই। বেলজিয়ামের সোনালি প্রজন্মের কাছে থামলো তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। ১-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিলো পর্তুগাল, টানা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উঠলো বেলজিয়াম।

সেভিয়ের মাঠে প্রথম সুযোগ এসেছিল পর্তুগালের কাছে। ৬ মিনিটে রেনেতো সানচেজ বল বাড়ান গোলপোস্টের বাঁ দিকে। সেখানে দাঁড়িয়ে ছিলেন ডিওগো জোতা। বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভেইরেল্ডের চাপে পড়ে সুযোগটা কাজে লাগাতে পারেননি, বল মারেন গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।

বক্সের বাইরে ভারমায়েলেনের হ্যান্ডবলে ফ্রি কিক পায় পর্তুগাল। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ডের সামনে দাঁড়িয়ে ২৫ মিনিটে ফ্রি কিক নেন রোনালদো। এ নিয়ে ইউরোতে ২৭তম ফ্রি কিক নিলেও তা গোলে রূপ দিতে পারেননি পর্তুগিজ অধিনায়ক। তার ডান পায়ের শক্তিশালী শট ফিরিয়ে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। মুহূর্তের মধ্যে পালহিনহার ফিরতি হেডও ব্যর্থ করেন তিনি।

৩৭ মিনিটে কেভিন ডি ব্রুইনার সঙ্গে ওয়ান-টু পাসের পর গোলের জন্য শট নেন মুনিয়ের। বল ছিল না গোলপোস্টের ধারেকাছে। লক্ষ্যভ্রষ্ট হয় বেলজিয়ামের প্রথম প্রচেষ্টা। পাঁচ মিনিট পর তাদের গোল উদযাপনের ক্ষণ আসে। ডি ব্রুইনার শট প্রতিপক্ষ খেলোয়াড় ব্লক করলেও বল পায়ে পান মুনিয়ের। বক্সের বাইরে বল দেন তিনি। থরগান হ্যাজার্ড পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডানপায়ের নিখুঁত শটে বেলজিয়ামকে লিড এনে দেন। রুই প্যাট্রিসিও ঝাঁপিয়ে পড়লেও তার নাগালের বাইরে থেকে বল জড়ায় জালে।

প্রথমার্ধের যোগ করা সময়ে পালহিনহার ট্যাকলে চোট পান ডি ব্রুইনা। প্রাথমিক চিকিৎসা নিয়ে উঠে দাঁড়ালেও বিরতির পর ফের হাঁটুর চোট পান। দ্রিয়েস মের্টেন্স তার বদলি হয়ে মাঠে নামেন। দারুণ জয়ের দিনে ম্যানসিটির তারকার ইউরো শেষ হওয়ার শঙ্কা রয়েছে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল পর্তুগাল। কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। কোর্তোয়াও দারুণ সব সেভে লিড ধরে রাখেন। ৫৯ মিনিটে রোনালদোর পাস থেকে জোতার শট ক্রসবারের উপর দিয়ে যায়। দুই মিনিট পর রেনেতোর পাস থেকে জোয়াও ফেলিক্সের শট সহজে রুখে দেন কোর্তোয়া।

৮২ মিনিটে রুবেন দিয়াসের শক্তিশালী হেড ক্ষিপ্রতার সঙ্গে সেভ করেন কোর্তোয়া। পরের মিনিটে গেরেরোর ডান পায়ের শট ডান পোস্টে আঘাত করে। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে তার ক্রস বক্সের মধ্যে থেকে রোনালদো হেড করে দূরের পোস্টে বাড়ান, আন্দ্রে সিলভা শট নিতেই হস্তক্ষেপ করেন কোর্তোয়া।

বড় টুর্নামেন্টে প্রথম দেখায় বেলজিয়ামের ধাক্কা সামলাতে পারলো না পর্তুগাল। ১৯৮৯ সালের বিশ্বকাপ বাছাইয়ে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা। এবারের দেখায় সেই মর্যাদা হারালো তারা। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি।

এই আসরে পাঁচ গোল করে সর্বাধিক আন্তর্জাতিক গোলের রেকর্ডে ইরানের লিজেন্ড আলী দাইয়িকে স্পর্শ করেন রোনালদো। কিন্তু রেকর্ডটা একার করে নিতে পারলেন না। এজন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত, ওই সময় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest